ক্রিকেট ছাড়ার ইঙ্গিত রুমানার!

‘নো মোর ক্রিকেট…’—বাংলাদেশ নারী দলের ক্রিকেটার রুমানা আহমেদ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এমন একটি স্ট্যাটাস দিয়েছেন।

চার বছর আগে নারী ক্রিকেটে স্মরণীয় মুহূর্ত এনেছিল বাংলাদেশের মেয়েরা। ওই সময় মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপে টাইগ্রেসরা প্রথমবারের মতো শিরোপা জেতেন। যাতে বেশ ভালো ভূমিকা ছিল রুমানার । সেই রুমানা কিনা হঠাৎ করে ক্রিকেটকে বিদায় জানালেন।

রুমানা অবশ্য এ প্রশ্নের কোনো উত্তর দেননি। তিনি শুধু বলেন, ‘দ্রুতই সব জানবেন। আনুষ্ঠানিকভাবে সব জানাব।’

সম্প্রতি ফিটনেস ইস্যুতে শ্রীলংকা সফরের দল থেকে বাদ পড়েন তিনি। যার ব্যাখ্যায় বিসিবি বিশ্রামের কথা বললেও তা মানতে নারাজ ছিলেন এই অলরাউন্ডার।

সর্বশেষ ঘরের মাঠে ভারত সিরিজেও দলে ছিলেন না রুমানা। টানা দুই সিরিজে ডাক না পাওয়ার পর হয়তো ক্রিকেটকেই ছাড়ার ঘোষণা দিলেন এই নারী ক্রিকেটার।




ওয়ানডের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন তামিম

ওয়ানডের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন তামিম

ওয়ানডে ক্রিকেটে অধিনায়কত্ব ছাড়লেন তামিম ইকবাল। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিসিবি সভাপতির বাসায় সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন তিনি।

পিঠের ইনজুরির চিকিৎসা করিয়ে দেশে ফিরে আসার পর থেকেই গুঞ্জন, তামিমের সঙ্গে বৈঠকে বসছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ অন্য কর্মকর্তারা।

এছাড়া ইনজুরির কারণে এশিয়া কাপে খেলবেন না তিনি।




বিশ্বকাপ থেকে আর্জেন্টিনার লজ্জাজনক বিদায়

অন্তত একটি জয়ের প্রত্যাশা নিয়ে নিউজিল্যান্ডে পা রেখেছিল আর্জেন্টিনার মেয়েরা। বিশ্বকাপে এর আগে তিনবার অংশ নিলেও জয়টা অধরাই থেকে গেছে আকাশী-সাদা জার্সিধারীদের। এবারও ভাগ্যবদল হয়নি লা আলবিসেলেস্তেদের। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে সুইডেনের কাছে ২-০ গোলে হেরে জয়শূন্য থেকেই বিশ্বকাপ শেষ করেছে তারা।

নকআউট পর্বে যেতে সুইডেনের সঙ্গে ম্যাচে জয় ছাড়া বিকল্প ছিল না আর্জেন্টাইন নারীদের জন্য। কিন্তু ‘মাস্ট উইন’ ম্যাচটিতেও কাজের কাজ করতে ব্যর্থ তারা। জয় দূরে থাক, প্রতিপক্ষের গোলমুখে জোরালো কোনো আক্রমণই করতে পারেনি মেসির দেশের মেয়েরা। বিপরীতে রেবেকা ব্লুমভিস্ট আর এলিন রুবেনসেনের গোলে ম্যাচ জিতে নিয়েছে সুইডেন। ফলে খালি হাতেই বাড়ি ফিরতে হচ্ছে আর্জেন্টাইনদের।

ম্যাচের শুরুটায় অবশ্য কিছুটা দাপট দেখিয়েছে আর্জেন্টিনা। যদিও ডি-বক্সের বাইরে বারবার খেই হারাতে হয়েছে তাদের। শক্তিশালী সুইডেনের রক্ষণভাগের কাছে বারবার ব্যর্থ হতে হয়েছে আর্জেন্টাইন নারীদের। বিপরীতে কাউন্টার অ্যাটাকে আর্জেন্টিনার পরীক্ষা নিয়েছে সুইডিশ নারীরা। যদিও গোলরক্ষক ভ্যানিনা কোরেয়ার সুবাদে গোল হজম করতে হয়নি আর্জেন্টিনাকে।

