মেসির দুর্দান্ত গোলে আর্জেন্টিনার জয়

স্পোর্টস ডেস্ক : শুরু হয়েছে পরবর্তী বিশ্বকাপের বাছাইপর্ব। ২০২৬ বিশ্বকাপে জায়গা পাওয়ার মিশনে ইকুয়েডরের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অধিনায়ক লিওনেল মেসির একমাত্র গোলে লাতিন আমেরিকার বাছাইয়ের প্রথম ম্যাচে ১-০ গোলের জয় পেয়েছে আলবিসেলেস্তেরা।

২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা বসবে ফুটবলের ২৩তম বিশ্বকাপ। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দলকে নিয়ে অনুষ্ঠিত হবে আসন্ন টুর্নামেন্টটি। বিশ্বকাপের মূল পর্বে জায়গা পেতে বাছাইপর্বের প্রথম দিনে মাঠে নামে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুয়েনস আইরেসের স্তাদিও মনুমেন্তালে শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৬টায় মাঠে গড়ায় ম্যাচটি।

কাতার বিশ্বকাপের পর চার ম্যাচ খেললেও এর সবই ছিল প্রীতি ম্যাচের অধীনে। সেই অর্থে, বিশ্বকাপ ফাইনালের পর এটাই ছিল আর্জেন্টিনার প্রথম বড় পরীক্ষা। তবে ঘরের মাঠে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভালোই পরীক্ষা নিয়েছে লাতিন আমেরিকান আরেক প্রতিপক্ষ ইকুয়েডর। যদিও বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল আর্জেন্টিনাই।

তবে প্রথমার্ধে আর্জেন্টিনার একটি শটও অন টার্গেট ছিল না। নিজেদের প্রতিরোধের দেয়ালও ধরে রাখতে সমর্থ হয় ইকুয়েডর। প্রথমার্ধে প্রতিপক্ষের গোলবারে ব্যর্থতার পর দ্বিতীয়ার্ধে আক্রমণে আরও ধার বাড়ায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ফলাফলও আসে ম্যাচের শেষ মুহূর্তে। ৭৮তম মিনিটে ডি-বক্সের বাইরে বিপজ্জনক জায়গায় লাওতারো মার্টিনেজকে ফাউল করে বসেন ইকুয়েডরের এক ফুটবলার। ক্যারিয়ারে অসংখ্যবার এমন পজিশন থেকে ফ্রি-কিকে গোল করেছেন মেসি। আজও জাল খুঁজে পেতে ভুল হলো না। মেসির দুর্দান্ত গোলে লিড নেয় স্বাগতিকরা। আর তাতে উল্লাসে মাতে পুরো বুয়েন্স আয়ার্স। আর এরই মধ্য দিয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম গোল পেলেন মেসি।

বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ বলিভিয়ার বিপক্ষে। আগামী ১২ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত ২ টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, এশিয়া ও আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বও শুরু হবে এ বছরই, এশিয়ায় আগামী মাস থেকে ও আফ্রিকায় নভেম্বর থেকে। উত্তর আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলের বাছাইপর্ব শুরু হবে আগামী বছর। ইউরোপের বাছাইপর্ব শুরু হবে ২০২৫ সালে।




ব্যাটিং বিপর্যয়ের কারণে হারল টাইগাররা

স্পোর্টস ডেস্ক : চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে পাকিস্তানের বিপক্ষে হার এড়াতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টাইগাররা স্রেফ উড়ে যায়।

হারিস রউফ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদির গতির মুখে পড়ে ৩৮.৪ ওভারে ১৯৩ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬৪ আর ৫৩ রান করে করেন সাবেক ও বর্তমান অধিনায়ক মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসান।

১৯৪ রানের সহজ টার্গেট তাড়ায় ৬৩ বল হাতে রেখে ৭ উইকেটের দাপুটে জয় পায় এশিয়া কাপের এবারের আসরের আয়োজক দেশ পাকিস্তান। দলের জয়ে ৭৮ ও ৬৩ রান করে করেন ওপেনার ইমাম উল হক ও মোহাম্মদ রিজওয়ান।

বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এশিয়া কাপের ১৬তম আসরের সুপার ফোরের প্রথম ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক পাকিস্তান বনাম বাংলাদেশ। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

আগে ব্যাটিংয়ে নেমে নাসিম শাহের করা ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই সাজঘরে ফেরেন ওপেনার মেহেদি হাসান মিরাজ।

নাসিম শাহের শর্ট অব লেংথ বলে ফ্লিক করতে গিয়ে মিডউইকেটে ফখর জামানের হাতে সহজ ক্যাচ দিয়ে শূন্য রানে ফিরেন মিরাজ। তার বিদায়ে ১.১ ওভারে ০ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

আগের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে ১১২ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে সুপার ফোরে তুলে দিতে অগ্রণী ভূমিকা রাখেন মিরাজ।

আফগান পরীক্ষায় সফল হওয়ার কারণে পাকিস্তান ম্যাচেও মিরাজকে ওপেনিংয়ে নামানো হয়। এদিন সুবিধা করতে পারেননি জাতীয় দলের এই অলরাউন্ডার।

মিরাজ আউট হওয়ার পর ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি ওপেনার লিটন কুমার দাস। ১৩ বলে চার বাউন্ডারিতে ১৬ রান করা লিটন শাহিন শাহ আফ্রিদির অফ স্টাম্পের বাইরে শর্ট অব লেংথ বলে খোঁচা দিয়ে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন।

হারিস রউফের শর্ট বলে পুল করতে গিয়ে রউফের হাতেই ক্যাচ তুলে দিয়ে ফেরেন ওপেনার নাইম শেখ। তিনি ২৫ বলে চার বাউন্ডারিতে ২০ রানে ফেরেন।

৯.১ ওভারে দলীয় ৪৭ রানে হারিস রউফের দ্বিতীয় শিকার হন তাওহিদ হৃদয়। রউফের বলে বোল্ড হয়ে ফেরেন তাওহিদ।

পঞ্চম উইকেটে দলের হাল ধরেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। তাদের ১২০ বলে ১০০ রানের দায়িত্বশীল জুটিতে চাপ সামলে খেলায় ফেরে বাংলাদেশ। দলকে গর্ত থেকে টেনে তুলে ৫৩ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে পঞ্চাশ রান পূর্ণ করেন সাকিব।

একটা পর্যায়ে ৪ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ছিল ১৪৭ রান। এরপর চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে মাত্র ৪৭ রানে ৬ উইকেট হারিয়ে ৩৮.৪ ওভারে ১৯৩ রানে অলআউট হয় বাংলাদেশ।




এশিয়া কাপের সুপার ফোর, কার খেলা কবে

চন্দ্রদ্বীপ স্পোর্টস ডেস্ক : ব্যাপক নাটকীয়তার পর নিশ্চিত হল এশিয়া কাপের সুপার ফোরের চূড়ান্ত তালিকা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে আফগানিস্তানের টার্গেট ছিল ২৯২ রান। ৩৭.১ ওভার পর্যন্ত সুযোগ ছিল তাদের। শেষ বল পর্যন্ত কক্ষপথেই ছিল আফগানরা। তবে, এক বলে তিন রান নিতে ব্যর্থ হওয়া আর হিসেবের গড়মিলে আফগানিস্তানকে দেখা যাবে না শেষ চারের লড়াইতে

সুপার ফোরে খেলা হবে রবিন রাউন্ড পদ্ধতিতে। প্রথাগত সেমিফাইনালের বদলে এখানে ফাইনালের জন্য বেছে নেওয়া হয়েছে পয়েন্ট টেবিল পদ্ধতি। প্রতিটি দল এই পর্বে তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। সুপার ফোরের দুই ম্যাচেই থাকছে বাংলাদেশ। ৬ সেপ্টেম্বর বুধবার লাহোরে টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান। আর ৯ তারিখ কলম্বোতে খেলা স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে। আর সুপার ফোরের শেষ ম্যাচে ১৫ তারিখ খেলা হবে ভারতের বিপক্ষে। 

এক নজরে সুপার ফোরের সময়সূচি 

তারিখ  ম্যাচ   ভেন্যু 
০৬ সেপ্টেম্বর বাংলাদেশ বনাম পাকিস্তান  লাহোর
 ০৯ সেপ্টেম্বর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা কলম্বো
       ১০ সেপ্টেম্বর    ভারত বনাম পাকিস্তান কলম্বো
          ১২ সেপ্টেম্বর    ভারত বনাম শ্রীলঙ্কা কলম্বো
        ১৪ সেপ্টেম্বর পাকিস্তান বনাম শ্রীলঙ্কা কলম্বো
          ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ বনাম ভারত কলম্বো

সুপার ফোরের লড়াই শেষে শীর্ষে থাকা দুই দল মুখোমুখি হবে ফাইনালে। ১৭ সেপ্টেম্বরের সেই ফাইনালও হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।




পটুয়াখালীর বাউফলে গ্রীষ্মকালীন ক্রীড়া অনুষ্ঠান শুরু

পটুয়াখালী অফিস: পটুয়াখালীর বাউফলে মাধ্যমিক স্কুল, দাখিল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের গ্রীষ্মকালীন বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান শুরু হয়েছে। আজ (৫ সেপ্টেম্বর) মঙ্গলবার বাউফল পাবলিক মাঠে তেতুলিয়া জোনের (৩৭ টি স্কুল-মাদ্রাসার ) খেলার উদ্বোধন করেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ড।

জানা গেছে, প্রাথমিক পর্যায়ে উপজেলার ৬৭ টি মাদ্রাসা ও ৬২ মাধ্যমিক বিদ্যালয় ৪টি ভ্যানুতে বিভক্ত হয়ে খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে। জোনগুলো হচ্ছে তেতুলিয়া, লোহালিয়া, আলগী ও পায়রা। প্রতিযোগিতার বিষয়গুলো হচ্ছে ফুটবল (ছেলে মেয়ে), হ্যান্ডবল(ছেলে মেয়ে), কাবাডি (ছেলে মেয়ে), দাবা ও সাতার উম্মুক্ত।

জোন পর্যায়ে আগামী চারদিনের মধ্যে খেলাধুলা গুলো শেষ করার কথা রয়েছে। পরবর্তীতে উপজেলা পর্যায়ে চুড়ান্ত খেলার সময় নির্ধারণ করা হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদ সাবেক সদস্য সাংবাদিক হারুন অর রশিদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শরীরচর্চা শিক্ষক মন্ডলী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্য, এ ছাড়াও খেলাধুলা প্রেমিক মানুষের উপস্থিতি লক্ষ্যণীয়।




মাঠে খেলবেন একঝাঁক শোবিজ তারকা

‘আমরা বিশ্বকাপ চাই’ শীর্ষক স্লোগানে উদ্যোগটি নিয়েছে জি নেক্সট। এ উপলক্ষ্যে রাজধানীর একটি ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে আয়োজক প্রতিষ্ঠান জেনারেশন নেক্সট। অনুষ্ঠানে ৮ দলের দল অধিনায়ক ও অন্যান্য তারকারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, এতে আটটি টিম অংশ নেবে। প্রতি টিমে মেন্টর বা উপদেষ্টা হিসেবে থাকবেন একজন সাবেক ক্রিকেট তারকা। দলগুলোর নেতৃত্ব দেবেন আটজন পরিচালক। তারা হলেন সালাহউদ্দিন লাভলু, গিয়াসউদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী, রায়হান রাফি, মোস্তফা কামাল রাজ, দীপঙ্কর দীপন, শিহাব শাহীন।

আয়োজক সূত্রে জানা গেছে, ২৮-৩০ সেপ্টেম্বর টানা তিন দিনে শেষ হবে তারকাদের ক্রিকেট খেলার এ টুর্নামেন্ট। খেলা অনুষ্ঠিত হবে মিরপুর ইনডোর স্টেডিয়ামে।

খেলায় অংশে নেবেন আফরান নিশো, পরীমণি, সাইমন সাদিক, রাশেদ মামুন অপু, সিয়াম আহমেদ, তমা মির্জা, ইরেশ যাকেরসহ আরও অনেক তারকা। বেশ কয়েকদিন ধরেই চলছে প্র্যাকটিস। প্রতিটি দলই নিজেদের চ্যাম্পিয়ন করতে প্রস্তুতি নিচ্ছে। তবে সবার প্রধান লক্ষ্য, ক্রিকেটের উন্মাদনা বিশ্বকাপ জয়ের স্বপ্নে সারা দেশের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া।




