এক বিশ্বরেকর্ডসহ কয়েকটি কীর্তি গড়লেন কোহলি

চন্দ্রদ্বীপ ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে অধারাবাহিক ফর্ম নিয়ে বেশ সমালোচনা হয়েছিল ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলির। তবে মেগা টুর্নামেন্টটিতে তিনি সেসবের জবাব ব্যাট হাতে দিয়েছেন। পাকিস্তানের বিপক্ষে অনবদ্য সেঞ্চুরির পর সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষেও ফিফটি পেরিয়ে ছুটছেন কোহলি। এরই মাঝে তিনি আইসিসির ওয়ানডে টুর্নামেন্টে সর্বোচ্চ হাফসেঞ্চুরির বিশ্বরেকর্ডসহ কয়েকটি কীর্তি গড়েছেন।
এতদিন পর্যন্ত আইসিসির ওয়ানডে ফরম্যাটের বৈশ্বিক প্রতিযোগিতায় সর্বোচ্চ ২৩টি পঞ্চাশোর্ধ ইনিংস ছিল ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের। ৫৮ ইনিংস খেলে তিনি ওই কীর্তি গড়েছিলেন। তবে আজ ৫৩তম ওয়ানডে ইনিংসে শচীনকে ছাড়িয়ে গেলেন কোহলি। ওয়ানডের বৈশ্বিক প্রতিযোগিতায় তারই এখন সর্বোচ্চ ২৪টি পঞ্চাশোর্ধ রানের ইনিংস রয়েছে। এ ছাড়া তালিকায় থাকা রোহিত শর্মা ১৮, কুমার সাঙ্গাকারা ১৭ এবং রিকি পন্টিং পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছেন।

অষ্ট্রেলিয়ার দেওয়া ২৬৫ রানের লক্ষ্য তাড়ায় সাবলীল ব্যাটিংই করছেন কোহলি। যদিও এর মাঝে দুবার জীবন পেয়েছেন তিনি, তার দুটি ক্যাচ হাতছাড়া করেছে অজি ফিল্ডাররা। যার মাশুল হিসেবে ৫৩ বলে ফিফটি পূর্ণ করেছেন কোহলি, যা ওয়ানডেতে তার ৭৪তম। এখন পর্যন্ত সাবেক ভারতীয় অধিনায়ক ৪টি করে ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছেন। কেবল চ্যাম্পিয়ন্স ট্রফিতেই তিনি খেলেছেন ১৭টি ম্যাচ। এই টুর্নামেন্টে ভারতের হয়ে সর্বোচ্চ রানসংগ্রাহকও এখন কোহলি। ১ সেঞ্চুরি ও ৬ ফিফটিতে তার রান ৭০০ ছাড়িয়েছে।




ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনাল, মাদ্রিদ ডার্বি– কোথায় কোন খেলা আজ




বিসিবিতে নতুন দায়িত্ব পেলেন বাশার

চন্দ্রদ্বীপ ডেস্ক : হাবিবুল বাশার সুমনের সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের অনেক প্রথমের নাম জড়িয়ে আছে। বাশারের অধিনায়কত্বে অনেক দলকে প্রথমবারের মতো হারিয়েছে বাংলাদেশ। দেশের ক্রিকেট ইতিহাসে যে কয়জন মানুষের বড় অবদান আছে, তাদের মধ্যে অন্যতম বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।
খেলোয়াড়ি পেশা ছাড়ার পর যোগ দিয়েছিলেন বিসিবির নির্বাচকের দায়িত্বে। ছেলে-মেয়ে উভয় বিভাগেই পালন করেছিলেন নির্বাচকের দায়িত্ব। সবশেষ গেল বছর সেই দায়িত্ব ছেড়ে নতুন করে দায়িত্ব পান নারী বিভাগের। তবে বছর ঘুরতেই আবার বদলে গেল তার কাজ।

নতুন করে এবার বিসিবির গেম ডেভেলপমেন্টের দায়িত্ব পেলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। সোমবার দুপুরে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পরিচালনা পর্ষদের সভায় বসেছিলেন বিসিবির পরিচালকরা। সেখানে বাশারকে নতুন দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি।




নতুন মেসিকে’ নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করল আর্জেন্টিনা

চন্দ্রদ্বীপ ডেস্ক : বিশ্বকাপ বাছাইয়ে আগামী দুই ম্যাচের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। ৩৩ সদস্যের এই দলটিতে তরুণদের প্রাধান্য দেওয়া হয়েছে। চলতি মাসেই ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দুটি খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা।

জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ক্লদিও এচেভেরি। বয়স ভিত্তিক দলে দুর্দান্ত পারফর্ম করে সাম্প্রতিক সময়ে আলোচনায় এই তরুণ ফুটবলার। সর্বশেষ অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপেও নিজেকে প্রমাণ করেছেন ‘নতুন মেসি’ খ্যাত এই ফুটবলার।

এচেভরি ছাড়াও আরো বেশ কয়েকজন তরুণ আছেন এই দলে। সিরি ‘আ’ ক্লাব বোলোনিয়ার হয়ে খেলা সান্তিয়াগো কাস্ত্রো ও বেঞ্জামিন দমিনগেজ জায়গা করে নিয়েছেন প্রাথমিক দলে। এ ছাড়া ইতালিয়ান ক্লাব কোমোতে খেলা মাক্সিমো পেরোনেও আছেন স্কোয়াডে।




আজ টিভিতে যেসব খেলা দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক : আজ থেকে শুর হচ্ছে ঘরোয়া ক্রিকেটের বড় আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। রাতে আছে আল-নাসরের ম্যাচ।

ক্রিকেট
ঢাকা প্রিমিয়ার লিগ
আবাহনী–অগ্রণী ব্যাংক
সকাল ৯টা, টি স্পোর্টস

মেয়েদের আইপিএল
ইউপি ওয়ারিয়র্স–গুজরাট জায়ান্টস
রাত ৮টা, স্টার স্পোর্টস ১

ফুটবল
এএফসি চ্যাম্পিয়নস লিগ
এস্তেগলাল–আল নাসর
রাত ১০টা, স্পোর্টস ১৮–১

আল ওয়াসল–আল সাদ
রাত ১২টা, টি স্পোর্টস

এফএ কাপ
নটিংহাম ফরেস্ট–ইপসউইচ টাউন
রাত ১–৩০ মি., সনি স্পোর্টস টেন ২

লা লিগা
ভিয়ারিয়াল–এস্পানিওল
রাত ২টা, জিএক্সআর ওয়ার্ল্ড ওয়েবসাইট




সাফের সাধারণ সম্পাদক হেলালের আকস্মিক পদত্যাগ

চন্দ্রদ্বীপ ডেস্ক : প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার ফুটবলে হোম অর অ্যাওয়ে ভিত্তিতে হওয়ার কথা। এ নিয়ে যখন দক্ষিণ এশিয়ার ফুটবলে নানা আলোচনা ঠিক সেই সময় সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল পদত্যাগ করেছেন। পদত্যাগপত্র দিলেও মার্চ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। এরপর এপ্রিল থেকে সাফে নতুন সাধারণ সম্পাদক দায়িত্ব গ্রহণ করবেন।

সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল পদত্যাগ সম্পর্কে বলেন, ব্যক্তিগত কারণে আমি পদত্যাগ করেছি। তবে আমি আরও এক মাস সাধারণ সম্পাদক হিসেবে কাজ করব।

বিগত সময়ে সাফে সাধারণ সম্পাদক পদটি ছিল নির্বাচিত। ২০১৪ সাল থেকে সাফে বেতনভুক্ত সাধারণ সম্পাদক প্রথা শুরু হয়। বাংলাদেশের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল গত এক দশক সাফের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।




ভারত-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে আজকের খেলার সূচি

চন্দ্রদ্বীপ ডেস্ক চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপপর্বের শেষ ম্যাচে আজ (রোববার) ভারত-নিউজিল্যান্ড মুখোমুখি হবে। রাতে নিজেদের লিগে ম্যাচ রয়েছে বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেডের।

ক্রিকেট
চ্যাম্পিয়ন্স ট্রফি
ভারত-নিউজিল্যান্ড
বেলা ৩টা, টি স্পোর্টস ও নাগরিক

ফুটবল
এফএ কাপ
নিউক্যাসল-ব্রাইটন
সন্ধ্যা ৭-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যান ইউনাইটেড-ফুলহাম
রাত ১০-৩০ মি., সনি স্পোর্টস ২

লা লিগা
বার্সেলোনা-সোসিয়েদাদ
রাত ৯-১৫ মি., জিএক্সআর.ওয়ার্ল্ড

ওসাসুনা-ভ্যালেন্সিয়া
রাত ২টা, জিএক্সআর.ওয়ার্ল্ড

বুন্দেসলিগা
অগসবুর্গ-ফ্রাইবুর্গ
রাত ১০-৩০ মি., সনি স্পোর্টস ৫




১২ বছর আগের লজ্জাজনক স্মৃতি ফেরাল ইংল্যান্ড

চন্দ্রদ্বীপ ডেস্ক: একটা ম্যাচেও নেই জয়। ২০২২ সালে দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা এনে দেয়া জশ বাটলার ২০২৫ সালে এসে বড্ড বিবর্ণ। অধিনায়ক হিসেবে নিজের সময়টা ভাল কাটছিল না তার। বাধ্য হয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি শেষের আগেই বাটলার জানিয়ে দিলেন, আর হচ্ছে না অধিনায়কের পদে থাকা। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটিই ছিল অধিনায়ক হিসেবে তার শেষ ম্যাচ।

কিন্তু শেষ এই ম্যাচটাও জেতা হলো না। দক্ষিণ আফ্রিকার বোলিং লাইনআপের সামনে দাঁড়াতেই পারেনি ইংল্যান্ড। ১৭৯ রানেই হয়েছে অলআউট। এরপর প্রোটিয়ারা অনেকটা হেসেখেলেই নিশ্চিত করেছে জয়। কোনো ম্যাচ না জিতে, সবার নিচে থেকে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করল ইংল্যান্ড। সেইসঙ্গে ফেরালো ১২ বছর আগের লজ্জাজনক রেকর্ড।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে কমপক্ষে তিন ম্যাচ খেলেছে, কিন্তু কোন জয় নেই এমন দলের তালিকায় নাম লিখিয়েছে ইংল্যান্ড। টুর্নামেন্টে এর আগে কেবল ৩ দলকে এক আসরে ৩ ম্যাচের সবকটায় হেরে বিদায় নিতে হয়েছিল। ২০০৬ সালে ভারতের মাটিতে টুর্নামেন্টের বাছাইপর্বেই ৩ ম্যাচ হেরেছিল জিম্বাবুয়ে। সেবারে ১ জয় পায় বাংলাদেশ।

২০০৯ সালের আসরে দক্ষিণ আফ্রিকার মাটিতে গ্রুপ পর্বের টানা ৩ ম্যাচেই হেরে বিদায় নেয় ওয়েস্ট ইন্ডিজ। এরপর ২০১৩ সালে ইংল্যান্ডের মাটিতে হওয়া আসরে পাকিস্তান টানা তিন ম্যাচেই হেরে যায়।

আর শেষমেশ ২০২৫ সালে ইংল্যান্ডের যাত্রা শেষ হলো গ্রুপপর্বের তিন ম্যাচে হেরে। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বরেকর্ড স্কোর গড়েও হারতে হয়েছে। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বোলিং লাইনআপের সামনে ইংল্যান্ডের হার ছিল ৮ রানে। আর সবশেষ আজকের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ইংল্যান্ড হারল ৭ উইকেটের ব্যবধানে।




বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা 




পাকিস্তানের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