বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন বিজ্ঞাপন,শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত

বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় ছিলেন সাকিব আল হাসান। দীর্ঘ এক যুগ ধরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে তিনি ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে পরিচিত হয়েছেন। তবে সাকিব এখন আন্তর্জাতিক ক্রিকেটে অনেক দূরে, আর তাই প্রশ্ন উঠছে—সাকিবের পর বাংলাদেশ ক্রিকেটের নতুন মুখ কে হবে?

তবে, সাকিবের মতো আর কাউকে পাওয়া বাংলাদেশের জন্য সহজ হবে না। তরুণরা অনেক প্রত্যাশা দেখালেও তাদের মধ্যে কেউই সাকিবের মত বিশ্বমঞ্চে ধারাবাহিকভাবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারেনি। সাকিবই একমাত্র ক্রিকেটার হিসেবে ক্রিকেটের সব ফরম্যাটে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে এক নম্বর অবস্থানে ছিলেন।

তবে, আজকে সেই প্রশ্নের উত্তর যদি খুঁজে দেখতে চাই, তাহলে আমাদের চোখ সরাতে হবে মাঠের বাইরের দিকে। তিনিও কিন্তু ক্রিকেটেরই মানুষ, তবে মাঠে তার দায়িত্ব একটু ভিন্ন—তিনি হলেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন, আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

সৈকত বাংলাদেশের প্রথম এবং একমাত্র আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার। তিনি ২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং শুরু করেন এবং ২০২১ সালে টেস্ট ক্রিকেটে আম্পায়ার হিসেবে অভিষেক ঘটে। এখন পর্যন্ত তিনি ১৬ টেস্ট, ৬৪ ওয়ানডে এবং ৫২ টি-টোয়েন্টি ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সৈকত সম্প্রতি ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে আম্পায়ারিং করে প্রশংসা কুড়িয়েছেন এবং ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও আম্পায়ার হিসেবে অংশগ্রহণ করেন। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে সৈকত দুটি ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন।

আইসিসির বড় টুর্নামেন্ট কিংবা দ্বিপাক্ষিক সিরিজে তার সিদ্ধান্ত খুব কমই পরিবর্তিত হয়, এবং তাই, সৈকত আজকের দিনেও বাংলাদেশের ক্রিকেটকে বিশ্বমঞ্চে গৌরবের সঙ্গে তুলে ধরছেন।


মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




অস্ট্রেলিয়া ও বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা দুইয়ে

বাংলাদেশ তাদের ক্রিকেট ইতিহাসে এর আগে মাত্র তিনবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিয়েছে। সেরা সাফল্য এসেছে ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসরে, যেখানে তারা সেমিফাইনালে পৌঁছেছিল। দলটির সাম্প্রতিক শক্তি এবং প্রতিপক্ষের তুলনায় এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাদের বড় কিছু আশা রয়েছে।

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানে শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। হাইব্রিড মডেলের এই টুর্নামেন্টে চতুর্থবারের মতো অংশ নেবে বাংলাদেশ। তাছাড়া, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী ক্রিকেটারদের অভিজ্ঞতায় অস্ট্রেলিয়া পরবর্তী সময়ে বাংলাদেশের অবস্থান।

অস্ট্রেলিয়া দলের ৭ জন ক্রিকেটারের পূর্ব অভিজ্ঞতা রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, যারা ২০১৭ আসরে অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে রয়েছেন স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা এবং জশ হ্যাজলউড। যদি মার্কাস স্টয়নিস অবসর না নিতেন, তবে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সংখ্যা আরও বাড়ত। এই মুহূর্তে ম্যাক্সওয়েল ও স্টার্ক চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের তৃতীয় আসরে অংশ নেবেন।

বাংলাদেশের দলেও রয়েছে অভিজ্ঞ খেলোয়াড়রা। ২০১৭ সালের সেমিফাইনাল দল থেকে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ এই আসরেও অংশ নেবেন। বাংলাদেশ দল এবারের আসরে ভালো কিছু করার জন্য প্রস্তুত।

এছাড়া, ভারতও চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের ইতিহাসে অংশগ্রহণকারী দলের মধ্যে অন্যতম। বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, যশপ্রীত বুমরা এবং মোহাম্মদ শামি এই টুর্নামেন্টে অংশ নেবেন। কোহলি ও রোহিত নিজেদের তৃতীয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিচ্ছেন। নিউজিল্যান্ড, পাকিস্তান, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকাতেও তিনজন করে ক্রিকেটার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার অভিজ্ঞতা নিয়ে খেলতে আসবেন।

চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। আর ২০ ফেব্রুয়ারি, দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু হবে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




রিয়াল-সিটি ম্যাচসহ টিভিতে আজকের খেলা

চন্দ্রদ্বীপ ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্লে–অফ পর্ব আজ শুরু। হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি

ক্রিকেট
লিজেন্ড ৯০ লিগ
দুবাই জায়ান্টস–পাঞ্জাব শের
বিকেল ৪–৩০ মি., সনি স্পোর্টস টেন ১

দিল্লি রয়্যালস–গুজরাট স্যাম্প আর্মি
সন্ধ্যা ৭–৩০ মি., সনি স্পোর্টস টেন ১

ফুটবল
উয়েফা চ্যাম্পিয়নস লিগ
ব্রেস্ত–পিএসজি
রাত ১১–৪৫ মি., সনি স্পোর্টস টেন ২

ম্যানচেস্টার সিটি-রিয়াল মাদ্রিদ
রাত ২টা, সনি স্পোর্টস টেন ২ ও ৩

জুভোন্টাস–পিএসভি
রাত ২টা, সনি স্পোর্টস টেন ১

স্পোর্তিং লিসবন–বরুসিয়া ডর্টমুন্ড
রাত ২টা, সনি স্পোর্টস টেন ৫

এফএ কাপ
এক্সেটার সিটি–নটিংহাম ফরেস্ট
রাত ২টা, সনি লিভ




ক্রিকেটার সংকটে মাঠে নামলেন ফিল্ডিং কোচ!

ত্রিদেশীয় সিরিজের নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে দর্শকরা দেখেছে দুটি অসাধারণ সেঞ্চুরি। ম্যাথিউ ব্রিজটেকের প্রথম ইনিংসে করা সেঞ্চুরি এবং কেন উইলিয়ামসনের দ্বিতীয় ইনিংসে ম্যাচজয়ী সেঞ্চুরি ছিল আলোচনার বিষয়। তবে এর মাঝে ঘটে গেছে একটি অদ্ভুত ঘটনা, যা ক্রিকেট বিশ্ব কখনোই দেখেনি।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের পর্যাপ্ত খেলোয়াড় না থাকার কারণে মাঠে নেমে আসেন তাদের ফিল্ডিং কোচ ওয়ান্ডিল গাভু। ত্রিদেশীয় সিরিজের জন্য পাকিস্তানে ১৩ জন ক্রিকেটার নিয়ে এসে দল, যার মধ্যে দুইজন খেলোয়াড় অতিরিক্ত ছিল। কিন্তু যখন তৃতীয় খেলোয়াড় মাঠে নামানোর দরকার ছিল, তখন দক্ষিণ আফ্রিকার সাজঘরে আর কোনো অতিরিক্ত খেলোয়াড় ছিলেন না। তাই বাধ্য হয়ে মাঠে নামতে হয় গাভুকে, যিনি সাদা বলের ক্রিকেটে দলের ফিল্ডিং কোচ।

তার ফিল্ডিং করার ভিডিও বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে।

এদিকে, আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে নিউজিল্যান্ড ৬ উইকেটে জয় পায়, যেখানে দক্ষিণ আফ্রিকা ৩০৪ রান করে, এবং নিউজিল্যান্ডের উইলিয়ামসনের সেঞ্চুরির মাধ্যমে জয়ের দেখা পায়।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বরিশালের সমর্থকদের সঙ্গে পর্যাপ্ত সময় কাটাতে না পারায় তামিমের দুঃখ প্রকাশ

বিপিএল ২০২৫ চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল দলের খেলোয়াড়রা যখন তাদের ট্রফি জয়ের আনন্দ ভাগাভাগি করতে বরিশালে আসেন, তখন বেলস পার্কে লাখো মানুষের সমাগম হয়। এই বিপুল মানুষের ভিড়ের কারণে তামিম ইকবালসহ দলের সদস্যদের মঞ্চ থেকে তাড়াতাড়ি বের হতে হয়, কারণ নিরাপত্তা টিম পরিস্থিতি অনুকূল মনে করেনি।

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে চাটার্ড বিমানে করে ফরচুন বরিশাল দলের বেশিরভাগ সদস্য বরিশালে পৌঁছান। তাদের সঙ্গে ছিলেন ফ্র্যাঞ্চাইজি মালিকসহ টিম ম্যানেজমেন্টের অন্য সদস্যরা। মূলত ট্রফি জয়ের আনন্দ বরিশালবাসীর সঙ্গে ভাগ করে নিতে এই আয়োজন করা হয়।

