টিভিতে যেসব খেলা দেখবেন আজ

চন্দ্রদ্বীপ ডেস্ক: সিডনিতে ভারত-অস্ট্রেলিয়া এবং পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা কেপটাউনে টেস্টের তৃতীয় দিন আজ (রোববার) খেলতে নামবে। ইপিএলে রাতে মুখোমুখি লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড।

ক্রিকেট
১ম ওয়ানডে
নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা
ভোর ৪টা, সনি স্পোর্টস ৫

সিডনি টেস্ট-৩য় দিন
অস্ট্রেলিয়া-ভারত
ভোর ৫-৩০ মি., স্টার স্পোর্টস ১

কেপটাউন টেস্ট-৩য় দিন
দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান
বেলা ২-৩০ মি., স্পোর্টস ১৮-১, পিটিভি

বিগ ব্যাশ লিগ
হারিকেনস-স্ট্রাইকার্স
বেলা ২-১৫ মি., স্টার স্পোর্টস ২

ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
ফুলহাম-ইপসউইচ
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

লিভারপুল-ম্যান ইউনাইটেড
রাত ১০-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১




সাকিবদের দেখে আফ্রিদি বুঝেছেন, রাজনীতিতে আসা যাবে না

উপমহাদেশে তারকা ক্রিকেটারদের রাজনীতিতে প্রবেশের ঘটনা নতুন নয়। পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান যেমন দেশটির প্রধানমন্ত্রী হয়েছেন, তেমনি বাংলাদেশেও মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান রাজনীতির সাথে যুক্ত হয়েছেন। তবে এসব ক্রিকেটারের রাজনীতিতে প্রবেশের পরিণতি অনেক সময়ই সুখকর হয়নি।

সম্প্রতি বিপিএলের ১১তম আসরে চিটাগং কিংসের মেন্টর হিসেবে যুক্ত হন পাকিস্তানের কিংবদন্তি শহীদ আফ্রিদি। একদিন তামিম ইকবালের হোটেলে গিয়ে তিনি তার জামাতা শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ নবী ও ফাহিম আশরাফের সঙ্গে সময় কাটান। সেখানে তামিম আফ্রিদিকে প্রশ্ন করেন, ‘শহীদ ভাই, আপনি কি রাজনীতিতে আসবেন?’ জবাবে আফ্রিদি হাস্যরসের মাধ্যমে বলেন, ‘তোমাদের অবস্থা দেখে আর ইচ্ছে নেই।’ এর মাধ্যমে তিনি মাশরাফি ও সাকিবের রাজনীতিতে আসার পরের পরিস্থিতিকে ইঙ্গিত করেছেন।

সাকিব দেশে ফিরতে পারছেন না এবং তার ক্যারিয়ার এক রকম শেষ হয়ে গেছে, অপরদিকে মাশরাফি নানা সমস্যায় জর্জরিত হয়ে এক প্রকার আত্মগোপনে চলে গেছেন। আফ্রিদি এসব দেখে বুঝতে পেরেছেন যে, রাজনীতিতে আসা তার জন্য উপযুক্ত নয়।

এছাড়া, আফ্রিদি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের উদাহরণও দিয়েছেন, যিনি বিশ্বকাপজয়ী অধিনায়ক হওয়ার পর রাজনীতিতে এসে বর্তমানে দেশটির কারাগারে রয়েছেন। এই পরিণতি কেউই চান না, এবং আফ্রিদিও নিশ্চিতভাবেই রাজনীতিতে পা রাখতে চান না।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




সিলেটে গড়াচ্ছে বিপিএল, কবে কার খেলা

চন্দ্রদ্বীপ ডেস্ক: শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্বের প্রাথমিক খেলা। স্বভাবতই হোম অব ক্রিকেট–খ্যাত মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টুর্নামেন্টটির বেশিরভাগ ম্যাচ হবে। তার আগে সিলেট ও চট্টগ্রামে গড়াবে ১২টি করে মোট ২৪ ম্যাচ। পরে ফ্র্যাঞ্চাইজি লিগটি আবারও ঢাকায় ফিরবে। সিলেটে বিপিএলের ম্যাচ শুরু আগামী ৬ জানুয়ারি থেকে, যা চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত।

