টিভিতে বাংলাদেশের ম্যাচসহ আজকের যত খেলা

চন্দ্রদ্বীপ ডেস্ক: আয়ারল্যান্ডের নারীদের সঙ্গে বাংলাদেশের জাতীয় দলের সিরিজ শুরু আজ থেকে। ডারবান টেস্টেরও প্রথম দিন আজ। চ্যাম্পিয়ন্স লিগের বড় ম্যাচে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল।

ক্রিকেট

১ম নারী ওয়ানডে
বাংলাদেশ–আয়ারল্যান্ড
সকাল ১০টা, টি স্পোর্টস

ডারবান টেস্ট–১ম দিন
দক্ষিণ আফ্রিকা–শ্রীলঙ্কা
দুপুর ১–৩০ মিনিট, স্পোর্টস ১৮–১

মেয়েদের বিগ ব্যাশ লিগ
সিডনি থান্ডার–হোবার্ট হারিকেন্স
দুপুর ২–১৫ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১

আবুধাবি টি–১০ লিগ
আজমান বোল্টস–বাংলা টাইগার্স
বিকেল ৫–৩০ মিনিট, স্টার স্পোর্টস ৩ ও টি স্পোর্টস

টিম আবুধাবি–চেন্নাই ব্রেভ
সন্ধ্যা ৭–৪৫ মিনিট, স্টার স্পোর্টস ৩ ও টি স্পোর্টস

ইউপি নওয়াবস–নিউইয়র্ক স্ট্রাইকার্স
রাত ১০টা, স্টার স্পোর্টস ৩ ও টি স্পোর্টস

উয়েফা চ্যাম্পিয়নস লিগ
রেড স্টার বেলগ্রেড–স্টুটগার্ট
রাত ১১-৪৫ মিনিট, সনি স্পোর্টস টেন ২

স্টুর্ম গ্রাৎস-জিরোনা
রাত ১১-৪৫ মিনিট, সনি স্পোর্টস টেন ৫

লিভারপুল-রিয়াল মাদ্রিদ
রাত ২টা, সনি স্পোর্টস টেন ২

অ্যাস্টন ভিলা–জুভেন্টাস
রাত ২টা, সনি স্পোর্টস টেন ১

দিনামো জাগরেব–বরুসিয়া ডর্টমুন্ড
রাত ২টা, সনি স্পোর্টস টেন ৫

ক্রাইস্টচার্চ টেস্ট–১ম দিন
নিউজিল্যান্ড–ইংল্যান্ড
আগামীকাল ভোর ৪টা, সনি স্পোর্টস টেন ৫




হেসে-খেলে বাংলাদেশকে হারাল উইন্ডিজ

অ্যান্টিগা টেস্টের শেষ দিনে আজ মঙ্গলবার বাংলাদেশ দলের সামনে ছিল শুধু হারের ব্যবধান কমানোর আশা। কিন্তু দুর্দান্ত বোলিং এবং ব্যাটিংয়ে ধারাবাহিকতা রেখে জয় নিশ্চিত করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ৪০ মিনিটের মধ্যে ৩ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ২০১ রানে পরাজিত করে ওয়েস্ট ইন্ডিজ। এর ফলে ২ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

আগের দিন ৩৩৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ৭ উইকেটে ১০৯ রানে চতুর্থ দিনের খেলা শেষ করে। তবে আজ ম্যাচে কিছুতেই নিজেদের অবস্থান শক্তিশালী করতে পারল না তারা। শরিফুল ইসলামের চোটে ব্যাটিং করতে না পারায় পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। তার কাঁধে আঘাত লাগে, ফলে রিটায়ার্ড হার্ট হয়ে ড্রেসিংরুমে চলে যান। মাত্র ৭ ওভার ব্যাট করে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ১৩২ রানে থামে।

জাকের আলি ৩১ রান করে ফিরে যান, এবং আগের দিন ৪৫ রান করা মেহেদী হাসান মিরাজও কোনো সমাধান দিতে পারেননি। এতে মাত্র ২৩ রান যোগ করতে সক্ষম হয় বাংলাদেশ।

এটি ছিল বাংলাদেশ দলের জন্য অ্যান্টিগায় টানা তৃতীয় হার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটি ছিল তাদের টানা পঞ্চম পরাজয়।

সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৪৫০/৯ ডিক্লে.
বাংলাদেশ ১ম ইনিংস: ২৬৯/৯ ডিক্লে.
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ১৫২/১০
বাংলাদেশ ২য় ইনিংস: ৩৮ ওভারে ১৩২/১০ (জাকের ৩১, হাসান ০, তাসকিন ৪*, শরিফুল ১ আহত আউট)
ফল: ওয়েস্ট ইন্ডিজ ২০১ রানে জয়ী
সিরিজ: ২ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ
পরবর্তী টেস্ট: ৩০ নভেম্বর, জ্যামাইকায়

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




দল পেলেন না যেসব নামী তারকা

চন্দ্রদ্বীপ ডেস্ক: আইপিএল নিলামে নাম উঠলেও দল পাননি বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। সাকিব আল হাসান কিংবা তাসকিন আহমেদের মতো তারকারা তো ডাকই পাননি। দুই দিনব্যাপী নিলামে বাংলাদেশের সমর্থকদের মাঝে তাই একরাশ হতাশা। তবে বড় তারকাদের দল না পাওয়ার নজির এবারের নিলামে আরও দেখা গেছে।

মুস্তাফিজ কিংবা রিশাদের চেয়েও অভিজ্ঞ কিংবা কিংবদন্তি বনে যাওয়া ক্রিকেটারদের অনেকেই দল পাননি নিলামে। নিলামে মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি, প্রথমবার নাম দেওয়া রিশাদের ছিল ৭৫ লাখ রুপি। দুজনের কারো প্রতিই আগ্রহ ছিল না ফ্র্যাঞ্চাইজগুলোর।

দল না পাওয়াদের মাঝে সবচেয়ে বড় নাম নিঃসন্দেহে ডেভিড ওয়ার্নার। আইপিএলে ৬ হাজার ৫৬৫ রান করেছেন। অধিনায়ক হিসেবে শিরোপাও পেয়েছেন। তার দল না পাওয়া বেশ বড় এক খবর। দল পাননি ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার জনি বেয়ারস্টো, বেন ডাকেট। এছাড়া পৃথ্বী শ, শাই হোপ, কেন উইলিয়ামসন, ফিন অ্যালেন, কেশব মহারাজ, সিকান্দার রাজা, ড্যারিল মিচেলের মতো অনেক তারকাই দল পাননি নিলামে।

আবার অখ্যাত অনেক ক্রিকেটার বনে গেছেন কোটিপতি। ভেঙ্কটেশ আইয়ারের জন্য ২৩ কোটি রুপির বেশি খরচ করেছে কলকাতা নাইট রাইডার্স। আবার ১৩ বছরের বৈভব সূর্যবংশীকে কিনতে ১ কোটি ১০ লাখ রুপি খসেছে রাজস্থানের পকেট থেকে। ভুবেনেশ্বর কুমারের মতো তারকার জন্যেও হয়েছে ব্যাপক লড়াই।

ভারতীয়দের মধ্যে দল পাননি পৃথ্বী শ, শার্দুল ঠাকুর, সারফারাজ খানের মতো ক্রিকেটাররা। সারফারাজ না পেলেও তার ছোট ভাই মুশির খানকে নিয়েছে পাঞ্জাব কিংস। কিংবদন্তি সাচিন টেন্ডুলকারের ছেলে অর্জন টেন্ডুলকার প্রথম দফায় অবিক্রিত থাকলেও পরে তাকে ভিত্তি মূল্য ৩০ লাখ রুপিতে দলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স।

এবারের আইপিএলের নিলামে বর্ষীয়ান খেলোয়াড়দের তুলনায় তরুণদের দিকেই বেশি ঝুঁকছে ফ্র্যাঞ্চাইজি দলগুলো। স্পিনার কেশব মহারাজ, আকিল হোসেন, আদিল রশিদ ও মুজিবুর রহমানরা কোনো দল পাননি। নিলামে তাদের নাম উঠেছিল। কিন্তু কোনো দল তাদের কিনতে আগ্রহী দেখায়নি। অবিক্রিতই রয়ে গেছেন তারা।

দল না পাওয়ার তালিকায় আছেন- স্টিভ স্মিথ, গাস অ্যাটকিনসন, টম কারান, ম্যাট হেনরি, আলজারি জোসেফ, রাসি ভ্যান ডার ডুসেন, শন অ্যাবট, আ্যাডাম মিলনে, জেসন হোল্ডার, ক্রিস জর্ডন ও টাইমাল মিলস।




