বাংলাদেশের ম্যাচসহ টিভি-অনলাইনে আজকের খেলা

চন্দ্রদ্বীপ ডেস্ক: নারীদের ওয়ানডেতে বাংলাদেশ সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে আয়ারল্যান্ডের। রাতে মাঠে গড়াবে জ্যামাইকা টেস্টের ৩য় দিনের খেলা।

ক্রিকেট

৩য় নারী ওয়ানডে
বাংলাদেশ–আয়ারল্যান্ড
সকাল ১০টা, টি স্পোর্টস

জ্যামাইকা টেস্ট–৩য় দিন
বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ
রাত ৮–৪৫ মিনিট, নাগরিক টিভি ও টি স্পোর্টস

জাতীয় ক্রিকেট লিগ
বরিশাল বিভাগ–ঢাকা বিভাগ
সকাল ১০টা, বিসিবি ইউটিউব চ্যানেল

রাজশাহী বিভাগ–সিলেট বিভাগ
সকাল ১০টা, বিসিবি ইউটিউব চ্যানেল

খুলনা বিভাগ–রংপুর বিভাগ
সকাল ১০টা, বিসিবি ইউটিউব চ্যানেল

চট্টগ্রাম বিভাগ–ঢাকা মহানগর
সকাল ১০টা, বিসিবি ইউটিউব চ্যানেল

গ্লোবাল সুপার লিগ
গায়ানা আমাজন ওয়ারিয়র্স–হ্যাম্পশায়ার হকস
ভোর ৫টা, টি স্পোর্টস

অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপ
ভারত–জাপান
সকাল ১১টা, সনি স্পোর্টস টেন ৫

আবুধাবি টি১০ লিগ
২য় কোয়ালিফায়ার

সন্ধ্যা ৭টা, স্টার স্পোর্টস ১

ফাইনাল
রাত ৯–৩০ মিনিট, স্টার স্পোর্টস ১

লা লিগা
সেভিয়া–ওসাসুনা
রাত ২টা, জিএক্সআর ওয়ার্ল্ড ওয়েবসাইট




‘১০ জন’ নিয়েও চ্যাম্পিয়ন, জায়গা নিশ্চিত করল বিশ্বকাপে

চন্দ্রদ্বীপ ডেস্ক: লাতিন আমেরিকার ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা কোপা লিবার্তাদোরেসে ফাইনাল খেলা দুটি দলই ছিল ব্রাজিলের। বোটাফোগো ও অ্যাতলেটিকো মিনেইরোর মধ্যকার ফাইনালটি হয়েছে উত্তেজনায় ঠাসা। ম্যাচের মাত্র ৩০ সেকেন্ডেই লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হয় বোটাফোগো। তবে শেষ পর্যন্ত তারাই ৩-১ গোলের জয়ে চ্যাম্পিয়ন হয়ে ক্লাব বিশ্বকাপের টিকিট কেটেছে।

আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মনুমেন্টালে হয় মহাদেশীয় ক্লাব ফুটবলের শিরোপানির্ধারণী ম্যাচটি। প্রথমবার লিবার্তাদোরেসের চ্যাম্পিয়ন হওয়ার পথে বোটাফোগোর হয়ে একটি করে গোল করেছেন লুইজ হেনরিক, অ্যালেক্স টেলেস এবং জুনিয়র সান্তোস। অন্যদিকে, মিনেইরোর পক্ষে এদুয়ার্দো ভার্গাস একমাত্র গোলটি করে ব্যবধান কমান।

ম্যাচজুড়ে দাপট ছিল মিনেইরোর, জয় কেবল বোটাফোগোর দখলে গেছে। স্বাভাবিকভাবেই ১০ জনের দল নিয়ে চ্যাম্পিয়দের ম্যাচজুড়ে তটস্থ থাকতে হয়েছে, তাদের পায়ে বলের দখল ছিল মাত্র ২০ শতাংশ। এমনকি পুরো ম্যাচে শট নিয়েছে মাত্র ৮টি, যার মধ্যে গোলের লক্ষ্যে ৩টি। অন্যদিকে, ৮০ শতাংশ বল দখলে রেখে মিনেইরো ২২টি শট নিয়েছে। যদিও বেলো হরিজন্তের ক্লাব কেবল ৪টি শট লক্ষ্যে রাখতে পেরেছিল।