তামিম ইকবাল এবং দলের অন্যান্য ক্রিকেটারদের পরিকল্পনা ছিল, বেলস পার্কে সমর্থকদের সঙ্গে বেশ কিছু ভালো মুহূর্ত কাটাবেন, তবে মানুষের অতিরিক্ত ভিড়ের কারণে তা সম্ভব হয়নি। এক ভিডিও বার্তায় দুঃখ প্রকাশ করে তামিম বলেন, ‘আপ্লুত আপনাদের (বরিশালবাসী) ভালোবাসা ও উন্মাদনা দেখে। লাখো মানুষের এমন জোয়ার জীবনে দেখিনি আমরা। দুঃখিত আপনাদের সঙ্গে আরও বেশি সময় কাটাতে না পেরে। আশা করি আপনারা ব্যাপারটা বুঝবেন। এবারই শেষ নয়। আপনাদের সমর্থন, ভালোবাসা ও দোয়া সঙ্গে থাকলে, দেখা হবে আবার।’

তামিম আরও বলেন, ‘আমি দেশে-বিদেশে অনেক দলে খেলেছি। কিন্তু ফরচুন বরিশালের ফ্যানবেজ কোথাও দেখিনি। আপনারা যা দেখিয়েছেন, আমরা আপ্লুত।’

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বরিশালে বিপিএল উৎসবে ভাঙচুর, হুড়োহুড়ি

বরিশালের বেলস পার্কে অনুষ্ঠিত বিপিএল শিরোপা উদযাপন অনুষ্ঠানে ভাঙচুর ও হুড়োহুড়ির ঘটনা ঘটেছে। অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকা সত্ত্বেও দর্শকরা মঞ্চের সামনের নিরাপত্তা বেষ্টনী ভেঙে মঞ্চের কাছাকাছি চলে আসেন। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং কিছু সাংবাদিকও হেনস্তার শিকার হন। তাদের বিভিন্ন সরঞ্জাম, যেমন ট্রাইপড, ক্যামেরা ক্ষতিগ্রস্ত হয়।

বিকেল ৪টার দিকে দর্শকরা শিরোপা ট্রফি প্রদর্শনীর দিকে ধাবিত হন। মঞ্চে উপস্থিত খেলোয়াড়দের দিকে অগ্রসর হতে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদসহ খেলোয়াড়েরা মঞ্চে উঠলে হুড়োহুড়ি আরও তীব্র হয়। এর ফলে কয়েকজন সাংবাদিকসহ বেশ কয়েকজন দর্শক আহত হন।

মাই টিভির বরিশাল প্রতিনিধি পারভেজ রাসেল জানান, তার বুম ছিনতাই হয়েছে এবং ট্রাইপড ভেঙে গেছে। তিনি বলেন, এক শিশুকে বাঁচাতে গিয়ে তিনি মারধরের শিকার হন। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তিনি বাড়িতে বিশ্রাম নিচ্ছেন।

টেলিভিশনের ফটো সাংবাদিক আমিনুল ইসলাম বলেন, তার ট্রাইপড ভেঙে গেছে এবং তিনি আহত হন। তিনি জানান, ঘটনাটি আরও বড় হতে পারত এবং নিরাপত্তার অভাব ছিল।

এছাড়া, দেশ টিভির সাংবাদিক শাহীন সুমন এবং যমুনা টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান কাওছার হোসেনসহ অন্য সাংবাদিকরা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অভিযোগ করেন। চ্যানেল ২৪ এর ব্যুরো প্রধান কাওছার হোসেন রানা বলেন, ক্যামেরা সেভ করতে গিয়ে তিনি আহত হন।

যদিও এসব ঘটনার মধ্যে বরিশালের ক্রিকেটপ্রেমীরা বিপিএল ট্রফি এবং খেলোয়াড়দের দেখতে পেরে আনন্দিত। তাদের মতে, ভবিষ্যতে যেন বিপিএলের ম্যাচ বরিশালে অনুষ্ঠিত হয়। দর্শক সাব্বির জানান, নিরাপত্তার ঘাটতি এবং বিশৃঙ্খলা সত্ত্বেও, তারা আশা করেন আগামীতে আরও উন্নত নিরাপত্তার ব্যবস্থা থাকবে।

বরিশালের স্বত্বাধিকারী মিজানুর রহমান জানান, বিপিএল দলের ২২ জন ক্রিকেটারসহ ৪০ জনের একটি দল বরিশালে এসেছে। তবে নিরাপত্তার সমস্যা নিয়ে জানতে চাইলে তিনি ফোন কেটে দেন এবং পরে কল ধরেননি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দর্শকদের সংখ্যা প্রত্যাশার চেয়ে বেশি ছিল এবং উৎসাহের কারণে কিছুটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে। তবে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




টিভি-অনলাইনে আজকের যত খেলা

চন্দ্রদ্বীপ ডেস্ক ; ত্রিদেশীয় সিরিজের ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে আজ। রাতে আছে এফএ কাপ এবং লা লিগার ম্যাচ।

ক্রিকেট
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ
নিউজিল্যান্ড–দক্ষিণ আফ্রিকা
সকাল ১০–৩০ মি., টি স্পোর্টস ও পিটিভি স্পোর্টস

এফএ কাপ
ডনকাস্টার–ক্রিস্টাল প্যালেস
রাত ১–৪৫ মি., সনি স্পোর্টস টেন ২

লা লিগা
মায়োর্কা–ওসাসুনা
রাত ২টা, জিএক্সআর ওয়ার্ল্ড ওয়েবসাইব




ক্রীড়াঙ্গনে আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসন বহাল রয়েছে : আমিনুল

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ক্রীড়াঙ্গনে এখনও আওয়ামী ফ্যাসিবাদের দোসররা বহাল তরিয়তে রয়েছে অভিযোগ করে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল বলেছেন, ক্রীড়া পরিষদ থেকে শুরু করে ক্রীড়া মন্ত্রণালয় এবং দেশের বিভিন্ন ক্রিকেট-ফুটবল ফেডারেশনগুলোতে এখনও আওয়ামী ফ্যাসিবাদের দোসরা পরিপূর্ণভাবে বহাল তবিয়তে বসে আছে।

শনিবার (০৮ ফেব্রুয়ারি) রাজধানী উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে ২৬টি থানা নিয়ে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর তুরাগ থানা বনাম বিমানবন্দর থানার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অন্তবর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টাকে উদ্দেশ্য করে আমিনুল হক বলেন, আগে ক্রীড়াঙ্গন থেকে আওয়ামী দোসরদের অপসারণ করে নির্মূল করুন। তারপর আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়টি। সেটা বাংলাদেশের জনগণ ঐকমত্যের ভিক্তিতে সিদ্ধান্ত নেবে। সিদ্ধান্ত নেওয়ার মালিক বাংলাদেশের জনগণ। কারণ জনগণ হচ্ছে সব ক্ষমতার উৎস।

তিনি আরও বলেন, সারাদেশের মানুষ চায় আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। বাংলাদেশে যাতে আর কোনও স্বৈরাচারের জন্ম না হয়। এটা আপনার একার প্রত্যাশা নয়, সারা বাংলাদেশের মানুষের প্রত্যাশা।

আমিনুল হক বলেন, গত ১৭ বছর ধরে স্বৈরাচার শেখ হাসিনার সরকার বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছেই, পাশাপাশি বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে তারা এমনভাবে দলীয়করণ ও রাজনীতিকরণ করেছে যে রাজনৈতিক প্রভাব ছাড়া কোনও খেলোয়াড়রা খেলার সুযোগ পায় না। কী দুঃভাগ্য আমাদের!

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন, তিনি বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজিয়েছিলেন। সেখানে কোনও প্রকার দলীয় ও রাজনীতিকরণ করা হয়নি। তার সময়ে বাংলাদেশের মাটিতে এশিয়ান যুব ফুটবল, এমটিসি ক্রিকেট ক্লাব থেকে শুরু করে বাংলাদেশের আইসিসি টেস্ট স্ট্যাটাস বা আইসিসি ওয়ান ডে ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের প্রবর্তন হয়েছিল।

তিনি আরও বলেন, খালেদা জিয়া যখন রাষ্ট্রের দায়িত্ব পালন করেন সেই সময়ে আওয়ামী লীগ ও বিএনপি সবাই মিলেই, যারা ক্রীড়া সংগঠক তাদের নিয়েই দেশের ক্রীড়াঙ্গনকে সাজানো হয়েছিল।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান, টুর্নামেন্ট কমিটি প্রধান সমন্বয়ক আক্তার হোসেন, মহানগর উত্তর বিএনপি সদস্য জাহেদ পারভেজ চৌধুরী প্রমুখ।




