সৌদি ক্লাবের সঙ্গে চুক্তি বাতিল, নতুন ঠিকানায় নেইমার

চন্দ্রদ্বীপ ডেস্ক: গুঞ্জন ছিল কয়েকদিন ধরেই। বিপুল অঙ্কে দলবদল সেরে সৌদি লিগে এসেছিলেন নেইমার জুনিয়র। পিএসজি ছেড়ে বেছে নিয়েছিলেন সৌদি ক্লাব আল হিলালকে। কিন্তু ইনজুরির কারণে সেই ক্লাবে খুব একটা মাঠে নামা হয়নি নেইমারের। চলতি মৌসুমেই দল ছাড়বেন এমন গুঞ্জন ছিল। বার্সেলোনাতেও ফিরতে চেয়েছিলেন। যদিও স্প্যানিশ ক্লাবটি আগ্রহী ছিল না নেইমারকে ফেরাতে।
আল হিলাল নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দিয়ে জানায় ব্রাজিলিয়ান তারকার বিদায়ের খবর, ‘নেইমার আল হিলাল ক্যারিয়ারে যা দিয়েছেন, সে জন্য তাঁকে ধন্যবাদ। আমরা তার সাফল্য কামনা করছি।’