দ্বিতীয়ার্ধে আর সুবিধা করতে পারেনি আর্জেন্টিনা। র‍্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে থাকা সুইডেনের আক্রমণের সামনে রীতিমতো অসহায় ছিল জের্মান পোত্রানোভার শিষ্যরা। ম্যাচের ৬২ মিনিটে ডানপ্রান্ত থেকে আসা ক্রসে মাথা ছুঁইয়ে সুইডেনকে এগিয়ে দেন রেবেকা ব্লুমভিস্ট। এটি চলতি বিশ্বকাপে তার দ্বিতীয় গোল।

পিছিয়ে পড়ে নতুন উদ্যোমে আক্রমণ শুরু করার চেষ্টা করেছিল আর্জেন্টিনা। একাধিক খেলোয়াড়ও বদল করা হয়। কিন্তু, সুইডেনের গোলমুখে আক্রমণ করা হয়নি তাদের। উল্টো ম্যাচের শেষদিকে রক্ষণের ভুলে সুইডেনকে পেনাল্টি উপহার দিয়ে বসে। স্পটকিক থেকে আর্জেন্টিনার কফিনে শেষ পেরেক ঠুকে দেন এলিন রুবেনসেন।

এই হারে তিন ম্যাচে ১ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হলো আর্জেন্টিনার। নিজ গ্রুপে অপেক্ষাকৃত দুর্বল দক্ষিণ আফ্রিকাকে পেয়ে অন্তত একটি জয়ের স্বপ্ন দেখেছিল লা আলবিসেলেস্তেরা। তবে, সেখানেও সফল হয়নি তারা।

গ্রুপের অন্য ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে অঘটনের শিকার হয়েছে ইতালি। শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ হয়েছে আজ্জুরি নারীদের। দক্ষিণ আফ্রিকার কাছে ৩-২ গোলের হারে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদেরও।




জয়ের ধারায় উজ্জীবিত সাকিব

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টির মত লঙ্কা প্রিমিয়ার লিগেও (এলপিএল) পারফরমেন্সের ধারা অব্যাহত রেখেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। গতকাল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে গল টাইটান্সের হয়ে প্রথম খেলতে নেমে ব্যাট হাতে  ২৩ ও বল হাতে  ১ উইকেট নিয়েছেন সাকিব। সাকিবের দল গল টাইটান্স সুপার ওভারে হারিয়েছে ডাম্বুলা আউরাকে।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে গল টাইটান্স। টপ অর্ডারে শেভন ড্যানিয়েলের ৩৩ ও ভানুকা রাজাপাকসে ৪৮ রান করে আউট হন।   ১৩তম ওভারে ৯৫ রানে তৃতীয় উইকেট পতনের পর ক্রিজে আসেন সাকিব।
উইকেটে সেট হবার চেষ্টায় প্রথম ৪ বলে ৪ তুলেন সাকিব। ১৫তম ওভারে ব্যাট হাতে চড়াও সাকিব। স্পিনার ধনাঞ্জয়া ডি সিলভার তৃতীয় ও চতুর্থ বলে ছক্কা মারার পর পঞ্চম বলে বাউন্ডারি আদায় করেন তিনি। ১৮তম ওভারের তৃতীয় বলে পাকিস্তানী  শাহনাওয়াজ দাহানির শিকার হওয়ার আগে  ১৪ বল খেলে ১টি চার ও ২টি ছক্কায় ১৬৪ স্ট্রাইক রেটে ২৩ রান করেন সাকিব।
সাকিব ফেরার পর অধিনায়ক দাসুন শানাকার ঝড়ো ২১ বলে অপরাজিত ৪২ রানের উপর ভর করে ২০ ওভারে ৫ উইকেটে ১৮০ রান করে গল।
জবাবে ডি সিলভার ৪৩, কুশল পেরেরার ৪০ ও অস্ট্রেলিয়ার অ্যালেক্স রসের অপরাজিত ৩৯ রানে শেষ পর্যন্ত  ২০ ওভারে ৭ উইকেটে ১৮০ করে টাই করে করে তারা। এতে ম্যাচটি সুপার ওভারে গড়ায়। সেখানে ১০ রানের টার্গেটে জয় তুলে নেয় সাকিবের গল।
ডাম্বুলা ইনিংসে বল হাতে ৪ ওভারে ২৫ রানে ১ উইকেট নেন সাকিব।
সদ্যই কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলে এসেছেন  সাকিব। গ্লোবাল টুর্নামেন্ট পুরোপুরি শেষ না করেই এলপিএলে যোগ দেন তিনি। গ্লোবাল টুর্নামেন্টে চার ম্যাচ খেলে ব্যাট হাতে ১০২ রান ও বল হাতে ৫ উইকেট নিয়েছেন সাকিব।
এর আগের রাতে শুরু হয় এলপিএল। উদ্বোধনী ম্যাচে কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে জাফনা কিংসের হয়ে খেলতে নামেন অরেক বাংলাদেশি ব্যাটার তাওহিদ হৃদয়। জাফনার ২১ রানে জয়ের ম্যাচে ৩৯ বলে ৫৪ রানের নান্দনিক ইনিংস খেলেন হৃদয়।