ট্রফি নিয়ে কবে বরিশাল যাচ্ছে দল জানালেন তামিম

চন্দ্রদ্বীপ ডেস্ক : টানা দ্বিতীয় আসরে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। গত বছর শিরোপা জয়ের পর ট্রফি নিয়ে বরিশাল যেতে না পারলেও, এবার জিততে পারলে ট্রফি-ট্যুরের ঘোষণা আগেভাগেই দিয়েছিলেন অধিনায়ক তামিম ইকবাল। গতকাল রেকর্ডগড়া জয়ের পর তিনি দিন-তারিখ জানিয়ে দিয়েছেন। আগামীকাল (রোববার) ট্রফি নিয়ে নিজেদের শহরে যাবে ফরচুন বরিশাল।

ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণীতে ট্রফি নিয়ে বরিশালে যাওয়া প্রসঙ্গে তামিম বলেন, ‘আমরা গতবার (বিপিএল) জেতার পর বরিশাল আসতে পারিনি। এখন পর্যন্ত আমরা ঠিক করেছি, ৯ তারিখে (ফেব্রুয়ারি) আসব (বরিশাল)। আশা করি, বরিশালে যারা আছেন সবাই থাকবেন আমাদের স্বাগত জানানোর জন্য। সব যদি ঠিক থাকে, এই ৯ তারিখে আপনারা আমাদের কাপসহ দেখতে পাবেন।’

টুর্নামেন্টের শুরুর দিকেই বরিশাল ফ্র্যাঞ্চাইজির মালিক মিজানুর রহমান বলেছিলেন, দলের বড় সব পরিকল্পনাই আসে তামিমের পক্ষ থেকে। গতকাল শিরোপা জয়ের পর সেই কথারই ইঙ্গিত মিলেছে বরিশাল অধিনায়কের মুখে, ‘অবিশ্বাস্য (আবারও জিতলাম)। আমি মালিককে ধন্যবাদ দেবো। উনি দুর্দান্ত ছিলেন, আমি যা করতে চেয়েছি তিনি তা করতে দিয়েছেন। কে খেলবে, কে খেলবে না তা নিয়ে হস্তক্ষেপ করেননি। আমাকে স্বাধীনতা দিয়েছেন, যেটা আমি চেয়েছি। হারলেও কিছু বলেননি।’




মাদ্রিদ ডার্বিসহ টিভিতে যেসব ম্যাচ দেখবেন আজ

চন্দ্রদ্বীপ ডেস্ক : পাকিস্তানের মাটিতে আজ (শনিবার) থেকে শুরু হচ্ছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। একইদিন দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টির ফাইনাল। এ ছাড়া রাতে লা লিগায় মাদ্রিদ ডার্বি এবং নিজেদের লিগে ম্যানসিটি, চেলসি ও বরুসিয়া ডর্টমুন্ডের মতো ক্লাবগুলোর ম্যাচ রয়েছে।

ক্রিকেট
গল টেস্ট-৩য় দিন
শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া
সকাল ১০-৩০ মি., সনি স্পোর্টস টেন ৫

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ
পাকিস্তান-নিউজিল্যান্ড
বিকেল ৩টা, টি স্পোর্টস ও পিটিভি স্পোর্টস

এসএ২০ ফাইনাল
এমআই কেপটাউন-সানরাইজার্স ইস্টার্ন কেপ
রাত ৯-৩০ মি., স্টার স্পোর্টস ২

ফুটবল
এফএ কাপ
লেটন ওরিয়েন্ট-ম্যান সিটি
সন্ধ্যা ৬-১৫ মি., সনি স্পোর্টস টেন ২

বার্মিংহাম-নিউক্যাসল
রাত ১১-৪৫ মি., সনি স্পোর্টস টেন ২

ব্রাইটন-চেলসি
রাত ২টা, সনি স্পোর্টস টেন ২

জার্মান বুন্দেসলিগা
বরুসিয়া ডর্টমুন্ড-স্টুটগার্ট
রাত ৮-৩০ মি., সনি স্পোর্টস টেন ২

সৌদি প্রো লিগ
দামাক-আল হিলাল
রাত ১১টা, সনি স্পোর্টস টেন ৫

লা লিগা
রিয়াল মাদ্রিদ-অ্যাতলেটিকো মাদ্রিদ
রাত ২টা, জিএক্সআর ওয়ার্ল্ড ওয়েবসাইট