আর্সেনাল-ম্যানসিটি ম্যাচসহ টিভিতে আজ খেলার সূচি

চন্দ্রদ্বীপ ডেস্ক:  টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আজ (রোববার) মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড। দুপুরে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের ফাইনাল এবং রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি পরস্পর মোকাবিলা করবে।

ক্রিকেট 

অ-১৯ নারী বিশ্বকাপ : ফাইনাল
ভারত-দক্ষিণ আফ্রিকা
দুপুর ১২-৩০ মি., টফি লাইভ

৫ম টি-টোয়েন্টি
ভারত-ইংল্যান্ড
সন্ধ্যা ৭-৩০ মি., স্টার স্পোর্টস ১

এসএ-২০

কেপটাউন-প্রিটোরিয়া
সন্ধ্যা ৭-৩০ মি., স্টার স্পোর্টস ২

ফুটবল 
ইংলিশ প্রিমিয়ার লিগ
ম্যান ইউনাইটেড-প্যালেস
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২

আর্সেনাল-ম্যান সিটি
রাত ১০-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

জার্মান বুন্দেসলিগা
লেভারকুসেন-হফেনহাইম
রাত ১০-৩০ মি., সনি স্পোর্টস ২




বিপিএলে বকেয়া পারিশ্রমিক নিয়ে তীব্র অসন্তোষ : যুব ও ক্রীড়া উপদেষ্টা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধ না করার অভিযোগ নতুন মাত্রায় পৌঁছেছে। আগেও ফ্র্যাঞ্চাইজিগুলোর বিরুদ্ধে সময়মতো অর্থ পরিশোধ না করার অভিযোগ উঠেছিল, তবে এবার পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে উঠেছে যে বিদেশি ক্রিকেটাররা ম্যাচ বয়কটের মতো কঠোর সিদ্ধান্ত নেওয়ার হুমকি দিচ্ছেন।

শনিবার সন্ধ্যায় মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিষয়টি নিয়ে আলোচনার জন্য উপস্থিত হন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) প্রতিনিধি ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠক করেন এবং খেলোয়াড়দের বকেয়া পারিশ্রমিক দ্রুত পরিশোধের ব্যাপারে কড়া নির্দেশনা দেন।

বৈঠক শেষে গণমাধ্যমকে আসিফ মাহমুদ জানান, বিশেষ করে “দুর্বার রাজশাহী” ফ্র্যাঞ্চাইজির মালিকের সঙ্গে আলোচনা হয়েছে, কারণ তাদের বিরুদ্ধেই সবচেয়ে বেশি অভিযোগ উঠেছে। তিনি বলেন, “রাজশাহীর মালিক জানিয়েছেন, দ্রুত পারিশ্রমিক পরিশোধ করা হবে। যদি তা না করেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

বিসিবি ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোর ওপর চাপ সৃষ্টি করেছে, যাতে তারা চুক্তি মোতাবেক খেলোয়াড়দের পাওনা বুঝিয়ে দেয়। নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া পরিশোধ করা না হলে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা।

বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ের গুঞ্জন নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, “এনএসসি থেকে একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। বিসিবিও একটি স্বাধীন তদন্ত কমিটি করবে। সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা থাকবে, যাতে দ্রুত সমস্যার সমাধান করা যায়।”

দেশের সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টে অর্থনৈতিক অনিয়ম ও ফিক্সিংয়ের মতো বিতর্কিত ঘটনা ক্রিকেটারদের মনোবলে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দ্রুত সমাধান না হলে বিপিএলের সুনাম ও ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিতে পারে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বিপিএলের ম্যাচসহ টিভিতে যেসব খেলা দেখবেন আজ

চন্দ্রদ্বীপ ডেস্ক: দুটি ম্যাচ দিয়ে আজ (শনিবার) বিপিএলের লিগপর্ব শেষ হচ্ছে। একইদিন গল টেস্টের চতুর্থ দিনে নামবে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা। নিজেদের লিগে লিভারপুল ও রিয়াল মাদ্রিদের মতো ক্লাবগুলোর ম্যাচ রয়েছে।

