পাকিস্তানের ক্রিকেট ইতিহাস থেকে মুছে ফেলা হলো ইমরানকে

চন্দ্রদীপ স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য এসেছিল ইমরান খানের হাত ধরে ১৯৯২ সালে বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। সেই দলের অধিনায়ক ছিলেন অবসর ভেঙে ফিরে আসা ইমরান খান। কিন্তু তাকে বাদ দিয়েই তৈরি হলো পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের ভিডিও।

দেশটির ক্রিকেট বোর্ড ১৪ আগস্ট সেই দেশের স্বাধীনতা দিবসে যে স্মৃতিচারণের ভিডিও পোস্ট করেছে, তাতে নেই সাবেক অধিনায়ক ইমরান।

এখনো পর্যন্ত পাকিস্তান একবারই ৫০ ওভারের ক্রিকেটে বিশ্বকাপ জিতেছে। ইমরানের নেতৃত্বেই সেই জয় পেয়েছিলেন ওয়াসিম আকরামরা। দলের মধ্যে আত্মবিশ্বাস এনে দিয়েছিলেন ইমরান। তার নেতৃত্বে পাকিস্তান দল এক অবিশ্বাস্য লড়াই করেছিল। কিন্তু তিনিই বাদ স্মৃতিচারণের ভিডিওতে। ইমরানের বাদ পড়ার পিছনে রাজনৈতিক কারণ রয়েছে বলে মনে করা হচ্ছে।

আনন্দ বাজার অবলম্বনে।




‘অনিশ্চিত’ মেসির গোলেই ফাইনালে মিয়ামি

চন্দ্রদীপ স্পোর্টস ডেস্ক: খেলা শুরুর আগে মেসির মাঠে নামা নিয়েই ছিলো শংকা। অথচ সব জল্পনা-কল্পনা আর শারীরিক প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে সেই আর্জেন্টাইন মহাতারকার গোলেই ফাইনালে উঠলো মেসির ইন্টার মিয়ামি। মেসিরা মনে হয় এমনই হয়, ধ্বংস স্তূপ থেকে উঠে রচনা করে জয়গাথাঁ।

এর মধ্য দিয়ে মেসি গোল পেলেন টানা ছয় ম্যাচে। যা লিগস কাপের অনন্য এক রেকর্ড। তার ওপর ভর করেই বড় জয় নিয়ে প্রতিযোগিতার ফাইনালে উঠে গেছে ইন্টার মায়ামি।

কিছুটা চোট থাকায় ম্যাচের আগে আর্জেন্টাইন মহাতারকার খেলা নিয়ে শঙ্কা ছিল। সেই অনিশ্চয়তা কাটিয়ে মেসি তো খেললেনই, দলের জয়ে গুরুত্বপূর্ণ গোলও করেছেন।

আজ বুধবার ভোরে পেনসিলভানিয়ার সুবারু পার্ক স্টেডিয়ামে ফিলাডেলফিয়া ইউনিয়নের মুখোমুখি হয় মায়ামি। মাত্র তিন মিনিটেই গোলের যাত্রা করা দলের স্কোরলাইনে শেষ পর্যন্ত চারবার নাম তুলেছেন মায়ামি ফুটবলাররা। এর মধ্যে ২০তম মিনিটে ছিল দলের সবচেয়ে বড় তারকার গোলটি। তাও সেটি ছিল ডি-বক্সের অনেক বাইরে থেকে মাটি ছুঁয়ে নেওয়া শটে। শেষ পর্যন্ত ফিলাডেলফিয়াকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে মায়ামি।




এবার সৌদি আরবে যাবার আলোচনায় নেইমার

চন্দ্রদীপ নিউজ ডেস্ক: কিলিয়ান এমবাপ্পেকে আপাতত ঠান্ডা করে দলে ফেরানোর পর ব্রাজিলীয় তারকা নেইমারকে সৌদি আরবের কাছে বিক্রির উদ্যোগ নিচ্ছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

ফরাসি চ্যাম্পিয়নদের একটি ঘনিষ্ঠ সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, ৩১ বছর বয়সি ব্রাজিলীয় তারকা আর বেশীদিন ক্লাবটিতে থাকছেন না। সৌদি ক্লাব আল-হিলালে যোগ দিতে পারেন নেইমার।

