বদলে গেল ‘বঙ্গবন্ধু স্টেডিয়ামের’ নাম

চন্দ্রদ্বীপ ডেস্ক : রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। স্টেডিয়ামটির নতুন নাম ‘জাতীয় স্টেডিয়াম’।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগেও এক দফা নাম পরিবর্তন হয় রাজধানীর গুলিস্তান এলাকায় অবস্থিত এই স্টেডিয়ামের। শুরুতে ‘ঢাকা স্টেডিয়াম’ নামে পরিচিত এই স্টেডিয়ামের ‘বঙ্গবন্ধু স্টেডিয়াম’ নামকরণ করে আওয়ামী লীগ সরকার।

ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত এই স্টেডিয়ামটি ১৯৫৪ সালে নির্মিত হয়। এই স্টেডিয়ামে একসময় সব ধরনের খেলাই অনুষ্ঠিত হতো। বর্তমানে স্টেডিয়ামটি ফুটবল এবং অ্যাথলেটিকসের মাঠ হিসেবে ব্যবহৃত হচ্ছে।

জাতীয় স্টেডিয়ামের বর্তমান দর্শক ধারণক্ষমতা প্রায় ৩৬ হাজার।




বাংলাসহ ৯টি ভাষায় সরাসরি সম্প্রচারিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি




আজ টিভিতে খেলা দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক : আজ টিভিতে দেখবেন
ইংলিশ প্রিমিয়ার লিগ :

ম্যান সিটি-নিউক্যাসল

সন্ধ্যা ৬-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

লেস্টার-আর্সেনাল

রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

বুন্দেসলিগা
বিজ্ঞাপন

বোখুম-ডর্টমুন্ড

রাত ৮-৩০ মি., সনি স্পোর্টস ২

লেভারকুসেন-বায়ার্ন

রাত ১১-৩০ মি., সনি স্পোর্টস ২

লা লিগা
লেগানেস-আলাভেস

সন্ধ্যা ৭টা, জিও সিনেমা

আতলেতিকো-সেল্তা

রাত ১১-৩০ মি., জিও সিনেমা




আজ টিভিতে যা দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক : পাকিস্তান ত্রিদেশীয় সিরিজের ফাইনাল আজ। মুখোমুখি পাকিস্তান ও নিউজিল্যান্ড।

২য় ওয়ানডে
শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া
সকাল ১০-৩০ মি., সনি স্পোর্টস ৫

ত্রিদেশীয় সিরিজ: ফাইনাল
পাকিস্তান-নিউজিল্যান্ড
বেলা ৩টা, টি স্পোর্টস

বুন্দেসলিগা
অগসবুর্গ-লাইপজিগ
রাত ১-৩০ মি., সনি স্পোর্টস ২

ইংলিশ প্রিমিয়ার লিগ
ব্রাইটন-চেলসি
রাত ২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১




চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল

চন্দ্রদ্বীপ ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি নেই সপ্তাহখানেকও। ইতোমধ্যে দলগুলো তাদের শেষ সময়ের প্রস্তুতি নিতে শুরু করেছে। বাংলাদেশ দলও পিছিয়ে নেই। আনুষ্ঠানিকভাবে গেল বুধবারই মিরপুরে অনুশীলন শেষ করেছে টাইগাররা। তার আগে সেদিন পুরো দল কোচিং স্টাফসহ ফটোসেশন সেরেছিল বাংলাদেশ দল।

ফটোসেশন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পরে জানিয়েছেন দলের অবস্থা নিয়ে।
এদিকে আজ শুক্রবার রাত ১টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে বাংলাদেশ দল। পরে উড়াল দেয় দুবাইয়ের উদ্দেশে। সেখানে গিয়ে ১৭ তারিখ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। দলের সঙ্গে গিয়েছেন কোচিং স্টাফ ক্রিকেটাররা সবাই।

এদিকে দলের বাইরে থাকা দুই পেসার হাসান মাহমুদ এবং খালেদ আহমেদও দুবাইয়ের বিমান ধরবেন আজকে। হাসান এবং খালেদের গন্তব্য দুবাই পর্যন্ত। দলীয় অনুশীলনে বাড়তি অপশন যোগ করার লক্ষ্যেই তাদের উড়িয়ে নেওয়া হচ্ছে বলে জানা গেছে। পরে ২০ ফেব্রুয়ারি দুবাই থেকে এই দুই ক্রিকেটার আবারও ঢাকায় পা রাখবেন।




চ্যাম্পিয়ন্স ট্রফির ওয়ার্ম-আপ ম্যাচের সূচি ঘোষণা, বাংলাদেশের কখন?




রান তাড়ার ইতিহাস গড়ে ফাইনালে পাকিস্তান

চন্দ্রদ্বীপ ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘরের মাঠে এক রূপকথার রাতের সাক্ষী হলো পাকিস্তান ক্রিকেট। ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার দেওয়া ৩৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সেঞ্চুরি করলেন মোহাম্মদ রিজওয়ান এবং সালমান আগা। তাতে পাহাড়সম লক্ষ্য পানির মতো সহজ হয়ে গেল। এক ওভার ও ৬ উইকেট হাতে রেখেই ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ রান তাড়ার কীর্তি গড়ে জয় পেয়েছে পাকিস্তান।

নিজেদের দুই ম্যাচের দুটি জিতে আগেই ফাইনালে পৌঁছে যায় নিউজিল্যান্ড। আজকের ম্যাচটি পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার জন্য ছিল ডু-অর-ডাই।

এমন সমীকরণের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে একেবারে মন্দ পারফর্ম করেনি দক্ষিণ আফ্রিকা। দলটির কেউ তিন অঙ্কের দেখা না পেলেও ৮০ রানের বেশি করেছেন তিন ব্যাটার। এর মধ্যে সর্বোচ্চ ৮৭ রান আসে হাইনরিখ ক্লাসেনের ব্যাটে। অধিনায়ক ও ওপেনার টেম্বা বাভুমা করেন ৮২ রান। ৮৩ রানের ইনিংস খেলেন আগের ম্যাচে কিউইদের বিপক্ষে দেড়শ করা ম্যাথু ব্রিৎজকে। তাদের বিস্ফোরক ইনিংসগুলোতে চড়ে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৫২ রান তোলে দক্ষিণ আফ্রিকা।




চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের কেমন সম্ভাবনা দেখছেন পন্টিং

চন্দ্রদ্বীপ ডেস্ক:  অনেকটা শেষে এসে বাংলাদেশ নিশ্চিত করেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়ে একপ্রকার তলানির দল হিসেবেই গ্লোবাল এই ইভেন্টে যাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল। ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক ফর্মটা অবশ্য এই আসরে টাইগারদের খুব একটা ভরসার যোগান দিচ্ছে না। তার সঙ্গে তামিম ইকবাল, সাকিব আল হাসানের অনুপস্থিতি এবং প্রতিষ্ঠিত অনেকের অফফর্ম ভাবাচ্ছে ক্রিকেট ভক্তদের।

বাংলাদেশের সম্ভাবনাকেও তাই অন্য যেকোন দলের চেয়ে কম বলেই মানছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক রিকি পন্টিং। অজি এই গ্রেটের বিশ্বাস, বাংলাদেশ দল মানের দিক থেকে আগের চেয়ে পিছিয়ে গেছে। এমনকি এবারের আসরে আফগানিস্তানের সম্ভাবনাও বাংলাদেশের চেয়ে ভালো বলে মনে করেন তিনি।

আইসিসির এক পডকাস্টে বাংলাদেশ নিয়ে তিনি বলেন, ‘আমার ধারণা তাদের সংগ্রাম করতে হবে। দলটিতে সেরকম মান আছে বলে মনে হচ্ছে না। বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির অন্য দলগুলোর সাথে তুলনা করলে। এখন দলটিতে কোয়ালিটির অভাব আছে মনে হচ্ছে। তারা তাদের আদর্শ হোম কন্ডিশন পেলে তখন তারা ভয়ংকর দল, তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের মতো কন্ডিশন পাবে বলে মনে হয় না।’

সাকিব আল হাসান নেই। তামিম ইকবালও অবসরে। দলে ‘কোয়ালিটি’-র অভাব বেশিই চোখে পড়ছে তার। পন্টিংয়ের অনুমান, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ সম্ভাবনার নিরিখে আফগানিস্তানের চেয়েও পিছিয়ে থাকবে।

সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে বাংলাদেশের পারফরম্যান্সও খুব একটা আশাব্যঞ্জক নয়। গত বছর ৯ ওয়ানডে খেলে ৬টিতে হেরেছে, সর্বশেষ দুটি সিরিজেও হার। ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের সিরিজে হয়েছে ধবলধোলাই। আর যাদের সঙ্গে তুলনা চলছে, সেই আফগানিস্তানের কাছেও বাংলাদেশ সিরিজ হেরেছিল ২-১ ব্যবধানে।

২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করবে তারা। বাংলাদেশের গ্রুপে আরও রয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। তিন হট ফেবারিটের বাধা টপকে সেমিতে যাওয়াটাই বাংলাদেশের জন্য বেশ বড় এক চ্যালেঞ্জ।




খেলার মাঠে ব্যস্ত সূচি, টিভিতে কখন কোন খেলা দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: একইদিনে মাঠে গড়াবে তিন ওয়ানডে ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে আছে লিভারপুল ও এভারটনের মধ্যেকার মার্সেসাইড ডার্বি। চ্যাম্পিয়ন্স লিগের সূচিতে আছে ৪ ম্যাচ।

ক্রিকেট
১ম ওয়ানডে
শ্রীলঙ্কা–অস্ট্রেলিয়া
সকাল ১০–৩০ মি., সনি স্পোর্টস টেন ৫

৩য় ওয়ানডে
ভারত–ইংল্যান্ড
দুপুর ২টা, স্টার স্পোর্টস ২ ও টি স্পোর্টস

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ
পাকিস্তান–দক্ষিণ আফ্রিকা
বিকেল ৩টা, সনি স্পোর্টস টেন ১ ও পিটিভি স্পোর্টস

লিজেন্ড ৯০ লিগ
রাজস্থান–বিগ বয়েজ
বিকেল ৪–৩০ মি., সনি স্পোর্টস টেন ৩

হরিয়ানা–ছত্তিশগড়
সন্ধ্যা ৭–৩০ মি., সনি স্পোর্টস টেন ৩

ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
এভারটন–লিভারপুল
রাত ১–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ
ক্লাব ব্রুগা–আতালান্তা
রাত ১১–৪৫ মি., সনি স্পোর্টস টেন ২

সেল্টিক–বায়ার্ন মিউনিখ
রাত ২টা, সনি স্পোর্টস টেন ২

ফেইনুর্ড–এসি মিলান
রাত ২টা, সনি স্পোর্টস টেন ১

এএস মোনাকো–বেনফিকা
রাত ২টা, সনি স্পোর্টস টেন ৫




৫ বছর নিষিদ্ধ ক্রিকেটার সোহেলী, খেলতে পারবেন না কোনো ম্যাচ

বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলী আক্তারকে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে ৫ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই নিষেধাজ্ঞা তার ক্যারিয়ারে এক বড় ধাক্কা হিসেবে এসেছে।

ফিক্সিং সংক্রান্ত পাঁচটি ধারা ভঙ্গ করার জন্য সোহেলী এই শাস্তি পেয়েছেন। আইসিসির দুর্নীতি দমন ইউনিট (আকসু)-এর কাছে সোহেলী তার অপরাধ স্বীকার করেছেন।

২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পরও সোহেলী খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। সর্বশেষ ২০২২ সালে বাংলাদেশ জাতীয় দলের হয়ে তিনি খেলেছিলেন। তবে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে সোহেলী এক সতীর্থকে ফিক্সিং প্রস্তাব দেওয়ার অভিযোগে অভিযুক্ত হন।

যে ক্রিকেটারকে প্রস্তাব দেওয়া হয়েছিল, তিনি আইসিসির দুর্নীতি দমন কমিশন (আকসু)-কে বিষয়টি জানিয়ে দেন। তার পরে তদন্তের ভিত্তিতে আইসিসি আজ (মঙ্গলবার) সোহেলীকে ৫ বছরের নিষেধাজ্ঞা দিয়েছে। গত ১০ ফেব্রুয়ারি থেকে তার শাস্তি কার্যকর হয়েছে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম