টিভিতে আজকের খেলা 

চন্দ্রদ্বীপ ডেস্ক:  উয়েফা চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগ আজ। আইপিএল ও পিএসএলে আছে একটি করে ম্যাচ।




নাটকীয় জয়ে বিশ্বকাপের আরো কাছে বাংলাদেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক : নারী বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে লাহোরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেছেন ডেলানি। জবাবে খেলতে নেমে ৪৮ ওভার ৪ বলে ৮ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। টাইগ্রেসদের হয়ে ৬১ বলে অপরাজিত ৬৭ রান করেছেন রিতু।

জ্যোতির বিদায়ের পর দলের হাল ধরেন রিতু। তবে তাকে এক প্রান্তে রেখে আরেক প্রান্তে ফাহিমা খাতুন, জান্নাতুল ফেরদৌসরা উইকেটে থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি। তবে একক প্রচেষ্টায়ই দলকে জয়ের পথে রাখেন রিতু। শেষ পর্যন্ত তার ব্যাট থেকে এসেছে ৬১ বলে অপরাজিত ৬৭ রান। তাকে শেষ দিকে যোগ্য সঙ্গ দিয়েছেন নাহিদা আক্তার। ১৭ বলে অপরাজিত ১৮ করেছেন তিনি।

শেষ দশ ওভারে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল ৫৯ রান। হাতে ছিল ৪ উইকেট। এমন জায়গা থেকে অনেকেই ম্যাচের আশা ছেড়ে দিয়েছিলেন। তবে তখনও আশার প্রদীপ হয়ে এক প্রান্তে দাঁড়িয়ে ছিলেন রিতু মণি। নিভু নিভু হয়ে জ্বলতে থাকা সেই রিতুতেই শেষ পর্যন্ত আলো খুঁজে পেলো বাংলাদেশ। তার অপরাজিত ফিফটিতে আয়ারল্যান্ডকে ২ উইকেটে হারিয়েছে টাইগ্রেসরা।
আসরে দুই ম্যাচের দুটিতেই জিতে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে নিগার সুলতানা জ্যোতির দল।




টিভিতে আজ খেলা দেখবেন




আইপিএলে অনন্য রেকর্ড গড়লেন নারাইন

আইপিএল ইতিহাসে অনন্য এক রেকর্ড গড়ে ক্রিকেটবিশ্বকে আবারো চমকে দিলেন কলকাতা নাইট রাইডার্সের ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনীল নারাইন। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে এক ম্যাচে দুটি বিশেষ রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি।

গতকাল চিপক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নারাইন মাত্র ১৫ রানের মধ্যে ৩টি উইকেট শিকার করেন। এর মধ্য দিয়ে তিনি আইপিএলে ১৩ বার ১৫ রানের কম খরচায় ৪ ওভার বোলিং করে রেকর্ড গড়েছেন। এতদিন এই রেকর্ডটি ছিল আফগানিস্তানের রশিদ খানের দখলে—যিনি ১২ বার এই কৃতিত্ব দেখিয়েছিলেন।

শুধু তাই নয়, নারাইন এদিন কোনো বাউন্ডারি হজম না করায় তিনি আরেকটি রেকর্ড নিজের করে নেন। আইপিএলে ১৬ বার ৪ ওভার বোলিং করে বাউন্ডারিশূন্য বোলিং করার রেকর্ড এখন একমাত্র তারই। পূর্বে এই রেকর্ড ছিল ভারতের রবিচন্দ্রন অশ্বিনের, যিনি ১৫ বার এই কৃতিত্ব অর্জন করেছিলেন।

১৩ বছর ধরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা এই অভিজ্ঞ স্পিনার এখন টি-টোয়েন্টিতে এক দলের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডেও কাছাকাছি। বর্তমানে নারাইনের উইকেট সংখ্যা ২০৩, আর শীর্ষে থাকা সামিত প্যাটেলের উইকেট ২০৮ (নটিংহামশায়ার)। চলতি আসরে আর মাত্র ৬টি উইকেট পেলেই নারাইন গড়বেন আরেকটি নতুন ইতিহাস।

সুনীল নারাইনের এমন পারফরম্যান্সে উজ্জীবিত কেকেআর দল চেন্নাইয়ের বিপক্ষে বড় জয় তুলে নিয়েছে এবং লিগ টেবিলে অবস্থান আরও মজবুত করেছে।


মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




এমন লজ্জার দিন আর আসেনি চেন্নাইয়ের

চন্দ্রদ্বীপ ডেস্ক : অধিনায়কত্বে ফেরার ম্যাচটা জয়ে রাঙাতে পারলেন না মহেন্দ্র সিং ধোনি। কলকাতা নাইট রাইডার্সের কাছে কার্যত অসহায় আত্মসমর্পণ করল চেন্নাই সুপার কিংস। ৮ উইকেটের ব্যবধানে হেরে গেছে সিএসকে। তাও ৯ ওভার বাকি থাকতেই। এ নিয়ে টানা পঞ্চম ম্যাচে হারল ধোনির দল। আইপিএল ইতিহাসে এমন বিব্রতকর ঘটনা চেন্নাইয়ের জন্য এবারই প্রথম।

ঘরের মাঠ চিপকে লজ্জার রেকর্ড গড়েই শুরু করেছিল চেন্নাই। আইপিএলের ইতিহাসে ঘরের মাঠে সবচেয়ে কম রানে অলআউট হয় কিংস। ৯ উইকেট হারিয়ে সর্বসাকুল্যে স্কোরবোর্ডে ১০৩ রান তুলতে পারে স্বাগতিকরা। জবাবে ১০ দশমিক ১ ওভারেই জয় তুলে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর।

এবারের আইপিএলে চেন্নাইয়ের শনির দশা আসরের শুরু থেকেই। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং কিছুই যেন ঠিকঠাক হচ্ছিলো না। যত সময় যাচ্ছে ততই যেন দলের কঙ্কালসার দশা বেরিয়ে আসছে। এত বাজেভাবে আইপিএলে এর আগে হারেননি ধোনিরা। তাও আবার ঘরের মাঠে।




আইপিএল এ এমন নৈপুন্য আগে দেখা যায়নি




তামিমের পর এবার মাঠে অসুস্থ আম্পায়ার গাজী সোহেল

কিছুদিন আগে ঢাকা প্রিমিয়ার লিগে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া তামিম ইকবালের পর এবার মাঠে অসুস্থ হয়ে পড়লেন অভিজ্ঞ আম্পায়ার গাজী সোহেল। মোহামেডান স্পোর্টিং ক্লাব ও অগ্রণী ব্যাংকের মধ্যকার ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালনের সময় গরমের কারণে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি।

মাথা ঘোরা, রক্তচাপ বেড়ে যাওয়ার মতো উপসর্গ নিয়ে দ্রুত তাকে বিকেএসপির হাসপাতালে নেওয়া হয়। জানা গেছে, ম্যাচ শুরুর আগেই সোহেল দুর্বলতা অনুভব করেন, কারণ আগের রাতেই তার ঘুম হয়নি এবং চৈত্রের প্রচণ্ড গরম তাকে আরও বিপদে ফেলে। এর ফলে, তিনি মাঠে নামার আগে অসুস্থ হয়ে পড়েন।

বিকেএসপির জরুরি বিভাগে বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন গাজী সোহেল। বিসিবির একজন কর্মকর্তা জানান, ম্যাচ শুরুর আগে সোহেল তার শারীরিক অবস্থার কথা জানিয়ে ছিলেন এবং সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে পাঠানো হয়। ডিপিএলের সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল জানিয়েছেন, “গাজী সোহেলের প্রেশার হাই হয়ে গিয়েছিল। এখন মোটামুটি ভালো আছেন, তবে পালস একটু বেশি।” এদিকে, রিজার্ভ আম্পায়ার দিয়ে ম্যাচটি চালানো হচ্ছে।

মো: তুহিন হোসেন,
স্পোর্টস রিপোর্টার, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




আইপিএলের ১৮ বছরে এমন বোলিং আগে দেখেনি কেউই




টিভি অনলাইনে আজ যেসব খেলা দেখবেন




বাংলাদেশের জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্প পিছিয়ে গেল