সৌদি আরবের আরেকটি সূত্র বলেছেন, নেইমারের এজেন্ট ও সৌদি আরবের পাবলিক ইনভেস্টেমেন্ট ফান্ডের (পিআইএফ) মধ্যে এ বিষয়ে সরাসরি সমঝোতার আলোচনা চলছে। সুত্রটি আরো জানায়, ‘আমরা যদি আগামী কয়েক ঘন্টার মধ্যে নেইমারের সঙ্গে একটি সমঝোতায় আসতে পারি, তাহলে পিএসজির সঙ্গে আলোচনা শুরু করব। চুক্তি সম্পাদিত হলে তাকে যুক্ত করা হবে আল হিলালে।’

২০১৭ সালে রেকর্ড ২২০ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দিয়েছিলেন নেইমার। রোববার কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী  নেইমারের জন্য ৮০ মিলিয়ন মার্কিন ডলার প্রস্তাব করেছে আল হিলাল।

গত মাসে নেইমারের পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপ্পের জন্য ৩০০ মিলিয়ন ইউরো প্রস্তাব করেছির আল হিলাল। যদিও প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছিলেন ফরাসি স্ট্রাইকার। মার্চের শুরুতে ডান পায়ের গোঁড়ালির অস্ত্রোপচার করানো নেইমার পিএসজিতে ফিরেছেন ক্লাবটির মৌসুম পুর্ব এশিয়া সফরের সময়। বারবার ইনজুরিতে পড়ে পিএসজিতে ভালো সময় কাটাতে পারেননি নেইমার। যদিও ক্লাবটিকে ২০২০ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছাতে সহায়তা করেছিলেন ব্রাজিলীয় সুপার স্টার। তারপরও দলের গুরুত্বপুর্ন ম্যাচে তাকে সাইডলাইনেই পড়ে থাকতে দেখা যায়।
উল্লেখ্য, ঐতিহ্যগত ভাবেই সৌদি আরবের শীর্ষ ক্লাব আল- হিলাল । যারা এ পর্যন্ত চারবার জয় করেছে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা।




এশিয়া ও বিশ্বকাপকে উপলক্ষ্যে মনোবিজ্ঞানী  নিয়োগ বিসিবি’র

চন্দ্রদীপ নিউজ ডেস্ক:  এশিয়া কাপ এবং বিশ্বকাপের মত দু’টি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টকে সামনে রেখে খেলোয়াড়দের মানসিক শক্তির উন্নতি ঘটাতে  পারফরমেন্স মনোবিজ্ঞানী  হিসেবে ফিল জোন্সকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জাতীয় দলের খেলোয়াড়দের সাথে নিবিড়ভাবে সাত দিন কাজ করেন জোন্স। অবশ্য অনেক দিন ধরেই মনোবিজ্ঞানী নিয়োগের পরিকল্পনা করছিল বিসিবি।

এর আগেও জোন্সের সাথে কাজ করেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের। খেলোয়াড়দের কাছ থেকে সেরা পারফরমেন্স বের করে আনতে এবং তাদের মানসিক শক্তির উন্নতিতে কাজ করবেন তারা।

বিসিবির সেট আপে মনোবিজ্ঞানী নতুন নয় এর আগে ২০১৮ সালের অক্টোবরে নিয়োগ দেয়া হয়েছিলো মনোবিজ্ঞানী আলী আজাদ খানকে। জিম্বাবুয়ের সিরিজে পার্টটাইম মনোবিজ্ঞানী নিয়োগ করে সাফল্যও পেয়েছিলো বাংলাদেশ দল। ২০১১ বিশ্বকাপের আগে বাংলাদেশের সাথে কাজ করেছিলেন ভারতীয় মনোবিজ্ঞানী সৌমেন্দ্র সাহা।




মূল দলে ফিরছেন এমবাপ্পে, বিবৃতি পিএসজির

চন্দ্রদ্বীপ নিউজ ডেক্স: লিওনেল মেসি তো কবেই চলে গেছেন। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে ধরে রাখতে চেয়েও পারেনি পিএসজি। এরপর তারা নেইমার ও কিলিয়ান এমবাপ্পের ভেলায় চেপে ইউরোপ–শ্রেষ্ঠত্বের মুকুট নিয়ে আসার স্বপ্ন দেখছিল।