অস্ট্রেলিয়াকে ৪৯ রানে হারিয়েছে ইংল্যান্ড। ২-২ এ সমতায় শেষ হলো অ্যাশেজ সিরিজ।

পাঁচ ম্যাচ সিরিজের শেষ টেস্টে অস্ট্রেলিয়াকে ৪৯ রানে হারিয়েছে ইংল্যান্ড।ফলে ২-২ এ সমতায় শেষ হলো অ্যাশেজ সিরিজ।
স্কোর: ইংল্যান্ড -২৮৩ ও ৩৯৫ এবং অস্ট্রেলিয়া-২৯৫ ও ৩৩৪




লন্ডন থেকে দেশে ফিরলেন তামিম

 

চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। আজ বিকেল ৫টা ৪০ মিনিটে দেশে ফিরেন তামিম। গণমাধ্যমের সাথে কথা না বলে হাত নেড়ে নীরবে বিমানবন্দর ছাড়েন এই বাঁ-হাতি ড্যাশিং ওপেনার।
দীর্ঘদিন ধরে পিঠের সমস্যায় ভুগছিলেন তামিম। এজন্য জাতীয় দলের হয়ে বেশ কয়েকটি সিরিজও মিস করেন তিনি। পিঠের তীব্র ব্যাথার চিকিৎসা করাতেই লন্ডন যান তামিম। সেখানে মেরুদন্ড বিশেষঞ্জের কাছে চিকিৎসা নিয়েছেন তিনি। তার মূল সমস্যা মেরুদন্ডের কোমরের দিকের অংশে।
লন্ডনে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা সিদ্ধান্ত নেন তামিমের মেরুদন্ডের লাম্বার ফোর ও লাম্বার ফাইভের সংযুক্ত ডিস্কে দু’টি ইনজেকশন দেয়া হবে। গত বৃহস্পতিবার প্রথম ইনজেকশন নেন তামিম। আর গত শুক্রবার নিয়েছেন দ্বিতীয় ইনজেকশন।
দেশে ফিরে বিশ্রামে থাকবেন তামিম। দু’সপ্তাহ পর অনুশীলনে ফিরবেন তিনি। কিন্তু আবারও যদি ব্যাথা অনুভব করেন তামিম, তাহলে আরও একটি ইনজেকশনের প্রয়োজন হবে তার।
এই ইনজুরির জন্য অস্ত্রোপচার করানোর সুযোগ ছিলো তামিমের। কিন্তু পুরোপুরি সুস্থ হতে তিন থেকে চার মাস সময় লাগবে। কিন্তু এশিয়া কাপ ও বিশ^কাপের মত দু’টি টুর্নামেন্টের আগে অস্ত্রোপচারের ঝুঁকি নেননি তামিম।
এদিকে, আসন্ন এশিয়া কাপের জন্য আজ থেকে বাংলাদেশের ফিটনেস ক্যাম্প শুরু হয়েছে। আগামী ৮ আগস্ট থেকে শুরু হবে স্কিল ক্যাম্প।




ব্রডকে কুর্নিশ যুবরাজের

ক্রিকেট বিশ্বকে কিছুটা অবাকই করেছেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। ফর্মে থাকা অবস্থাতেই দিয়েছেন অবসরের ঘোষণা। এমন ঘোষণার পর সতীর্থ আর সাবেকদের প্রশংসায় ভাসছেন ব্রড। তবে এদের মাঝে একজনের শুভেচ্ছা বার্তা নজর করেছে সবার। তিনি ভারতের হার্ডহিটার ব্যাটার যুবরাজ সিং।