টিভিতে আজ যেসব খেলা দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়নস লিগে আজ মুখোমুখি পিএসজি ও বায়ার্ন। জিম্বাবুয়ে-পাকিস্তান দ্বিতীয় ওয়ানডে আজ। অ্যান্টিগা টেস্টের শেষদিনে বাংলাদেশ নামবে জয়ের এক অসম্ভব সমীকরণ সামনে নিয়ে।

ক্রিকেট

অ্যান্টিগা টেস্ট-৫ম দিন
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
রাত ৮টা, টি স্পোর্টস ও নাগরিক

জাতীয় ক্রিকেট লিগ
সিলেট-বরিশাল
সকাল ১০টা, ইউটিউব/বিসিবি

রংপুর-ঢাকা মহানগর
সকাল ১০টা, ইউটিউব/বিসিব

চট্টগ্রাম-খুলনা
সকাল ১০টা ইউটিউব/বিসিবি

২য় ওয়ানডে
জিম্বাবুয়ে-পাকিস্তান
বেলা ১-৩০ মি., পিটিভি স্পোর্টস

ফুটবল

উয়েফা চ্যাম্পিয়নস লিগ
ব্রাতিস্লাভা-এসি মিলান
রাত ১১-৪৫ মি., সনি স্পোর্টস ২

স্পার্তা প্রাগ-আতলেতিকো
রাত ১১-৪৫ মি., সনি স্পোর্টস ৫

বায়ার্ন-পিএসজি
রাত ২টা, সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-ফেইনুর্ড
রাত ২টা, সনি স্পোর্টস ১

স্পোর্তিং-আর্সেনাল
রাত ২টা, সনি স্পোর্টস ৫




আইপিএলের মেগা নিলাম শেষে কে কোন দলে

চন্দ্রদ্বীপ ডেস্ক: আইপিএলের মেগানিলাম শেষ। দীর্ঘ দিন ধরে প্রচুর উত্তেজনা, চুলচেরা হিসাব-নিকাশ, তথ্য বিশ্লেষণ এবং পড়াশোনার পর প্রতিটি দলই নিজেদের দল গুছিয়ে নিয়েছে। আগামী দুই মৌসুমের জন্য মূল দল অনেকটাই সাজিয়ে নিয়েছে দলগুলো। হয়েছে ইতিহাস আর রেকর্ড ভাঙাগড়ার অনেক মুহূর্ত।

১০টি ফ্র্যাঞ্চাইজি মিলে খেলোয়াড় কেনায় খরচ করেছে মোট ৬৩৯ কোটি ১৫ লাখ রুপি খরচা করেছেন। ১৮২ জন খেলোয়াড়কে কেনা হয়েছে। এর মধ্যে বিদেশি খেলোয়াড় ৬২ জন। অবিক্রিত থেকে গেছেন ৩৯৫ জন খেলোয়াড়।
আইপিএলের মেগানিলাম শেষ। দীর্ঘ দিন ধরে প্রচুর উত্তেজনা, চুলচেরা হিসাব-নিকাশ, তথ্য বিশ্লেষণ এবং পড়াশোনার পর প্রতিটি দলই নিজেদের দল গুছিয়ে নিয়েছে। আগামী দুই মৌসুমের জন্য মূল দল অনেকটাই সাজিয়ে নিয়েছে দলগুলো। হয়েছে ইতিহাস আর রেকর্ড ভাঙাগড়ার অনেক মুহূর্ত। জনি বেয়ারস্টো, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেলের মতো ক্রিকেটার দল পাননি। তেমনি নিলাম থেকে বাংলাদেশের কারো প্রতিই আগ্রহ দেখায়নি আইপিএলের দলগুলো।

দু’দিনের সৌদি আরবের জেড্ডায় হওয়া মেগানিলামে বেশ উত্তেজনা দেখা গেল। ভাঙল ইতিহাস। আইপিএলে সবচেয়ে দামী ক্রিকেটার হলেন ঋষভ পান্ত। দ্বিতীয় সর্বোচ্চ দাম পেলেন কেকেআরের প্রাক্তন অধিনায়ক শ্রেয়স আয়ার। আইপিএলের মঞ্চে মাত্র ১৩ বছর বয়সে কোটিপতি হয়ে নজির গড়ল বৈভব সূর্যবংশী।

