ক্রিকেটকে বিদায় বললেন মোহাম্মদ আমির

পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির আবারও সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। এর আগে, শনিবার পাকিস্তানের গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়েছিল যে, আরেক পাকিস্তানি ক্রিকেটার ইমাদ ওয়াসিমও অবসর নিয়েছেন। এখন আমিরও ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এআরওয়াই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মোহাম্মদ আমির ওয়ানডে, টি-টোয়েন্টি এবং টেস্ট—এই তিন ফরম্যাট থেকেই অবসর নেবেন। পাকিস্তানের হয়ে খেলাকে তিনি একটি ‘গৌরবময় অধ্যায়’ হিসেবে উল্লেখ করেছেন।

অবসর ঘোষণা করে আমির বলেন, “তিন ফরম্যাটে পাকিস্তানের প্রতিনিধিত্ব করা আমার জন্য অনেক বড় সম্মানের বিষয় ছিল। আমি জানি, এই সিদ্ধান্ত নেওয়া কঠিন, তবে মনে করি এটি সঠিক সময়, যাতে পরবর্তী প্রজন্ম দায়িত্ব নিয়ে পাকিস্তানের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।”

তিনি আরও বলেন, “আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই, যারা সবসময় আমাকে প্রয়োজনীয় সমর্থন দিয়ে এসেছে। আমি আশা করি, দল আরও সাফল্য অর্জন করবে। পাশাপাশি, আমার ক্যারিয়ারে আমাকে সমর্থন করার জন্য পাকিস্তানের সকল ভক্তদের প্রতিও আমি কৃতজ্ঞ।”

মোহাম্মদ আমির এবং ইমাদ ওয়াসিমের অবসরের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান পরিচালনা কর্মকর্তা সুমাইর আহমদ সৈয়দ বলেন, “পিসিবির পক্ষ থেকে আমির এবং ইমাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই তাদের অবদানের জন্য। তাদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানাই।”

এটি মোহাম্মদ আমিরের দ্বিতীয় অবসরের সিদ্ধান্ত। এর আগে, গত বছর তিনি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। তবে চলতি বছরের শুরুতে সে সিদ্ধান্ত থেকে সরে এসে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




আজ টিভিতে যেসব খেলা দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: অস্ট্রেলিয়া–ভারত তৃতীয় টেস্ট আজ শুরু। রাতে রিয়াল মাদ্রিদের ম্যাচ। দুপুরে মুখোমুখি মোহামেডান–আবাহনী।

ক্রিকেট
এনসিএল টি২০
ঢাকা বিভাগ–চট্টগ্রাম বিভাগ
সকাল ৯–৩০ মিনিট, টি স্পোর্টস

সিলেট বিভাগ–রংপুর বিভাগ
দুপুর ১–৩০ মিনিট, টি স্পোর্টস

হ্যামিল্টন টেস্ট–১ম দিন
নিউজিল্যান্ড–ইংল্যান্ড
ভোর ৪টা, সনি স্পোর্টস টেন ৫

ব্রিসবেন টেস্ট–১ম দিন
অস্ট্রেলিয়া–ভারত
সকাল ৬–২০ মিনিট, স্টার স্পোর্টস ১

৩য় টি–টোয়েন্টি
দক্ষিণ আফ্রিকা–পাকিস্তান
রাত ১০টা, স্পোর্টস ১৮-১ ও পিটিভি স্পোর্টস

ফুটবল
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল
মোহামেডান–আবাহনী
দুপুর ২–৩০ মিনিট, টি স্পোর্টস ইউটিউব

বসুন্ধরা কিংস–রহমতগঞ্জ
বিকেল ৫–৩০ মিনিট, টি স্পোর্টস ইউটিউব

ইংলিশ প্রিমিয়ার লিগ
আর্সেনাল–এভারটন
রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

লিভারপুল–ফুলহাম
রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২

নটিংহাম ফরেস্ট–অ্যাস্টন ভিলা
রাত ১১–৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১