২০০৭ সালে ২১ বছরের তরুণ ব্রডের এক ওভারে ৬ ছক্কা হাঁকিয়ে রীতিমতো আলোচনা জন্ম দিয়েছিলেন যুবরাজ। টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী আসরের সেই ঘটনা নিঃসন্দেহে দুজনের ক্যারিয়ারের বড় দিক। তবে, ক্যারিয়ারের শুরুতেই এমন নাস্তানাবুদ হবার পরেও ব্রড ঘুরে দাঁড়িয়েছেন, নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সর্বকালের অন্যতম সেরা পেসার হিসেবে।

টুইটারে তাই যুবরাজ নিজেও কুর্নিশ জানিয়েছেন ইংলিশ এই পেসারকে, ‘স্টুয়ার্ট ব্রড, কুর্নিশ নাও। অবিশ্বাস্য টেস্ট ক্যারিয়ারের জন্য তোমায় অভিনন্দন। তুমি লাল বলের সেরা এবং সবচেয়ে ভয়ংকর বোলারদের একজন, একজন সত্যিকারের কিংবদন্তি। তোমার পথচলা এবং সংকল্প দুর্দান্ত অনুপ্রেরণার। ব্রডি, তোমার পরবর্তী পর্বের জন্য শুভকামনা’

বিদায়বেলায় ব্রড নিজেও অবশ্য কৃতজ্ঞতা জানিয়েছেন যুবরাজের প্রতি। তার ভাষ্য, সেদিনের ৬ বলে ৬ ছক্কা হজমের পরেই নিজেকে বদলে নিতে শুরু করেছেন তিনি, ‘খুবই কঠিন দিন ছিল। আমার বয়স তখন কত, ২১, ২২? প্রচুর শিখেছি। আমি সেই অভিজ্ঞতার মাধ্যমে জেনেছি সেই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে আমি ভালো পারফরমার ছিলাম না। তখন দ্রুত বলের জন্য প্রস্তুত হয়ে যেতাম, দৌড়ানোর আগে খুব একটা প্রস্তুতি নিতাম না। আমার কোনো ফোকাস ছিল না।’

ব্রড অবশ্য স্বান্তনা খুঁজেছেন অন্যভাবে, ‘ সেই অভিজ্ঞতার পরই আমি আমার ‘যোদ্ধা ভাব’ তৈরি করতে শুরু করি। এটা সত্য, আমি চাইনি এমন কিছু হোক। তবে, সেদিন ডেড রবার ম্যাচ হওয়ায় এই অনুভূতিটা হয়নি, আমি আমার দলকে বিশ্বকাপ থেকে ছিটকে ফেলেছি বা এ রকম কিছু। তবে আমি মনে করি, এটি আমাকে এখনকার এই প্রতিযোগী হিসেবে গড়ে তুলেছে এবং আমাকে অনেক বেশি এগিয়ে নিয়ে গেছে।’

ব্রড যে সেদিনের পর থেকে এগিয়েছেন তার বড় প্রমাণ পরিসংখ্যান। নিজেকে ইংলিশ ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ করে নিয়েছেন। টেস্টে শিকার করেছেন ৬০০ এর বেশি উইকেট। সবমিলিয়ে ক্যারিয়ারে উইকেট ৮৪৩ টি। ইংলিশ ক্রিকেটের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ এবং অ্যাশেজের সর্বোচ্চ উইকেট শিকারীও তিনিই। সবমিলিয়ে পেস বোলারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারীর নামটাও স্টুয়ার্ট ব্রড।




ব্রডের ‘সাহসী’ সিদ্ধান্তে খুশি বাবা

বয়স ৩৭ হলেও এখনো বিশ্বের সেরা ব্যাটারদের কাছে রীতিমত আতঙ্ক হয়ে আছেন নিরীহদর্শন স্টুয়ার্ট ব্রড। নিজের সুইং আর মাইন্ড গেইমের কারণে ক্যারিয়ারের ১৭ বছর পরেও প্রতিপক্ষের সমীহ আদায় করেছেন এই পেসার। কিন্তু ফর্ম থাকা অবস্থাতেই অবসরে যাবার সিদ্ধান্ত নিয়েছেন ব্রড। জানিয়েছেন, অ্যাশেজের ওভাল টেস্টই তার শেষ ম্যাচ।

