বাংলাদেশের ম্যাচসহ আজ টিভিতে খেলার সূচি

চন্দ্রদ্বীপ ডেস্ক: মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আজ (বৃহস্পতিবার) সকালে মুখোমুখি বাংলাদেশ ও ভারত। একইদিন পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ওয়ানডে ও উয়েফা কনফারেন্স লিগের ম্যাচ রয়েছে।

ক্রিকেট
অনূর্ধ্ব–১৯ নারী এশিয়া কাপ
বাংলাদেশ–ভারত
সকাল ৭–৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ৫

শ্রীলঙ্কা–নেপাল
দুপুর ১২টা, সনি স্পোর্টস টেন ৫

এনসিএল টি২০
সিলেট বিভাগ–রাজশাহী বিভাগ
সকাল ৯–৩০ মিনিট, টি স্পোর্টস

ঢাকা বিভাগ–বরিশাল বিভাগ
দুপুর ১–৩০ মিনিট, টি স্পোর্টস

২য় ওয়ানডে
দক্ষিণ আফ্রিকা–পাকিস্তান
সন্ধ্যা ৬টা, পিটিভি স্পোর্টস

৩য় নারী টি–টোয়েন্টি
ভারত–ওয়েস্ট ইন্ডিজ
সন্ধ্যা ৭–৩০ মিনিট, স্পোর্টস ১৮-১

ফুটবল
উয়েফা কনফারেন্স লিগ
চেলসি–শামরক
রাত ২টা, সনি স্পোর্টস টেন ২

রিয়াল বেটিস–হেলসিঙ্কি
রাত ২টা, সনি স্পোর্টস টেন ৩

গিমারায়েস–ফিওরেন্তিনা
রাত ২টা, সনি স্পোর্টস টেন ৫




বিপিএলে বরিশালে খেলবেন আফ্রিদি

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। শিরোপা ধরে রাখতে আসন্ন আসরের জন্যও তারকা সমৃদ্ধ দল গড়েছে ফ্র্যাঞ্চাইজিটি। পাকিস্তানের তারকা পেসার শাহিন আফ্রিদিকে এবার দলে ভিড়িয়েছে তারা।

ফ্র্যাঞ্চাইজিটির অফিসিয়াল ফেসবুক পেজে আফ্রিদির ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘পাকিস্তানের পেস বোলিং ম্যাজিশিয়ান এখন ফরচুন বরিশালের অংশ। বিপিএলে সাউদার্ন আর্মি হতে যাচ্ছেন শাহিন আফ্রিদি। তাকে স্বাগত জানাতে আমরা মুখিয়ে আছি।’

আফ্রিদিকে দলে ভিড়িয়ে ফ্র্যাঞ্চাইজিটি এতটাই উচ্ছ্বসিত যে, বরিশালের আঞ্চলিক ভাষায় তাকে স্বাগত জানিয়ে লেখা হয়েছে, ‘ও মনু, শাহীন ভাই কিন্তু আইয়া পড়ছে!’




সাকিবের ঝোড়ো ব্যাটিংয়ে জিতল গল

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাইরের নানা কাণ্ডে সময়টা ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। এসবের মধ্যেই ইংল্যান্ডে বোলিংয়ে নিষেধাজ্ঞা পেয়েছেন এই অলরাউন্ডার। এমন বাজে সময়ের মধ্যেও লঙ্কা টি-টেনের ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন সাকিব। তার ঝোড়ো ব্যাটিংয়ে কোয়ালিফায়ার টুয়ের টিকিট পেয়েছে গল মার্ভেলস।

পাল্লেকেলেতে টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে নির্ধারিত ১০ ওভারে ১২০ রান সংগ্রহ করে ক্যান্ডি বোল্ট। জবাবে খেলতে নেমে ৮ ওভার ৪ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় গল।

গলের গুরুত্বপূর্ণ এই জয়ে সবচেয়ে বড় অবদান সাকিবের। মাত্র ৮ বলে ২৯ রান করেছেন বাংলাদেশি এই ক্রিকেটার। তিনটি ছক্কা ও দুটি চারের ইনিংসে তার স্ট্রাইকরেট ৩৬২.৫।




৬ বছর পর ক্যারিবিয়ানদের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়

চন্দ্রদ্বীপ ডেস্ক: ১৬তম ওভারে প্রথম দুই বলে দুই ছক্কা মারেন রস্টন চেজ। প্রথমটি স্কুপ করে, পরেরটি ফুল টসে স্ট্রেট দিয়ে। ১৬ রান দিয়েছিলেন হাসান মাহমুদ তার এই ওভারে। তাতে ম্যাচটাও অনেকটা ঘুরে যায় স্বাগতিকদের পক্ষেই। তবে, সেটাকে বাংলাদেশের দিকে ফিরিয়ে আনতে সময় নেননি লেগস্পিনার রিশাদ হোসেন। পরপর দুই বলে ফেরান চেজ এবং গুদাকেশ মোতিকে। চেজ হয়েছেন বোল্ড। আর বাউন্ডারি লাইনে শেখ মাহেদিকে ক্যাচ দেন মোতি।