লা লিগা
ভায়েকানো–রিয়াল মাদ্রিদ
রাত ২টা, জিএক্সআর ওয়ার্ল্ড ওয়েবসাইট

বুন্দেসলিগা
মাইনৎস–বায়ার্ন মিউনিখ
রাত ৮–৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২

পাওলি–ব্রেমেন
রাত ১১–৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২




ইংল্যান্ডের প্রতিযোগিতায় সাকিবের বোলিং নিষিদ্ধ




আজ টিভিতে যেসব খেলা দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি আজ। রাতে আছে বুন্দেসলিগার একটি ম্যাচ।

ক্রিকেট

২য় টি-টোয়েন্টি
দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান
রাত ১০টা, স্পোর্টস ১৮-১

ফুটবল

বুন্দেসলিগা
ফ্রাইবুর্গ-ভলফসবুর্গ
রাত ১-৩০ মি., সনি স্পোর্টস ২

হ্যামিল্টন টেস্ট-১ম দিন
নিউজিল্যান্ড-ইংল্যান্ড
আগামীকাল ভোর ৪টা, সনি স্পোর্টস ৫

ব্রিসবেন টেস্ট-১ম দিন
অস্ট্রেলিয়া-ভারত
আগামীকাল সকাল ৬-২০ মি., স্টার স্পোর্টস ১




২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরব, নিশ্চিত করল ফিফা

চন্দ্রদ্বীপ ডেস্ক: আগে থেকেই অনেকটা নিশ্চিত ছিল ২০৩৪ ফিফা বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে সৌদি আরব। এবার এসেছে আনুষ্ঠানিক ঘোষণা। আনুষ্ঠানিকভাবে ফিফা জানাল, আগামী ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব।

আজ বুধবার একটি ভার্চুয়াল সভায় ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হিসেবে সৌদি আরবের নাম ঘোষণা করেছে ফিফা। একই দিনে ফিফা আরো জানিয়েছে, ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজন করবে মরক্কো, স্পেন ও পর্তুগাল মিলে। এছাড়া, বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে একটি করে ম্যাচ হবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে।




বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজ খেলার সূচি

চন্দ্রদ্বীপ ডেস্ক: ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আজ (বৃহস্পতিবার) মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। দুটি ম্যাচ রয়েছে এনসিএল টি-টোয়েন্টিতে।

ক্রিকেট
৩য় ওয়ানডে
বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ
সন্ধ্যা ৭–৩০ মিনিট, নাগরিক টিভি ও টি স্পোর্টস

এনসিএল টি-টোয়েন্টি
খুলনা বিভাগ–বরিশাল বিভাগ
সকাল ৯–৩০ মিনিট, টি স্পোর্টস

ঢাকা মহানগর–রাজশাহী বিভাগ
দুপুর ১–৩০ মিনিট, টি স্পোর্টস

লঙ্কা টি-টেন সুপার লিগ
ক্যান্ডি–নুওয়ারা এলিয়া
বিকেল ৪–৩০ মিনিট, স্টার স্পোর্টস ১

গল–হাম্বানটোটা
সন্ধ্যা ৬–৪৫ মিনিট, স্টার স্পোর্টস ১

জাফনা–কলম্বো
রাত ৯টা, স্টার স্পোর্টস ১

ফুটবল
উয়েফা কনফারেন্স লিগ
আস্তানা–চেলসি
রাত ৯–৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২

উয়েফা ইউরোপা লিগ
প্লজেন–ম্যানচেস্টার ইউনাইটেড
রাত ১১–৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২

রেঞ্জার্স-টটেনহাম
রাত ২টা, সনি স্পোর্টস টেন ২

স্লাভিয়া প্রাগ–অ্যান্ডারলেখট
রাত ২টা, সনি স্পোর্টস টেন ৩

অলিম্পিক লিওঁ–ফ্রাঙ্কফুর্ট
রাত ২টা, সনি স্পোর্টস টেন ৫




ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে মিরাজ, বাংলাদেশের বাকিরা কে কোথায়

চন্দ্রদ্বীপ ডেস্ক: আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আরেকটি চক্র (২০২৩-২৫) শেষ হওয়ার পথে। ফাইনাল খেলার দৌড়ে রয়েছে চারটি দেশ, এর মধ্যে দুটি দল সেই গন্তব্যে পৌঁছানোর সুযোগ রয়েছে। একই সময়ে ব্যক্তিগত র‌্যাঙ্কিংয়েও নিজেদের অবস্থান রদবদল করছেন ক্রিকেটাররা। প্রথমবার টেস্টের নম্বর ওয়ান ব্যাটার হয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা ইংল্যান্ডের হ্যারি ব্রুক। একইভাবে বাংলাদেশি ক্রিকেটারদের অবস্থানেও বড় পরিবর্তন হয়েছে।

আজ (বুধবার) পুরুষ ক্রিকেটে র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। দীর্ঘদিন টেস্ট ব্যাটিংয়ের শীর্ষস্থান দখলের লড়াইয়ে ছিলেন ইংল্যান্ডের জো রুট ও নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন। এবার তাদের টপকে প্রথমবার এক নম্বর ব্যাটার হয়েছেন ব্রুক।

ডানহাতি এই ইংলিশ ব্যাটার কিউইদের বিপক্ষে বেসিন রিজার্ভ টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ১২৩ ও ৫৫ রান করেছেন। যার সুবাদে বর্তমানে টেস্ট ব্যাটারদের সর্বোচ্চ রেটিং পয়েন্ট ৮৯৮ নিয়ে তিনি রুটকে (৮৯৭ রেটিং) টপকে যান র‌্যাঙ্কিংয়ে। রুটও ওই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। টেস্ট ব্যাটারদের সর্বকালের রেটিংয়ে ৩৪তম অবস্থান বর্তমান ব্রুকের পাওয়া পয়েন্ট, এর আগে সমান রেটিং পেয়েছিলেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারও।




টিভি-অনলাইনে আজকের খেলার সূচি

চন্দ্রদ্বীপ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশের এনসিএল টি২০ টুর্নামেন্ট। রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মুখোমুখি হবে বার্সেলোনা-বরুসিয়া ডর্টমুন্ড। এ ছাড়া ম্যানচেস্টার সিটি, আর্সেনাল ও জুভেন্তাসের মতো ক্লাব জায়ান্টদের ম্যাচ রয়েছে।

ক্রিকেট
এনসিএল টি২০
সিলেট–ঢাকা
সকাল ৯–৩০ মিনিট, টি স্পোর্টস

চট্টগ্রাম–রংপুর
দুপুর ১–৩০ মিনিট, টি স্পোর্টস

ফুটবল
উয়েফা ইউরোপা লিগ
ফেনেরবাচে–বিলবাও
রাত ৯–৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ১

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
অ্যাতলেটিকো মাদ্রিদ–স্লোভান ব্রাতিস্লাভা
রাত ১১–৪৫ মিনিট, সনি স্পোর্টস টেন ২