নেপালকে উড়িয়ে সুপার ফোরে ভারত

স্পোর্টস ডেস্ক : বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নেপালকে ১০ উইকেটে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে উঠেছে ভারত। বৃষ্টির কারণে ভারত-পাকিস্তান মহারণ ভেস্তে গিয়েছিল। নেপালের বিপক্ষেও সেই আশঙ্কা ছিল। কাট-অফ সময়ের ৫ মিনিট আগে খেলা শুরু করেন আম্পায়ারেরা।

প্রথমে ভারতের সামনে টার্গেট ছিল ৫০ ওভারে ২৩১ রান। পরে বৃষ্টির কারণে লক্ষ্য কমে দাঁড়ায় ২৩ ওভারে ১৪৫ রান। আরামসে সেই রান তুলে ফেলেন রোহিত শর্মারা। ফলে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ এ থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার ফোরে গেল ভারত। এই গ্রুপ থেকে প্রথম দল হিসেবে জায়গা করেছে পাকিস্তান। আর পাকিস্তানের পরে এবার ভারতের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিলো নেপাল।

কাট-অফ সময়ের ৫ মিনিট আগে খেলা শুরু করতে পারেন আম্পায়ারেরা। প্রথমে ভারত রান তাড়া করতে নেমে ২.১ ওভারে যখন ভারতের রান বিনা উইকেটে ১৭, তখনই আবার বৃষ্টি শুরু হয়।

বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। সময় নষ্ট হওয়ায় ভারতের লক্ষ্য কমে দাঁড়ায় ২৩ ওভারে ১৪৫ রান। তাতে অবশ্য সমস্যা হয়নি ভারতের। ওভার কমে যাওয়ায় আক্রমণাত্মক ক্রিকেট খেলেন রোহিত ও শুভমান গিল। ৩৯ বলে অর্ধশত রান পূর্ণ করেন রোহিত।

১৪ ওভারেই ১০০ রানের জুটি গড়েন তারা। দ্রুত খেলা শেষ করার চেষ্টা করছিলেন ভারতের দুই ওপেনার। শুভমানও নিজের অর্ধশত রান পূর্ণ করেন। শেষ পর্যন্ত ১৭ বল বাকি থাকতে ১০ উইকেটে ম্যাচ জিতে যায় ভারত। রোহিত ৭৪ ও শুভমান ৬৭ রান করে অপরাজিত থাকেন।

এর আগে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ভারতের ক্যাচ মিসের মহড়ায় উড়ন্ত সূচনা করে নেপাল। তাদের দুই ওপেনার কুশাল বুর্তাল ও আসিফ শেখ উদ্বোধনীতে ৯.৫ ওভারে ৬৫ রানের জুটি গড়েন।

২৫ বলে ৩টি চার আর ২টি ছক্কার সাহায্যে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলে ফেরেন ওপেনার কুশাল বুর্তাল। এরপর ব্যাটিং বিপর্যয়ে পড়ে ৬৭ রানে নেপাল হারায় ৫ উইকেট। ৯৭ বলে ৫৮ রান করে ফেরেন আসিফ শেখ।




৮৯ রানের দাপুটে জয়ে বাংলাদেশের সুপার ফোর নিশ্চিত

চন্দ্রদীপ স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ড অনুযায়ী আফগানিস্তানের দরকার ছিল ৩৩৫ রান। আর বাংলাদেশের জন্য লক্ষ্য ছিল বড় ব্যবধানের জয়। ৩৩৪ রানের বড় সংগ্রহের পর সমীকরণ ছিল সহজ। এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে টিকে থাকতে হলে কেবল জয় পেলেই হতো না, একইসঙ্গে নজর ছিল রানরেটের দিকেও। হাতের নাগাল থেকে প্রায় ছুটে যাওয়া ম্যাচে সেই কাজটাই মনে হচ্ছিল অসম্ভব। কিন্তু বাংলাদেশ ম্যাচে ফিরেছে। বড় ব্যবধানের জয় নিশ্চিত করেছে সুপার ফোরের অংশগ্রহণ।

ম্যাচটা যখনই হাতের নাগালে মনে হচ্ছিল, তখনই যেন বাংলাদেশকে এক পশলা স্বস্তি এনে দিলেন মেহেদী হাসান মিরাজ। ভয়ঙ্কর হয়ে ওঠা নাজিবুল্লাহ জাদরানকে ফিরিয়েছেন এই স্পিনার। এরপর শরীফুলের বলে মুশফিকের দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফিরেছেন হাশমতউল্লাহ শহিদী। এই দুই উইকেটের পর বাংলাদেশকে খুব একটা ভাবতে হয়নি। আফগানদের মিডল অর্ডার আর লোয়ার অর্ডার গুড়িয়ে দিয়েছে দ্রুতই। জয় এসেছে ৮৯ রানে।

অথচ আফগানদের শুরুটা ছিল একেবারেই মন্থর। দ্বিতীয় ওভারেই বিপজ্জনক রাহমানউল্লাহ গুরবাজকে ফিরিয়ে দেন শরীফুল ইসলাম। রিভিউ নিয়েও পার পাওয়া হয়নি তার। দ্বিতীয় উইকেট জুটিতে এসেছে ৭৮ রান। রহমত শাহ আর ইব্রাহিম জাদরান আফগানদের রেখেছেন জয়ের পথেই।

চিন্তায় ফেলে দেওয়া জুটি ভেঙেছেন তাসকিন আহমেদ। রহমতকে ফিরিয়েছেন তিনি সরাসরি বোল্ডে। এরপর অবশ্য স্বস্তি আসেনি। আরও একটা বড় জুটি হতাশ করেছে টাইগার বোলারদের। জাদরান এবং অধিনায়ক হাশমতউল্লাহ শহিদীর জুটি থেকে এসেছে ৫২ রান।

১৯৩ রানে মিরাজের বলে বোল্ড হয়ে সুবাদে নাজিবুল্লাহ জাদরান। ফেরার আগে খেলেছেন ৭৪ বলে ৭৫ রানের অসাধারণ এক ইনিংস। এরপরেই মূলত ধ্বস নেমেছে আফগান ইনিংসে। তিন রান পরেই উইকেটের পেছনে মুশফিকের দুর্দান্ত ক্যাচের সুবাদে সাজঘরে শহিদি। তার ব্যাট থেকে এসেছে ৫১ রান।

২১২ রানে গুলবাদিন নাইব ফিরেছেন শরীফুলের আরও এক দুর্দান্ত ডেলিভারির সুবাদে। পরের দুই ওভারে এসেছে আরও দুই উইকেট। মোহাম্মদ নবী ফিরেছেন তাসকিনের বলে। আর করিম জানাত ফিরেছেন রান উইকেটের শিকার হয়ে।

ম্যাচের ৪৫ তম ওভারে দুই উইকেটে আফগানদের ইনিংস শেষ করেছেন তাসকিন। ছয় মারতে গিয়ে হিট উইকেটে আউট হন মুজিব উর রহমান। আর সাকিবকে ক্যাচ দিয়ে ফিরেছেন রশিদ খান। ২৪৫ রানেই থেমেছে আফগানদের ইনিংস।




ইরানকে হারাল বাংলাদেশ

চন্দদ্বীপ নিউজ ডেক্স: ‘শেষ ভালো তো, সব ভালো’ বাংলার এই প্রবাদের সঙ্গী হয়েছে বাংলাদেশ হকি দল। বিশ্বকাপ বাছাই ফাইভ এ সাইড এশিয়া হকিতে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ৭-৬ গোলে ইরানকে হারায়। প্রথমবারের মতো সিনিয়র হকি দল ফাইভ এ সাইড হকিতে অংশগ্রহণ করে পঞ্চম স্থান অর্জন করল।

ইরানের বিপক্ষে জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে বাংলাদেশকে। বাংলাদেশ প্রথম চার বার ম্যাচে লীড নিলেও চারবারই ইরান সমতা আনে। ৪-৪ স্কোরলাইন হওয়ার পর বাংলাদেশ টানা দুই গোল করে। ইরান আরেক গোল করে আবার ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। ২৭ মিনিটে সারওয়ার আরেকটি গোল করলে স্কোরলাইনের ব্যবধান বেড়ে ৭-৫ হয়। ২৯ মিনিটে ইরান গোল করলে আবার ম্যাচের উত্তেজনা বেড়ে যায়। শেষ পর্যন্ত ৭-৬ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

বাংলাদেশের সাত গোলের মধ্যে সারওয়ার তিনটি, সাইফুল আলম, দীন মোহাম্মদ, আবেদ উদ্দিন ও মোহাম্মদ হোসেন একটি করে গোল করেন।

