পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে খেলার সূচি

চন্দ্রদ্বীপ ডেস্ক : আজ (বুধবার) ভোরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। এ ছাড়া রাতে ম্যাচ রয়েছে আইপিএল ও ইংলিশ প্রিমিয়ার লিগে।

ক্রিকেট
২য় ওয়ানডে
পাকিস্তান-নিউজিল্যান্ড
ভোর ৪টা, সনি স্পোর্টস টেন ৫

আইপিএল
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু–গুজরাট টাইটান্স
রাত ৮টা, স্টার স্পোর্টস ১ ও টি স্পোর্টস

ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
ম্যানচেস্টার সিটি–লেস্টার সিটি
রাত ১২–৪৫ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ২

লিভারপুল–এভারটন
রাত ১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১




ফুটবল ফেডারেশনের ঈদ বোনাস পেলেও, নারী ফুটবলার ও রেফারিরা বেতন পাননি

বৃহস্পতিবার ছিল ঈদের আগে শেষ কর্মদিবস। প্রায় সব প্রতিষ্ঠানই চেষ্টা করে ঈদের আগেই কর্মীদের বেতন ও বোনাস পরিশোধ করতে, কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ক্ষেত্রে এমনটি ঘটেনি। যেখানে প্রশাসনিক স্টাফরা ঈদ বোনাস ও বেতন পেয়েছেন, সেখানে ফুটবল ম্যাচ পরিচালনাকারী রেফারি এবং বাফুফের সঙ্গে চুক্তিবদ্ধ নারী ফুটবলাররা ঈদের আগে বেতন পাননি।

বাফুফে গত ১০ ফেব্রুয়ারি ৩৬ জন নারী ফুটবলারের সঙ্গে চুক্তি করেছিল। তবে সাবিনা-কৃষ্ণারা ব্রিটিশ কোচ পিটার বাটলারকে বয়কট করায় তারা চুক্তি করেননি। বাফুফে উঠতি ফুটবলারদেরও চুক্তির আওতায় এনেছে, কিন্তু এক মাস পার হলেও তারা বেতন পাননি।

বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার নারী ফুটবলাদের বেতন বিষয়ে বলেন, “চুক্তির পরেই সবাইকে (যারা নতুন) ব্যাংক অ্যাকাউন্ট খুলতে বলা হয়েছিল। অনেকে অ্যাকাউন্ট করেনি, তাই আমরা তাদের সম্মানী দিতে পারিনি। ঈদের পর সবাইকে একসঙ্গে দেওয়া হবে, আমাদের আর্থিক ব্যবস্থাপনা আগে থেকেই প্রস্তুত রয়েছে।”

তবে সাধারণ সম্পাদক যখন উঠতি ফুটবলারদের ব্যর্থতার দিকে ইঙ্গিত করেছেন, তখন ফেডারেশনের সদিচ্ছার অভাব স্পষ্ট হয়ে ওঠে। বাফুফে ভবন মতিঝিলেই অবস্থিত এবং ফুটবল দলের স্পন্সর ঢাকাব্যাংক। এত সহজেই ব্যাংক অ্যাকাউন্ট খোলা সম্ভব হলেও, কেন তারা দ্রুত পদক্ষেপ নেননি, তা এখনো রহস্য হয়ে রয়েছে।

এছাড়া, সাফ চ্যাম্পিয়ন নারী দলের জন্য বাফুফে দেড় কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছিল, কিন্তু সেই টাকা এখনও প্রদান করা হয়নি। ফেডারেশন কর্তারা এটি ভুলে গেছে কিনা, এমন প্রশ্ন উঠছে।

আরেকদিকে, রেফারিদের বকেয়া সম্মানী বাংলাদেশের ফুটবলের পুরনো সংস্কৃতি। তাবিথ আউয়ালের নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পরও, রেফারিরা শুধু পাঁচ রাউন্ডের সম্মানী পেয়েছেন, তা-ও গত মাসে। তারা ঈদের আগে অন্তত প্রথম লেগের বাকি চার ম্যাচের সম্মানী পাওয়ার আশা করেছিলেন, কিন্তু ফেডারেশন তা পূরণ করতে পারেনি। একাধিক রেফারি বলেন, “প্রথম লেগের পর এক মাস হয়ে গেল, আমরা এখনও সম্মানী পাইনি। শুনেছি, তারা নাকি স্পন্সর থেকে অর্থ পায়নি।”

এদিকে, বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জানিয়েছেন, ঈদের পর লিগ পুনরায় শুরু হওয়ার আগে রেফারিদের সম্মানী পরিশোধের চেষ্টা করা হবে। তবে ফুটবলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রেফারিং নিয়ে নতুন কমিটির পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।

চলতি মৌসুমের অর্ধেক শেষ হলেও, বাফুফে রেফারিজ কমিটি গঠন করতে পারেনি। নির্বাচনের পাঁচ মাস পার হয়ে যাওয়ার পরেও রেফারিজ কমিটির চেয়ারম্যান নিয়োগ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। নির্বাচনের পর রেফারির সম্মানী বাড়ানোর কথা বলা হয়েছিল, তবে সেই প্রকল্পের কার্যক্রম এখনও দৃশ্যমান হয়নি।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



আজ টিভিতে খেলা দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক : আইপিএল ও জার্মান বুন্দেসলিগায় আছে একটি করে ম্যাচ। নিউজিল্যান্ড–পাকিস্তান ওয়ানডে সিরিজ কাল ভোরে শুরু।

আইপিএল
চেন্নাই সুপার কিংস–রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
রাত ৮টা, স্টার স্পোর্টস ১ ও টি স্পোর্টস

জার্মান বুন্দেসলিগা
লেভারকুসেন–বোখুম
রাত ১–৩০ মি., সনি স্পোর্টস টেন

১ম ওয়ানডে
নিউজিল্যান্ড–পাকিস্তান
আগামীকাল ভোর ৪টা, সনি স্পোর্টস টেন ৫




তামিম কি আবার মাঠের ক্রিকেটে ফিরতে পারবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক : সাভারের কেপিজি হাসপাতাল থেকে গত মঙ্গলবার রাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনা হয় তামিম ইকবালকে। বর্তমানে সেখানেই রয়েছেন। তার শরীরিক অবস্থার উন্নতি হয়েছে। কয়েক দিনের মধ্যেই তামিমকে বাসায় নেওয়া হতে পারে।

তবে আলোচনায় তামিম আবার ক্রিকেটে ফিরতে পারবেন কি না। এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডপ্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার এ প্রসঙ্গে বলেন, ‘ক্রিকেটে তিনি ফিরবেন কি না, সেটা তিন-চার মাস পর কার্ডিয়াক টিম ও ফিজিওরা তামিমের অবস্থা পর্যবেক্ষণ করার পর বলতে পারব।’

তামিমের জীবনযাপনের ধরনে পরিবর্তনের পরামর্শ নিয়ে শাহাবুদ্দিন তালুকদার বলেন, ‘এমন হার্ট অ্যাটাকের পর এসব রোগীদের খুবই সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে। তাদের এটা হওয়ার প্রবণতা আবার থাকতে পারে। ব্লক না হলেও হতে পারে। তাই ওনাকে অ্যাসেস করতে হবে, নিয়মিত ফলোআপে থাকতে হবে। লাইফস্টাইল বদলাতে হবে, মোটিভেশন করতে হবে। ডায়েট, ডিসিপ্লিন ও ড্রাগস্ত—তামিমের টিম ও তামিমের পরিবার এবং তামিমকে নিজেরও আমাদের সঙ্গে কো-অপারেট করতে হবে।’

তামিমের সঙ্গে মনোবিদও কাজ করবেন বলে জানিয়েছেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, ‘তামিমের যেটা হলো, ও এটাকে নিতে পারছে না। সাইকোলজিক্যালি মানতে পারছে না। এটা হবে, সে কল্পনা করতে পারেনি। তবে এটার কিন্তু অনেক ইতিহাস আছে।’

‘অনেক খেলোয়াড় মাঠে খেলার সময় মারা গেছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে। মানসিক অবস্থার জন্য আমরা একজন কাউন্সিলর ইনভলব করেছি, এটাকে কীভাবে মানিয়ে নেওয়া যায়। ওর প্রশ্ন শুনবে, জিজ্ঞাসা শুনবে, ওর প্যানিক শুনবে, তারপর সেভাবে ওই কাউন্সিলর গাইড করবেন।’-যোগ করেন তিনি।




টিভি পর্দায় আজকের খেলার সূচি




ঈদের পরে ডিপিএলের বাকি অংশ, প্রকাশিত হলো সূচি




আমাকে বলা হয়েছিল তামিম আর বেঁচে নেই’

চন্দ্রদ্বীপ ডেস্ক : জীবন-মৃত্যুর প্রায় সন্ধিক্ষণে চলে গিয়েছিলেন তামিম ইকবাল। দু’বার হার্ট অ্যাটাকের পর পরীক্ষা করলে তার হার্টে ব্লক ধরা পড়ে, তাতে রিং পরানোর পর সাবেক এই বাংলাদেশ অধিনায়ক এখন ধীরে ধীরে সুস্থতার পথে। তবে ওই সময় থেকে তামিমকে ৭২ ঘণ্টা চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হচ্ছে। তিনি অসুস্থ হওয়ার পর হাসপাতালে ছুটে গিয়েছিলেন নিকটাত্মীয় থেকে শুরু করে বিসিবি ও ক্রিকেট সংশ্লিষ্টরা।

তামিমের চাচা আকরাম খান একইসঙ্গে বিসিবি পরিচালকও। প্রাথমিকভাবে তামিমের অসুস্থতা খবর শোনার সেই তিক্ত অভিজ্ঞতা জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে আজ (বুধবার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আকরাম বলেন, ‘যখন আমি খবরটা পেয়েছি, দ্য নিউজ ওয়াজ ভেরি ব্যাড। আমাকে বলা হলো তামিম আর বেঁচে নেই। এটা কল্পনাও করতে পারিনি। কোনো দিন ভাবিওনি এ ধরনের খবর শুনব। এত অল্প বয়সী, ছেলের মতো। এরপর ঘণ্টা দেড়েক বাড়িতেই ছিলাম। খুব আপসেট ছিলাম।’

আকরাম আরও বলেন, ‘ঘণ্টা দেড়েক পর ডাক্তাররা কল করলেন কনফারেন্সে। বললেন রিং লাগানোর জন্য নিয়ে যাচ্ছে। তখন একটু স্বাভাবিক হয়েছি। যেহেতু রিং লাগাতে যাচ্ছে তার মানে বেঁচে থাকার সম্ভাবনা আছে। স্পোর্টসের সঙ্গে থাকা লোক, যে অসুস্থ হওয়ার আগের ১০ দিনে দুইটা সেঞ্চুরিও করেছে…কল্পনা করা যায় না। আমার পাশাপাশি অন্য সবাই–ও খুব আপসেট হয়েছেন।’




চার গোলে ব্রাজিলকে বিধ্বস্ত করলো আর্জেন্টিনা

চন্দ্রদ্বীপ ডেস্ক : ম্যাচের আগে কিংবদন্তি রোমারিওকে ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া বলেছিলেন এই ম্যাচ ব্রাজিল অবশ্যই জিতে ফিরবে। রাফিনিয়া নিজেও গোল করবেন বলেই পণ করে এসেছিলেন। কিন্তু এস্তাদিও মনুমেন্টালে রাফিনিয়াকে মাঠে খুঁজে পাওয়াটাই ছিল একটা আলাদা মিশন। অবশ্য রাফিনিয়া একাই না, আর্জেন্টিনার দাপুটে ফুটবলের ভিড়ে ব্রাজিলের কাউকেই সেভাবে খুঁজে পাওয়া যায়নি পারফরম্যান্স বিবেচনায়।

ম্যাচের প্রথমার্ধেই অনেকটা গল্প লেখা হয়ে গিয়েছিল এই ম্যাচের জন্য। শুরুর ২০ মিনিটের মাঝেই ব্রাজিলের জালে আর্জেন্টিনার দুই গোল। ৪৫ মিনিট যখন পার হচ্ছে, তখন ব্রাজিল পিছিয়ে ৩-১ গোলে। আর দ্বিতীয়ার্ধে ব্রাজিলের ক্ষতটা আরেকটু বাড়িয়ে দেন বদলি নামা গুইলিয়ানো সিমিওনে।
ম্যাচে নামার আগেই আর্জেন্টিনা বিশ্বকাপের টিকিট নিশ্চিতের খবর পেয়েছিল। আর সেটাকে তারা উদযাপন করলো চিরপ্রতিদ্বন্দ্বী দলকে ৪-১ গোলে বিধ্বস্ত করে। আর্জেন্টিনার হয়ে স্কোরশিটে উঠেছে হুলিয়ান আলভারেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ এবং গুইলিয়ানো সিমিওনের। ব্রাজিলের হয়ে একমাত্র গোল ম্যাথিয়াস কুনহার।

এস্তাদিও মনুমেন্টালে আর্জেন্টিনার প্রথম দুই গোলই এসেছে পারফেক্ট টিম প্লের সুবাদে। ম্যাচের ৪ মিনিটেই ডি পলের পাস ধরে বামপ্রান্তে আক্রমণে যান নিকোলাস টালিয়াফিকো। তার দারুণ পাস খুঁজে নেয় থিয়েগো আলমাদাকে। ছন্দে থাকা এই অ্যাটাকিং মিডফিল্ডারের ডিফেন্সচেরা পাস থেকে গোল করেন আলভারেজ৷ দুই ডিফেন্ডারের মাঝে বল পেয়ে গোল করতে কোনো সমস্যাই হয়নি আলভারেজের।




গোলশূন্য ড্রয়ে সন্তুষ্ট বাংলাদেশ

এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ০-০ গোলের ড্র করেছে বাংলাদেশ। প্রথমার্ধে একের পর এক সুযোগ সৃষ্টি করেও গোলের দেখা পায়নি লাল-সবুজের দল। দ্বিতীয়ার্ধে ভারত কিছুটা আধিপত্য বিস্তার করলেও ম্যাচে আর কোনো দলই গোল করতে পারেনি।

মঙ্গলবার (২৪ মার্চ) ভারতের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই সুযোগ আসে বাংলাদেশের সামনে। মাত্র ৩১ সেকেন্ডে জনি ভারতীয় গোলরক্ষকের ভুল পাস পেয়েও তা গোলে পরিণত করতে ব্যর্থ হন। এরপর একাধিক সুযোগ পেলেও বাংলাদেশের ফরোয়ার্ডরা তা কাজে লাগাতে পারেননি। ইমন হেড থেকে গোল করতে ব্যর্থ হন, হৃদয়ের শট লক্ষ্যে থাকলেও ভারতের রক্ষণভাগ সেটি প্রতিহত করে।

প্রথমার্ধে বেশ আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশ। মাঝমাঠের দখলও ছিল বেশি। অন্যদিকে, ভারত রক্ষণাত্মক কৌশলে খেললেও মাঝে মাঝে আক্রমণে ওঠার চেষ্টা করেছিল। তবে বাংলাদেশি ডিফেন্ডাররা সহজেই প্রতিহত করেন প্রতিপক্ষের প্রচেষ্টা।

প্রথমার্ধের সবচেয়ে বড় ধাক্কা আসে তপু বর্মনের চোটে। অভিজ্ঞ এই ডিফেন্ডারকে ম্যাচের শুরুতেই মাঠ ছাড়তে হয়।

দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ কিছুটা ভারত নিয়ে নেয়। ৫৭ মিনিটে ডি-বক্সের ভেতরে সুনীল ছেত্রীর হেড ভয় ধরিয়েছিল বাংলাদেশের রক্ষণভাগে। তবে অভিষেক ম্যাচ খেলতে নামা হামজা চৌধুরীর অসাধারণ ট্যাকলে সে যাত্রায় রক্ষা পায় বাংলাদেশ। ৬০ মিনিটে জনির বাড়ানো বল একটুর জন্য পাননি রাকিব।

৭১ মিনিটে ম্যাচের সবচেয়ে বড় সুযোগ পেয়েছিল ভারত। ডি-বক্সের বাইরে হৃদয় পিছলে গেলে প্রতিপক্ষ সুবিধাজনক জায়গায় বল পেয়ে যায়। তবে হৃদয় দ্রুত ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত এক ট্যাকলে দলকে রক্ষা করেন। ৮৫ মিনিটে মাঠ ছাড়েন ভারতের অভিজ্ঞ স্ট্রাইকার সুনীল ছেত্রী।

অতিরিক্ত সময়ে বাংলাদেশের রাকিব গোলের সুবর্ণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। শেষ পর্যন্ত ম্যাচ ০-০ গোলে ড্র হয়।

হামজা চৌধুরীর অভিষেক ম্যাচে জয় চেয়েছিল বাংলাদেশ। যদিও প্রত্যাশা পূরণ হয়নি, তবে ভারতের মাঠে পয়েন্ট পাওয়া দলের জন্য ইতিবাচক দিক।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




তামিম ইকবাল তার ফেসবুক পোস্টে কৃতজ্ঞতা প্রকাশ করলেন

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম তারকা তামিম ইকবাল সম্প্রতি ফেসবুকে একটি আবেগপূর্ণ পোস্ট শেয়ার করেছেন, যেখানে তিনি তার পরিবার, ভক্ত এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রায় দেড়দিন ধরে অসুস্থ থাকায়, তামিমের হৃদরোগে আক্রান্ত হওয়ার খবরে বাংলাদেশ ক্রিকেট ভক্তদের মাঝে উদ্বেগ সৃষ্টি হয়েছিল। তবে, অবশেষে সকলের দোয়া এবং আল্লাহর রহমতে তিনি সংকট কাটিয়ে সুস্থ হয়ে ফিরেছেন।

তামিম তার পোস্টে বলেন, “দুই বছর আগে এই রোজার সময়ই অনুপের কাছে গিয়েছিলাম। সেদিন জানতে পারলাম, অনুপের বাবা চার বছরেও হার্টের অপারেশন করতে পারেননি।” তিনি আরো উল্লেখ করেন, “হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে, কিন্তু এই স্পন্দন যে কোনো ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে — এই কথাটি আমরা বার বার ভুলে যাই। গতকাল দিনটি শুরু করার সময় কি আমি জানতাম, আমার সাথে কী হতে যাচ্ছে?”

পোস্টে তামিম তার ফিরে আসার জন্য আল্লাহর অশেষ রহমত এবং তার পাশে থাকা কিছু অসাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। “এই বিপদের সময়ে আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম, যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় আমি এই সংকট কাটিয়ে ফিরে এসেছি,” তিনি বলেন।

এছাড়া, তামিম তার সকল ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ করেন, “জীবন আসলে কতটা ছোট, আর এই ছোট জীবনে সবাই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়ায়—এটিই আমার অনুরোধ।”

তিনি পোস্টে আরও বলেন, “আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না।”

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম