চিটাগং কিংসের বিরুদ্ধে ঢাকার জন্য প্রতিশোধের ম্যাচ

ঢাকা ক্যাপিটালস এবং চিটাগং কিংসের মধ্যে চলমান ম্যাচটি শুরু হয়েছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এই ম্যাচটি ঢাকা ক্যাপিটালসের জন্য প্রতিশোধের সুযোগ, কারণ তাদের প্রথম দেখায় চিটাগংয়ের কাছে ৭ উইকেটে হারতে হয়েছিল সিলেটে। টস জিতে চিটাগং কিংস ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে এবং ম্যাচটি শুরু হয়েছে দুপুর দেড়টায়।
এই ম্যাচটি চিটাগংয়ের জন্য তাদের জয় ধারাবাহিকতা বজায় রাখার গুরুত্বপূর্ণ লড়াই। এখনও পর্যন্ত টুর্নামেন্টে আট ম্যাচের পাঁচটি জিতেছে চিটাগং, যা তাদের ‘প্লে’ অফে পৌঁছানোর সুযোগ প্রায় নিশ্চিত করেছে। অন্যদিকে, ঢাকা ক্যাপিটালস টানা হারের পর দুটো ম্যাচে জয় পেয়েছে এবং তাদের আশা এখন প্লে অফে জায়গা পাওয়া। তারা যদি শেষ তিন ম্যাচে জিতে, তবে তাদের প্লে অফে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে পারে।
ঢাকা একাদশে মেহেদী হাসান রানাকে সুযোগ দেওয়া হয়েছে, এছাড়া মুনিম শাহরিয়ার দলে ফিরেছেন এবং মুকিদুল ইসলাম মুগ্ধ বাদ পড়েছেন। বিদেশী ক্রিকেটারদের মধ্যে ফারমানউল্লাহর পরিবর্তে যান্সফোর্ড বেটন সুযোগ পেয়েছেন।
চিটাগং একাদশে দুই নতুন বিদেশী ক্রিকেটার যুক্ত হয়েছেন। উসমান খান ও মোহাম্মদ ওয়াসিমের জায়গায় দলে এসেছেন জুবায়েরউল্লাহ আকবারি ও হুসেন তালাত।
চিটাগং কিংস একাদশ: মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, জুবাইরউল্লাহ আকবারি, হায়দার আলী, শামীম হোসেন, গ্রাহাম ক্লার্ক, হুসেন তালাত, আরাফাত সানী, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও আলিস আল ইসলাম।
ঢাকা ক্যাপিটালস একাদশ: লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান রানা, মোস্তাফিজুর রহমান, থিসারা পেরেরা, রিয়াজ হাসান, র্যান্সফোর্ড বেটন, সাব্বির রহমান, নাজমুল ইসলাম অপু, মোসাদ্দেক হোসেন সৈকত ও মুনিম শাহরিয়ার।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম







