পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের

চন্দ্রদ্বীপ ডেস্ক ভারত-পাকিস্তানের মাঠের লড়াই এখন যেন কেবলই অতীত! সাম্প্রতিক সময়ে দুই দলের মুখোমুখি লড়াইয়ে মাঠের বাইরে যতটা উত্তেজনা দেখা যায়, মাঠের ভেতরে তার ছিটেফোঁটাও পাওয়া যায় না। ভারতের একচ্ছত্র আধিপত্যের কাছে যেন অসহায় আত্মসমর্পণ পাকিস্তানের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বের দেখায়ও চিত্রটা বদলায়নি। ৪৫ বল হাতে রেখে পাকিস্তানকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছে ভারত। এই জয়ে সেমিতে এক পা দিয়ে রাখল রোহিত শর্মার দল। অন্যদিকে কাগজে-কলমে টিকে থাকলেও বিদায়ের পথেই পাকিস্তান।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুবাইতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ২৪১ রান সংগ্রহ করে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেছেন সৌদ শাকিল। জবাবে খেলতে নেমে ৪২ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। অপরাজিত সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি।

২৪২ রানের লক্ষ্য তাড়ায় উড়ন্ত শুরু করে ভারত। বিশেষ করে রোহিত শর্মা। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন তিনি। তবে ১৫ বলে ২০ রানের বেশি করতে পারেননি ভারত অধিনায়ক। আরেক ওপেনার শুবমান গিলও একই মেজাজে ব্যাটিং করেছেন। তার ব্যাট থেকে এসেছে ৫২ বলে ৪৬ রান।




দুপুরে ব্লকবাস্টার ম্যাচে নামছে ভারত-পাকিস্তান, পরিসংখ্যান কী বলে

চন্দ্রদ্বীপ ডেস্ক: বিশ্ব ক্রিকেটের ‘এল ক্লাসিকো’ কিংবা দুই চিরপ্রতিদ্বন্দ্বীর রোমাঞ্চকর দ্বৈরথ ধরা হয় ভারত-পাকিস্তান ম্যাচকে। যদিও হরহামেশা এমন লড়াই দেখার ফুরসত মেলে না ক্রিকেটভক্তদের। এমনকি সাম্প্রতিক সময়ে দুই দলের মুখোমুখি ম্যাচ ঠিক অতটা জমেও না। তবুও ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উন্মাদনার কমতি নেই। তেমনই এক ব্লকবাস্টার ম্যাচে আজ (রোববার) আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান।

বাংলাদেশ সময় দুপুর ৩টায় দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। এই ম্যাচের দুই প্রতিদ্বন্দ্বী আবার চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ ২০১৭ আসরের ফাইনালিস্টও। সাম্প্রতিক সময়টা ঠিক স্বাচ্ছন্দে না কাটলেও, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ার সুখস্মৃতি নিয়ে নামছে পাকিস্তান। অন্যদিকে, ভারত আছে দুর্দান্ত ফর্মে, চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে আগের আসরের শোধ নেওয়ার লক্ষ্যে নামবে গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়নরা।

রোমাঞ্চকর ম্যাচটি নিয়ে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করা ভারতীয় ওপেনার শুভমান গিল জানিয়েছেন, ‘ভারত-পাকিস্তান নিঃসন্দেহে একটি বড় ম্যাচ, তবে ফাইনাল সব সময়ই যেকোনো টুর্নামেন্টের সবচেয়ে বড় ম্যাচ। আমি জানি না এটা ওভারহাইপড নাকি আন্ডারহাইপড। তবে এই দ্বৈরথের অনেক ইতিহাস আছে এবং লাখ লাখ মানুষ এই ম্যাচটি দেখতে ভালোবাসে। তাই ম্যাচটি ওভারহাইপড নাকি আন্ডারহাইপড আমি সেটি বলার কেউ নই।’ নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর শুরু করেছে রোহিত শর্মার দল।

পাকিস্তানকে হারাতে হলে আগে ব্যাট করে ৩০০-৩২৫ রান করতে হবে বলেও জানান গিল। একইসঙ্গে আক্রমণাত্মক ক্রিকেট খেলার হুঁশিয়ারিও দিয়ে রাখলেন, ‘এই ম্যাচ নিয়ে আমরা অবশ্যই ইতিবাচক এবং আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাই। এই উইকেটে ৩০০-৩২৫ খুব ভালো স্কোর হবে। মাঝের ওভারে যে দল ভালো ব্যাটিং করবে, তারা জেতার আরও ভালো সুযোগ পাবে। শিশির না থাকলে টস কোনো ব্যাপার হবে না। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দলের ওপরই চাপটা বেশি থাকবে।’

অন্যদিকে, পাকিস্তান টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানের বড় ব্যবধানে হেরেছে। তাই ভারতের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য বাঁচা-মরার লড়াই। এই দ্বৈরথের আগে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বর্তমান প্রধান কোচ আকিব জাভেদ পেসনির্ভর খেলার কথা জানিয়েছেন, ‘প্রত্যেকটা দলই নিজেদের শক্তির ওপর নির্ভর করে ম্যাচ খেলে। আমাদের শক্তি পেস বোলিং। ১৯৯০ দশকের কথা মনে পড়ছে, আর ভারতের বিপক্ষে খেলা সব সময়ই বিশেষ। ভারত-পাকিস্তান ম্যাচে সবসময়ই আলাদারকমের উন্মাদনা থাকে। এই খেলা থেকেই ক্রিকেটারদের উঠে আসার সুযোগ থাকে।’

রোমাঞ্চ ও চাপ সামলাতে শিষ্যদের কিছু বাস্তবতার শিক্ষাও দিয়েছেন পাক কোচ, ‘ক্রিকেটারদের জন্য এটি পেশা। তাদের জন্য এমন ম্যাচ খেলতে পারাও গর্বের, তবে একইসঙ্গে পেশাও বটে। আপনি নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন। কখনও জিতবেন, কখনওবা ফল পক্ষে আসবে না। যেকোনো এক দলকে হারতেই হবে। তাই এটি কেন এত বড় বিষয় হচ্ছে? কেন এত চাপ? প্রতিটি ম্যাচই ভিন্ন। তবে পাকিস্তান-ভারত ম্যাচে উন্মাদনা উঁচুতেই থাকবে। এটাই এই লড়াইয়ের সৌন্দর্য্য। ভালো-খারাপ পারফরম্যান্স অনুযায়ী দর্শকরা আচরণ করবে, একইভাবে নিজেদের দর্শকও বিপক্ষে চলে যেতে পারে। তাই ক্রিকেটার হিসেবে কেবল খেলাতেই মনোযোগটা থাকা উচিৎ।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন পর্যন্ত ৫ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। বিশ্ব ক্রিকেটের অন্যতম হাইভোল্টেজ এই দ্বৈরথে পরিসংখ্যানটা পাকিস্তানের পক্ষে, তাদের ৩ জয়ের বিপরীতে ভারত জিতেছে ২টিতে।

তবে আইসিসির সব ইভেন্ট বিবেচনায় নিলে পরিসংখ্যানে রোহিত-কোহলিদেরই দাপুটে অবস্থান। দুই দলের মোট ২১ বারের মুখোমুখি দেখায় ভারত ১৭টিতে জিতেছে। এর মধ্যে ওয়ানডে বিশ্বকাপে জয় শতভাগ (৮টি)। টি-টোয়েন্টি বিশ্বকাপেও ৮টির মধ্যে ৭টিতে জয় ভারতের। কেবল চ্যাম্পিয়ন্স ট্রফি এক্ষেত্রে পাকিস্তানের জন্য সুখকর!




দক্ষিণ আফ্রিকার সামনে দাঁড়াতেই পারল না আফগানিস্তান

চন্দ্রদ্বীপ ডেস্ক : প্রথমবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকার সামনে দাঁড়াতেই পারেনি আফগানিস্তান। একেবারে একপেশে এক ম্যাচে প্রোটিয়ারা ১০৮ রানের বড় জয় পেয়েছে। যদিও আফগানদের জন্য সান্ত্বনা হতে পারত রহমত শাহ’র সেঞ্চুরি। কিন্তু তিনি শেষমুহূর্তে আউট হয়েছেন ব্যক্তিগত ৯০ রানে। দক্ষিণ আফ্রিকার করা ৩১৫ রানের জবাবে ২০৮ রানেই গুটিয়ে গেছে হাশমতউল্লাহ শহিদীর দল।

করাচি ন্যাশনাল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা যতটা অনায়াসে খেলতে পেরেছে, তার উল্টো চিত্র দেখা গেছে পরের ইনিংসে। বড় লক্ষ্য তাড়ায় এক রহমত শাহ ছাড়া আফগানিস্তানের আর কেউই বলার মতো রান করতে পারেননি। বিপর্যয়ের শুরুটা হয় রহমানউল্লাহ গুরবাজকে (১০) দিয়ে। দলীয় ১৬ রানেই তিনি লুঙ্গি এনগিডির বুক সমান বাউন্সে খেলতে গিয়ে ঠিকঠাক ছোঁয়াতে পারেননি ব্যাট, লেগস্লিপে দাঁড়ানো কেভশ মহারাজ ডাইভ দিয়ে সেটি তালুবন্দী করেন।




আজ টিভিতে খেলা দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফিতে আজ দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান ম্যাচ। বিকেলে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্র।

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি
দক্ষিণ আফ্রিকা- আফগানিস্তান
বেলা ৩টা, টি স্পোর্টস ও নাগরিক

উয়েফা চ্যাম্পিয়নস লিগ
শেষ ষোলোর ড্র
বিকেল ৫টা, সনি স্পোর্টস ২

উইমেন্স প্রিমিয়ার লিগ
মুম্বাই-বেঙ্গালুরু
রাত ৮টা, স্টার স্পোর্টস ১

সৌদি প্রো লিগ
আল নাসর-আল ইত্তিফাক
রাত ১১টা, সনি স্পোর্টস ২

ইংলিশ প্রিমিয়ার লিগ
লেস্টার-ব্রেন্টফোর্ড
রাত ২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১




ভারতের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বাংলাদেশের

চন্দ্রদ্বীপ ডেস্ক : সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় চিন্তার কারণ ব্যাটিং। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এসেও পাল্টায়নি টাইগারদের ব্যাটিংয়ের সেই চিত্র। টপ অর্ডার ব্যর্থতায় ৩৫ রান তুলতেই পাঁচ উইকেট হারায় বাংলাদেশ। সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সেঞ্চুরি করেছেন তাওহিদ হৃদয়। তার ক্যারিয়ার সেরা ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় দল। অল্প পুঁজি নিয়েও ভালোই লড়াই করেছেন স্পিনাররা। তবে শেষ হাসিটা ভারতই হেসেছে।

দুবাইয়ে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৪ বলে ২২৮ রান তুলে অলআউট হয়েছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১০০ রান করেছেন হৃদয়। তাছাড়া ফিফটি পেয়েছেন জাকের। ভারতের হয়ে ৫৩ রানে ৫ উইকেট শিকার করেছেন মোহাম্মদ শামি। জবাবে খেলতে নেমে ৪৬ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।




একুশে পদক গ্রহণ করলেন সাবিনা খাতুনরা




পাকিস্তানকে হারিয়ে শুভ সূচনা নিউজিল্যান্ডের

চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে হারিয়ে শুভ সূচনা করেছে নিউজিল্যান্ড। পাকিস্তানে বৈশ্বিক ক্রিকেট টুর্নামেন্টের আগমনে পুরো দেশটি উৎসবের আমেজে ছিল, কিন্তু সেই উৎসবে জল ঢেলে চমকপ্রদ জয়ে শুরু হলো কিউইদের অভিযান। পাকিস্তানকে ৬০ রানে হারিয়ে নিজেদের প্রতিপক্ষকে চমকে দেয় মিশেল স্যান্টনারের দল।

নিউজিল্যান্ড ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩২০ রান সংগ্রহ করে। এর জবাবে পাকিস্তান ৪৭.২ ওভারে অল আউট হয়ে ২৬০ রান করতে পারে।

পাকিস্তানের ব্যাটিংয়ে শুরু থেকেই ছিল বিপর্যয়। সৌদ শাকিল, বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের মতো গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানরা তেমন কিছু করতে পারেননি। চোটে পড়া ফখর জামানও ব্যাট হাতে কিছু করতে পারেননি। ৯০ বলে ৬৪ রান করা বাবর আজম ফিরে যাওয়ার পর পাকিস্তানের পরাজয় নিশ্চিত হয়ে যায়।

নিউজিল্যান্ডের ব্যাটিংয়ে উইল ইয়াং ১১৩ বলে ১০৭ রান এবং টম লাথাম ১১৮ রানে অপরাজিত ছিলেন। পাকিস্তানের পক্ষে নাসিম শাহ ও হারিস রউফ দুটি করে উইকেট নিয়েছিলেন, কিন্তু তারা দলকে জয় এনে দিতে পারলেন না।

শেষ পর্যন্ত ৩২০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তান কিউইদের বিপক্ষে হার মেনে নেয়।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা 




খেলার মাঠে ব্যস্ত সূচি, টিভিতে কখন কোন খেলা দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মাঠে নামছে লিভারপুল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির বিগ ম্যাচ।

ক্রিকেট
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি
পাকিস্তান–নিউজিল্যান্ড
বিকেল ৩টা, নাগরিক টিভি, টি স্পোর্টস, স্টার স্পোর্টস ২

ডব্লিউপিএল
দিল্লি ক্যাপিটালস–ইউপি ওয়ারিয়র্স
রাত ৮টা, স্টার স্পোর্টস ১

ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
অ্যাস্টন ভিলা–লিভারপুল
রাত ১–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ
বরুসিয়া ডর্টমুন্ড–স্পোর্তিং লিসবন
রাত ১১–৪৫ মি., সনি স্পোর্টস টেন ২

রিয়াল মাদ্রিদ–ম্যানচেস্টার সিটি
রাত ২টা, সনি স্পোর্টস টেন ২

পিএসজি–ব্রেস্ত
রাত ২টা, সনি স্পোর্টস টেন ৫

পিএসভি আইন্দহভেন–জুভেন্টাস
রাত ২টা, সনি স্পোর্টস টেন ১




টিভি পর্দায় আজকের খেলার সূচি

চন্দ্রদ্বীপ ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্লে-অফের দ্বিতীয় লেগ আজ। রাতে মাঠে নামছে এসি মিলান, বায়ার্ন মিউনিখ ও আতালান্টা।

ক্রিকেট
৩য় ওয়ানডে
জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড
বেলা ১-৩০ মি., টি স্পোর্টস

উইমেন্স প্রিমিয়ার লিগ
গুজরাট-মুম্বাই
রাত ৮টা, স্টার স্পোর্টস ১

ফুটবল
উয়েফা চ্যাম্পিয়নস লিগ
এসি মিলান-ফেইনুর্ড
রাত ১১-৪৫ মি., সনি স্পোর্টস ২

আতালান্টা-ব্রুগা
রাত ২টা, সনি স্পোর্টস ১

বায়ার্ন-সেল্টিক
রাত ২টা, সনি স্পোর্টস ২

বেনফিকা-মোনাকো
রাত ২টা, সনি স্পোর্টস ৫