বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু ২৫ আগস্ট, অনলাইনে কাটবেন যেভাবে

চন্দ্রদীপ স্পোর্টস ডেস্ক: আগামী অক্টোবরে ভারতের মাটিতে পর্দা উঠতে যাচ্ছে আইসিসির মেগা ইভেন্ট ওয়ানডে বিশ্বকাপের। আগামী ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ভারতের মোট ১০টি শহরে চলবে বৈশ্বিক এই ক্রিকেটযজ্ঞ। যেহেতু প্রতিবেশী দেশ ভারতে বসছে বিশ্বকাপের আসর, আর তাই মাঠে বসে খেলা দেখার সুযোগ মিস করতে চায় না এদেশের ক্রিকেটপ্রেমীরাও।

বাংলাদেশি সমর্থকদের জন্য সুখবর হচ্ছে, আসন্ন টুর্নামেন্টটির ম্যাচগুলোর টিকিট অনলাইনেই কেনার সুযোগ থাকছে। ইতোমধ্যে ওয়ানডে বিশ্বকাপের টিকিট বুকিং-এর জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। আগামী ২৫ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে টিকিট বিক্রি শুরু করবে আইসিসি।

এবারের বিশ্বকাপকে সামনে রেখে অনলাইনে কিছুটা ভিন্ন প্রক্রিয়ায় টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে আইসিসি ও আয়োজক বিসিসিআই। বিশ্বকাপের টিকিট পেতে হলে প্রথমে আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। যারা অফিসিয়াল সাইটে নথিভুক্ত করবেন, তারাই অনলাইনে বিশ্বকাপের টিকিট কিনতে পারবেন।

গেছে, ৭ দফায় ক্রয় করা যাবে বিশ্বকাপের টিকিট। তবে কোন ম্যাচের টিকিট কোন দিন পাওয়া যাবে তা আগেই জানিয়ে দিয়েছে আইসিসি। ভারত ছাড়া অন্যান্য দেশের ওয়ার্ম আপ ম্যাচ ও মূল পর্বে অন্যান্য দেশের সব ম্যাচের টিকিট বিক্রি হবে ২৫ আগস্ট। সেমিফাইনাল ও ফাইনালের টিকিট বিক্রির জন্য নির্ধারিত হয়েছে ১৫ সেপ্টেম্বর। ভারতের গ্রুপ পর্বের যে ৯টি ম্যাচ, এই টিকিটগুলো ৫ দিনে বিক্রি করা হবে।

ম্যাচের টিকিট অনলাইনে বুক করা গেলেও খেলা দেখতে যাওয়ার আগে স্টেডিয়ামের বুথ থেকে কাগজে ছাপা টিকিট সংগ্রহ করতে হবে। বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, বিশ্বকাপে থাকছে না ই-টিকিট। ফিজিক্যাল টিকিট কাটা বাধ্যতামূলক। ৭-৮টি কেন্দ্র থেকে এই ফিজিক্যাল টিকিট পাওয়া যাবে।

কোন ম্যাচের টিকিট কবে পাওয়া যাবে দেখে নিন:

২৫ আগস্ট : ভারতের ম্যাচ বাদে সব প্রস্তুতি ম্যাচ এবং মূল পর্বের ম্যাচ

৩০ আগস্ট : গুয়াহাটি ও তিরুবনন্তপুরমে ভারতের প্রস্তুতি ম্যাচের টিকিট

৩১ আগস্ট : চেন্নাই, দিল্লি ও পুনেতে ভারতের ম্যাচগুলোর টিকিট

১ সেপ্টেম্বর : লখনৌ, ধর্মশালা ও মুম্বাইয়ে ভারতের ম্যাচের টিকিট

২ সেপ্টেম্বর : বেঙ্গালুরু ও কলকাতায় ভারতের ম্যাচের টিকিট

৩ সেপ্টেম্বর : আহমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট

১৫ সেপ্টেম্বর : সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের টিকিট




যেভাবে জেকোভিচের আয় কোটি ডলার ছাড়িয়ে গেল!

মো. লতিফুর রহমান: লনটেনিস তারকা নোভাক জেকোভিচের ক্যারিয়ারের শুরুতে র‌্যাঙ্কিং ছিল ৬৮০। এসময় বছরে তার আয় ছিল মাত্র ৩ লাখ ডলার।

বছর তিনেকের মধ্যে তার আয় বেড়ে দাঁড়ায় ৫০ লাখ ডলারে। এসময় তিনি র‌্যাঙ্কিংয়ে ৩ নম্বরে উঠে আসেন।

এর কিছুদিন পর তিনি বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় হন। বেশ কয়েক বছর রাজত্ব করেন। র‌্যাকেট ঘুরিয়ে তার গড় বার্ষিক আয় হতে থাকে ১ কোটি ৪০ লাখ ডলার।

বিশ্বাস করা কঠিন। তবুও জেকোভিচ এটা পেরেছিলেন। র‌্যাঙ্কিং ও আয়ের ব্যাপক উন্নতি করেছিলেন।

এখন প্রশ্ন হচ্ছে, তার খেলোয়াড়ী দক্ষতার কোন জিনিসটা তাকে বিশ্বের নম্বর ওয়ান টেনিস খেলোয়াড় করলো!

মূলত র‌্যাকেট দিয়ে বল কোন দিকে মারবেন এই সিদ্ধান্তে তিনি পরিপক্ষতা অর্জন করেন। এই কাজে তার সফলতার হার শুরুতে ছিল ৪৯%। বিশ্বসেরা হবার পর তার এই দক্ষতা বেড়ে দাঁড়ায় ৫৫%। পরিবর্তন ছোট হলেও এটাই তার জীবন পাল্টে দিয়েছে।

তাই আসুন নিজের জীবনের সবচেয়ে সম্ভাবনাময় বিষয়টি খুঁজে বের করি। ওখানে ঘাম ঝরাই। নোভাক জেকোভিচের চেয়েও ভালো কিছু হবে ইনশাআল্লাহ।




হকি ‘টি-টোয়েন্টিতে’ বাংলাদেশ

চন্দ্রদীপ স্পোর্টস ডেস্ক : ওমানের সালালায় বিশ্বকাপ বাছাইয়ে ফাইভ এ সাইড হকি খেলবে বাংলাদেশ নারী ও পুরুষ দল। জাতীয় দলের গোলরক্ষক অসীম গোপ। এশিয়ান গেমসের ক্যাম্প থেকে বাদ পড়ে এখন ফাইভ এ সাইড খেলতে যাচ্ছেন।

সোমবার এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের সম্পাদক একেএম মমিনুল হক সাঈদ এ কথা জানান। এই হকিকে টি টোয়েন্টি হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন,  ‘ক্রিকেট যেমন ওয়ানডে, টেস্ট, টি-টোয়েন্টি হকিতেও ফাইভ এ সাইড তেমন। ১০/১৫ মিনিট এক হাফ, স্বল্প সময়ে দ্রুত খেলা। হকির টি টোয়েন্টি বলা যায়।’

হকির টি টোয়েন্টি খেলার অভিজ্ঞতা বাংলাদেশের একেবারে খারাপ নয়৷ থাইল্যান্ডে যুব অলিম্পিকের ‘ফাইভ-এ-সাইড’ বাছাইপর্ব পেরিয়ে আর্জেন্টিনায় চূড়ান্ত পর্ব খেলার অভিজ্ঞতা বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ যুব হকি দলের। নারী দলের এমন অভিজ্ঞতা নেই।

২০১৯ সালে সিঙ্গাপুরে এএইচএফ অনূর্ধ্ব-২১ হকি টুর্নামেন্টে খেলেছিল বাংলাদেশ নারী দল। এরপর অনেকটা অলস সময় কেটেছে তাদের। এবার চার বছর পর ওমানে খেলতে যাচ্ছে তারা। সিঙ্গাপুরে থাকা খেলোয়াড়দের মধ্যে ৪ জন রয়েছেন এই দলে। বিশ্বকাপ বাছাইয়ে ফাইভ-এ-সাইড হকি হবে সেখানে।

সালালাহ শহরে নারীদের টুর্নামেন্টটি চলবে ২৫-২৮ আগস্ট। আবার ২৯ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর একই শহরে হবে ছেলেদের বিশ্বকাপ বাছাই এশিয়া হকি ফাইভের আসর। নারী দলটি আগামীকাল ঢাকা ছাড়বে। আর ছেলেরা ২৬ আগস্ট ঢাকা ছাড়বে। ওমান মিশনে বাংলাদেশের দুটি দলেরই কোচ বিকেএসপির হকির বিভাগীয় প্রধান জাহিদুর রহমান রাজু।




নারী বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে স্পেনের বিশ্বজয়

চন্দ্রদীপ স্পোর্টস ডেস্ক: প্রতিশোধের জন্য বোধকরি এর চেয়ে ভালো মঞ্চ ছিল না স্পেনের জন্য। এক বছর আগে এই ‘লা রোহা’দের ইউরো চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় করেছিল ইংল্যান্ড। এবার বিশ্বকাপের ফাইনালেই যেন তার শোধ নিল স্পেনের মেয়েরা। দুই দলের প্রথমবারের ফাইনালে জয় পেয়েছে ‘লা রোহা’রা। সেরিনা ওয়েগম্যানের শিষ্যদের তারা হারিয়েছে ১-০ গোলে। আর এতে নারী বিশ্বকাপ পেল নতুন চ্যাম্পিয়ন।

এক মাসের লম্বা টুর্নামেন্টের পর আজ অল-ইউরোপিয়ান ফাইনালে স্পেনের মুখোমুখি হয় বর্তমান ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড। পুরো টুর্নামেন্টে দারুণ খেলা উপহার দিলেও ফাইনালে এসে যেন বোতলবন্দি হয়ে ছিল এলা টনি আর লরেন হ্যাম্পরা। বিপরীতে কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল দিয়ে পূর্ণ সুবিধা আদায় করে নিয়েছে স্পেন।

ম্যাচের শুরু থেকে ইংলিশদের চাপে রেখেছিল স্পেন। বল পজিশনিং থেকে শুরু করে গোলে শট, সবখানেই আধিপত্য ছিল স্প্যানিশদের। যদিও ম্যাচের প্রথম বড় সুযোগ পেয়েছিল ইংল্যান্ডই। দলের ম্যানসিটি স্ট্রাইকার লরেন হ্যাম্পের জোরালো শট ফিরে আসে ক্রসবারে লেগে। এমন সুযোগ হাতছাড়া হওয়ার পরই যেন ভেঙে পড়ে ইংলিশদের মনোবল।

ক্রসবারে বল, ইংল্যান্ডের হতাশা বিপরীতে আক্রমণের ধার বাড়ায় স্পেন। ম্যাচের প্রথম বিশ মিনিট পর্যন্ত ৮০ শতাংশ বল রেখেছিল নিজেদের পায়েই। আক্রমণের সেই ধারাতেই ২৯ মিনিটে লিড পায় স্পেন।

বাম প্রান্ত ধরে আক্রমণে উঠে আসেন বার্সেলোনা তারকা মারিওনা কালদেন্তি। ডি-বক্সের ঠিক আগেই পাস দিয়েছেন লেফটব্যাক থেকে ওভারল্যাপ করে আসা অধিনায়ক ওলগাকে। বাম পায়ের কোণাকুনি শটে ইংলিশ গোলরক্ষককে পরাস্ত করেন রিয়াল মাদ্রিদের এই ফুটবলার (১-০)।

গোল দেওয়ার পর আরও বেশি আক্রমণাত্মক ফুটবল উপহার দিতে শুরু করে স্পেন। বল পজিশন ধরে রেখে আরও একাধিকবার আক্রমণে ওঠে তারা। যদিও ফিনিশিং দুর্বলতায় প্রথমার্ধে আর গোল পাওয়া হয়নি।

দ্বিতীয়ার্ধে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামে ইংল্যান্ড। লরেন জেমস আর ক্লোয়ি কেলিকে মাঠে নামান কোচ ওয়েগম্যান। যদিও অতি আক্রমণাত্মক মানসিকতার সুফল তারা পায়নি। খেলার ধারার বিপরীতে দুইবার বড় সুযোগ পেয়েছিল স্পেন। দুইবারই তাদের গোলবঞ্চিত করেছেন ইংলিশ গোলরক্ষক মেরি ইয়ার্পস।

প্রথমে কালদেন্তির একক প্রচেষ্টায় নেওয়া দারুণ এক শট ফিরিয়ে দিয়েছেন। পরে জেনিফার হারমোসোর পেনাল্টিও ঠেকিয়েছেন। ইংল্যান্ডকে ম্যাচে টিকিয়ে রাখার যথেষ্ট চেষ্টা করেছিলেন ইয়ার্পস। তবে, দলের ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল আর পাওয়া হয়নি ইংলিশদের।