কিন্তু কোথায় কী! মেসি চলে যাওয়ার ঘোষণা দেওয়ার কদিন পরই এমবাপ্পে চিঠি দিলেন। সেই চিঠিতে তিনি লিখেছেন—এ মৌসুমের পর আর পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করতে চান না। এরপর ঘোষণা এল নেইমারের কাছ থেকে—তিনিও প্যারিস ছাড়তে চান।

এমবাপ্পের ওপর রেগে গিয়ে তাঁকে মূল দলের বাইরে পাঠিয়ে দেয় পিএসজি। নেইমারের সঙ্গে সেটা না করলেও তাঁকে ফ্রেঞ্চ লিগ ‘আঁ’তে লোরিয়াঁর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের স্কোয়াডে রাখেনি। এ দুজনকে ছাড়া পিএসজির আক্রমণভাগ হয়ে যায় নখদন্তহীন। লোরিয়াঁর বিপক্ষে নিজেদের মাঠে কাল গোলশূন্য ড্র–ই করতে পেরেছে পিএসজি।

এটা হয়তো আগেই বুঝতে পেরেছিল পিএসজি। এ কারণেই লোরিয়াঁ ম্যাচের আগে এমবাপ্পের সঙ্গে আলোচনায় বসে পিএসজি কর্তৃপক্ষ। সেই আলোচনায় তাঁকে চুক্তি নবায়নের প্রস্তাবও দেওয়া হয়। সেটা এক বছরের জন্য। এমবাপ্পে চুক্তি নবায়ন করবেন কি না, সে বিষয়ে কিছু বলেনি পিএসজি। তবে এমবাপ্পের বৈঠকের পর এক বিবৃতিতে তারা জানিয়েছে, ফরাসি স্ট্রাইকারকে মূল দলে ফেরাচ্ছে।




এশিয়া কাপে দল ঘোষণা, চমক তানজিদ

চন্দ্রদীপ নিউজ ডেস্ক:  আসন্ন এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। দলে নতুন মুখ হিসেবে আছেন ওপেনার তানজিদ হাসান তামিম।

গত মাসে ইমার্জিং এশিয়া কাপে ৪ ম্যাচে ৩ ফিফটির পুরস্কার পেলেন তানজীদ। দলে ফিরেছেন স্পিনার নাসুম আহমেদ ও স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান। তবে নেই আলোচনায় থাকা অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। এছাড়াও বাদ পড়েছেন রনি তালুকদার ও তাইজুল ইসলাম।

আজ মিরপুর শের-ই-বাংলা এক সংবাদ স্কোয়াড প্রধান জাতীয় স্টেডিয়ামে সম্মেলনে এশিয়া কাপের ঘোষণা করেন বিসিবির নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

সাকিব আল হাসানের নেতৃত্বে অপর সদস্যরা হলেন – লিটন দলের কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ মেহেদী হৃদয়, হাসান মুশফিকুর রহিম, মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শামীম হোসেন পাটোয়ারী, আফিফ হোসেন, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন ও মোহাম্মদ নাঈম।

আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। গ্রুপ পর্বে দু’টি ম্যাচ খেলবে বাংলাদেশ।

৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডিতে খেলার
পর সেপ্টেম্বর লাহোরে বাংলাদেশের প্রতিপক্ষ
আফগানিস্তান।




এশিয়া ও বিশ্বকাপে ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান

এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক সাকিব
নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এশিয়া কাপ ও বিশ্বকাপে অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে সাকিব আল হাসানকে।

তামিম ইকবাল সরে দাঁড়ানোর পর অধিনায়ক হওয়ার দৌড়ে আলোচনায় ছিলেন সাকিব আল হাসান, লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ। তবে ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিজ্ঞ সাকিবকে বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ শুক্রবার গুলশানে নিজ বাসভবনে এটি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।

সাকিবের নেতৃত্বে আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। সাকিবকে অধিনায়ক করা প্রসঙ্গে বিসিবি প্রধান বলেন, ‘এশিয়া কাপ ও বিশ্বকাপের সাকিবকে অধিনায়ক করা হয়েছে। বিশ্বকাপ ও এশিয়া কাপের দল আগামীকাল শনিবার ঘোষণা করা হবে। আপাতত এশিয়া কাপের ১৭ জনের দল দেবেন নির্বাচকেরা।’