পরের ওভারেই আলজারি জোসেফকে কট এন্ড বোল্ড করেন তানজিম সাকিব। অনেকটা চোখের পলকে ৮৯ রানে ৬ উইকেট থেকে স্কোর হয়ে যায় ৯০ রানে ৯ উইকেট। তাসকিন নিয়েছেন শেষ উইকেট। ওয়েস্ট ইন্ডিজ থামল ১০২ রানে। ২৭ রানের জয়ে ৬ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ।

১২৯ রানের স্বল্প পুঁজি থেকেও ম্যাচ নিজেদের করে আনার পুরো কৃতিত্বটাই এদিন পাচ্ছেন বোলাররা। শুরুতে তাসকিন আহমেদ এবং শেখ মেহেদি হাসান নতুন বলে নিজেদের কাজটা একেবারেই ঠিকঠাক করেছেন। এরপর সেটাকে ধরে রেখেছিলেন তানজিম সাকিব। আগের ম্যাচে বেশ খরুচে বোলিং করলেও এদিন ছিলেন নিয়ন্ত্রিত। রিশাদের জাদুকরী ১৭তম ওভারটা বাংলাদেশের জয় এনে দেয় একেবারেই হাতের নাগালে। আর শেষটা করেছেন এই ম্যাচে বাংলাদেশের সেরা বোলার তাসকিন আহমেদ।




সিরিজ নিশ্চিতের ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত শুরু বাংলাদেশের। দারুণ জয়ে তিন ম্যাচ সিরিজে এগিয়ে আছে ১-০ ব্যবধানে। বাংলাদেশের সামনে এখন সিরিজ জয়ের হাতছানি। এমন সমীকরণ নিয়ে আজ বুধবার (১৮ ডিসেম্বর) মাঠে নেমেছে বাংলাদেশ।

কিংসটাউনের আর্নোস ভেলে স্টেডিয়ামে ম্যাচটিতে টসে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশ সময় সকাল ৬টায় দুই দলের লড়াই শুরু হয়েছে।

প্রথম ম্যাচে বাংলাদেশ ব্যাট হাতে খুব বড় স্কোর করতে না পারলেও বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে সাত রানের নাটকীয় জয় তুলে নেয়। তাই দ্বিতীয় ম্যাচের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ। একই ভেন্যুতে ম্যাচ হওয়ায় মাঠের আচরণ সম্পর্কেও অবগত লিটন-মেহেদিরা।




মেসি-রদ্রিদের হারিয়ে ‘ফিফা দ্য বেস্ট’ জিতলেন ভিনিসিয়ুস

চন্দ্রদ্বীপ ডেস্ক: এই তো মাস দেড়েক আগের কথা, কি তুলকালামই না ঘটেছিল ব্যালন ডি’অর ২০২৪ পুরস্কার নিয়ে। যেখানে ভিনিসিয়ুস জুনিয়রকে হারিয়ে ফ্রান্স সাময়িকীর এই মর্যাদাপূর্ণ পুরস্কার জেতেন স্পেনের রদ্রিগো হার্নান্দেজ। এবার ‘ফিফা দ্য বেস্ট’ জেতার লড়াইয়েও ছিলেন এই দুই তারকা। তবে এবার আর কোনো হতাশার গল্প নয়, রদ্রি ও লিওনেল মেসিদের হারিয়ে ‘ফিফা দ্য বেস্ট’ উঠল ভিনির হাতে।

কাতারের দোহায় আয়োজিত অনুষ্ঠানে আজ মঙ্গলবার দিবাগত রাতে এই পুরস্কার তুলে দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। যেখানে প্রথমবারের মতো ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

ফিফা বর্ষসেরা খেলোয়াড়দের এই পুরস্কার দেওয়ার রীতি চালু করে ১৯৯১ সালে। এরপর থেকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের পাঁচজন তারকা এই পুরস্কার জেতেন। ভিনিসিয়ুস সেই তালিকায় ষষ্ঠ নাম। তবে ব্রাজিলের আরেকজন ফিফা দ্য বেস্ট পুরস্কারটি জিততে অপেক্ষা করতে হয়েছে ১৭ বছর। সর্বশেষ ২০০৭ সালে রিকার্ডো কাকার হাতে উঠেছিল প্রেস্টিজিয়াস এই পুরস্কার।




টিভিপর্দায় আজ যেসব খেলা দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: সকালে অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচ। হ্যামিল্টন টেস্ট ও ব্রিসবেন টেস্টের চতুর্থ দিন আজ।

অনূর্ধ্ব–১৯ নারী এশিয়া কাপ
বাংলাদেশ–মালয়েশিয়া
সকাল ৭–৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ৫