যোগ করা ১৩ মিনিটেও সুবিধা করতে পারেনি ইংলিশ মেয়েরা। উলটো হারমোসো, কালদেন্তিদের আক্রমণ ঠেকাতেই হিমশিম খেতে হয়েছে তাদের। শেষ পর্যন্ত অধিনায়ক ওলগার গোলেই প্রথমবারের মতো নারী ফুটবলে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেল স্পেন।




রুদ্ধশ্বাস টাইব্রেকার জিতে ইতিহাস গড়ল মেসির মায়ামি

চন্দ্রদীপ স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির হাত ধরে প্রথমবার লিগস কাপের শিরোপা জিতল ইন্টার মায়ামি। ন্যাশভিলের বিপক্ষে নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকার পর টাইব্রেকারে ১০-৯ ব্যবধানে মায়ামির চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়।

পেনাল্টি শুটআউটে প্রথম পাঁচটি শটে ৪-৪, পরবর্তী চার শটে ৪-৪ এবং সর্বশেষ একটি করে নেওয়া শটে ১-০ ব্যবধানে জিতে ইতিহাস গড়েছে মায়ামি।

ন্যাশভিলের ঘরের মাঠ জিওডিস পার্ক স্টেডিয়ামে প্রথমবারের মতো ইতিহাস গড়তে নেমেছিল মায়ামি। জয় পেলে ইতিহাস হতো স্বাগতিক ন্যাশভিলেরও।

লিগস কাপের পুরো আসরজুড়ে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন সদ্য পিএসজি ছেড়ে মায়ামিতে যোগ দেওয়া আর্জেন্টাইন খুদে জাদুকর। আগের ৬ ম্যাচেই তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। করেছেন ৯ গোলের পাশাপাশি এক অ্যাসিস্ট।

ফাইনালের মঞ্চেও তিনিই মায়ামির হয়ে একমাত্র গোলটি করেছেন। তবে সেই লিড দ্বিতীয়ার্ধের পর আর তার দল ধরে রাখতে পারেনি। ৫৭ মিনিটে ন্যাশভিলে সমতায় ফেরার পর জালের দেখা পায়নি আর কোনো পক্ষই।

চ্যাম্পিয়ন নির্ধারণে ম্যাচটি এর পর টাইব্রেকারে গড়ায়। পেনাল্টি শুটআউটেও কেউ কাউকে ছাড়ার পাত্র নয়। শুরুতেই দলের উত্তেজিত মনোভাবকে স্বস্তিতে রূপ দিতে শট নেন মায়ামি অধিনায়ক মেসি। চোখের ইশারায় গোলরক্ষককে অন্যপাশে ঠেলে দিয়ে তিনি ডানপ্রান্ত ধরে বল জালে পাঠান।

এরপর একে একে দুই দলের সবাই গোল করতে থাকেন। তবে ন্যাশভিলে দ্বিতীয় শট এবং মায়ামি চতুর্থ চেষ্টায় সুযোগ হাতছাড়া করে ম্যাচ জমিয়ে তোলে। স্কোরলাইন দাঁড়ায় ৪-৪।




আইপিএলের এক আসর থেকে আয় ৩০০ মিলিয়ন ডলার

চন্দ্রদীপ নিউজ ডেস্ক :  ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এক আসর থেকেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) আয় হয়েছে প্রায় ৩০০ মিলিয়ন ডলার।

আইপিএলে টেলিভিশন ও ওটিটি সম্প্রচার স্বত্ব, বিভিন্ন স্পন্সর মিলিয়ে বিশাল পরিমাণ অর্থ আয় করেছে বিসিসিআই।

গত বৃহস্পতিবার প্রকাশিত নথিতে দেখা যায়, ২০২২ সালের আইপিএল থেকে প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে বিসিসিআই।

বৃহস্পতিবার ২০২১-২২ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে বিসিসিআই। যাতে দেখা যায় খরচ বাদ দিয়ে ২০২২ সালের আইপিএল থেকে ২৯২ মিলিয়ন মার্কিন ডলার আয় করে বিসিসিআই।

চলতি বছর মেয়েদের আইপিএলও শুরু করেছে ভারতীয় বোর্ড। ফ্র্যাঞ্চাইজি ফি ও মিডিয়া স্বত্ব মিলিয়ে নারী আইপিএল থেকে ভারতের আয় প্রায় ৭০০ মিলিয়ন ডলার।




দুবাইয়ে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সংযুক্ত আরব আমিরাতকে ১৯ রানে হারিয়ে হারালো নিউজিল্যান্ড

চন্দ্রদীপ স্পোর্টস ডেস্ক : দুবাইয়ে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সংযুক্ত আরব আমিরাতকে ১৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড।

টস হেরে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে সংগ্রহ করে ১৫৫ রান। দলের পক্ষে টিম সেইফার্ট সংগ্রহ করেন
৫৫ রান।

জবাবে সংযুক্ত আরব আমিরাত ওভার 8 বলে ১৩৬ রানে দলের পক্ষে রান সংগ্রহ ১৯ অলআউট হয়ে যায়। আরিয়ান্স শর্মা করেন। ৬০ ৪ ওভারে ২৫ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন টিম সাউদি ও ম্যাচ সেরা নির্বাচিত হন।




সমালোচনার মুখে পিসিবির নতুন ভিডিওতে জায়গা পেল ইমরান খান

চন্দ্রদীপ স্পোর্টস ডেস্ক: অবশেষে নিজেদের অবস্থান থেকে সরে এলো পাকিস্তানের ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশের সাবেক এবং বর্তমান ক্রিকেটারদের প্রতিবাদের মুখে স্বাধীনতা দিবসের বিশেষ প্যাকেজ ভিডিওতে পরিবর্তন এনেছে তারা। আগেরবার ইমরান খানকে বাদ দিয়েই ভিডিও তৈরি করা হলেও এবারের ভিডিওতে ঠাঁই পেয়েছেন এই তারকা ক্রিকেটার।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে দেখা যায় ইমরান খানের ফুটেজ। দেশটির ক্রিকেটের বিভিন্ন অর্জন নিয়ে তৈরি করা এই ভিডিওতে ১৯৯২ বিশ্বকাপ জেতা অধিনায়ককে সংযুক্ত করা হয়েছে।




নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষণা

চন্দ্রদীপ স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের পরই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ওই সিরিজ খেলেই বিশ্বকাপের প্রস্তুতি সারবে টাইগাররা।

বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বার্তায় ওই সিরিজের সূচি নিশ্চিত করেছে। বিশ্বকাপের পরে নভেম্বরে দুই ম্যাচের টেস্ট খেলতে আার বাংলাদেশে আসবে কিউইরা। জানানো হয়েছে, ওই ম্যাচের সূচিও।

এশিয়া কাপের ফাইনাল রাখা হয়েছে ১৭ সেপ্টেম্বর। বিসিবির দেওয়া সূচি অনুযায়ী, ওই দিনই বাংলাদেশে আসবে ব্ল্যাক ক্যাপসরা। ওয়ানডে সিরিজ শুরু হবে ২১ সেপ্টেম্বর। পরের দুই ম্যাচ যথাক্রমে ২৩ ও ২৬ সেপ্টেম্বর রাখা হয়েছে।




নারী বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ফাইনালে ইংল্যান্ড

চন্দ্রদ্বীপ স্পোর্টস ডেক্স: আজ সিডনির অলিম্পিক স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৩–১ গোলে হারিয়ে ইংল্যান্ড ফাইনালে উঠেছে। আগামী রোববার বিশ্বকাপ শিরোপার লড়াইয়ে ইংলিশদের প্রতিপক্ষ আরেক ইউরোপীয় দেশ স্পেন।

ফিফা র‍্যাঙ্কিংয়ের চার নম্বরে থাকা ইংল্যান্ড তিনবারের বিশ্বকাপ সেমিফাইনালিস্টের পাশাপাশি ইউরোপীয় ফুটবলের বর্তমান চ্যাম্পিয়নও। আজকের ম্যাচে স্যাম কারদের জন্য সহায়ক শক্তি হিসেবে ছিল গ্যালারির বিপুল সংখ্যক দর্শক উপস্থিতি।

২০১৫–এর পর ২০১৯— পরপর দুটি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল ইংল্যান্ড।