জুভেন্তাস–ম্যানচেস্টার সিটি
রাত ২টা, সনি স্পোর্টস টেন ২

বরুসিয়া ডর্টমুন্ড–বার্সেলোনা
রাত ২টা, সনি স্পোর্টস টেন ১

আর্সেনাল–এএস মোনাকো
রাত ২টা, সনি স্পোর্টস টেন ৫




১০ বছর পর বাংলাদেশকে ওয়ানডে সিরিজে হারাল ক্যারিবীয়রা

চন্দ্রদ্বীপ ডেস্ক: ২০১৪ সালে সর্বশেষ নিজেদের মাটিতে বাংলাদেশকে ওয়ানডে সিরিজে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ফরম্যাটটিতে আরেকটি সিরিজ জিততে তাদের এক দশক অপেক্ষা করতে হয়েছে। মাঝে হোম ও অ্যাওয়ে মিলিয়ে চারটি সিরিজই নিজেদের দখলে নেয় টাইগাররা। এবার আর তরুণ নির্ভর বাংলাদেশ দল সেই দাপট দেখাতে পারেনি। দ্বিতীয় ওয়ানডেতে ২২৮ রানের লক্ষ্য দিয়ে তারা ৭ উইকেটের হারে সিরিজও খুইয়েছে।

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সিরিজ জয়ের দীর্ঘ অপেক্ষার অবসান হলো স্বাগতিক শাই হোপের দলের। তারা মাত্র ৩৬.৫ ওভারেই বাংলাদেশের লক্ষ্য তাড়ায় সফল হয়েছে। ক্যারিবীয়দের পক্ষে সর্বোচ্চ ৮২ রানের ইনিংস খেলেন ওপেনার ব্রেন্ডন কিং। আরেক ওপেনার এভিন লুইস ৪৯ ও কেসি কার্টি ৪৫ রান করেন। বিপরীতে বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট নেন রিশাদ হোসেন, নাহিদ রানা ও আফিফ হোসেন।

সিরিজের তিনটি ওয়ানডেই হচ্ছে সেন্ট কিটসের একই ভেন্যুতে। প্রথম ওয়ানডেতে যেখানে ২৯৪ রান করেছিল বাংলাদেশ, আজ তারা ২৩০–ও পেরোতে পারেনি। অবশ্য অষ্টম উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব রেকর্ডগড়া জুটি না বাধলে ততদূরও যাওয়া হতো না সফরকারীদের। দ্বিতীয় ইনিংসে লক্ষ্য তাড়ায় শুরু থেকেই সঠিক কক্ষপথে ছিল ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটিতে কিং ও লুইস মিলে ১০৯ রান তোলেন। তবে দুজনই ফিরেছেন ব্যক্তিগত দুটি মাইলফলক অপূর্ণ রেখে। এর মাঝে অবশ্য সৌম্য সরকার ক্যাচ ছেড়ে লুইসের ইনিংস বড় করার সুযোগ করে দেন।




টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে এক পরিবর্তন

চন্দ্রদ্বীপ ডেস্ক: প্রথম ওয়ানডেতে হারের পর সিরিজ বাঁচাতে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই বাংলাদেশের। অন্যদিকে, আজ জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কয়েন ভাগ্য পাশে পেলেন ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ। টস হেরে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেলেন মেহেদী হাসান মিরাজরা। সেন্ট কিটসের বাসেটেরের ওয়ার্নার পার্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

সিরিজ বাঁচানোর ম্যাচে একাদশে এক পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ। পেসার তাসকিন আহমেদের জায়গায় দলে ফিরেছেন শরিফুল ইসলাম। অন্যদিকে, এই ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে উইন্ডিজ পেসার মারকুইনো মিন্ডলের।

প্রথম ওয়ানডেতে ২৯৪ রানের পুঁজি গড়েও ম্যাচ বাঁচাতে পারেনি সফরকারীরা। ১৪ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় পেয়েছে ক্যারিবীয়রা। ওইদিন ব্যাটিং অর্ডারের চারে নেমে দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রানের ইনিংস খেলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ১০১ বল খরচায় এই রান করেন তিনি। যদিও হারের পর কাঠগড়ায় মিরাজের টেস্ট মেজাজের ব্যাটিং।

প্রথম ম্যাচে হেরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগাদের টানা ১১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডের ইতি ঘটেছে। এ ছাড়া টানা চারটি দ্বিপাক্ষিক সিরিজে অপরাজিত থাকার রেকর্ডটাও হাতছাড়া হওয়ার শঙ্কায় পড়েছে বাংলাদেশ।