ব্রাজিলের রিও ডি জেনেইরোর ক্লাব বোটোফোগো ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় মিডফিল্ডার গ্রেগরি লাল কার্ড দেখায়। ম্যাচ শুরুর ৩০ সেকেন্ডের মাথায় লাফিয়ে উঠে তিনি মিনেইরোর ফাউস্তো ভেরার মুখে লাথি মেরে বসেন। রেফারি সরাসরি লাল কার্ড দেখান বোটাফোগোর এই তারকাকে। এরপর থেকে ক্রমাগত মিনেইরোর আক্রমণ সামলাতে খাবি খেতে হয়েছে ক্লাবটিকে।

ম্যাচের ৩৫ মিনিটে হেনরিকের গোলে লিড নেয় বোটাফোগো। বিরতির আগেই তারা লিড ব্যবধান দ্বিগুণ করে। আবারও আক্রমণে উঠে মিনেইরোর রক্ষণে ঢুকে গেলে গোলরক্ষক এভারসন হেনরিককে ফেলে দিলে রেফারি পেনাল্টি দেন। ৪৪তম মিনিটে সফল লক্ষ্যভেদে মিডফিল্ডার টেলেস বোটাফোগোর স্কোরলাইন ২-০ করেন।




বাংলাদেশের ম্যাচসহ টিভি-অনলাইনে খেলার সূচি

চন্দ্রদ্বীপ ডেস্ক: কিংস্টন টেস্টে আজ (রোববার) বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় দিনে খেলতে নামবে। রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি হবে লিভারপুল-ম্যানচেস্টার সিটি। এ ছাড়া এদিন পাকিস্তান-জিম্বাবুয়ের টি-টোয়েন্টি সিরিজও শুরু হবে।

ক্রিকেট
ক্রাইস্টচার্চ টেস্ট-৪র্থ দিন
নিউজিল্যান্ড-ইংল্যান্ড
ভোর ৪টা, সনি স্পোর্টস ২

কিংস্টন টেস্ট-২য় দিন
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
রাত ৯টা, টি স্পোর্টস ও নাগরিক

জাতীয় ক্রিকেট লিগ
বরিশাল-ঢাকা বিভাগ
সকাল ১০টা, ইউটিউব/বিসিবি

রাজশাহী-সিলেট
সকাল ১০টা, ইউটিউব/বিসিবি

খুলনা-রংপুর
সকাল ১০টা, ইউটিউব/বিসিবি

চট্টগ্রাম-ঢাকা মহানগর
সকাল ১০টা, ইউটিউব/বিসিবি

অ-১৯ এশিয়া কাপ ক্রিকেট
আফগানিস্তান-শ্রীলঙ্কা
বেলা ১১টা, সনি স্পোর্টস ৫

১ম টি-টোয়েন্টি
জিম্বাবুয়ে-পাকিস্তান
বিকেল ৫টা, পিটিভি স্পোর্টস

ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
চেলসি-অ্যাস্টন ভিলা
সন্ধ্যা ৭-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

ম্যান ইউনাইটেড-এভারটন
সন্ধ্যা ৭-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ২

লিভারপুল-ম্যানচেস্টার সিটি
রাত ১০টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১




১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক: আঁটসাঁট বোলিংয়ে প্রাথমিক কাজটা আগেই সেরে রেখেছিলেন বাংলাদেশের বোলাররা। ফলে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জয় তুলে নিতে বেগ পেতে হয়নি ব্যাটারদের।

প্রথমে ব্যাট করে আয়ারল্যান্ড ৬ উইকেট হারিয়ে তোলে ১৯৩ রান। জবাবে ফারজানা হক পিংকির হাফসেঞ্চুরি এবং শারমিন সুপ্তা ও নিগার সুলতানা জ্যোতির চল্লিশোর্ধ্ব ইনিংসের সুবাদে ৫ উইকেটে জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ।

এর আগে বাংলাদেশ ও আয়রল্যান্ডের মেয়েরা দুটি ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিল। কাকতালীয়ভাবে দুটি সিরিজই শেষ হয় ১-০ ব্যবধানে। আইরিশদের মাটিতে অনুষ্ঠিত দুই সিরিজে সমান একটি করে জয় দুই দলের।

বাংলাদেশ এবার প্রথমবার ঢাকার মাটিতে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিল। সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ২ ডিসেম্বর।




বাংলাদেশের খেলাসহ টিভিতে যা দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ জ্যামাইকা টেস্ট আজ শুরু। রাতে জার্মান ক্লাসিকোয় মুখোমুখি বরুসিয়া ডর্টমুন্ড–বায়ার্ন মিউনিখ।

২য় নারী ওয়ানডে
বাংলাদেশ–আয়ারল্যান্ড
সকাল ১০টা, টি স্পোর্টস

জ্যামাইকা টেস্ট–১ম দিন
বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ
রাত ৯টা, নাগরিক টিভি ও টি স্পোর্টস

ক্রাইস্টচার্চ টেস্ট–৩য় দিন
নিউজিল্যান্ড–ইংল্যান্ড
ভোর ৪টা, সনি স্পোর্টস টেন ৫

অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপ
ভারত–পাকিস্তান
সকাল ১১টা, সনি স্পোর্টস টেন ৫

ডারবান টেস্ট–৪র্থ দিন
দক্ষিণ আফ্রিকা–শ্রীলঙ্কা
দুপুর ১–৩০ মিনিট, স্পোর্টস ১৮–১

আবুধাবি টি–১০ লিগ
বাংলা টাইগার্স–ইউপি নওয়াবস
বিকেল ৩–১৫ মিনিট, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

নর্দার্ন ওয়ারিয়র্স–টিম আবুধাবি
বিকেল ৫–৩০ মিনিট, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

লা লিগা
বার্সেলোনা–লাস পালমাস
সন্ধ্যা ৭টা, জিএক্সআর ওয়ার্ল্ড ওয়েবসাইট

জার্মান বুন্দেসলিগা
ইউনিয়ন বার্লিন–লেভারকুসেন
রাত ৮–৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২

বরুসিয়া ডর্টমুন্ড–বায়ার্ন মিউনিখ
রাত ১১–৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২

ইংলিশ প্রিমিয়ার লিগ
ক্রিস্টাল প্যালেস–নিউক্যাসল
রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

ওয়েস্ট হাম–আর্সেনাল
রাত ১১–৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১

সৌদি প্রো লিগ
আল শাবাব–আল হিলাল
রাত ১১টা, সনি স্পোর্টস টেন ১




টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক: সিরিজের প্রথম ওয়ানডেতে বড় জয় পেয়েছিল বাংলাদেশ নারী দল। আজ জিততে পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত হবে টাইগ্রেসদের। অন্যদিকে সিরিজ বাঁচাতে আজ জয়ের বিকল্প নেই আয়ারল্যান্ড নারী দলের।

গত ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে কয়েন ভাগ্য সহায় হয়নি নিগার সুলতানা জ্যোতির। এবার আইরিশরাও শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। মিরপুরে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সকাল ১০টায়।




রোনালদোর জোড়া গোলে আল নাসরের সহজ জয়

চন্দ্রদ্বীপ ডেস্ক: সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আরও একবার জ্বলে উঠলেন ঘরের মাঠে। দামাকের জালে একাই দুইবার বল পাঠিয়েছেন এই পর্তুগিজ তারকা। তার এমন দুর্দান্ত পারফরম্যান্সে সহজ জয় পেয়েছে আল নাসর।

শুক্রবার ঘরের মাঠে সৌদি প্রো লিগের ম্যাচে দামাককে ২-০ গোলে হারায় আল নাস্‌র। দুই অর্ধে গোল দুটি করেন রোনালদো।

ম্যাচের শুরুর দিলেই দলকে এগিয়ে দেন রোনালদো। গোল পেতে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি আল নাসরের দর্শকদের। ম্যাচের সপ্তদশ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন রোনালদো। এই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে আবারও জালের দেখা পান রোনালদো। ৭৯তম মিনিটে সতীর্থের পাসে কাছ থেকে শটে দ্বিতীয় গোলটি করেন রোনালদো। ৩৯ বছর বয়সী তারকার ক্যারিয়ার গোল হলো ৯১৫টি। এই বছরে ৫০ ম্যাচে তার গোল এখন ৪২টি।

এর আগে ৫৬তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় দামাক। ফলে ফেরার আর পথ ছিল না তাদের।

সৌদি প্রো লিগে গত রাউন্ডে হারের পর এবার জয়ের স্বাদ পেল আল নাস্‌র। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে আছে তারা। ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে আল হিলাল দুইয়ে, ৩০ পয়েন্ট নিয়ে আল-ইত্তিহাদ শীর্ষে আছে।




মেসি আবারও ফিফা বর্ষসেরা হওয়ার দৌড়ে

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি আবারও ফিফার বর্ষসেরা ফুটবলারের (দ্য বেস্ট) মনোনয়ন পেয়েছেন। ২০২৪ সালের দ্য বেস্ট পুরস্কারের জন্য মনোনীত ১১ খেলোয়াড়ের তালিকায় রয়েছে আর্জেন্টাইন অধিনায়ক মেসি। এটি তার জন্য ৯তম মনোনয়ন, যা ফুটবল ক্যারিয়ারের এক গুরুত্বপূর্ণ অর্জন।

মেসি এর আগে তিনবার দ্য বেস্ট পুরস্কার জয় করেছেন, এর মধ্যে রয়েছে ২০২২ ও ২০২৩ সালের জয়। তবে, ২০২৪ সালের ব্যালন ডি’অর মনোনয়নে জায়গা না পাওয়া সত্ত্বেও তিনি দ্য বেস্টের তালিকায় নিজের স্থান নিশ্চিত করেছেন। ফিফা জানিয়েছে, ইন্টার মায়ামি ও আর্জেন্টিনা দলের হয়ে মেসির অনুপ্রেরণাদায়ক পারফরম্যান্স তাকে এই মনোনয়ন এনে দিয়েছে।

২০২৩ লিগস কাপ এবং ২০২৪ সাপোর্টার্স শিল্ড জিততে মায়ামিকে নেতৃত্ব দিয়েছেন মেসি। একই সময়ে, তাঁর নেতৃত্বে আর্জেন্টিনা কোপা আমেরিকা শিরোপা জিতেছে এবং বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ ৬ গোল করেছেন তিনি। ৩৭ বছর বয়সেও মেসির অসাধারণ পারফরম্যান্স প্রমাণ করে যে ফুটবলে তিনি এখনও অপরাজেয়।

ভক্তদের ভোটের মাধ্যমে ২০২৪ দ্য বেস্ট পুরস্কারের চূড়ান্ত বিজয়ী নির্ধারিত হবে। ভোট চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




আজ টিভিতে খেলা

চন্দ্রদ্বীপ ডেস্ক: ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় ও ডারবান টেস্টের তৃতীয় দিন আজ। ইংলিশ প্রিমিয়ার লিগ, জার্মান বুন্দেসলিগা ও সৌদি প্রো লিগে আছে একটি করে ম্যাচ।

ক্রাইস্টচার্চ টেস্ট–২য় দিন
নিউজিল্যান্ড–ইংল্যান্ড
ভোর ৪টা , সনি স্পোর্টস টেন ৫

ডারবান টেস্ট–৩য় দিন
দক্ষিণ আফ্রিকা–শ্রীলঙ্কা
দুপুর ১–৩০ মিনিট , স্পোর্টস ১৮–১

মেয়েদের বিগ ব্যাশ লিগ
ব্রিসবেন হিট–সিডনি থান্ডার
দুপুর ২–১৫ মিনিট , স্টার স্পোর্টস সিলেক্ট ১

আবুধাবি টি–১০ লিগ
টিম আবুধাবি–মরিসভিল
বিকেল ৩–১৫ মিনিট , টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ৩

নিউইয়র্ক স্ট্রাইকার্স–দিল্লি বুলস
বিকেল ৫–৩০ মিনিট , টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ৩

চেন্নাই ব্রেভ–ইউপি নওয়াবস
সন্ধ্যা ৭–৪৫ মিনিট , টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ৩

নর্দার্ন ওয়ারিয়র্স–আজমান বোল্টস
রাত ১০টা , টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ৩

সৌদি প্রো লিগ
আল নাসর–দামাক
রাত ৮–৪০ মিনিট , সনি স্পোর্টস টেন ২

জার্মান বুন্দেসলিগা
পাওলি–হলস্টাইন কিল
রাত ১–৩০ মিনিট , সনি স্পোর্টস টেন ২

ইংলিশ প্রিমিয়ার লিগ
ব্রাইটন–সাউদাম্পটন
রাত ২টা , স্টার স্পোর্টস সিলেক্ট ১

গ্লোবাল সুপার লিগ
গায়ানা–ভিক্টোরিয়া
আগামীকাল ভোর ৫টা , টি স্পোর্টস




আজ টিভিতে খেলা দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: নিউজিল্যান্ড–ইংল্যান্ড ক্রাইস্টচার্চ টেস্ট ভোরে শুরু হয়েছে। গ্লোবাল সুপার লিগে খেলছে রংপুর রাইডর্স। বিকেলে সাকিবের বাংলা টাইগার্সের ম্যাচ।

ক্রাইস্টচার্চ টেস্ট–১ম দিন
নিউজিল্যান্ড–ইংল্যান্ড
ভোর ৪টা , সনি স্পোর্টস টেন ৫

গ্লোবাল সুপার লিগ
রংপুর রাইডার্স–হ্যাম্পশায়ার
ভোর ৫টা , টি স্পোর্টস

ডারবান টেস্ট–২য় দিন
দক্ষিণ আফ্রিকা–শ্রীলঙ্কা
দুপুর ১–৩০ মিনিট , স্পোর্টস ১৮–১

আবুধাবি টি–১০ লিগ
ডেকান গ্ল্যাডিয়েটর্স–বাংলা টাইগার্স
বিকেল ৫–৩০ মিনিট , টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

দিল্লি বুলস–চেন্নাই ব্রেভ
সন্ধ্যা ৭–৪৫ মিনিট , টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

নর্দার্ন ওয়ারিয়র্স–নিউইয়র্ক স্ট্রাইকার্স
রাত ১০টা , টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

উয়েফা কনফারেন্স লিগ
হাইডেনহাইম–চেলসি
রাত ১১–৪৫ মিনিট , সনি স্পোর্টস টেন ২

উয়েফা ইউরোপা লিগ
লাৎসিও–লুদোগোরেটস
রাত ১১-৪৫ মিনিট , সনি স্পোর্টস টেন ১

কারাবাখ–অলিম্পিক লিওঁ
রাত ১১-৪৫ মিনিট , সনি স্পোর্টস টেন ৩

অ্যান্ডারলেখট–এফসি পোর্তো
রাত ১১-৪৫ মিনিট , সনি স্পোর্টস টেন ৫

ম্যানচেস্টার ইউনাইটেড-বোদো/গ্লিমট
রাত ২টা , সনি স্পোর্টস টেন ২

টটেনহাম–এএস রোমা
রাত ২টা ,সনি স্পোর্টস টেন ১

রিয়াল সোসিয়েদাদ–আয়াক্স
রাত ২টা ,সনি স্পোর্টস টেন ৫

মিতিল্যান–ফ্রাঙ্কফুর্ট
রাত ২টা , সনি স্পোর্টস টেন ৩