ফাইভ এ সাইড হকিতে বাংলাদেশের নারী ও পুরুষ উভয় দল অংশগ্রহণ করেছিল। নারী দল অস্টম এবং পুরুষ পঞ্চম হয়ে টুর্নামেন্ট শেষ করেছে। এই সংস্করণের হকিতে নারী ও পুরুষ উভয় সিনিয়র দলের অংশগ্রহণ এবারই প্রথম



একদিন আগেই ভারতের বিপক্ষে পাকিস্তানের একাদশ

চন্দ্রদীপ ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচের আগের দিন একাদশ ঘোষণা করার ঘটনা নতুন কিছু নয়। তবে বড় ইভেন্টের আগে নেপালের বিপক্ষে প্রথম এমন ঘটনা ঘটায় পাকিস্তান। সেই ম্যাচটির আগে তারা ১৮ ঘণ্টা আগেই একাদশ ঘোষণা করেছিল। এবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষেও একই কাজ করলো বাবর আজমের দল। ম্যাচ শুরুর ১৯ ঘণ্টা আগেই তারা একাদশ ঘোষণা করেছে। এর আগে নেপাল তুলনামূলক দুর্বল হওয়ায় পাকিস্তানের অগ্রিম একাদশ ঘোষণায় চমক থাকলেও, তেমন অস্বাভাবিক মনে হয়নি। এবার ভারতের বিপক্ষে তারা সাহসই দেখিয়েছে বলা চলে!

আগামীকাল (শনিবার) বিকেল সাড়ে ৩টায় ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামবে পাকিস্তান। অন্যদিকে এই ম্যাচ দিয়ে এশিয়া কাপের ১৬তম আসরের যাত্রা শুরু করবে রোহিত শর্মার দল।




ব্যাটিংয়ে ভালো করতে না পারায় হতাশ সাকিব

স্পোর্টস ডেস্ক : চলতি এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার মাঠে নেমেছিল বাংলাদেশ দল। তবে ব্যাটিং ব্যর্থতার কারণে ম্যাচটিতে জয় তুলে আনতে পারেনি সাকিব আল হাসানের দল। বল হাতে দলের বোলাররা নিজেদের সাধ্যমত চেষ্টা চালিয়ে গেলেও, ব্যাটারদের করা ১৬৪ রান মোটেও যথেষ্ট ছিল না বাংলাদেশের জয়ের জন্য। ফলে ৫ উইকেটের হার নিয়ে এশিয়া কাপ শুরু করল টাইগাররা।

এদিন দলের হয়ে দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং নাঈম শেখ কেউই পাননি বলার মতো রান। একই পথে হেঁটেছেন অধিনায়ক সাকিবও, করেছেন মোটে ৫ রান। যে কারণে ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্যাটিং নিয়ে আক্ষেপ ঝরেছে সাকিবের নিজের এবং দলের ব্যাটিং নিয়ে। জানিয়েছেন তার দায়িত্ব নেওয়ার কথাও।

সাকিব বলছিলেন, ‘রান পর্যাপ্ত ছিল না। এটি ৩০০ রান করার মতো উইকেট নয়। তবে আমাদের ২২০-২৩০ রান করা দরকার ছিল। ব্যাটিংয়ে দায়িত্ব নিতে হবে। আমি তা করতে পারিনি। আমরা ব্যাটিংয়ে ভালো করিনি। সামনে বড় ম্যাচ আছে আমাদের। যখন দেখা গেল তারা ৩০ রানে ৩ উইকেট হারিয়েছে তখন আমাদের আরও কিছু উইকেট দরকার ছিল। দুর্ভাগ্যজনকভাবে আমরা তা নিতে পারিনি। বোলাররা চেষ্টা করেছে কিন্তু আমাদের বোর্ডে পর্যাপ্ত রান ছিল না।’

প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের ৩৬ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বসে টাইগাররা। ম্যাচ শেষে অবশ্য সেই কারণও খোলাসা করেছেন সাকিব। বলেন, ‘শুরুর দিকে কিছুটা নার্ভাসনেস ছিল, শুরুতে আমাদের মধ্যে কিছুটা নার্ভাসনেস ছিল কিন্তু ২০ ওভারের দিকে ব্যাটিং করা সহজতর মনে হয়েছে। অনেকের জন্যই বিদেশে এটি প্রথম এশিয়া কাপ ছিল।’