বিপিএলের একাদশ আসরের পর্দা ওঠে গত ৩০ ডিসেম্বর। গতকাল পর্যন্ত ঢাকায় হয়েছে ৮টি ম্যাচ। যেখানে সবচেয়ে বেশি ৩টি করে ম্যাচ খেলেছে রংপুর, দুর্বার রাজশাহী ও ঢাকা। এ ছাড়া খুলনা টাইগার্স, ফরচুন বরিশাল ও চিটাগাং কিংস দুটি করে ম্যাচ খেলেছে। সবচেয়ে কম ম্যাচ খেলেছে সিলেট স্ট্রাইকার্স। তারা মাত্র একটি ম্যাচ খেলেছে এই পর্বে।

সিলেট পর্বের বিপিএল শুরুর আগে এখন পর্যন্ত ৩ ম্যাচের সবকটি জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রংপুর। এই পর্বে শতভাগ জয় পেয়েছে খুলনাও। তারা দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে। ২ ম্যাচ খেলে এক জয় ও এক হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে চিটাগাং। কিংসদের সমান ম্যাচ খেলে ফরচুন বরিশালেরও সংগ্রহ ২ পয়েন্ট। তারা আছে টেবিলের চারে।

এদিকে, ৩ ম্যাচ শেষে বিপিএলে রাজশাহীর হার দুটি। এক জয়ে ২ পয়েন্ট নিয়ে দুর্বারদের অবস্থান টেবিলের পাঁচ নম্বরে। টেবিলের ছয়ে ও সাতে আছে যথাক্রমে ঢাকা ও সিলেট। এই দুই দলের কেউই এখনও জয়ের দেখা পায়নি। তবে সিলেট ঢাকার চেয়ে ২ ম্যাচ কম খেলেছে।

বিপিএলের সিলেট পর্বে সর্বোচ্চ ৫টি ম্যাচ খেলবে স্বাগতিক ফ্র্যাঞ্চাইজিটি। এ ছাড়া রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস ৪টি করে, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী ৩ এবং চিটাগাং কিংস সর্বনিম্ন ২টি ম্যাচ খেলবে ‘দুটি কুড়ি একটি পাতা’র দেশে।

বিপিএলে সিলেট পর্বের সময়সূচি

তারিখ ম্যাচ সময়
৬ জানুয়ারি সিলেট বনাম রংপুর বেলা ১-৩০ মিনিট
৬ জানুয়ারি বরিশাল বনাম রাজশাহী সন্ধ্যা ৬-৩০ মিনিট
৭ জানুয়ারি রংপুর বনাম ঢাকা বেলা ১-৩০ মিনিট
৭ জানুয়ারি সিলেট বনাম বরিশাল সন্ধ্যা ৬-৩০ মিনিট
৯ জানুয়ারি বরিশাল বনাম রংপুর বেলা ১-৩০ মিনিট
৯ জানুয়ারি ঢাকা বনাম চিটাগাং সন্ধ্যা ৬-৩০ মিনিট
১০ জানুয়ারি রাজশাহী বনাম খুলনা বেলা ২টা
১০ জানুয়ারি সিলেট বনাম ঢাকা সন্ধ্যা ৭টা
১২ জানুয়ারি সিলেট বনাম খুলনা বেলা ১-৩০ মিনিট
১২ জানুয়ারি রাজশাহী বনাম ঢাকা সন্ধ্যা ৬-৩০ মিনিট
১৩ জানুয়ারি সিলেট বনাম চিটাগাং বেলা ১-৩০ মিনিট
১৩ জানুয়ারি রংপুর বনাম খুলনা সন্ধ্যা ৬-৩০ মিনিট
এএইচএস




আজ টিভিতে খেলা দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: সিডনি টেস্ট ও কেপটাউন টেস্টের দ্বিতীয় দিন আজ। ইংলিশ প্রিমিয়ার লিগে আছে একাধিক ম্যাচ।

সিডনি টেস্ট–২য় দিন
অস্ট্রেলিয়া–ভারত
ভোর ৫–৩০ মিনিট, স্টার স্পোর্টস ১

বিগ ব্যাশ লিগ
মেলবোর্ন রেনেগেডস–মেলবোর্ন স্টার্স
দুপুর ২–৩০ মিনিট, স্টার স্পোর্টস ২

