বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজ খেলার সূচি

চন্দ্রদ্বীপ ডেস্ক: সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ (শনিবার) মুখোমুখি হবে বাংলাদেশ–আয়ারল্যান্ড। ক্রিকেটে রয়েছে তিনটি টেস্ট এবং ফুটবলে রাতে নিজেদের লিগে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও বায়ার্ন মিউনিখের মতো ক্লাবগুলোর ম্যাচ রয়েছে।

ক্রিকেট
২য় নারী টি–টোয়েন্টি
বাংলাদেশ–আয়ারল্যান্ড
দুপুর ২টা, টি স্পোর্টস

ওয়েলিংটন টেস্ট–২য় দিন
নিউজিল্যান্ড–ইংল্যান্ড
ভোর ৪টা, সনি স্পোর্টস টেন ২

গ্লোবাল সুপার লিগ : ফাইনাল
রংপুর রাইডার্স–ক্রিকেট ভিক্টোরিয়া
ভোর ৫টা, টি স্পোর্টস

অ্যাডিলেড টেস্ট–২য় দিন
অস্ট্রেলিয়া–ভারত
সকাল ১০টা, স্টার স্পোর্টস ১

গেবেখা টেস্ট–৩য় দিন
দক্ষিণ আফ্রিকা–শ্রীলঙ্কা
দুপুর ২টা, স্পোর্টস ১৮–১

ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
এভারটন–লিভারপুল
সন্ধ্যা ৬–৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১

ক্রিস্টাল প্যালেস–ম্যানচেস্টার সিটি
রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

ম্যানচেস্টার ইউনাইটেড–নটিংহাম ফরেস্ট
রাত ১১–৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১

জার্মান বুন্দেসলিগা
লেভারকুসেন-পাওলি
রাত ৮–৩০টা, সনি স্পোর্টস টেন ২

বায়ার্ন মিউনিখ–হাইডেনহাইম
রাত ৮-৩০টা, সনি স্পোর্টস টেন ৫

লা লিগা
রিয়াল বেতিস–বার্সেলোনা
রাত ৯–১৫ মিনিট, জিএক্সআর ওয়ার্ল্ড ওয়েবসাইট

জিরোনা–রিয়াল মাদ্রিদ
রাত ২টা, জিএক্সআর ওয়ার্ল্ড ওয়েবসাইট

সৌদি প্রো লিগ
আল হিলাল–আল রাইদ
রাত ১১টা, সনি স্পোর্টস টেন ৫




পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক: টানা দ্বিতীয়বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। ইকবাল হোসেন ইমন ও মারুফ মৃধাদের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে মাত্র ১১৬ রানেই গুটিয়ে দেয় যুব টাইগাররা। গ্রুপপর্বে তিনটি ম্যাচ জিতে আসা পাকিস্তানের বিপক্ষে স্বল্প পুঁজিতেও বাংলাদেশকে সংগ্রাম করতে হবে বলে মনে করা হচ্ছিল। অধিনায়ক আজিজুল হাকিম তামিম ঝোড়ো ফিফটিতে সেই শঙ্কা উড়িয়েছেন, জয় তুলে নিয়েছেন ৭ উইকেটের বড় ব্যবধানে।




টিভি-অনলাইনে আজ যেসব খেলা দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড নারী দলের প্রথম টি-টোয়েন্টি আজ। মাঠে নামবে শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তানের মতো দল। রাতে ফিফা ক্লাব বিশ্বকাপের ড্র অনুষ্ঠান। ইপিলের ম্যাচে দেখা যাবে টটেনহ্যামকে।

ক্রিকেট
১ম নারী টি–টোয়েন্টি
বাংলাদেশ–আয়ারল্যান্ড
দুপুর ২টা, টি স্পোর্টস

গ্লোবাল সুপার লিগ
রংপুর রাইডার্স–গায়ানা আমাজন ওয়ারিয়ার্স
ভোর ৫টা, টি স্পোর্টস

হ্যাম্পশায়ার হকস–ক্রিকেট ভিক্টোরিয়া
রাত ৮টা, টি স্পোর্টস

গেবেখা টেস্ট–১ম দিন
দক্ষিণ আফ্রিকা–শ্রীলঙ্কা
দুপুর ২টা, স্পোর্টস ১৮-১

৩য় টি–টোয়েন্টি
জিম্বাবুয়ে–পাকিস্তান
বিকেল ৫–৩০ মিনিট, পিটিভি স্পোর্টস

ফুটবল
এএফসি কাপ
লায়ন সিটি–পোর্ট এফসি
সন্ধ্যা ৬টা, টি স্পোর্টস

ফিফা ক্লাব বিশ্বকাপ
ড্র অনুষ্ঠান
রাত ১২টা, ফিফা ইউটিউব চ্যানেল

ইংলিশ প্রিমিয়ার লিগ
ফুলহাম–ব্রাইটন
রাত ১–৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১

বোর্নমাউথ-টটেনহাম
রাত ২-১৫ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ২

ওয়েলিংটন টেস্ট–১ম দিন
নিউজিল্যান্ড–ইংল্যান্ড
আগামীকাল ভোর ৪টা, সনি স্পোর্টস টেন ৫




টিভিপর্দায় আজ যেসব খেলা দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে আজ মুখোমুখি আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেড। নটিংহ্যামের বিপক্ষে জয়খরা ঘুচাতে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি।

ক্রিকেট

অ-১৯ এশিয়া কাপ ক্রিকেট
ভারত-আরব আমিরাত
বেলা ১১টা, সনি স্পোর্টস ৫

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ
নিউক্যাসল-লিভারপুল
রাত ১-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

ম্যান সিটি-নটিংহাম
রাত ১-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ২

আর্সেনাল-ম্যান ইউনাইটেড
রাত ২-১৫ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১




১৫ বছর পর উইন্ডিজে টেস্ট জয়, সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে হার দিয়ে শুরু করা বাংলাদেশের সামনে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না। আন্টিগাতে প্রথম ম্যাচে না পরলেও জ্যামাইকায় কিংস্টন টেস্টে তাইজুল ইসলামের ঘূর্ণিতে ক্যারিবিয়ানদের ১১০ রানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজে সাদা পোশাকের ক্রিকেটে জয় পেলো টাইগাররা। এই জয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করলো বাংলাদেশ।




ইতিহাস গড়ে যুব হকি বিশ্বকাপে বাংলাদেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক: আম্পায়ারের শেষ বাঁশি। বাংলাদেশ দলের খেলোয়াড়দের উল্লাস। ডাগ আউট থেকে ছুটলেন কোচরা। ওমানের মাসকটে যুব এশিয়া কাপ হকিতে থাইল্যান্ডকে ৭-২ গোলে হারিয়ে বাংলাদেশ অ-২১ দল যুব বিশ্বকাপ নিশ্চিত করেছে। যা বাংলাদেশের হকির ইতিহাসে এই প্রথম।

আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপে এশিয়া থেকে সাত দল অংশগ্রহণ করবে। স্বাগতিক ভারত সরাসরি খেলবে। বাকি ছয় দেশ চলমান জুনিয়র এশিয়া কাপ থেকে খেলার সুযোগ পাবে। বাংলাদেশ বি গ্রুপের তৃতীয় হয়ে আজ এ গ্রুপের চতুর্থ দল থাইল্যান্ডের মুখোমুখি হয়েছিল ৫ম-৬ষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচের জন্য। আজ থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ নিশ্চিত করেছে। এর মাধ্যমে বিশ্বকাপও নিশ্চিত হয়েছে।

জাতীয় দল বা যুব দল কোনো পর্যায়েই থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হারের রেকর্ড নেই। আজ জিতলেই বিশ্বকাপ এমন পরিস্থিতিতে বাড়তি চাপ ও অতিরিক্ত আত্মবিশ্বাস- দুটিকেই দূরে সরিয়ে রেখে মাঠে নেমেছিলেন বাংলাদেশের খেলোয়াড়রা। মাঠে বেশ স্বাভাবিক খেলা খেলেই কাঙ্খিত জয় এনেছেন মওদুদুর রহমানের শিষ্যরা।




তৃতীয় দিনেই ক্যারিবীয়ানদের ইতিহাসের সামনে দাঁড় করালো বাংলাদেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক: কিছুটা আগেভাগেই হয়ে যায় এমন মন্তব্য। তবে বাংলাদেশ যে কিংস্টনে মানসিকভাবে অনেকটাই এগিয়ে থাকছে তা অনেকাংশে নিশ্চিত। বেশ অনেকটা দিন পরেই বাংলাদেশের ক্রিকেটে সাদা পোশাকে দেখা গেল আগ্রাসী এক দিন। ৫ উইকেটে ১৯৩ রান নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। স্কোরবোর্ডে লিড এখনই ২১১ l

দিনশেষ করেছিলেন জাকের আলী অনিক এবং তাইজুল ইসলাম। ২৯ রানে ক্রিজে অপরাজিত জাকের আলী। ৯ রানে অন্য প্রান্ত আগলে রেখেছেন তাইজুল ইসলাম। ষষ্ঠ উইকেটে দুজনে ৪৭ বলে ২০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে মাঠ ছাড়েন।

দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ব্যাট করতে নামেননি মুমিনুল হক। অসুস্থ বোধ করায় তাকে ড্রেসিংরুমেই থাকতে হয়েছে। চেহারাই বলে দিচ্ছিল শারীরিকভাবে খুব একটা স্বস্তিতে নেই তিনি। কিন্তু চতুর্থ দিনে প্রয়োজন হলে মাঠে দেখাও যেতে পারে তাকে। বাংলাদেশের লিড আরও বাড়বে সেটা সহজেই বলা চলে।




টিভিপর্দায় আজ যেসব খেলা দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ কিংস্টন টেস্টের চতুর্থ দিন আজ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও পাকিস্তান।

ক্রিকেট

অ-১৯ এশিয়া কাপ ক্রিকেট
বাংলাদেশ-শ্রীলঙ্কা
বেলা ১১টা, সনি স্পোর্টস ৫

কিংস্টন টেস্ট-৪র্থ দিন
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
রাত ৮-৪৫ মি., টি স্পোর্টস ও নাগরিক

জাতীয় ক্রিকেট লিগ
বরিশাল-ঢাকা বিভাগ
সকাল ১০টা, ইউটিউব/বিসিবি

রাজশাহী-সিলেট
সকাল ১০টা, ইউটিউব/বিসিবি

খুলনা-রংপুর
সকাল ১০টা, ইউটিউব/বিসিবি

২য় টি-টোয়েন্টি
জিম্বাবুয়ে-পাকিস্তান
বিকেল ৫-৩০ মি., পিটিভি স্পোর্টস

ফুটবল

ফেডারেশন কাপ
বসুন্ধরা–ব্রাদার্স
বেলা ২–৩০ মি., টি স্পোর্টস

ইংলিশ প্রিমিয়ার লিগ
ইপসউইচ-প্যালেস
রাত ১-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

লেস্টার-ওয়েস্ট হাম
রাত ২-১৫ মি., স্টার স্পোর্টস সিলেক্ট 2




আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক: প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ নারী দল। তাই আয়ারল্যান্ড নারী দলের জন্য সিরিজের শেষ ম্যাচটি ছিল মান বাঁচানোর লড়াই। তবে এই ম্যাচেও তারা ঘুরে দাঁড়াতে পারল না। তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৭ উইকেটের জয়ে আইরিশদের হোয়াইটওয়াশ করল টাইগ্রেসরা।

মিরপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। জবাবে ৩৭ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।




বাংলাদেশের ম্যাচসহ টিভি-অনলাইনে আজকের খেলা

চন্দ্রদ্বীপ ডেস্ক: নারীদের ওয়ানডেতে বাংলাদেশ সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে আয়ারল্যান্ডের। রাতে মাঠে গড়াবে জ্যামাইকা টেস্টের ৩য় দিনের খেলা।

ক্রিকেট

৩য় নারী ওয়ানডে
বাংলাদেশ–আয়ারল্যান্ড
সকাল ১০টা, টি স্পোর্টস

জ্যামাইকা টেস্ট–৩য় দিন
বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ
রাত ৮–৪৫ মিনিট, নাগরিক টিভি ও টি স্পোর্টস

জাতীয় ক্রিকেট লিগ
বরিশাল বিভাগ–ঢাকা বিভাগ
সকাল ১০টা, বিসিবি ইউটিউব চ্যানেল

রাজশাহী বিভাগ–সিলেট বিভাগ
সকাল ১০টা, বিসিবি ইউটিউব চ্যানেল

খুলনা বিভাগ–রংপুর বিভাগ
সকাল ১০টা, বিসিবি ইউটিউব চ্যানেল

চট্টগ্রাম বিভাগ–ঢাকা মহানগর
সকাল ১০টা, বিসিবি ইউটিউব চ্যানেল

গ্লোবাল সুপার লিগ
গায়ানা আমাজন ওয়ারিয়র্স–হ্যাম্পশায়ার হকস
ভোর ৫টা, টি স্পোর্টস

অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপ
ভারত–জাপান
সকাল ১১টা, সনি স্পোর্টস টেন ৫

আবুধাবি টি১০ লিগ
২য় কোয়ালিফায়ার

সন্ধ্যা ৭টা, স্টার স্পোর্টস ১

ফাইনাল
রাত ৯–৩০ মিনিট, স্টার স্পোর্টস ১

লা লিগা
সেভিয়া–ওসাসুনা
রাত ২টা, জিএক্সআর ওয়ার্ল্ড ওয়েবসাইট