ক্রিকেট
গল টেস্ট–৪র্থ দিন
শ্রীলঙ্কা–অস্ট্রেলিয়া
সকাল ১০–১৫ মি., সনি স্পোর্টস টেন ৫

বিপিএল
ঢাকা ক্যাপিটালস–খুলনা টাইগার্স
দুপুর ১–৩০ মি., গাজী টিভি ও টি স্পোর্টস

ফরচুন বরিশাল–চিটাগং কিংস
সন্ধ্যা ৬–৩০ মি., গাজী টিভি ও টি স্পোর্টস

এসএ২০
ইস্টার্ন কেপ–পার্ল রয়্যালস
বিকেল ৫টা, স্টার স্পোর্টস ২
জোবার্গ–ডারবান
রাত ৯–৩০ মি., স্টার স্পোর্টস ২

ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
নটিংহাম ফরেস্ট–ব্রাইটন
সন্ধ্যা ৬–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

বোর্নমাউথ–লিভারপুল
রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উলভারহ্যাম্পটন–অ্যাস্টন ভিলা
রাত ১১–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

জার্মান বুন্দেসলিগা
ইউনিয়ন বার্লিন–লাইপজিগ
রাত ১১–৩০ মি., সনি স্পোর্টস টেন ২

লা লিগা
এস্পানিওল–রিয়াল মাদ্রিদ
রাত ২টা, জিএক্সআর ওয়ার্ল্ড ওয়েবসাইট




হোয়াইটওয়াশ হয়ে ক্যারিবীয় সফর শেষ বাংলাদেশের

চন্দ্রদ্বীপ ডেস্ক: ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজে সফর করছে বাংলাদেশের মেয়েরা। তবে ফরম্যাটটিতে ২-১ ব্যবধানে সিরিজ হেরে তারা সেই সুযোগ আগেই হাতছাড়া করেছিল। ওয়ানডেতে একটি ম্যাচ জিতলেও, টি-টোয়েন্টিতে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। আজ ‍(শনিবার) তৃতীয় টি-টোয়েন্টিতে ৫ উইকেটের হার দিয়ে তারা হোয়াইটওয়াশ নিশ্চিত করেছে।

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কেই হয়েছে দুই ফরম্যাটের পুরো ৬ ম্যাচ। যেখানে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করা বাংলাদেশ নারী দল নির্ধারিত ২০ ওভারে ৮ ‍উইকেটে ১০৪ রান সংগ্রহ করে। এদিন বরাবরই ব্যর্থতার পরিচয় দিয়েছেন সফরকারী ব্যাটাররা। বিপরীতে বোলাররা লড়াইয়ের সম্ভাবনা জাগালেও সেটি টিকে ১৮.৩ ওভার পর্যন্ত। ৯ বল এবং ৫ উইকেট হাতে রেখেই স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ জয় নিয়ে মাঠ ছাড়ে।

অসুস্থতায় ম্যাচটি খেলেননি ক্যারিবীয় অধিনায়ক হেইলি ম্যাথিউস। ফলে স্বাগতিকদের পক্ষে টস দিতে নামেন কারিশমা রামহারাক। টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের মেয়েরা দেখেশুনে শুরু করলেও ২৪ রানে ওপেনার মুর্শিদা খাতুনকে (১২ বলে ১৩) হারায়। আরেক ওপেনার দিলারা আক্তারও ঝড়ের আভাস দিয়ে ফেরেন ১৬ বলে ২১ রান করে। এরপর নিয়মিত বিরতিতে আউট হয়েছেন শারমিন আক্তার (৬), তাজ নেহার (১০) ও লতা মন্ডলরা (৫)। উইকেট হারানোর মিছিলে অধিনায়ক জ্যোতি যেমন যোগ্য পাননি, তেমনি রানের গতিও খুব একটা বাড়াতে পারেননি। খেলেছেন ৪৩ বলে ৩৩ রানের এক ধীরগতির ইনিংস।




মেসি-নেইমারকে ছাড়িয়ে যে রেকর্ডের শীর্ষে রাফিনিয়া

চন্দ্রদ্বীপ ডেস্ক : বার্সেলোনার হয়ে তৃতীয় মৌসুম খেলছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফায়েল দিয়াজ বা রাফিনিয়া। আগের দুই মৌসুমে ভালো খেললেও, সেভাবে নজরকাড়া পারফরম্যান্স ছিল না। যেন সব জমিয়ে রেখেছেন চলতি মৌসুমের জন্য। ঠিক তাই, এবার ৩১ ম্যাচেই ২৩ গোল করে রাফিনিয়া যেন আলোটা নিজের দিকেই ফিরিয়ে নিলেন। ছন্দময় ‍ফুটবলে তিনি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে একটি রেকর্ডও গড়েছেন, যেখানে পেছনে ফেলেছেন লিওনেল মেসি ও নেইমার জুনিয়রের মতো তারকাদের।

ইউরোপের সর্বোচ্চ প্রতিযোগিতার আসর চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ অনেক আগেই নিশ্চিত করেছিল বার্সেলোনা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা গতকাল (বুধবার) রাতে মুখোমুখি হয় আটালান্টার। ম্যাচটিতে জয় পায়নি কেউ, শেষ হয়েছে ২-২ গোলের সমতায়। এদিন স্প্যানিশ জায়ান্টদের হয়ে গোল করেছেন লামিনে ইয়ামাল ও রোনাল্দ আরাউহো। গোল না পেলেও দুটি গোলই এসেছে রাফিনিয়ার সহায়তায়।

চলমান ২০২৪-২৫ চ্যাম্পিয়ন্স লিগে বার্সার এই সেলেসাও তারকা ৮ ম্যাচে ৮টি গোল এবং ৫টি অ্যাসিস্ট করেছেন। আর তাতেই রাফিনিয়া রেকর্ড গড়েছেন সর্বোচ্চ এই ইউরোপিয় ক্লাব প্রতিযোগিতায়। মিনিটের হিসাবে বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে তিনি সবচেয়ে কম সময়ে গোলে অবদান রেখেছেন। এই টুর্নামেন্টে প্রতি ৭৫ মিনিটে বার্সার গোলে অবদান (গোল কিংবা অ্যাসিস্ট) রয়েছে রাফিনিয়ার। এই তালিকায় মেসি-নেইমার আছেন তার পরের অবস্থানে।




আজ টিভিতে যেসব খেলা দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বিপিএলে আজ আছে দুটি ম্যাচ। গল টেস্টের দ্বিতীয় দিনের খেলা মাঠে গড়াবে আজ। রাতে ইউরোপা লিগের ম্যাচ। থাকবে আল-নাসরের খেলাও।

গল টেস্ট–২য় দিন

শ্রীলঙ্কা–অস্ট্রেলিয়া
সকাল ১০–১৫ মি. সনি স্পোর্টস টেন ৫

বিপিএল
রংপুর রাইডার্স–খুলনা টাইগার্স
দুপুর ১–৩০ মি., টি স্পোর্টস ও গাজী টিভি

চিটাগং কিংস–সিলেট স্ট্রাইকার্স

সন্ধ্যা ৬–৩০ মি., টি স্পোর্টস ও গাজী টিভি

এসএ২০
জোবার্গ সুপার কিংস–পার্ল রয়্যালস
রাত ৯–৩০ মি., স্টার স্পোর্টস ২

সৌদি প্রো লিগ

আল রাইদ–আল নাসর
রাত ১১টা, সনি স্পোর্টস টেন ২

উয়েফা ইউরোপা লিগ
বুখারেস্ট–ম্যানচেস্টার ইউনাইটেড
রাত ২টা. সনি স্পোর্টস টেন ২

এএস রোমা–ফ্রাঙ্কফুর্ট
রাত ২টা সনি স্পোর্টস টেন ১

টটেনহাম–এলফসবর্গ
রাত ২টা সনি স্পোর্টস টেন ৫

অ্যান্ডারলেখট–হফেনহাইম
রাত ২টা সনি স্পোর্টস টেন ৩




রংপুরকে হারিয়ে প্লে অফে এক পা চিটাগাংয়ের

চন্দ্রদ্বীপ ডেস্ক:  টানা ৮ ম্যাচ জিতে সবার আগে প্লে অফ নিশ্চিত করেছিল রংপুর রাইডার্স। টানা জয়ের রেকর্ড গড়া রাইডার্সরাই এখন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে! চিটাগাং কিংসের বিপক্ষেও এবার ব্যর্থ রংপুরের ব্যাটাররা। অল্প পুঁজি নিয়ে লড়াই করতে পারেননি রাইডার্স বোলাররাও। তাতে ৫ উইকেটের ব্যবধানে হেরেছে তারা। এই জয়ে প্লে অফ অনেকটা নিশ্চিতই বলা যায় চিটাগাংয়ের।

১০ ম্যাচ খেলে ৪ হারের বিপরীতে ৬ জয় চিটাগাংয়ের। ১২ পয়েন্ট নিয়ে তারা টেবিলের তিনে অবস্থান করছে। তাদের সমান পয়েন্ট নিয়ে চারে আছে রাজশাহী। তবে রাজশাহীর আর কোনো ম্যাচ বাকি নেই। পাঁচে থাকা খুলনা বাকি দুই ম্যাচ জিতলে তবেই ১২ পয়েন্ট হবে তাদের।

বুধবার (২৯ জানুয়ারী) টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে রংপুর। জবাবে খেলতে নেমে ১৭ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় চিটাগাং।




আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইসের আকস্মিক পদত্যাগ

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল’র (আইসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ অ্যালারডাইস পদত্যাগ করেছেন। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আজ বিষয়টি নিশ্চিত করেছে।

এরই মাধ্যমে আইসিসিতে দীর্ঘ ১৩ বছরের পথচলা শেষ করেছেন অ্যালারডাইস। ২০১২ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) অপারেশনস ম্যানেজারের দায়িত্ব ছেড়ে মহাব্যবস্থাপক হিসেবে আইসিসিতে যোগ দিয়েছিলেন অ্যালারডাইস। ২০২১ সালের নভেম্বরে তিনি প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পান। মাঝে আটমাস ভারপ্রাপ্ত প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেছিলেন।

হঠাৎ পদত্যাগের কারণ হিসেবে তিনি নতুন চ্যালেঞ্জ নেওয়ার কথা উল্লেখ করেছেন। আইসিসির প্রকাশিত বিবৃতিতে অ্যালারডাইসের ভাষ্য, ‘আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করতে পারা আমার জন্য সম্মানের। ক্রিকেটের বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া থেকে শুরু করে আইসিসির সদস্যদের জন্য বাণিজ্যিক ভিত্তি স্থাপন করা পর্যন্ত আমরা যা কিছু অর্জন করেছি, তাতে আমি সত্যিই গর্বিত।’

নিজের পদত্যাগের জন্য এটাই উপযুক্ত সময় বলে মনে করেন অ্যালারডাইস, ‘গত ১৩ বছর ধরে আমাকে সমর্থন ও সহযোগিতার জন্য আইসিসির চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ এবং গোটা ক্রিকেট সম্প্রদায়কে ধন্যবাদ জানাতে চাই। আমি বিশ্বাস করি, পদত্যাগ করার এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য এটাই সঠিক সময়। আমার আত্মবিশ্বাসী যে, ক্রিকেটের সামনে রোমাঞ্চকর সময় অপেক্ষা করছে। আমি আইসিসি ও বিশ্ব ক্রিকেট সম্প্রদায়ের ভবিষ্যৎ সাফল্য কামনা করছি।’

এছাড়া, চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ভারতীয় দলের পাকিস্তানে না যাওয়ার বিষয়টি শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেও সুরাহা করতে পারেননি অ্যালারডাইস। এছাড়া চ্যাম্পিয়নস ট্রফির মূল সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্টার স্পোর্টস সূচি প্রকাশে ক্রমাগত দেরি করতে থাকায় তীব্র আপত্তি জানিয়েছিল এবং টুর্নামেন্ট শুরুর ১০০ দিন আগে অনুষ্ঠান ও বিজ্ঞাপন প্রচার করার ব্যাপারে চুক্তির বাধ্যবাধকতার বিষয়েও জিওফ অ্যালারডাইসকে পত্র দিয়েছিল।

এছাড়া অভিযোগ আছে, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলোতে প্রয়োজনের তুলনায় বেশি অর্থ খরচ করা হয়েছে। গত জুলাইয়েই পদত্যাগ করেন সংস্থাটির বিপণন ও যোগাযোগ বিভাগের মহাব্যবস্থাপক ক্লেয়ার ফারলং এবং ভেন্যু পরিদর্শক দলের সদস্য ও টি–টোয়েন্টি বিশ্বকাপ আয়োজক কমিটির প্রধান ক্রিস টেটলি। এবার তাদের পথ অনুসরণ করলেন জিওফ অ্যালারডাইস।




খেলা
আজকের দিনে টিভিপর্দায় যত খেলা
dhaka-post
স্পোর্টস ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৫, ০৭:৪৭
আজকের দিনে টিভিপর্দায় যত খেলা
চন্দ্রদ্বীপ ডেস্ক : একদিন বিরতির পর আবার মাঠে গড়াচ্ছে বিপিএল। গলে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার মধ্যেকার সিরিজের প্রথম টেস্ট। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের শেষ ম্যাচডেতে একইসঙ্গে মাঠে গড়াচ্ছে ১৮ ম্যাচ।

ক্রিকেট
বিপিএল
চিটাগাং কিংস – রংপুর রাইডার্স
দুপুর ১-৩০, টি স্পোর্টস ও গাজী টিভি

ফরচুন বরিশাল – ঢাকা ক্যাপিটালস
সন্ধ্যা ৬-৩০, টি স্পোর্টস ও গাজী টিভি

গল টেস্ট
শ্রীলঙ্কা – অস্ট্রেলিয়া
সকাল ১০-৩০, সনি টেন ৫

এসএ-২০
এমআই কেপটাউন – সানরাইজার্স ইস্টার্ন কেপ
রাত ৯-৩০ মি., স্টার স্পোর্টস ২

অনূর্ধ্ব–১৯ নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ
আয়ারল্যান্ড–নাইজেরিয়া
সকাল ৮–৩০, টফি লাইভ

অস্ট্রেলিয়া–শ্রীলঙ্কা
দুপুর ১২–৩০, টফি লাইভ

ফুটবল
উয়েফা চ্যাম্পিয়নস লিগ
বার্সেলোনা–আতালান্তা
রাত ২টা, সনি স্পোর্টস টেন ২

ব্রেস্ত–রিয়াল মাদ্রিদ
রাত ২টা, সনি স্পোর্টস টেন ৩

পিএসভি আইন্দহফেন–লিভারপুল
রাত ২টা, সনি স্পোর্টস টেন ৫

জিরোনা–আর্সেনাল
রাত ২টা, সনি স্পোর্টস টেন ১

ম্যানচেস্টার সিটি–ক্লাব ব্রুগা
রাত ২টা, সনি লিভ




সৌদি ক্লাবের সঙ্গে চুক্তি বাতিল, নতুন ঠিকানায় নেইমার

চন্দ্রদ্বীপ ডেস্ক:  গুঞ্জন ছিল কয়েকদিন ধরেই। বিপুল অঙ্কে দলবদল সেরে সৌদি লিগে এসেছিলেন নেইমার জুনিয়র। পিএসজি ছেড়ে বেছে নিয়েছিলেন সৌদি ক্লাব আল হিলালকে। কিন্তু ইনজুরির কারণে সেই ক্লাবে খুব একটা মাঠে নামা হয়নি নেইমারের। চলতি মৌসুমেই দল ছাড়বেন এমন গুঞ্জন ছিল। বার্সেলোনাতেও ফিরতে চেয়েছিলেন। যদিও স্প্যানিশ ক্লাবটি আগ্রহী ছিল না নেইমারকে ফেরাতে।

শেষ পর্যন্ত সৌদি ক্লাবের সঙ্গে চুক্তি বাতিল করে নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরে গেলেন নেইমার। দলবদলের এই খবর নিশ্চিত করেছেন ফুটবলের বিখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। তার বিখ্যাত ‘হিয়ার উই গো’ দিয়ে বুঝিয়ে দিলেন নেইমারের প্রত্যাবর্তনের খবর।

আল হিলাল নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দিয়ে জানায় ব্রাজিলিয়ান তারকার বিদায়ের খবর, ‘নেইমার আল হিলাল ক্যারিয়ারে যা দিয়েছেন, সে জন্য তাঁকে ধন্যবাদ। আমরা তার সাফল্য কামনা করছি।’