কলকাতা নাইট রাইডার্স
রিঙ্কু সিং (রিটেইন), বরুণ চক্রবর্তী (রিটেনশন), আন্দ্রে রাসেল (রিটেনশন), সুনীল নারাইন (রিটেনশন), হার্ষিত রানা (রিটেনশন), রামানদীপ সিং (রিটেনশন)।

বেঙ্কটেশ আয়ার, আনরিখ নরকিয়া, কুইন্টন ডি’কক, অঙ্গকৃশ রঘুবংশী, স্পেন্সার জনসন, মইন আলি, রহমানুল্লাহ গুরবাজ, বৈভব আরোরা, রভমান পাওয়েল, উমরান মালিক, মানিশ পাণ্ডে, অনুকূল রায়, লভনীত সিসোদিয়া, মায়াঙ্ক মারকান্ডে।

চেন্নাই সুপার কিংস
রুতুরাজ গায়কোয়াড় (রিটেনশন), রবীন্দ্র জাদেজা (রিটেনশন), মাথিশা পাথিরানা (রিটেনশন), শিভাম দুবে (রিটেনশন), মহেন্দ্র সিং ধোনি (রিটেনশন)।

নুর আহমেদ, রবিচন্দ্রন অশ্বিন, ডেভন কনওয়ে, খলিল আহমেদ, রাচিন রবীন্দ্র, অংশুল কম্বোজ, রাহুল ত্রিপাঠি, স্যাম কারেন, গুরজপনীত সিং, নাথান এলিস, দীপক হুদা, জেমি ওভার্টন, বিজয় শঙ্কর, বংশ বেদী, আন্দ্রে সিদ্ধার্থ, শ্রেয়াশ গোপাল, রামকৃষ্ণ ঘোষ, কমলেশ নাগারকোটি, মুকেশ চৌধরি, শেখ রশিদ।

দিল্লি ক্যাপিটালস
অক্ষর প্যাটেল (রিটেনশন), কুলদীপ যাদব (রিটেনশন), ট্রিস্টান স্টাবস (রিটেনশন), অভিষেক পোড়েল (রিটেনশন)

লোকেশ রাহুল, মিচেল স্টার্ক, টি নাটরাজন, জ্যাক ফ্রেজ়ার-ম্যাকগার্ক, মুকেশ কুমার, হ্যারি ব্রুক, আশুতোষ শর্মা, মোহিত শর্মা, ফাফ ডু প্লেসি, সামির রিজভি, ডোনোভান ফেরেরা, করুণ নায়ার, বিপরাজ নিগম, মাধব তিওয়ারি, ত্রিপুরানা বিজয়, মনবান্ত কুমার, অজয় মণ্ডল, দর্শন নালকান্ডে।

গুজরাট টাইটান্স
রশিদ খান (রিটেনশন), শুভমন গিল (রিটেনশন), সাই সুদর্শন (রিটেনশন), শাহরুখ খান (রিটেনশন), রাহুল তেওয়াটিয়া (রিটেনশন)

জস বাটলার, মোহাম্মদ সিরাজ, কাগিসো রাবাদা, প্রাসিধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, শেরফানে রাদারফোর্ড, জেরাল্ড কোয়েৎজি, গ্লেন ফিলিপস, আর সাই কিশোর, মহীপাল লোমরোর, গুরনুর সিং ব্রার, মোহাম্মদ আরশাদ খান, করিম জানাত, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, কুমার কুশাগ্র, মানব সুতার, অনুজ রাওয়াত, নিশান্ত সিন্ধু।

লখনৌ সুপার জায়ান্টস
নিকোলাস পুরান (রিটেনশন), মায়াঙ্ক যাদব (রিটেনশন), রবি বিষ্ণোই (রিটেনশন), আয়ুষ বাদোনি (রিটেনশন), মহসিন খান (রিটেনশন)

ঋষভ পান্ত, আভেশ খান, আকাশ দীপ, ডেভিড মিলার, আব্দুল সামাদ, মিচেল মার্শ, শাহবাজ আহমেদ, এইডেন মার্করাম, ম্যাথু ব্রিৎজকে, শামার জোসেফ, এম সিদ্ধার্থ, আর্শিন কুলকার্নি, রাজবর্ধন হাঙ্গারগেকর, যুবরাজ চৌধুরি, প্রিন্স যাদব, আকাশ সিংহ, দিগবেশ সিংহ, হিম্মত সিংহ, আরিয়ান জুয়াল।

