আজ টিভিতে খেলা দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আছে দুটি ম্যাচ। মেলবোর্ন টেস্ট ও সেঞ্চুরিয়ন টেস্টের তৃতীয় দিন আজ।

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ
ঢাকা আবাহনী–পুলিশ এফসি
দুপুর ২–৩০ মিনিট, টি স্পোর্টস

রহমতগঞ্জ–ফকিরেরপুল
দুপুর ২-৩০ মিনিট, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল

মেলবোর্ন টেস্ট–৩য় দিন

অস্ট্রেলিয়া–ভারত
ভোর ৫–৩০ মিনিট, স্টার স্পোর্টস ১

সেঞ্চুরিয়ন টেস্ট–৩য় দিন
দক্ষিণ আফ্রিকা–পাকিস্তান
দুপুর ২টা, পিটিভি স্পোর্টস ও স্পোর্টস ১৮–১

বিগ ব্যাশ লিগ
মেলবোর্ন স্টার্স–সিডনি থান্ডার
দুপুর ২–১৫ মিনিট, স্টার স্পোর্টস ২




থিম সং প্রকাশের আগেই সাড়া ফেলল ফরচুন বরিশাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সিজন ১১ এর আগে ফরচুন বরিশালের প্রতি দেশের ক্রিকেট ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে। বরাবরের মতো এবারও বিপিএলের অন্যতম শক্তিশালী দল হিসেবে জনপ্রিয় ফরচুন বরিশালকে নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে। দলটি ইতোমধ্যে তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে, আর সমর্থকরা অপেক্ষা করছেন তাদের প্রিয় দলের প্রতি পূর্ণ সমর্থন জানাতে।

এবার, ফরচুন বরিশাল নিয়ে তৈরি হচ্ছে একটি বিশেষ থিম সং, যা ইতিমধ্যে সাড়া ফেলেছে। গানটি গেয়েছেন সাংবাদিক ও শিল্পী বায়েজিদ বাপ্পি নিজেই। গানটির কম্পোজিশন করেছেন এসডি সাগর এবং ভিডিও সম্পাদনা করেছেন এসআই লিখন। থিম সংটির চিত্রগ্রহণ হয়েছে বরিশালের ঐতিহ্যময় স্থানে, যার মধ্যে বরিশাল লঞ্চঘাট, ৩০ গোডাউন, বরিশাল স্টেডিয়াম ও বেলেস পার্ক উল্লেখযোগ্য।

গানের কথায় বরিশালের আঞ্চলিক ভাষার মিশ্রণ তুলে ধরা হয়েছে, যা দর্শকদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয়তা পেয়েছে। গানের মধ্যে কিছু জনপ্রিয় স্থানীয় বাক্য যেমন, “বরিশাইল্লা খাতার গাট্টি কবি কেডা কেডা আয়, লঞ্চে হইররা কাপগা নিমু হরবি হানে হায় হায়!!” ব্যবহার করা হয়েছে, যা একে আরও প্রাণবন্ত করে তুলেছে।

গানের শুটিং ট্রেলার ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। গানের শিল্পী বায়েজিদ বাপ্পি জানিয়েছেন, এই থিম সংটি মূলত ক্রিকেট এবং প্রিয় বরিশালের প্রতি ভালোবাসা থেকেই তৈরি করা হয়েছে। তিনি আশাবাদী, এই গানটি দর্শক শ্রোতাদের কাছে ভালো লাগবে এবং ফরচুন বরিশালের সমর্থকদের মধ্যে উৎসাহ এবং আবেগ সৃষ্টি করবে।

এদিকে, বাংলাদেশের শীর্ষ-স্তরের পেশাদার টি-টোয়েন্টি ক্রিকেট লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সিজন ১১ আগামীতে শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত এই লিগটি ক্রিকেট ভক্তদের জন্য এক নতুন দৃষ্টিকোণ নিয়ে আসবে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




আজ টিভিতে খেলা দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আছে তিনটি ম্যাচ। মেলবোর্ন টেস্ট ও সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় দিন আজ। রাতে খেলতে নামছে আর্সেনাল।

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল
ঢাকা ওয়ান্ডারার্স–চট্টগ্রাম আবাহনী
দুপুর ২–৩০ মিনিট, টি স্পোর্টস

মোহামেডান–ফর্টিস এফসি
দুপুর ২–৩০ মিনিট, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল

বসুন্ধরা কিংস–ব্রাদার্স ইউনিয়ন
বিকেল ৫–৩০ মিনিট, টি স্পোর্টস

মেলবোর্ন টেস্ট–২য় দিন
অস্ট্রেলিয়া–ভারত
ভোর ৫–৩০ মিনিট, স্টার স্পোর্টস ১

সেঞ্চুরিয়ন টেস্ট–২য় দিন
দক্ষিণ আফ্রিকা–পাকিস্তান
দুপুর ২টা, পিটিভি স্পোর্টস ও স্পোর্টস ১৮–১

বিগ ব্যাশ লিগ
অ্যাডিলেড স্ট্রাইকার্স–হোবার্ট হারিকেন্স
দুপুর ২–১৫ মিনিট, স্টার স্পোর্টস ২

ইংলিশ প্রিমিয়ার লিগ
ব্রাইটন–ব্রেন্টফোর্ড
রাত ১–৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ২

আর্সেনাল–ইপসউইচ টাউন
রাত ২–১৫ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১




অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা

নারীদের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। এই দল ১৮ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি মালয়েশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে অংশ নেবে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেট বোর্ড এ তথ্য জানিয়েছে।

বিশ্বকাপ আসরটি মালয়েশিয়ার ক্লাংয়ে অনুষ্ঠিত হবে, এবং সব ম্যাচ বায়োমাস ক্রিকেট ওভালে অনুষ্ঠিত হবে। এতে স্বাগতিক মালয়েশিয়া এবং বাংলাদেশসহ ১৬টি দল অংশ নেবে। বাংলাদেশ দলের নেতৃত্বে থাকবেন সুমাইয়া আক্তার, যিনি সম্প্রতি নারীদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের রানার্সআপ দলের সদস্য ছিলেন।

এশিয়া কাপের স্কোয়াড থেকে দুটি পরিবর্তন করা হয়েছে। মাহারুন নেছা ও আরভিন তানি দলে জায়গা পাননি, তাদের পরিবর্তে যোগ হয়েছেন লাকি খাতুন এবং সাদিয়া ইসলাম। এছাড়া স্ট্যান্ডবাই তালিকায় রয়েছেন মাহারুন নেছা ও আরভিন তানি।

বাংলাদেশ দল ডি-গ্রুপে অবস্থান করছে, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া, নেপাল এবং স্কটল্যান্ড। বিশ্বকাপের আগে, বাঘিনীরা ৩-৯ জানুয়ারি শ্রীলংকার বিপক্ষে চারটি টি-২০ ম্যাচ খেলবে। খেলোয়াড়রা ২ জানুয়ারি কলম্বোর উদ্দেশ্যে দেশত্যাগ করবেন।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল:
– সুমাইয়া আক্তার (অধিনায়ক)
– আফিয়া আশিমা ইরা
– ফাহমিদা ছোঁয়া
– ফারিয়া আক্তার
– হাবিবা ইসলাম পিংকি
– জান্নাতুল ইসলাম মাওয়া
– জুয়াইরিয়া ফেরদৌস
– লাকি খাতুন
– আনিসা আক্তার সোবা
– মোসাম্মৎ ইভা
– ফারজানা ইয়াসমিন
– সুমাইয়া আক্তার সুবর্ণা
– নিশিতা আক্তার নিশি
– সাদিয়া আক্তার
– সাদিয়া ইসলাম

স্ট্যান্ডবাই:
– আশরাফি ইয়াসমিন অর্থি
– লেকি চাকমা
– আরভিন তানি
– মেহেরুন নেসা




বক্সিং ডেতে টিভি পর্দায় খেলার সূচি

চন্দ্রদ্বীপ ডেস্ক: মেলবোর্ন টেস্ট ও সেঞ্চুরিয়ন টেস্ট আজ শুরু। বিগ ব্যাশ লিগ ও ইংলিশ প্রিমিয়ার লিগে আছে কয়েকটি ম্যাচ।

ক্রিকেট
মেলবোর্ন টেস্ট–১ম দিন
অস্ট্রেলিয়া–ভারত
ভোর ৫–৩০ মিনিট, স্টার স্পোর্টস ১

বিগ ব্যাশ লিগ
সিডনি সিক্সার্স–মেলবোর্ন স্টার্স
দুপুর ১টা, স্টার স্পোর্টস ২

পার্থ স্করচার্স–ব্রিসবেন হিট
বিকেল ৪–১৫ মিনিট, স্টার স্পোর্টস ২

সেঞ্চুরিয়ন টেস্ট–১ম দিন
দক্ষিণ আফ্রিকা–পাকিস্তান
দুপুর ২টা, পিটিভি স্পোর্টস ও স্পোর্টস ১৮–১

ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
ম্যানচেস্টার সিটি–এভারটন
সন্ধ্যা ৬–৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১

চেলসি–ফুলহাম
রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

নটিংহাম ফরেস্ট–টটেনহাম
রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২

উলভারহ্যাম্পটন–ম্যানচেস্টার ইউনাইটেড
রাত ১১–৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১

লিভারপুল–লেস্টার সিটি
রাত ২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১




বিপিএলের ম্যাচ কবে, কখন, কোথায়?

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এর একাদশ আসর শুরু হচ্ছে ৩০ ডিসেম্বর থেকে। এ বছর বিপিএলের ত্রি-ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হবে, যার মধ্যে ঢাকাতে শুরু থেকে ফাইনাল পর্যন্ত প্রতিযোগিতার বেশিরভাগ ম্যাচ অনুষ্ঠিত হবে।

এবারের বিপিএলের সূচি অনুযায়ী, ৩০ ডিসেম্বর শুরু হওয়া এই আসর চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। চলুন দেখে নেয়া যাক, প্রতিটি ম্যাচ কবে, কখন, কোথায় অনুষ্ঠিত হবে:

বিপিএল ২০২৫-এর সূচি:

তারিখ ম্যাচ সময় ভেন্যু
৩০ ডিসেম্বর ফরচুন বরিশাল-দুর্বার রাজশাহী ১:৩০ PM ঢাকা
৩০ ডিসেম্বর রংপুর রাইডার্স-ঢাকা ক্যাপিটালস ৬:৩০ PM ঢাকা
৩১ ডিসেম্বর খুলনা টাইগার্স-চিটাগং কিংস ১:৩০ PM ঢাকা
৩১ ডিসেম্বর সিলেট স্ট্রাইকার্স-রংপুর রাইডার্স ৬:৩০ PM ঢাকা
০২ জানুয়ারি দুর্বার রাজশাহী-ঢাকা ক্যাপিটালস ১:৩০ PM ঢাকা
০২ জানুয়ারি ফরচুন বরিশাল-রংপুর রাইডার্স ৬:৩০ PM ঢাকা
০৩ জানুয়ারি দুর্বার রাজশাহী-চিটাগং কিংস ২:০০ PM ঢাকা
০৩ জানুয়ারি ঢাকা ক্যাপিটালস-খুলনা টাইগার্স ৭:০০ PM ঢাকা
০৬ জানুয়ারি সিলেট স্ট্রাইকার্স-রংপুর রাইডার্স ১:৩০ PM সিলেট
০৬ জানুয়ারি ফরচুন বরিশাল-দুর্বার রাজশাহী ৬:৩০ PM সিলেট
০৭ জানুয়ারি রংপুর রাইডার্স-ঢাকা ক্যাপিটালস ১:৩০ PM সিলেট
০৭ জানুয়ারি ফরচুন বরিশাল-সিলেট স্ট্রাইকার্স ৬:৩০ PM সিলেট
০৯ জানুয়ারি ফরচুন বরিশাল-রংপুর রাইডার্স ১:৩০ PM সিলেট
০৯ জানুয়ারি ঢাকা ক্যাপিটালস-চিটাগং কিংস ৬:৩০ PM সিলেট
১০ জানুয়ারি দুর্বার রাজশাহী-খুলনা টাইগার্স ২:০০ PM সিলেট
১০ জানুয়ারি ঢাকা ক্যাপিটালস-সিলেট স্ট্রাইকার্স ৭:০০ PM সিলেট
১২ জানুয়ারি খুলনা টাইগার্স-সিলেট স্ট্রাইকার্স ১:৩০ PM সিলেট
১২ জানুয়ারি দুর্বার রাজশাহী-ঢাকা ক্যাপিটালস ৬:৩০ PM সিলেট
১৩ জানুয়ারি চিটাগং কিংস-সিলেট স্ট্রাইকার্স ১:৩০ PM সিলেট