আজ থেকে শুরু আলোচিত সৌদি পেশাদার লিগ

এক বছর হাই-প্রোফাইল ট্রান্সফার এবং “স্পোর্টসওয়াশিং” এর ক্রমবর্ধমান অভিযোগের পরে সৌদি ফুটবলের প্রতি অভূতপূর্ব মনোযোগের মধ্যে দিয়ে শুক্রবার থেকে শুরু হচ্ছে সৌদি পেশাদার লিগ।

ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পদাঙ্ক অনুসরণ করে মধ্য প্রাচ্যের অন্যতম তেল সমৃদ্ধ ধনী দেশটির আকর্ষনীয় প্রস্তাবে সাড়া দিয়ে একে একে সেখানে পাড়ি জমিয়েছেন করিম বেনজেমা, জর্ডান হেন্ডারসন ও সাদিও মানের মত তারকারা। আর এ কারনেই হঠাৎ করেই ইউরোপীয়ান শীর্ষ লিগগুলোর বাইরে গিয়ে ফুটবল বিশ্বকে সৌদি লিগের মত অচেনা একটি আসরের প্রতি মনোযোগী হতে হচ্ছে।

ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে দলে নিতে গত মাসে আল-হিলাল পিএসজিকে ৩০০ মিলিয়ন ইউরো পর্যন্ত প্রস্তাব দিয়েছিল। যদিও তাতে কোন সাড়া মিলেনি।
এই লিগে ১৮টি দল অংশ নিচ্ছে। প্রতিটি দলে আটজন করে বিদেশী খেলোয়াড় রেজিষ্ট্রেশনের অনুমতি রয়েছে।
প্যারিসের স্কেমা বিজসেন স্কুলের স্পোর্টস ও জিওপলিটিক্যাল ইকনোমি বিভাগে অধ্যক্ষ সাইমন চাডউইক বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘সৌদি আরব ইংলিশ প্রিমিয়ার লিগের মত হতে চায়। তাদের প্রতি গণমাধ্যমগুলোও মনোযোগী হচ্ছে। আমার জানামতে অনেকেই এখন এমন প্রশ্নও করছে, কোথায় তারা এই সৌদি লিগের ম্যাচগুলো দেখতে পারবে।’

মাত্র পাঁচ বছর আগে সৌদি আরবে অমুসলিম পর্যটকদের ভ্রমন ও নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয়া হয়। আর এসবই মধ্য প্রাচ্যের অন্যতম রক্ষণশীল দেশটিকে বিশ্বের সামনে ধীরে ধীরে উন্মুক্ত হতে সহযোগিতা করে। বিশ্বের অন্যতম তেল সমৃদ্ধ এই দেশটি ক্রীড়াঙ্গনকে সামনে এগিয়ে নিয়ে যাবার পরিকল্পনা হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় বছরের শুরুতে রোনাল্ডোর মত সুপারস্টারকে দলে ভেড়ানোর মত সাহস দেখায় সৌদি লিগের শীর্ষ ক্লাব আল নাসর। তার পাশাপাশি জেদ্দায় ফমূর্লা ওয়ান ও আকর্ষণীয় এলআইভি গলফ ট্যুরের আয়োজন করা হয়। এসব দিয়ে দেশটিতে দীর্ঘদিন ধরে চলমান মানবাধিকার রেকর্ডকে ‘স্পোর্টসওয়াশিং’ এর মাধ্যমে এড়িয়ে যাচ্ছে।

সৌদি যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বিচক্ষনতায় দেশটির অর্থনীতিতে আধুনিকতার ছোঁয়া লেগেছে। বিশ্ব যেখানে অন্য জ্বালানির উপর নির্ভরশীল হয়ে পড়ছে সেখানে সৌদি যুবরাজ বুঝতে পারেন তাদের শুধুমাত্র তেলের উপর নির্ভর করে থাকলে চলবে না।
সৌদি আরবের রাজধানী রিয়াদের অন্যতম জনপ্রিয় দৈনিব আল রিয়াদের প্রধান সম্পাদক মকবেল আল-জাবনি বলেছেন যুবরাজ চাইছেন পেশাদার ফুটবলকে মধ্য প্রাচ্য ও আরব বিশ্বের একসাথে ছড়িয়ে দিতে।