মুম্বাই ইন্ডিয়ান্স
জাসপ্রীত বুমরাহ (রিটেনশন), হার্দিক পান্ডিয়া (রিটেনশন), সূর্যকুমার যাদব ( রিটেনশন), রোহিত শর্মা (রিটেনশন), তিলক ভার্মা (রিটেনশন)

ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, উইল জ্যাকস, নামান ধীর, আল্লাহ গজনফর, মিচেল স্যান্টনার, রায়ান রিকেলটন, লিজাড উইলিয়ামস, রিচ টপলি, রবিন মিনজ, করণ শর্মা, বিগ্নেশ পুথুর, অর্জুন টেন্ডুলকর, বিভান জন জ্যাকবস, বেঙ্কট সত্যনারায়ণ পেনমেতসা, রাজ অঙ্গদ বাওয়া, কৃষ্ণন সৃজিত, অশ্বনী কুমার।

পাঞ্জাব কিংস
শশাঙ্ক সিং (রিটেনশন), প্রভাসিমরান সিং (রিটেনশন)
শ্রেয়াশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, আর্শদ্বীপ সিং, মার্কাস স্টোইনিস, মার্কো জানসেন, নেহাল ওয়াধেরা, গ্লেন ম্যাক্সওয়েল, প্রিয়াংশ আর্য্য, জশ ইংলিস, আজমাতুল্লাহ ওমরজাই, লকি ফার্গুসন, বিশাখ বিজয়কুমার, যশ ঠাকুর, হরপ্রীত ব্রার, অ্যারন হার্ডি, বিষ্ণু বিনোদ, জেভিয়ার বার্লেট, কুলদীপ সেন, প্রবীণ দুবে, পাইলা অবিনাশ, সূর্যাংশ শেড়গে, মুশির খান, হরনুর পান্নু।

রাজস্থান রয়্যালস
যশস্বী জয়সওয়াল (রিটেনশন), সঞ্জু স্যামসন (রিটেনশন), ধ্রুব জুরেল (রিটেনশন), রিয়ান পরাগ ( রিটেনশন), শিমরন হেটমেয়ার (রিটেনশন), সন্দীপ শর্মা (রিটেনশন)

জফরা আর্চার, তুষার দেশপান্ডে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকসানা, নীতীশ রানা, ফজলহক ফারুকি, কোয়েনা মাফাকা, আকাশ মাধোয়াল, বৈভব সূর্যবংশী, শুভম দুবে, যুধবীর চড়ক, অশোক শর্মা, কুণাল রাঠোর, কুমার কার্তিকেয়।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
বিরাট কোহলি (রিটেনশন), রজত পাতিদার (রিটেনশন), যশ দয়াল (রিটেনশন)

জশ হ্যাজেলউড, ফিল সল্ট , জিতেশ শর্মা, ভুবনেশ্বর কুমার, লিয়াম লিভিংস্টোন, রাসিখ দার, ক্রুণাল পান্ডিয়া, টিম ডেভিড, জ্যাকব বেথেল, সুয়াশ শর্মা, দেবদূত পাডিক্কাল, নুয়ান থুশারা, রোমারিও শেফার্ড, লুনগিসানি এনগিডি, স্বপ্নিল সিং, মোহিত রাঠি, অভিনন্দন সিং, স্বস্তিক চিকারা, মনোজ ভান্ডাগে।

সানরাইজার্স হায়দরাবাদ
হেনরিখ ক্লাসেন (রিটেনশন), প্যাট কামিন্স (রিটেনশন), অভিষেক শর্মা (রিটেনশন), ট্রেভিস হেড (রিটেনশন), নিতীশ রেড্ডি (রিটেনশন)

ঈশান কিশান, মোহাম্মদ শামি, হার্শাল প্যাটেল, অভিনব মনোহর, রাহুল চাহার, অ্যাডাম জাম্পা, সিমারজিত সিং, এশান মালিঙ্গা, ব্রাইডন কার্স, জয়দেব উনাদকাট, কামিন্দু মেন্ডিস, জিশান আনসারি, সচিন বেবি, অনিকেত ভার্মা, অথর্ব তাইড়ে।




কলম্বিয়াকে বিধ্বস্ত করে শিরোপা আর্জেন্টিনার

চন্দ্রদ্বীপ ডেস্ক: ফুটবল ইতিহাসে নিজেদের অন্যতম সেরা সময় কাটছে আর্জেন্টিনার। বিশ্বকাপ থেকে কোপা আমেরিকা, সবখানেই যেন আলবিসেলেস্তেদের দাপট। ফুটসালেও নিজেদের সেরা প্রমাণ করেছে তারা। কনমেবল সাব-২০ ফুটসাল টুর্নামেন্টের ১০ম আসরের ফাইনালে কলম্বিয়াকে উড়িয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা।

পেরুতে আয়োজন করা হয় দক্ষিণ আমেরিকা অঞ্চলের ১০ দলের ফুটসাল টুর্নামেন্ট। যেখানে সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ২-০ গোলে উড়িয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা।

সোমবার লিমার ভিলা এল সালভাদর স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা।

শিরোপা নির্ধারণী ম্যাচে কলম্বিয়াকে ৪-২ গোলে হারায় আর্জেন্টিনা।

এই টুর্নামেন্টে নিজেদের প্রথম শিরোপা জিতেছিল ২০১৬ সালে। ১০ আসরের বাকি আট আসরের চ্যাম্পিয়নই ব্রাজিল।
ম্যাচের প্রথমার্ধে ৩-২ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের হয়ে গোলগুলো করেন সোনের, আলভারেজ, গ্রানাডা ও সিলগুয়েরো।

কলম্বিয়ার হয়ে জোড়া গোল করেন লিলে।
এর আগে, গ্রুপ পর্বে দুই জয় ও দুই ড্র নিয়ে রানার্সআপ হয়ে সেমিতে ওঠে আর্জেন্টিনা। যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হয় তারা। ব্রাজিলকে সেমিফাইনালে বিদায় করে ফাইনাল নিশ্চিতের পর এবার শিরোপাও ঘরে তুলল মেসির দেশের ফুটসাল খেলোয়াড়েরা।




অস্ট্রেলিয়াকে সরিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকার শীর্ষে ভারত

বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে পার্থের অপটাস স্টেডিয়ামে আজ অস্ট্রেলিয়াকে ২৯৫ রানের ব্যবধানে হারিয়ে ভারত চলে এসেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে।

তৃতীয় দিনের খেলা শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার জন্য কঠিন পরিস্থিতিতে। ১২ রানে ৩ উইকেট হারিয়ে দিনের শেষ করেছিল তারা। এমন অবস্থায় অস্ট্রেলিয়াকে আরেকটি অলৌকিক কিছু দরকার ছিল, কিন্তু তাদের কোনো খেলোয়াড়ই সেই অলৌকিক কিছু করতে পারেননি।

ট্র্যাভিস হেড ৮৯ রানের ইনিংস খেলেও ম্যাচে টার্ন আনতে পারেননি। শেষে বুমরাহর হাতে তিনি কুপোকাত হন। মিচেল স্টার্ক এবং ক্যামেরন মার্শ কিছুটা প্রতিরোধ গড়লেও অস্ট্রেলিয়া ২৩৮ রানে অলআউট হয়ে যায়।

ভারতের বোলাররা অসাধারণ পারফরম্যান্স দেখান। যশপ্রীত বুমরাহ দুই ইনিংসে মোট ৮ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন। এছাড়া মোহাম্মদ সিরাজ ৩ উইকেট এবং ওয়াশিংটন সুন্দর ২ উইকেট নেন।

ভারতের এই বিশাল জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এক বড় পরিবর্তন ঘটে। ভারত এখন শীর্ষে উঠে এসেছে, তাদের পয়েন্ট শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬১.১১%। এর আগে নিউজিল্যান্ডের কাছে হারের পর তাদের পয়েন্ট শতাংশ ছিল ৫৮.৩৩%। অপরদিকে, অস্ট্রেলিয়ার পয়েন্ট শতাংশ কমে ৫৭.৬৯% হয়েছে, যা আগে ছিল ৬২.৫০%।

তবে, ভারতের শীর্ষে অবস্থান চূড়ান্ত হতে আরও কিছু ম্যাচে ধারাবাহিকতা রাখতে হবে। যদি তারা সিরিজের বাকি ম্যাচগুলোতে ভালো খেলে, তবে ফাইনালের টিকিট নিশ্চিত হবে।

এটা ভারতের জন্য বড় প্রাপ্তি, কারণ তারা এর আগে দুবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেললেও শিরোপা অর্জন করতে পারেনি। ২০২১ সালে তারা নিউজিল্যান্ডের কাছে এবং ২০২৩ সালে অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হারে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বাংলাদেশের ম্যাচসহ টিভি-অনলাইনে খেলার সূচি