ভারত–নেপাল
দুপুর ১২টা, সনি স্পোর্টস টেন ৫

হ্যামিল্টন টেস্ট–৪র্থ দিন
নিউজিল্যান্ড–ইংল্যান্ড
ভোর ৪টা, সনি স্পোর্টস টেন ২

ব্রিসবেন টেস্ট–৪র্থ দিন
অস্ট্রেলিয়া–ভারত
ভোর ৫–৫০ মিনিট, স্টার স্পোর্টস ১

এনসিএল টি২০
ঢাকা বিভাগ–খুলনা বিভাগ
সকাল ৯–৩০ মিনিট, টি স্পোর্টস

সিলেট বিভাগ–ঢাকা মহানগর
দুপুর ১–৩০ মিনিট, টি স্পোর্টস

বিগ ব্যাশ লিগ
সিডনি থান্ডার–অ্যাডিলেড স্টাইকার্স
দুপুর ২–১৫ মিনিট, স্টার স্পোর্টস ২

১ম ওয়ানডে
দক্ষিণ আফ্রিকা–পাকিস্তান
সন্ধ্যা ৬টা, পিটিভি স্পোর্টস

২য় নারী টি–টোয়েন্টি
ভারত–ওয়েস্ট ইন্ডিজ
সন্ধ্যা ৭–৩০ মিনিট, স্পোর্টস ১৮-১




বাংলাদেশ ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশ সময় ভোরে শুরু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ।

ক্রিকেট
১ম টি-টোয়েন্টি
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
সকাল ৬টা, টি স্পোর্টস ও নাগরিক

হ্যামিল্টন টেস্ট-৩য় দিন
নিউজিল্যান্ড-ইংল্যান্ড
ভোর ৪টা, সনি স্পোর্টস ৫

ব্রিসবেন টেস্ট-৩য় দিন
অস্ট্রেলিয়া-ভারত
আগামীকাল সকাল ৬-২০ মি., স্টার স্পোর্টস ১

ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
বোর্নমাউথ-ওয়েস্ট হাম
রাত ২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১




বিজয়ের দিনে বাংলাদেশের শ্বাসরুদ্ধকর জয়

চন্দ্রদ্বীপ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের সেইন্ট ভিনসেন্টে সময়টা ১৫ ডিসেম্বরের শেষ প্রহর। হাজার কিলোমিটার দূরের বাংলাদেশে ঘড়ির কাটায় এরই মধ্যে ১৬ ডিসেম্বর। আজকের দিনে বাংলাদেশ পালন করছে বিজয়ের ৫৩ বছর। ১৬ই ডিসেম্বরের সকালে দেশের মানুষের উৎসবের উপলক্ষ্যটা আরেকটু চওড়া হলো টিম টাইগার্সের শ্বাসরুদ্ধকর এক জয়ের সুবাদে।

সুদূর ক্যারিবিয়ান দ্বীপ সেন্ট ভিনসেন্টে টানটান উত্তেজনার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ।

শেষ ওভারে দরকার ছিল ১০ রান। ক্রিজে তখনো ছিলেন বিধ্বংসী ব্যাটার রভম্যান পাওয়েল। রোমারিও শেফার্ডের সঙ্গে যার ৩৩ বলে ৬৭ রানের জুটি বাংলাদেশের জয়টাকে অনেকখানি বিলম্বিত করেছে। হাসান মাহমুদের শেষ ওভারে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য হলেন তিনি। সেখানেই মূলত জয়টা নিশ্চিত হয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিদের জন্য। এরপর এক বল বিরতি দিয়ে বোল্ড আলজারি জোসেফ। তাতেই নিশ্চিত দারুণ এক জয়।




ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ সাকিবের বোলিং

চন্দ্রদ্বীপ ডেস্ক: ঘোষণা নিয়ে অপেক্ষা ছিল পুরো একদিন। আইসিসির বিধান বলছিল, আপাতত ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করা হচ্ছে না সাকিব আল হাসানের। অপেক্ষা ছিল আনুষ্ঠানিক ঘোষণার। সেটাই বিসিবি জানালো রোববার রাতে। আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছে, ইংল্যান্ডের ল্যাবে ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন শনাক্তের পর ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞায় পড়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনস্থ প্রতিযোগিতাগুলিতে বোলিং করার ক্ষেত্রে নিষিদ্ধ হয়েছেন। এর ফলে, সাকিব বাংলাদেশের বাইরের কোনো ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক ক্রিকেটেও বোলিং করতে পারবেন না।

মূলত আইসিসির বোলিং অ্যাকশন সংক্রান্ত আইনের কারণেই এই নিষেধাজ্ঞা। যেখানে ১১.৩ ধারায় বলা হয়েছে, ‘একটি জাতীয় ক্রিকেট ফেডারেশন যদি কোনো বোলারকে তাদের নিজস্ব নীতিমালার অধীনে ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ করে এবং সেই নিষেধাজ্ঞা যদি স্বীকৃত পরীক্ষাগারে মানসম্মত বিশ্লেষণ-বিধি অনুযায়ী করা হয়, তাহলে সেই নিষেধাজ্ঞাকে আইসিসি আমলে নেবে এবং আন্তর্জাতিক ক্রিকেটে আরোপ করবে।’