কেপটাউন টেস্ট–২য় দিন
দক্ষিণ আফ্রিকা–পাকিস্তান
দুপুর ২–৩০ মিনিট, পিটিভি স্পোর্টস

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল
চট্টগ্রাম আবাহনী–মোহামেডান
দুপুর ২-৪৫ মিনিট, টি স্পোর্টস

রহমতগঞ্জ–ঢাকা ওয়ান্ডারার্স
দুপুর ২-৪৫ মিনিট, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল

ইংলিশ প্রিমিয়ার লিগ
টটেনহাম–নিউক্যাসল
সন্ধ্যা ৬–৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১

ম্যানচেস্টার সিটি–ওয়েস্ট হাম
রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

ক্রিস্টাল প্যালেস–চেলসি
রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২

ব্রাইটন–আর্সেনাল
রাত ১১–৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১




  চ্যাম্পিয়ন্স ট্রফিতে শান্তই অধিনায়ক, সাকিবকে চান ফারুক

বাংলাদেশ ক্রিকেট দলের জন্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তর নামেই আস্থা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও কিছু দিন আগে তিনি টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করেছিলেন, তবে ওয়ানডে ফরম্যাটে তাকে অধিনায়ক হিসেবে রাখা হবে বলে নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

শুক্রবার (৩ জানুয়ারি) বিপিএলের ম্যাচ চলাকালে শেরেবাংলা স্টেডিয়ামের প্রেসবক্সে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফারুক আহমেদ বলেন, “শান্ত এখনও দলের অধিনায়ক থাকবে। তার অধিনায়কত্বের মেয়াদ ডিসেম্বর পর্যন্ত ছিল না, আমরা মনে করি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত সে অধিনায়ক থাকবে। শান্তর অধিনায়কত্ব না নেওয়ার কোনো কারণ দেখছি না।”

ফারুক আহমেদ আরও যোগ করেন, “শান্ত আগেই জানিয়েছিল যে, তিনি টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক হিসেবে কমফোর্টেবল নন। তাই আমরা টি-টোয়েন্টির জন্য নতুন অধিনায়কের কথা চিন্তা করছি। তবে, টি-টোয়েন্টি খুবই দূরে, তাই বর্তমানে সেটা নিয়ে চিন্তা করার সময় নয়।”

এদিকে, সাকিব আল হাসান প্রসঙ্গে ফারুক আহমেদ বলেন, “সাকিব এখনও অবসর নেয়নি। সাকিব যদি অবসর নিত, তাহলে আমি বলতাম, সে আর নেই। নির্বাচকরা আমাদের কাছে দল গঠনের আগে পলিসি জানতে চায়। সাকিবকে নিয়ে আমরা আরও একটি চেষ্টা করব চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে এর উপযুক্ত সিদ্ধান্ত নিব।”

বাংলাদেশ দলের জন্য ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে শান্তর নেতৃত্বে বাংলাদেশের দল লড়বে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। সাকিব আল হাসানও চূড়ান্তভাবে দলে থাকবেন কিনা, তা নিয়েও সিদ্ধান্ত নিতে হবে বিসিবিকে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




উসমানের ঝড়ে রাজশাহীকে হারাল চিটাগং কিংস

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত বিপিএল ২০২৩-এর এক রোমাঞ্চকর ম্যাচে চিটাগং কিংস রাজশাহীকে ১০৫ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে। পাকিস্তানি ওপেনার উসমান খানের দুর্দান্ত সেঞ্চুরি এবং বল হাতে চমৎকার পারফরম্যান্সের মাধ্যমে চিটাগং জয়ের খাতা খুলে বিপিএল ইতিহাসে তাদের দ্বিতীয় বড় জয় নিশ্চিত করল।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে চিটাগং কিংস নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২১৯ রান। উসমান খান রাজশাহীর বোলারদের ওপর আক্রমণ চালিয়ে মাত্র ৬২ বলে ১২৩ রানের বিশাল ইনিংস খেলেন, যেখানে ছিল ১০টি চার ও ৯টি ছক্কার ঝড়। এই ইনিংসটি দলের জন্য ছিল এক দারুণ মাইলফলক। ইংল্যান্ডের গ্রাহাম ক্লার্কও ২৫ বলে ৪০ রান করে তাকে ভালো সঙ্গ দেন, এবং দ্বিতীয় উইকেটে তারা গড়েন ১২০ রানের একটি গুরুত্বপূর্ণ জুটি।

রাজশাহীর পক্ষে একমাত্র সফল বোলার ছিলেন তাসকিন আহমেদ, যিনি উসমান খানের উইকেট তুলে নেন। তবে তার আগেই চিটাগংয়ের সংগ্রহ ২০০ রান পেরিয়ে যায়, যা রাজশাহীকে বড় লক্ষ্য ছুঁড়ে দেয়।

২২০ রানের বিশাল লক্ষ্য তাড়ায় নেমে রাজশাহী শুরুতেই বিপদে পড়ে। প্রথম ওভারেই ওপেনার সাব্বির হোসেন মাত্র ৮ রান করে আউট হন। মোহাম্মদ হারিসের ১৫ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস কিছুটা আশা দেখালেও, সেটা দীর্ঘস্থায়ী হয়নি। চিটাগংয়ের বোলারদের সামনে বাকিরা একে একে ফিরতে থাকেন।

রাজশাহীর ক্যাপ্টেন এনামুল হক বিজয়ের ব্যাট থেকে আসে মাত্র ৮ রান। ইয়াসির রাব্বি ও রায়ান বার্লও ব্যর্থ হন। শেষ পর্যন্ত রাজশাহী মাত্র ১১৪ রানে অলআউট হয়ে যায়, এবং চিটাগং কিংস ১০৫ রানের বিশাল জয় পায়।

চিটাগংয়ের পক্ষে আরাফাত সানি ও আলিস ইসলাম তিনটি করে উইকেট তুলে নেন, যা রাজশাহীকে ছোট্ট করে দেয়। তাদের বোলিং পারফরম্যান্স ছিল অসাধারণ, যার ফলে রাজশাহী ২২০ রানের লক্ষ্যমাত্রা তাড়াতে পারেনি।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




আজ টিভিতে খেলা দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: বিপিএলে আজও আছে দুটি ম্যাচ। সিডনি টেস্ট ও কেপটাউন টেস্ট আজ শুরু।

বিপিএল
দুর্বার রাজশাহী–চিটাগং কিংস
দুপুর ২টা, টি স্পোর্টস ও গাজী টিভি

ঢাকা ক্যাপিটালস–খুলনা টাইগার্স
সন্ধ্যা ৭টা, টি স্পোর্টস ও গাজী টিভি

সিডনি টেস্ট–১ম দিন
অস্ট্রেলিয়া–ভারত
ভোর ৫–৩০ মিনিট, স্টার স্পোর্টস ১

বিগ ব্যাশ লিগ
ব্রিসবেন হিট–সিডনি সিক্সার্স
দুপুর ১টা, স্টার স্পোর্টস ২

পার্থ স্করচার্স–সিডনি থান্ডার
বিকেল ৪–১৫ মিনিট, স্টার স্পোর্টস ২

কেপটাউন টেস্ট–১ম দিন
দক্ষিণ আফ্রিকা–পাকিস্তান
দুপুর ২–৩০ মিনিট, পিটিভি স্পোর্টস ও স্পোর্টস ১৮–১

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল
পুলিশ এফসি–বসুন্ধরা কিংস
দুপুর ২–৪৫ মিনিট, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল

লা লিগা
ভ্যালেন্সিয়া–রিয়াল মাদ্রিদ
রাত ২টা, জিএক্সআর ওয়ার্ল্ড ওয়েবসাইট




সাইফ-হেলস জুটিতে বরিশালকে হারিয়ে রংপুরের টানা জয়

রংপুর রাইডার্সের দুর্দান্ত বোলিং ও সাইফ হাসানের অপরাজিত ফিফটির ওপর ভর করে ফরচুন বরিশালকে সহজেই হারিয়েছে রাইডার্স। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশালকে ১৫ ওভারে ৮ উইকেট হাতে রেখে হারিয়ে রংপুর তুলে নিল টানা জয়।

মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে বরিশাল ১৮.৪ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ১২৪ রান সংগ্রহ করে। অধিনায়ক তামিম ইকবাল ১৮ বলে ২৮ রান করলেও অন্য ব্যাটারদের ব্যর্থতা দলকে বিপদে ফেলে। নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, কাইল মেয়ার্স, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ প্রত্যেকেই দলকে হতাশ করেন। মিডল অর্ডারের এই বিপর্যয়ের মধ্যে মোহাম্মদ নবি কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও রান আউট হয়ে যান।

১২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রংপুর শুরুতেই ধাক্কা খায়। অভিষিক্ত ওপেনার আজিজুল হাকিম এবং তিনে নামা তৌফিক খান তুষার দুজনই শূন্য রানে ফিরে যান। ১৫ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় রংপুর।

কিন্তু এরপর মাঠে নামেন সাইফ হাসান এবং অ্যালেক্স হেলস। তাদের ১১৩ রানের অবিচ্ছিন্ন জুটি রংপুরকে সহজ জয় এনে দেয়। সাইফ হাসান ৪৬ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন, আর অ্যালেক্স হেলসের ব্যাট থেকে আসে ৪৯ রান।

দলের ধারাবাহিক পারফরম্যান্সে জয়ের পথে এগিয়ে যাচ্ছে রংপুর। এই জয়ের ফলে টুর্নামেন্টে তাদের শক্ত অবস্থান আরও সুসংহত হলো।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




রংপুরের গতির সামনে ১২৪ রানে গুটিয়ে গেল বরিশাল

ফরচুন বরিশাল শক্ত ভিত গড়ার আশা করলেও রংপুর রাইডার্সের বোলিং তোপে ১২৪ রানে গুটিয়ে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৮.৪ ওভারে অলআউট হয় বরিশাল। অধিনায়ক তামিম ইকবাল দলকে ভালো শুরু এনে দিলেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন।

শুরুতে আগ্রাসী ছিলেন তামিম ইকবাল। তবে নাহিদ রানার গতির সামনে ১৮ বলে ২৮ রান করেই ফিরে যেতে হয় তাকে। ওপেনার নাজমুল হোসেন শান্ত (১০ বলে ৯ রান) আরেকটি হতাশাজনক পারফরম্যান্স উপহার দেন। তিন নম্বরে নামা তাওহিদ হৃদয়ের ব্যর্থতার ধারা অব্যাহত থাকল, তার ব্যাট থেকে আসে ৬ বলে মাত্র ৪ রান।

মিডল অর্ডারে কাইল মেয়ার্স, মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ কেউই দলের হাল ধরতে পারেননি। একের পর এক উইকেট হারিয়ে বিপদে পড়ে বরিশাল। শেষদিকে মোহাম্মদ নবি চেষ্টা করলেও রান আউট হয়ে ফিরে যান।

নাহিদ রানা ছিলেন দুর্দান্ত। তিনি তামিমসহ গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে বরিশালের রানের গতিপথ থামিয়ে দেন।

জয়ের জন্য ১২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্স ২ ওভার ১ বলে ২ উইকেট হারিয়ে ২৭ রান সংগ্রহ করেছে। রংপুর এখন জয়ের পথেই রয়েছে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




টিভি পর্দায় আজকের খেলার সূচি

চন্দ্রদ্বীপ ডেস্ক: বিপিএলে আছে দুটি ম্যাচ। নিউজিল্যান্ড–শ্রীলঙ্কার শেষ টি–টোয়েন্টি আজ।

বিপিএল
ঢাকা ক্যাপিটালস–দুর্বার রাজশাহী
দুপুর ১–৩০ মিনিট টি স্পোর্টস ও গাজী টিভি

ফরচুন বরিশাল–রংপুর রাইডার্স
সন্ধ্যা ৬–৩০ মিনিট টি স্পোর্টস ও গাজী টিভি

৩য় টি–টোয়েন্টি
নিউজিল্যান্ড–শ্রীলঙ্কা
সকাল ৬–১৫ মিনিট সনি স্পোর্টস টেন ৫

বিগ ব্যাশ লিগ
মেলবোর্ন রেনেগেডস–অ্যাডিলেড স্ট্রাইকার্স
দুপুর ২–১৫ মিনিট স্টার স্পোর্টস ২

সিডনি টেস্ট–১ম দিন
অস্ট্রেলিয়া–ভারত
আগামীকাল ভোর ৫–৩০ মিনিট স্টার স্পোর্টস ১