১৩ জানুয়ারি রংপুর রাইডার্স-খুলনা টাইগার্স ৬:৩০ PM সিলেট
১৬ জানুয়ারি ফরচুন বরিশাল-ঢাকা ক্যাপিটালস ১:৩০ PM চট্টগ্রাম
১৬ জানুয়ারি খুলনা টাইগার্স-চিটাগং কিংস ৬:৩০ PM চট্টগ্রাম
১৭ জানুয়ারি দুর্বার রাজশাহী-সিলেট স্ট্রাইকার্স ২:০০ PM চট্টগ্রাম
১৭ জানুয়ারি রংপুর রাইডার্স-চিটাগং কিংস ৭:০০ PM চট্টগ্রাম
১৯ জানুয়ারি ফরচুন বরিশাল-চিটাগং কিংস ১:৩০ PM চট্টগ্রাম
১৯ জানুয়ারি দুর্বার রাজশাহী-খুলনা টাইগার্স ৬:৩০ PM চট্টগ্রাম
২০ জানুয়ারি ঢাকা ক্যাপিটালস-সিলেট স্ট্রাইকার্স ১:৩০ PM চট্টগ্রাম
২০ জানুয়ারি দুর্বার রাজশাহী-চিটাগং কিংস ৬:৩০ PM চট্টগ্রাম
২২ জানুয়ারি ঢাকা ক্যাপিটালস-চিটাগং কিংস ১:৩০ PM চট্টগ্রাম
২২ জানুয়ারি ফরচুন বরিশাল-খুলনা টাইগার্স ৬:৩০ PM চট্টগ্রাম
২৩ জানুয়ারি দুর্বার রাজশাহী-রংপুর রাইডার্স ১:৩০ PM চট্টগ্রাম
২৩ জানুয়ারি খুলনা টাইগার্স-সিলেট স্ট্রাইকার্স ৬:৩০ PM চট্টগ্রাম
২৬ জানুয়ারি ফরচুন বরিশাল-সিলেট স্ট্রাইকার্স ১:৩০ PM ঢাকা
২৬ জানুয়ারি দুর্বার রাজশাহী-রংপুর রাইডার্স ৬:৩০ PM ঢাকা
২৭ জানুয়ারি ফরচুন বরিশাল-খুলনা টাইগার্স ১:৩০ PM ঢাকা
২৭ জানুয়ারি দুর্বার রাজশাহী-সিলেট স্ট্রাইকার্স ৬:৩০ PM ঢাকা
২৯ জানুয়ারি রংপুর রাইডার্স-চিটাগং কিংস ১:৩০ PM ঢাকা
২৯ জানুয়ারি ফরচুন বরিশাল-ঢাকা ক্যাপিটালস ৬:৩০ PM ঢাকা
৩০ জানুয়ারি রংপুর রাইডার্স-খুলনা টাইগার্স ১:৩০ PM ঢাকা
৩০ জানুয়ারি চিটাগং কিংস-সিলেট স্ট্রাইকার্স ৬:৩০ PM ঢাকা
০১ ফেব্রুয়ারি ঢাকা ক্যাপিটালস-খুলনা টাইগার্স ১:৩০ PM ঢাকা
০১ ফেব্রুয়ারি ফরচুন বরিশাল-চিটাগং কিংস ৬:৩০ PM ঢাকা
০৩ ফেব্রুয়ারি এলিমিনেটর ১:৩০ PM ঢাকা
০৩ ফেব্রুয়ারি ১ম কোয়ালিফায়ার ৬:৩০ PM ঢাকা
০৫ ফেব্রুয়ারি ২য় কোয়ালিফায়ার ৬:৩০ PM ঢাকা
০৭ ফেব্রুয়ারি ফাইনাল ৭:০০ PM ঢাকা

মো: তুহিন হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বড়দিনে টিভিতে খেলার সূচি

চন্দ্রদ্বীপ ডেস্ক: সারাবিশ্বেই চলছে বড়দিনের ছুটির আমেজ। খেলার মাঠেও এসেছে বিরতি। তবে চোখ রাখতে পারেন বিগ ব্যাশ লিগের হাইলাইটস ও বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্ট নিয়ে গেম প্ল্যান অনুষ্ঠানে।

বিগ ব্যাশ লিগ
হাইলাইটস (হোবার্ট হারিকেন্স–পার্থ স্করচার্স)
সন্ধ্যা ৬টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

গেম প্ল্যান
বোর্ডার–গাভাস্কার ট্রফি
সন্ধ্যা ৭টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১