চন্দ্রদ্বীপ ডেস্ক: অ্যান্টিগা টেস্টে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ এবং পার্থ টেস্টে ভারতের বিপক্ষে হার এড়ানোর লক্ষ্যে আজ (সোমবার) নামবে অস্ট্রেলিয়া। আইপিএল মেগা নিলামের দ্বিতীয় দিনও আজ।

ক্রিকেট
অ্যান্টিগা টেস্ট-৪র্থ দিন
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
রাত ৮টা, টি স্পোর্টস ও নাগরিক

পার্থ টেস্ট-৪র্থ দিন
অস্ট্রেলিয়া-ভারত
সকাল ৮-২০ মি., স্টার স্পোর্টস ১

আইপিএল (মেগা নিলাম)
বিকেল ৪টা, স্টার স্পোর্টস ২

জাতীয় ক্রিকেট লিগ
সিলেট-বরিশাল
সকাল ১০টা, ইউটিউব/বিসিবি

রংপুর-ঢাকা মহানগর
সকাল ১০টা, ইউটিউব/বিসিবি

চট্টগ্রাম-খুলনা
সকাল ১০টা, ইউটিউব/বিসিবি

ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
নিউক্যাসল-ওয়েস্ট হাম
রাত ২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১




আইপিএলে সর্বোচ্চ দামে ইতিহাস গড়লেন পান্ত

চন্দ্রদ্বীপ ডেস্ক: শ্রেয়াস আইয়ারের গড়া রেকর্ড ৩০ মিনিটও টিকল না। সৌদি আরবের জেদ্দায় চলমান আইপিএলের মেগা নিলামে আজ প্রথমে সর্বোচ্চ দামের রেকর্ড গড়েছিলেন আইয়ার। পরে সেই রেকর্ড ভেঙে দিয়ে নতুন ইতিহাস গড়লেন ঋষভ পান্ত।

ভারতীয় এই উইকেটকিপার ব্যাটারকে ২৭ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে লখনৌ সুপার জায়ান্টস। যা আইপিএল ইতিহাসে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড।




এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ দল

চন্দ্রদ্বীপ ডেস্ক: চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আসর বসতে যাচ্ছে। ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টের জন্য আজিজুল হাকিম তামিমকে অধিনায়ক করে ১৪ সদস্যের স্কোয়াড সাজিয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টটি খেলতে টাইগার যুবারা আজ (রোববার) সকালে মধ্যপ্রাচ্যের দেশটিতে উড়াল দিয়েছে।

ওই বহরে স্কোয়াডে থাকা ক্রিকেটার ও টিম ম্যানেজেমেন্টের সদস্যরাও রওয়া হয়েছেন বিশ্বকাপের আয়োজক দেশটির উদ্দেশ্যে। এর আগে গত বৃৃহস্পতিবার ১৪ সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছিল বিসিবি। নেতৃত্ব পাওয়া আজিজুল হাকিম তামিম এশিয়া কাপে নিজেদের শিরোপা ধরে রাখার লক্ষ্য জানিয়েছেন। পাশাপাশি ২০২০ সালের পর আবারও বিশ্বকাপ জয়ের আত্মবিশ্বাস রয়েছে তার।

এবারের যুব এশিয়া কাপের ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেপাল। এ ছাড়া ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও জাপান। টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আজিজুল হাকিম তামিমের দল দ্বিতীয় ম্যাচে ১ ডিসেম্বর নেপালের বিপক্ষে খেলবে। ৩ ডিসেম্বর গ্রুপপর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ লঙ্কানরা।

এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখালেন তামিম
আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৮ ক্রিকেটারকে নিষিদ্ধ করল বিসিবি
ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেলেন মুশফিক
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল :
জাওয়াদ আবরার (সহ অধিনায়ক), রিফাত বেগ, আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), সামিউন বশির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হাসান ইমন, রাফিউজ্জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, মারুফ মৃধা, শিহাব জেমস, আশরাফুজ্জামান বরেণ্য, সাদ ইসলাম রাজিন।

অতিরিক্ত– কালাম সিদ্দিকী, শাহরিয়ার আজমীর, ইয়াসির আরাফাত, সানজিদ মজুমদার।