স্টুয়ার্ট ব্রডের এমন আকস্মিক সিদ্ধান্তে খুশিই হয়েছেন তার বাবা ক্রিস ব্রড। সাবেক এই ইংলিশ ক্রিকেটারের মতে, তার ছেলে ‘সাহসী’ সিদ্ধান্ত গ্রহণ করেছে, ‘যখন আপনি বিষয়টি নিয়ে ভাববেন, বলতেই হবে, এটা (অবসর গ্রহণ) একেবারে সঠিক সিদ্ধান্ত ছিল। আমার জন্য বিষয়টা বলা যেমন সহজ, তার (স্টুয়ার্ট ব্রড) জন্যেও তাই। তার কেবল মনে হয়েছে, সে ঠিক সময়ে ঠিক কাজটিই করছে।’

অ্যাশেজে অবসর গ্রহণ প্রসঙ্গে তিনি জানান, ‘সে এই প্রতিযোগিতা ভালোবাসে আর ক্রিকেটকে বিদায় দেয়ার জন্য ইংল্যান্ডে অ্যাশেজের মত বড় কোন উপলক্ষ্য হয়না।’

ওভালে শেষ টেস্ট খেলা প্রসঙ্গেও ইতিবাচক ক্রিস ব্রড, ‘আমার মনে হয় যদি ট্রেন্ট ব্রিজে একটা টেস্ট থাকতো, সে ওখানেই অবসর নিতে চাইতো। তবে, দিনশেষে ওভালে, মাঠভর্তি দর্শকদের সামনে, বিষয়টা দারুণ। ইংল্যান্ড ক্রিকেটে তার শুরুটাই হয়েছিল এখানে ২০০৯ সালে, যখন সে ৫ উইকেট পেয়েছিল। সেসময়ই ও বুঝতে পেরেছিল, ইংল্যান্ড ক্রিকেট দলে তার একটা ভবিষ্যত আছে।’

ইংলিশ গণমাধ্যমের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল, ছেলের অবসর নিয়ে জানতেন কিনা। ক্রিস ব্রড জানিয়েছেন, অবসর সিদ্ধান্ত নেওয়ার আগে তার সাথেই কথা বলছিলেন স্টুয়ার্ট ব্রড। ‘আমরা অবশ্যই জানতাম স্টুয়ার্টের ক্যারিয়ার শেষ হয়ে আসছে। ৩৭ বছরে আর কতদিন খেলা চালিয়ে যাবে সে। তাই আমি আর স্টুয়ার্ট এ নিয়ে বেশ কিছুদিন ধরেই কথা বলেছি।’

ইংল্যান্ডের হয়ে আশির দশকে ক্রিকেট খেলেছেন ক্রিস ব্রড। তবে তিনি ছিলেন পুরোদস্তুর ব্যাটার। ওপেনিং পজিশনে খেলেছেন লম্বা সময় ধরে। অবসরের পর থেকে আইসিসির ম্যাচ রেফারি হিসেবে কাজ করছেন এই ইংলিশম্যান।




ম্যারাডোনার জার্সিতে মেসি!

১৭ বছরের ক্যারিয়ারে লিওনেল মেসিকে এতোটা ফুরফুরে মেজাজে শেষ কবে দেখা গিয়েছে তা নিয়ে আলোচনা চলতেই পারে। বিশ্বকাপ জেতার পর থেকেই অনেকটা ভারমুক্ত হয়ে ফুটবল খেলছেন। ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন ছেড়ে যুক্তরাষ্ট্রে আসার পর আরও বেশি নির্ভার দেখা গেল তাকে।

তেমনই এক হাস্যোজ্জ্বল মেসিকে দেখা গেল গতকাল। ইন্সটাগ্রামে মেসির সেই ছবি অবশ্য ভাইরাল হয়েছে অন্য এক কারণে। আর্জেন্টিনার যে জার্সিটা মেসি পরেছেন, সেটা মূলত আরেক আর্জেন্টাইন গ্রেট ডিয়েগো ম্যারাডোনার স্মৃতি বিজড়িত জার্সি। এই জার্সি পরেই বিশ্বকাপে নিজের শেষ ম্যাচটা খেলেছিলেন তিনি।

ডোপ টেস্টে পজেটিভ হয়ে ১৯৯৪ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ হয়েছিলেন ম্যারাডোনা। সেবার বিশ্বকাপের আসরটা বসেছিল এই যুক্তরাষ্ট্রেই। মেসি নিজেও আছেন এখন সেখানে। ‘৯৪ বিশ্বকাপে আর্জেন্টিনার অ্যাওয়ে জার্সি পরিহিত মেসিকে নিয়ে তাই এবার শুরু হয়েছে নতুন আলোচনা।

স্প্যানিশ গণমাধ্যম মার্কা এই ছবিকে দেখছে মেসির বিশ্বকাপ খেলার সঙ্কেত হিসেবে। ২০২৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রেই বসবে বৈশ্বিক ফুটবলের সবচেয়ে বড় আসর। এখানেই নিজের সবশেষ বিশ্বকাপ খেলেছিলেন ম্যারাডোনা। তার জার্সি পরে মেসিও যুক্তরাষ্ট্রে নিজের শেষ বিশ্বকাপ খেলার ইঙ্গিত দিচ্ছে কিনা সেই প্রশ্ন রেখেছে মার্কা।

অবশ্য মেসি নিজে জানিয়েছেন, পরের বিশ্বকাপটা খেলার পরিকল্পনা নেই তার। ২০২২ সালের কাতার বিশ্বকাপই নিজের শেষ বলে জানিয়ে রেখেছেন তিনি। কিন্তু, মেসির সাম্প্রতিক ফর্মের কারণে কিছুটা হলেও আশায় বুক বাঁধছেন ভক্তরা। যুক্তরাষ্ট্রের লিগে নিজের প্রথম ২ ম্যাচেই করে ফেলেছেন ৩ গোল।

বিশ্বকাপ না খেললেও যুক্তরাষ্ট্রে পরের কোপা আমেরিকার খেলার ব্যাপারে অনেকটাই নিশ্চিত মেসি। ২০২৪ সালেই বসবে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের এই আসর। অবশ্য এবার তাতে যুক্ত হচ্ছে উত্তর আমেরিকাও।

২০২৬ বিশ্বকাপ খেলতে নামলে অন্যরকম এক রেকর্ডই করে বসবেন মেসি। এখন পর্যন্ত কোন ফুটবলারই ৬ বার বিশ্বকাপ খেলতে নামেননি। ফুটবলে অজস্র রেকর্ডের মালিক মেসি এই রেকর্ডেও নিজের নাম তুলবেন কিনা তা সময়ই জানিয়ে দিবে।




হাথুরুর ২০ জনের দলে নাম নেই মাহমুদউল্লাহর!

জাতীয় দল ও আশেপাশে থাকা ৩২ জন ক্রিকেটারকে নিয়ে আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ দলের ফিটনেস ক্যাম্প। এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে মিরপুর শের-ই বাংলায় শুরু হওয়া এই ক্যাম্পে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ-সৌম্য সরকাররাও।

জানা গেছে, এই ক্যাম্প থেকেই ২০-২২ জনের এশিয়া কাপের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করবে বিসিবি। যেখান থেকেই মূলত বাছাই করা হবে এশিয়া কাপের চূড়ান্ত দল।

ফিটনেস ক্যাম্পে রিয়াদ থাকলেও এশিয়া কাপের চূড়ান্ত দলে এই অভিজ্ঞ ক্রিকেটার থাকবেন কি না সে নিয়ে রয়েছে ধোঁয়াশা। বোর্ডের প্রভাবশালী পরিচালকরা চান অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকে এশিয়া কাপ ও বিশ্বকাপ দলের সাত নম্বর পজিশনের জন্য নেওয়া হোক। রিয়াদের অভিজ্ঞতাকে গুরুত্ব দিচ্ছেন তারা।

তবে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের চাওয়া অবশ্য ভিন্ন। একটি গণমাধ্যমের তথ্য মতে, স্কিল ক্যাম্পের জন্য কোচের দেওয়া ২০ জনের তালিকায় রিয়াদের নাম নেই। জাতীয় দল নির্বাচকরাও মিডলঅর্ডার এ ব্যাটারকে নিয়ে কিছু বলেনি। ফলে এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য ২০ জনের একটি পুল তৈরি করা নিয়ে জটিলতা দেখা দিয়েছে।

দলের সাত নম্বরে প্রধান কোচের তালিকায় রয়েছেন আফিফ হোসেন, শেখ মেহেদী, শামীম হোসেন পাটোয়ারি ও সৌম্য সরকাররা। তবে রিয়াদ শেষ পর্যন্ত ২০ জনের স্কিল ক্যাম্পে থাকবে কি না সেটা জানা যাবে আগামী মাসের ৫ অথবা ৬ আগস্ট।