জানুয়ারিতে রিয়াদের ক্লাব আল নাসরেতে রোনাল্ডো আসার পর থেকে সৌদি লিগের অন্য শীর্ষ ক্লাবগুলো নড়েচড়ে বসে। সবগুলো ক্লাবই আকর্ষনীয় মূল্যে ইউরোপীয়ান শীর্ষ খেলোয়াড় ও কোচদের একের পর এক প্রস্তাব দিতে থাকে। লিগের বোর্ডের সাথে ঘনিষ্টভাবে জড়িত থাকা ব্রিটিশ পরিচালক পিটার হুটন বলেছেন, ‘আমি ক্রীড়াঙ্গানে গত ৪০ বছর ধরে কাজ করছি। এত বড় প্রকল্প আমি কখনো দেখিনি। সাফল্যের ব্যপারে তারা দারুন আশাবাদী ও প্রতিশ্রুতিবদ্ধ।’
ম্যানচেস্টার সিটি বস পেপ গার্দিওলা বলেছেন সৌদি লিগ সম্পূর্ণভাবে মার্কেটকে বদলে দিয়েছে। ইউরোপীয়ান লিগ থেকে আরো অনেক খেলোয়াড়ই সেখানে পাড়ি জমাবে বলে গার্দিওলা আশঙ্কা প্রকাশ করেছেন।
যদিও বিশ্বের বেশ কিছু গণমাধ্যমের দাবী বিশ্ব ফুটবলে প্রভাব বিস্তার করতে হলে সৌদি লিগকে বেশ কিছু চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। গত মাসে ফিফা আল নাসরকে নতুন খেলোয়াড় রেজিষ্ট্রেশনে নিষেধাজ্ঞা দেয়। ২০১৮ সালে নাইজেরিয়ান স্ট্রাইকার আহমেদ মুসাকে নেবার জন্য তারা লিস্টার সিটিকে ৩ লাখ ৯০ হাজার পাউন্ড দেয়নি, এই অভিযোগে আল নাসরের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। যদিও পরবর্তীতে সেই নিষেধাজ্ঞা আবার উঠিয়ে নেয়া হয়েছে।
চাডউইক বলেছেন, ‘সৌদি পেশাদার লিগ বেশ চিন্তাভাবনা করেই পরিকল্পনা করেছে। হয়তোবা আগামী পাঁচ থেকে দশ বছরে এর সুফল তারা পাবে। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে ইতোমধ্যেই এখানকার ক্লাবগুলো সফলতা অর্জণ করা শুরু করেছে।’

রোনাল্ডোর পর ২০২২ ব্যালন ডি’অর বিজয়ী করিম বেনজেমা তিন বছরের চুক্তিতে গত জুনে আল-ইত্তিহাদে যোগ দিয়েছেন।

শীর্ষ এসব তারকাদের সাথে আরো বেশ কয়েকজন খেলোয়াড় সৌদি আরবে খেলতে এসেছেন। গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে খেলা ইন্টার মিলানের অধিনায়ক মার্সেলো ব্রোজোভিচ তিন বছরের চুক্তিতে ১৮ মিলিয়ন ইউরোতে আল নাসরে যোগ দিয়েছেন। লিভারপুলের সাবেক অধিনায়ক জর্ডান হেন্ডারসন ২০২৬ সাল পর্যন্ত আল-ইত্তিফাকে নাম লিখিয়েছেন। আরেক লিভারপুল তারকা ব্রাজিলিয়ান রবার্তো ফিরমিনো ও সেনেগালের এডুয়ার্ড মেন্ডিকে দলে নিয়েছে আল-আহলি। স্ট্যামফোর্ড ব্রীজ ছেড়ে আল-হিলালে ২৩ মিলিয়ান ইউরোতে খেলতে এসেছেন কালিদু কুলিবালি। ২৮ বছর বয়সী আইভরি কোস্টের মিডফিল্ডার সেকো ফোফানাও ফরাসি ক্লাব লেন্স ছেড়ে আল নাসরে যোগ দিয়েছেন। ল্যাজিওতে আট বছর কাটানোর পর সার্বিয়ার মিডফিল্ডার সার্গেই মিলিনকোভিচ-সাভিচ তিন বছরের চুক্তিতে আল-হিলালে যোগ দিয়েছেন। তার সাথে এই দলে আরো যোগ দেবার দ্বারপ্রান্তে রয়েছেন পর্তুগীজ তারকা রুবেন নেভেস। আরেক ফ্রেঞ্চম্যান এ্যালান সেইন্ট-ম্যাক্সিমিন নিউক্যাসল থেকে আল-আহলিতে এসেছেন।
সৌদি পেশাদার লিগে বেশ কয়েকজন কোচও যোগ দিয়েছেন। লিভারপুলের সাবেক আইকনিক অধিনায়ক স্টিভেন জেরার্ড ২০২৫ সাল পর্যন্ত আল-ইত্তিফাকে নাম লিখিয়েছেন। ক্রোয়েশিয়া ও ওয়েস্ট হ্যামের সাবেক বস স্লাভেন বিলিচ এসেছেন আল-ফাতেহ ক্লাবে। জুনে ফেনারবাচ ছাড়ার পর বেনফিকার সাবেক কোচ জর্জ জেসুস আল-হিলালে ফিরে এসেছেন। এর আগে তিনি ২০১৮-১৯ সালে এই ক্লাবের সাথে কাজ করেছেন।




বিশ্বকাপ ক্রিকেটের চূড়ান্ত সূচি

বুধবার ঘোষণা করা হলো ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত সূচি। চলুন মিলিয়ে দেখি প্রিয় দলের খেলার দিন-ক্ষণ।

বিশ্বকাপ সূচি:

তারিখ ও বার ম্যাচ সময় ভেন্যু
০৫ অক্টোবর, বৃহস্পতিবার ইংল্যান্ড-নিউ জিল্যান্ড বেলা ২:৩০ আহমেদাবাদ
০৬ অক্টোবর, শুক্রবার নেদারল্যান্ডস-পাকিস্তান বেলা ২:৩০ হায়দরাবাদ
০৭ অক্টোবর, শনিবার বাংলাদেশ-আফগানিস্তান সকাল ১১টা ধর্মশালা
০৭ অক্টোবর, শনিবার শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা বেলা ২:৩০ দিল্লি
০৮ অক্টোবর, রোববার ভারত-অস্ট্রেলিয়া বেলা ২:৩০ চেন্নাই
০৯ অক্টোবর, সোমবার নেদারল্যান্ডস-নিউ জিল্যান্ড বেলা ২:৩০ হায়দরাবাদ
১০ অক্টোবর, মঙ্গলবার বাংলাদেশ-ইংল্যান্ড সকাল ১১টা ধর্মশালা
১০ অক্টোবর, মঙ্গলবার পাকিস্তান-শ্রীলঙ্কা বেলা ২:৩০ হায়দরাবাদ
১১ অক্টোবর, বুধবার ভারত-আফগানিস্তান বেলা ২:৩০ দিল্লি
১২ অক্টোবর, বৃহস্পতিবার অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা বেলা ২:৩০ লক্ষ্ণৌ
১৩ অক্টোবর, শুক্রবার বাংলাদেশ-নিউ জিল্যান্ড বেলা ২:৩০ চেন্নাই
১৪ অক্টোবর, শনিবার ভারত-পাকিস্তান বেলা ২:৩০ আহমেদাবাদ
১৫ অক্টোবর, রোববার আফগানিস্তান-ইংল্যান্ড বেলা ২:৩০ দিল্লি
১৬ অক্টোবর, সোমবার অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা বেলা ২:৩০ লক্ষ্ণৌ
১৭ অক্টোবর, মঙ্গলবার নেদারল্যান্ডস-দক্ষিণ আফ্রিকা বেলা ২:৩০ ধর্মশালা
১৮ অক্টোবর, বুধবার নিউ জিল্যান্ড-আফগানিস্তান বেলা ২:৩০ চেন্নাই
১৯ অক্টোবর, বৃহস্পতিবার বাংলাদেশ-ভারত বেলা ২:৩০ পুনে
২০ অক্টোবর, শুক্রবার অস্ট্রেলিয়া-পাকিস্তান বেলা ২:৩০ বেঙ্গালুরু
২১ অক্টোবর, শনিবার নেদারল্যান্ডস-শ্রীলঙ্কা সকাল ১১টা লক্ষ্ণৌ
২১ অক্টোবর, শনিবার ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা বেলা ২:৩০ মুম্বাই
২২ অক্টোবর, রোববার ভারত-নিউ জিল্যান্ড বেলা ২:৩০ ধর্মশালা
২৩ অক্টোবর, সোমবার আফগানিস্তান-পাকিস্তান বেলা ২:৩০ চেন্নাই
২৪ অক্টোবর, মঙ্গলবার বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা বেলা ২:৩০ মুম্বাই
২৫ অক্টোবর, বুধবার অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস বেলা ২:৩০ দিল্লি
২৬ অক্টোবর, বৃহস্পতিবার ইংল্যান্ড-শ্রীলঙ্কা বেলা ২:৩০ বেঙ্গালুরু
২৭ অক্টোবর, শুক্রবার পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা বেলা ২:৩০ চেন্নাই
২৮ অক্টোবর, শনিবার অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড সকাল ১১টা ধর্মশালা
২৮ অক্টোবর, শনিবার বাংলাদেশ-নেদারল্যান্ডস বেলা ২:৩০ কলকাতা
২৯ অক্টোবর, রোববার ভারত-ইংল্যান্ড বেলা ২:৩০ লক্ষ্ণৌ
৩০ অক্টোবর, সোমবার আফগানিস্তান-শ্রীলঙ্কা বেলা ২:৩০ পুনে
৩১ অক্টোবর, মঙ্গলবার বাংলাদেশ-পাকিস্তান বেলা ২:৩০ কলকাতা
০১ নভেম্বর, বুধবার নিউ জিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা বেলা ২:৩০ পুনে
০২ নভেম্বর, বৃহস্পতিবার ভারত-শ্রীলঙ্কা বেলা ২:৩০ মুম্বাই
০৩ নভেম্বর, শুক্রবার আফগানিস্তান-নেদারল্যান্ডস বেলা ২:৩০ লক্ষ্ণৌ
০৪ নভেম্বর, শনিবার নিউ জিল্যান্ড-পাকিস্তান সকাল ১১টা বেঙ্গালুরু
০৪ নভেম্বর, শনিবার অস্ট্রেলিয়া-ইংল্যান্ড বেলা ২:৩০ আহমেদাবাদ
০৫ নভেম্বর, রোববার ভারত-দক্ষিণ আফ্রিকা বেলা ২:৩০ কলকাতা
০৬ নভেম্বর, সোমবার বাংলাদেশ-শ্রীলঙ্কা বেলা ২:৩০ দিল্লি
০৭ নভেম্বর, মঙ্গলবার আফগানিস্তান-অস্ট্রেলিয়া বেলা ২:৩০ মুম্বাই
০৮ নভেম্বর, বুধবার ইংল্যান্ড-নেদারল্যান্ডস বেলা ২:৩০ পুনে
০৯ নভেম্বর, বৃহস্পতিবার নিউ জিল্যান্ড-শ্রীলঙ্কা বেলা ২:৩০ বেঙ্গালুরু
১০ নভেম্বর, শুক্রবার আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা বেলা ২:৩০ আহমেদাবাদ
১১ নভেম্বর, শনিবার বাংলাদেশ-অস্ট্রেলিয়া সকাল ১১টা পুনে
১১ নভেম্বর, শনিবার ইংল্যান্ড-পাকিস্তান বেলা ২:৩০ কলকাতা
১২ নভেম্বর, রোববার ভারত-নেদারল্যান্ডস বেলা ২:৩০ বেঙ্গালুরু
১৫ নভেম্বর, বুধবার ১ম সেমি-ফাইনাল বেলা ২:৩০ মুম্বাই
১৬ নভেম্বর, বৃহস্পতিবার ২য় সেমি-ফাইনাল বেলা ২:৩০ কলকাতা
১৯ নভেম্বর, রোববার ফাইনাল বেলা ২:৩০ আহমেদাবাদ



১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট

ক্রিকেটপ্রেমীদের অনেক দিনের আশা পূরণ হতে যাচ্ছে। ক্রীড়ার সর্ববৃহৎ আসর অলিম্পিক গেমসে ফিরতে যাচ্ছে ক্রিকেট।  আসরটির ইতিহাসে ১২৮ বছর পর দেখা যেতে পারে ক্রিকেট। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকেই ফিরতে পারে ‘ভদ্র মানুষের’ খেলাটি। সবর্শেষ ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে ছিল ক্রিকেট। একটি মাত্র ম্যাচ হয়েছিল সেই বার। গ্রেট ব্রিটেন বনাম ফ্রান্সের সেই ম্যাচে জিতেছিল গ্রেট ব্রিটেন।

লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট যুক্ত হলে টি ২০ ফরম্যাটে খেলা হবে বলে জানা গেছে। ছেলে এবং মেয়েদের ক্রিকেটকে অলিম্পিকে যুক্ত করা হতে পারে। অলিম্পিকের সম্প্রচার স্বত্ব পাওয়া ভারতীয় টেলিভিশন সংস্থা নাকি ক্রিকেট ফেরানোর প্রস্তাব রেখেছে বলে জানিয়েছে কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকা। শুধু ক্রিকেটই নয়, লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে আরও আটটি খেলা যুক্ত করার পরিকল্পনা চলছে।

আনন্দবাজার পত্রিকা জানায়, আগামী বছর প্যারিস অলিম্পিকের খেলা ভারতের যে টেলিভিশন চ্যানেল সম্প্রচার করবে তারা একেকটি খেলা (ইভেন্ট) দেখাতে ২০ মিলিয়ন ডলার (১৬৫ কোটি টাকা) দেবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে (আইওসি)। ২০২৮ সালে ক্রিকেট যদি অলিম্পিকে অন্তর্ভুক্ত হয়, তাহলে সম্প্রচারের দল ১০ গুণ বেড়ে যেতে পারে।

অন্য একটি সূত্রে জানা গেছে, ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের জন্য ভারত থেকে সম্প্রচারের স্বত্ববাবদ আইওসি পেতে যাচ্ছে ১৬৫ কোটি টাকার কাছাকাছি। যদি এখানে ক্রিকেটকে যোগ করা হয় তাহলে এই অঙ্কটা বেড়ে দাঁড়াতে পারে ১৫৮৫ কোটি টাকা। অর্থ আয়ের এই সুযোগ ছাড়তে চাইছে না অলিম্পিক কমিটি।

তাই ২০২৪ সালে সম্ভব না হলেও ২০২৮ অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার চেষ্টা চালাচ্ছে আইওসি। এ বছরের শেষ দিকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। অলিম্পিকে যদি শেষ পর্যন্ত ক্রিকেট অন্তর্ভুক্ত হয়, তাহলে অংশ নেওয়া দেশগুলোর ক্ষেত্রে কিছু পরিবর্তন হবে। যেমন, ইংল্যান্ড দলের কোনো অস্তিত্ব থাকবে না। তারা খেলবে গ্রেট ব্রিটেনের হয়ে। ঠিক একই ঘটনা ঘটেছিল কমনওয়েলথ গেমসে। ২০২২ সালে কমনওয়েলথ গেমসে ওয়েস্ট ইন্ডিজ খেলতে পারেনি।

সেবার খেলেছিল বার্বাডোজ। কারণ, অলিম্পিক বা কমনওয়েলথ গেমসে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের প্রতিটি দেশ আলাদাভাবে অংশ নেয়। ক্রিকেটকে আরও বেশি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। যে কারণে ২০২৪ সালের টি ২০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রকে।

অন্য আরেকটি সূত্র জানায়, লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হলেও ক্রিকেট ম্যাচগুলো ইংল্যান্ডে আয়োজিত হতে পারে। কারণ আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নেই যুক্তরাষ্ট্রে। যদিও মেজর লিগ ক্রিকেট শুরু হয়েছে মার্কিন মুল্লুকে। যেহেতু ২০২৮ সাল আসতে আছে আরও পাঁচ বছর, তার আগে স্টেডিয়াম তৈরি হয়ে যাবে বলে আশা করছে আইওসি।