খেলা এনসিএল টি-টোয়েন্টি ফাইনালসহ আজকের যত খেলা dhaka-post স্পোর্টস ডেস্ক ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৪ এনসিএল টি-টোয়েন্টি ফাইনালসহ আজকের যত খেলা জাতীয় লিগ টি-টোয়েন্টির ফাইনাল আজ। মুখোমুখি রংপুর বিভাগ ও ঢাকা মেট্রো। বিজ্ঞাপন ক্রিকেট জাতীয় লিগ টি-২০ ফাইনাল (রংপুর- ঢাকা মেট্রো) দুপুর ১২-৩০ মি., টি স্পোর্টস নারী ওয়ানডে ভারত-ওয়েস্ট ইন্ডিজ বেলা ২টা, স্পোর্টস ১৮-১ বিজ্ঞাপন জেএ

চন্দ্রদ্বীপ ডেস্ক: জাতীয় লিগ টি-টোয়েন্টির ফাইনাল আজ। মুখোমুখি রংপুর বিভাগ ও ঢাকা মেট্রো।

ক্রিকেট
জাতীয় লিগ টি-২০
ফাইনাল (রংপুর- ঢাকা মেট্রো)
দুপুর ১২-৩০ মি., টি স্পোর্টস

নারী ওয়ানডে
ভারত-ওয়েস্ট ইন্ডিজ
বেলা ২টা, স্পোর্টস ১৮-১




আজ টিভিতে যেসব খেলা দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: অস্ট্রেলিয়ায় চলছে বিগ ব্যাশ লিগ। নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া নারী ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচ আজ।

ক্রিকেট
মেয়েদের ওয়ানডে
নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া
ভোর ৪টা, সনি স্পোর্টস ৫

বিগ ব্যাশ লিগ
রেনেগেডস-স্করচার্স
বেলা ১টা, স্টার স্পোর্টস ২

ফুটবল
ইন্ডিয়ান সুপার লিগ
হায়দরাবাদ-নর্থইস্ট
রাত ৮টা, স্পোর্টস ১৮-১




বিপিএল কনসার্টে কত টাকা নিচ্ছেন রাহাত ফতেহ আলী?

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান আগামী সোমবার (২৩ ডিসেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত বিপিএল মিউজিক ফেস্টে পারফর্ম করবেন। যদিও তিনি ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্মের আয়োজিত কনসার্টে পারিশ্রমিক গ্রহণ করেননি, তবে বিপিএল মিউজিক ফেস্টে গান পরিবেশন করার জন্য তিনি বড় অঙ্কের অর্থ নিচ্ছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, রাহাত ফতেহ আলী খান বিপিএল কনসার্টে পারফর্ম করার জন্য প্রায় ৩ কোটি ৪০ লাখ টাকা, অর্থাৎ মার্কিন মুদ্রায় প্রায় ২ লাখ ৮৬ হাজার ডলার পারিশ্রমিক পাবেন। শনিবার (২১ ডিসেম্বর) বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এই অর্থ অনুমোদন করা হয়।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, মিউজিক ফেস্ট আয়োজনের জন্য টাইটেল স্পনসর মধুমতি ব্যাংক ৪ কোটি টাকা দেবে, যার প্রায় পুরোটাই রাহাত ফতেহ আলীর পারিশ্রমিকে ব্যয় হবে।

বিপিএল মিউজিক ফেস্টের অংশ হিসেবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে মিউজিক ফেস্ট, মাসকট উন্মোচন, থিম সং প্রকাশ, জায়ান্ট বেলুন প্রদর্শনী, সোশাল মিডিয়া ক্যাম্পেইন এবং ফ্র্যাঞ্চাইজ শহরগুলোতে ট্রফি ও মাসকট ট্যুরের জন্য প্রায় ৭ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

এদিকে, মিউজিক ফেস্টের টিকিট বিক্রির সাড়া কম থাকায় বিসিবি টিকিটের মূল্য কমানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রথমে প্লাটিনাম টিকিটের মূল্য ১২ হাজার টাকা থাকলেও এখন তা ৮ হাজার টাকায় নামানো হয়েছে। গোল্ড টিকিটের মূল্য ৬ হাজার, সিলভার ৪ হাজার, গ্র্যান্ড স্ট্যান্ড ১ হাজার ৫০০ এবং ক্লাব হাউজের টিকিট ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম