দুই জয় বাংলাদেশের

চন্দ্রদ্বীপ ডেস্ক : সিলেটে বাজেভাবে হারের পর চট্টগ্রাম টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ টেস্টে সফরকারী জিম্বাবুয়েকে তিন দিনেই ইনিংস ব্যবধানে হারিয়েছে শান্ত-মিরাজরা। বড়দের জয়ের দিনে শ্রীলঙ্কায় জয় তুলে নিয়েছে যুবারাও।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ৩৯ রানে হারিয়েছে আজিজুল হাকিম তামিমের দল।

আজ (বুধবার) কলম্বোর ক্রিকেট গ্রাউন্ড ক্লাবে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। বৃষ্টির কারণে ৫০ ওভারের ম্যাচ নেমে আসে ২৮ ওভারে। ব্যাট করতে নেমে দলীয় ২০ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরার আগে ৬ রান করেছেন কালাম সিদ্দিকী। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জাওয়াদ আবরার এদিন দুর্ভাগ্যজনক রানআউটের ফাঁদে পড়েন। তার ব্যাট থেকে এসেছে ৩৫ বলে ৩৮ রান।




টিভিতে খেলা

চন্দ্রদ্বীপ ডেস্ক : চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের খেলা আজ অনুষ্ঠিত হবে। এছাড়াও আইপিএল এবং পিএসএল-এর একটি করে ম্যাচ আছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে আজ রাতে বার্সা তাদের ঘরের মাঠে ইন্টারের মুখোমুখি হবে।

চট্টগ্রাম টেস্ট, ৩য় দিন
বাংলাদেশ–জিম্বাবুয়ে
সকাল ১০টা, বিটিভি

আইপিএল
চেন্নাই সুপার কিংস–পাঞ্জাব কিংস
রাত ৮টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

পিএসএল
লাহোর কালান্দার্স–ইসলামাবাদ ইউনাইটেড
রাত ৯টা, নাগরিক টিভি

উয়েফা চ্যাম্পিয়নস লিগ
সেমিফাইনাল ১ম লেগ
বার্সেলোনা–ইন্টার মিলান
রাত ১টা, সনি স্পোর্টস টেন ২




সাদমানের সেঞ্চুরিতে বাংলাদেশের লিড




টিভিতে আজকের খেলার সূচি




জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের হার 




সিলেট টেস্ট চলাকালে বিসিবি কর্মকর্তার মৃত্যু




টিভিতে আজকের খেলা 




৫০তম সেঞ্চুরিতে এনামুল হক

চন্দ্রদ্বীপ ডেস্ক:  স্বীকৃত ক্রিকেটে ৪৯তম সেঞ্চুরিটা গত ২৫ মার্চ পেয়েছিলেন এনামুল। বিজয় নামেই বেশি পরিচিত এনামুল আজ পেয়ে গেলেন ৫০তম সেঞ্চুরিটি। বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে গাজী গ্রুপ স্পোর্টসের অধিনায়ক মাইলফলক সেঞ্চুরিতে পৌঁছেছেন ছক্কা মেরে। লিজেন্ডস অব রূপগঞ্জের পেসার শরীফুল ইসলামকে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে ছক্কা মেরে পেয়ে যান ৫০তম সেঞ্চুরি।

২০১৪ সালে ডায়েরিতে সেঞ্চুরি  লিখে রেখেছিলেন এনামুল হক। ডায়েরির পাতার সেই ছবিটা এ বছরের ফেব্রুয়ারিতে ফেসবুকে পোস্ট করেন বিজয় নামেই বেশি পরিচিত এই ব্যাটসম্যান।  ২০২৫ সালেই তিন সংস্করণ মিলিয়ে স্বীকৃত ক্রিকেটে ৫০তম সেঞ্চুরি পেয়ে গেছেন জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটসম্যান।

২২৩ রান তাড়া করতে নেমে ইনিংস ওপেন করা এনামুল ১০৫ বলে ১০ চার ও ১ ছক্কায় অপরাজিত ছিলেন ১১০ রানে। ৪৩ ওভারের ম্যাচটি গাজী গ্রুপ জিতেছে ৭ উইকেট ও ২ ওভার হাতে রেখে।

 




জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ




আজ টিভিতে খেলা