বিশ্বকাপের পর্দা উঠছে আজ 

চন্দ্রদ্বীপ স্পোর্টস ডেস্ক: ২০১৯ সালের ১৪ জুলাই নাটকীয় এক ফাইনালের পর পর্দা নেমেছিল ক্রিকেট বিশ্বকাপের। ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের সেই ফাইনালকে সর্বকালের সেরা ওয়ানডে ম্যাচ হিসেবেই বিবেচনা করেন অনেকে। মাঝে পেরিয়ে গিয়েছে চার বছর। এই চার বছরে অনেক কিছুই বদলেছে ক্রিকেট দুনিয়ায়। সবকিছুর পর আজ (৫ অক্টোবর) থেকে আবার শুরু হচ্ছে বিশ্বক্রিকেটের বড় এই আসর।



আজ মাশরাফির জন্মদিন

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে সফল সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার জন্মদিন আজ (৫ অক্টোবর)। ১৯৮৩ সালের আজকের এই দিনে নড়াইলে জন্মগ্রহণ করেন তিনি। জীবনের ৩৯ বসন্ত পেরিয়ে ৪০তম বসন্তে পৌঁছে গেলেন মাশরাফি।

নড়াইল জেলার মহিষখোলা গ্রামে নানার বাড়িতে জন্ম গ্রহণ করেছিলেন এই কিংবদন্তি ক্রিকেটার।

মাতামহ ডাকনাম রাখেন কৌশিক। তিনি নড়াইলে এই নামেই বেশি পরিচিত। মাশরাফির বাবা গোলাম মোর্তজা ও মা হামিদা মোর্তজা।
২০০৬ সালের ৭ সেপ্টেম্বর মাশরাফি-সুমি দম্পতির বিয়ে হয়।

মাশরাফির জন্মের ঠিক ৩১ বছর পর ২০১৪ সালের ৫ অক্টোবর একই দিনে মাশরাফি বিন মুর্তজা ও সুমনা হক সুমির ঘরে দ্বিতীয় সন্তান জুনিয়র মাশরাফি পুত্র সাহেল মুর্তজার জন্ম হয়। সাহেল রাজধানী ঢাকার একটি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করছেন।
কাকতালীয়ভাবে একই দিনে বাবা-ছেলের জন্মদিন হওয়াতে পরিবারে যেমন বাড়তি আনন্দের বাতাস বয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বাবা-ছেলেকে শুভেচ্ছা জানাতে ঝড় ওঠে।

বাংলাদেশ দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ফরম্যাট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। নড়াইল এক্সপ্রেস খ্যাত তারকা পেসার সর্বমোট লাল-সবুজের জার্সিতে খেলেছেন ৩১০ আন্তর্জাতিক ম্যাচ।

আন্তর্জাতিক ক্রিকেটের এই তারকা মাশরাফি ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০২২ সালের ২৬ শে ডিসেম্বর থেকে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পালন করছেন।




এশিয়ান গেমস ক্রিকেট : হারতে হারতে জয়, সেমিফাইনালে বাংলাদেশ

চন্দ্রদীপ ডেস্ক : মর্নিং শোজ দ্য ডে— এই প্রবাদকে ভুল প্রমাণ করতেই যেন আজ খেলল বাংলাদেশ। এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে টাইগারদের শুরুটা হয়েছিল চরম ব্যাটিং বিপর্যয় দিয়ে। কিন্তু শেষটা তারা রাঙিয়েছে দারুণ এক জয় দিয়ে।

তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ মালয়েশিয়ার বিপক্ষে ৩ রানে ৩ উইকেট হারিয়ে অপ্রত্যাশিত ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। প্রাথমিক এই ব্যাটিং ব্যর্থতার পর অধিনায়ক সাইফ হাসানের ওয়ানডে মেজাজের এক ফিফটিতে টেনেটুনে ১১৬ রান করে টাইগাররা। এই পুঁজি নিয়ে ইনিংসের শেষ বল পর্যন্ত চলে তুমুল লড়াই। শেষ বলে মীমাংসা হওয়া ম্যাচে বাংলাদেশ জয় পায় ২ রানে।

এশিয়ান গেমস ক্রিকেটে এবার মেয়েদের দল ব্রোঞ্জ জিতেছিল। এই ম্যাচের একপর্যায়ে মনে হয়েছিল, ছেলেদের কপালে বুঝি সেটিও জুটছে না! ব্যাটিং ব্যর্থতার পর লড়াইটা মূলত জমিয়ে তুলেছেন বোলাররা। বাংলাদেশের চেয়ে তুলনামূলক দুর্বল দলের কাছে হারটা ঠেকিয়েছেন জাতীয় দলের বাইরে থাকা স্পিন অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। শেষ ওভারে মালয়েশিয়ার দরকার ছিল ৫ রান। স্ট্রাইকে তাদের ফিফটি হাঁকানো ব্যাটার থাকলেও তাকে দমিয়ে রাখেন আফিফ।

জিজিয়াং বিশ্ববিদ্যালয়ের ছোট্ট গ্যালারির দর্শকদের মধ্যে তখন পিনপতন নীরবতা। শেষ ওভারের প্রথম তিন বলে রান নেই, ৪র্থ বলে উইকেট, ৫ম বলে ১ রান— ফলে শেষ বলে মালয়েশিয়ার প্রয়োজন হয় ৪ রান। আফিফের বলে মালয়েশিয়ান ব্যাটসম্যান সজোরে ব্যাট চালান। ঠিকমতো টাইমিং না হওয়ায় এক রান হয়, আর তাতে ২ রানের জয় নিশ্চিত করে বাংলাদেশ।

ক্রিকেটে মালয়েশিয়া দুর্বল দল। সেই দুর্বল দলের বিপক্ষেই হারতে বসেছিল বাংলাদেশ। এক সময় জয়ের সম্ভাবনা প্রায় শেষই হয়ে গিয়েছিল। শেষ দুই ওভারে প্রয়োজন ছিল মাত্র ১০ রান। শেষ ওভারে মাত্র ৫ রান। তখনও স্ট্রাইকে ছিলেন ফিফটি করা ব্যাটসম্যান ভিরেন্দীপ সিং। অধিনায়ক সাইফ হাসান শেষ ওভারে বল তুলে দেন অভিজ্ঞ আফিফ হোসেন ধ্রুবর হাতে।

সেই আস্থার যোগ্য প্রতিদান দিয়েছেন আফিফ। দুর্দান্তভাবে তিনি শেষ ওভারে বল করেন। প্রথম তিন বলে ইনফর্ম ভিরেন্দীপ রানই নিতে পারেননি। চতুর্থ বলে ডিপ মিড-উইকেট দিয়ে শট খেলতে গিয়ে আউট হন। তখনই বাংলাদেশের দিকে ম্যাচটি হেলে পড়ে। ম্যাচ টাই করতে মালয়েশিয়ার প্রয়োজন ছিল একটি চার। শেষ দুই বলে তারা মাত্র এক রান করে নেওয়ায় হাফ ছেড়ে বাঁচে বাংলাদেশ।




প্রস্তুতি ম্যাচে আজ ইংল্যান্ডের মুখোমুখি টাইগাররা

যদিও প্রথম প্রস্তুতি ম্যাচের আগে শঙ্কা হিসেবে দেখা দিয়েছিলো, সাকিবের ইনজুরি। তবে পরে জানা গেলো, এই ইনজুরি খুব বড় নয়। তার প্রথম ম্যাচ খেলতে না পারার যে গুঞ্জন, সেটাও সঠিক নয়। সাকিব খেলতে পারবেন।

 

আবার আজ বৃষ্টির শঙ্কাও রয়েছে গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে। এরই মধ্যে এই মাঠে ভেস্তে গেছে ইংল্যান্ড ও ভারতের প্রস্তুতি ম্যাচ। আজও কী তেমনটা হবে? বৃষ্টির পূর্বাভাস থাকায় সে শঙ্কাও তৈরি হয়েছে।

যদিও গতকাল থেকে গুয়াহাটিতে রোদ উঠেছে। বাংলাদেশ দলের ক্রিকেটাররা ঐচ্ছিক অনুশীলনে গিয়েছিলেন। অনুশীলন করেছেন চার ক্রিকেটার- মাহমুদ উল্লাহ, মোস্তাফিজুর রহমান, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ। ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে যথাসাধ্য বিশ্রাম এবং ফিট থাকার চেষ্টা করছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

প্রস্তুতি ম্যাচে ইংলিশদের বিপক্ষে বাড়তি শক্তিও ক্ষয় করতে রাজি নয় বাংলাদেশ। কারণ, আজ থেকে ঠিক আটদিন পরই এই ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। সুতরাং, প্রস্তুতি ম্যাচটা প্রস্তুতির মতোই সারতে চায় টাইগাররা। সুতরাং, কেমন হতে পারে আজকের ম্যাচ? সে দিকে তাকিয়ে সবাই।




বিশ্বকাপ মাতাবেন যে ৫ কনিষ্ঠ ক্রিকেটার

কাউন্ট ডাউন হিসেব করলে আর মাত্র চারদিন পর শুরু হবে ক্রিকেট সবচেয়ে বড় আসর। এবারের মঞ্চে উঠছেন বিশ্বের ৫ কনিষ্ঠ তারকা ক্রিকেটার। যাদের মধ্যে রয়েছে ক্রিকেটীয় প্রতিভা প্রদর্শনের অপার সম্ভাবনা। এসব তারকা ক্রিকেটারের মধ্যে কয়েকজনের বয়স এখনো কুড়ি পার হয়নি। আবার কারো বয়স এখনও কুড়ির কোটায়।

তানজিম হাসান সাকিব:
এ তালিকায় রয়েছেন বাংলাদেশের ক্রিকেটার তানজিম হাসান সাকিব। তবে তিনি ৫ কনিষ্ঠ তারকাদের মধ্যে সবার বড়। অর্থাৎ এই প্রতিবেদনে উল্লেখিত কনিষ্ঠ ক্রিকেটারদের মধ্যে যিনি সবার বড়, তিনি হলেন তানজিম সাকিব।

তানজিম সাকিব অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী একজন ডানহাতি পেসার। মাত্র ২০ বছর ৩৪১ দিন বয়সেই তিনি লাল-সবুজের জার্সিতে বিশ্বকাপে জায়গা করে নিয়েছেন।

এশিয়া কাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দলে অভিষেক হয়েছে তার। ক্যারিয়ারের শুরুটা বেশ ভালোই রাঙিয়েছেন এই পেসার। অভিষেক ম্যাচেই শূন্য রানে আউট করেছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মাকে। ওই ম্যাচে ৩৬ রান খরচ করে তিনি ২ উইকেট শিকার করেন। ব্যাট হাতেও করেন অপরাজিত ১৪ রান।

রিয়াদ হাসান:
তালিকায় তানজিম সাকিবের পরের অবস্থানে রয়েছেন আফগানিস্তানের টপঅর্ডার ব্যাটার রিয়াজ হাসান। তিনি তানজিম হাসানের চেয়ে ৩০ দিনের ছোট। বিশ্বমঞ্চে উঠতে তার সময় লেগেছে মাত্র ২০ বছর ৩১০ দিন। গত বছরের জানুয়ারি মাসে নেদারল্যান্ডসের বিপক্ষে তার ওয়ানডে অভিষেক ঘটে। এখন পর্যন্ত ৫টি ম্যাচ খেলে তার রানের সংগ্রহ ১২০।

বিক্রমজিৎ সিং:
তৃতীয় স্থানে রয়েছেন নেদারল্যান্ডসের অলরাউন্ডার বিক্রমজিত সিং। ২০ বছর ২৪১ দিন বয়সেই বিশ্বকাপের জার্সি গায়ে জড়ানোর সুযোগ পেয়েছেন ভারতীয় বংশোদ্ভত এই ডাচ্ ক্রিকেটার। গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে তার ওয়ানডে অভিষেক ঘটে। এখন পর্যন্ত তিনি ২৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ৪ হাফসেঞ্চুরি হাঁকিয়ে ৮০৮ রানের মালিক তিনি।

আরিয়ান দত্ত:
তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন নেদারল্যান্ডসের ডানহাতি অফস্পিনার আরিয়ান দত্ত। ২০২১ সালের স্কটল্যান্ডের বিপক্ষে তার ওয়ানডে অভিষেক ঘটে। এখন পর্যন্ত তিনি ২০ উইকেট শিকার করেছেন।

নুর আহমেদ:
সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে যিনি এবারের বিশ্বকাপের আসর মাতাবেন, তার নাম নুর আহমেদ। মাত্র ১৮ বছর ২৫৩ দিন বয়সেই তিনি আফগানিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন।

রশিদ-মুজিবদের সাথে নুরও প্রতিপক্ষ দলের ব্যাটারদের ঘায়েল করার চেষ্টায় থাকবেন। ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় ফ্যাঞ্চাইজি ভারতীয় প্রিমিয়ার লিগে (আইপিএল) গুজরাট টাইটানের হয়ে খেলে সবার নজরে এসেছেন এই বাঁহাতি স্পিনার।




বিশ্বকাপে যেমন বাংলাদেশ চান প্রধানমন্ত্রী

চন্দ্রদ্বীপ স্পোর্টস ডেস্ক: আর মাত্র দিন কয়েক বাদেই ভারতের মাটিতে বিশ্বক্রিকেটের মর্যাদাপূর্ণ ‍টুর্নামেন্ট বিশ্বকাপের ১৩তম আসর শুরু হবে। সেখানে সর্বোচ্চ সাফল্য পেতে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে টিম টাইগার্স। ইতোমধ্যে ভারতের মাটিতে তাদের শুরু প্রস্তুতিটা ভালোই হয়েছে। প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা। এভাবে বিশ্বকাপের মূলপর্বেও ভালো ফল বয়ে আনুক- এমনটাই প্রত্যাশা প্রধানমন্ত্রী শেখ হাসিনার।



সেলিব্রেটি ক্রিকেট লিগে তারকাদের মারামারি, ছয়জন আহত

চন্দ্রদীপ ডেস্ক : ঢাকায় শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয় ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’। আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দলকে উৎসাহ দিতেই মূলত এই আয়োজন। শোবিজ অঙ্গনের তারকারা রীতিমতো কোমরে দড়ি বেঁধেই নামছেন ২২ গজের লড়াইয়ে। তবে গ্রুপ পর্বের ম্যাচ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) নির্মাতা মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের দলের খেলা চলাকালীন মাঠে থাকা দুই দলের সতীর্থদের মধ্যে উত্তেজনা ছাড়িয়ে পড়ে।

পরিস্থিতি স্বাভাবিক হলে ফের খেলা শুরু হয়।
ম্যাচ শেষে শুক্রবার রাত সাড়ে ১১টার পর ফের উত্তেজিত হয়ে পড়ে দুই দলের সতীর্থরা। যা এক সময় মারামারিতে রূপ নেয়। সেখানে নির্মাতা মোস্তফা কামাল রাজ ও অভিনেতা শরীফুল রাজ গায়ে হাত তোলেন বলে অভিযোগ তোলেন নায়িকা রাজ রিপা।

কান্নাজড়িত কণ্ঠে এর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান এই নায়িকা।
মারামারিতে আহত হওয়া খেলোয়াড়দের রাজধানীর জাতীয় অর্থোপেডিক্স হসপিটালে ভর্তি করানো হয়েছে। আহতরা হলেন শিশির সরদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ।

দীপঙ্কর দীপনের দলের খেলোয়াড় নায়ক জয় চৌধুরী জানান, নির্মাতা রাজ অভিনেতা মনোজ প্রামাণিককে মেরে ফেলার হুমকিও দেন।

এ ছাড়া আয়োজকদের নামে ম্যাচ পাতানোর অভিযোগ এনেছেন তিনি।
তারকা

নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা মনির খান শিমুল খেলছেন দীপঙ্কর দীপনের দলে। এই অভিনেতাও ম্যাচ পাতানোর অভিযোগ তোলেন আয়োজকদের বিরুদ্ধে। একইসঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

তবে নির্মাতা দীপঙ্কর দীপন ও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ বিষয়ে অফিসিয়াল বক্তব্য ও ব্যাখ্যা দেবেন তারা।

অন্যদিকে, নির্মাতা মোস্তফা কামাল রাজ ও তার দলের সদস্যরা মারামারিতে জড়ানোর পরেই মাঠ ছাড়েন। তাই এসব অভিযোগের বিষয়ে তাদের কারো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামে মোস্তফা কামাল রাজের দল। নির্ধারিত ছয় ওভারে ১১৯ রান সংগ্রহ করে তারা। লক্ষ্য তাড়া করতে ব্যাটিংয়ে নেমে দীপঙ্কর দীপনের টিম সমানুপাতিক হার তুললেও শেষ পর্যন্ত নির্ধারিত ৬ ওভারে ১১২ রান করতে সক্ষম হন তারা। ফলে ৭ রানে হরে যায় দীপঙ্কর দীপনের টিম।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দেশের শোবিজ তারকাদের নিয়ে প্রথমবারের মতো শুরু হয় ‘সেলিব্রেটি ক্রিকেট লীগ’। প্রায় দু সপ্তাহ প্র্যাকটিস শেষে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে থেকে শুরু হওয়া এই আয়োজনের পর্দা নামবে ৩০ সেপ্টেম্বর।

এই সেলিব্রেটি ক্রিকেট লিগে (সিসিএল) মোট আটটি দলে ভাগ হয়ে লড়ছেন শোবিজের কলাকুশলীরা। প্রতি দলে নারী-পুরুষ তারকারা অংশ নিচ্ছেন। এসব দলের নেতৃত্বে দিচ্ছেন, গিয়াসউদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপঙ্কর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী।

বিশ্বকাপে বাংলাদেশ দলকে উৎসাহ দিতেই এ আয়োজন―এমনটাই জানিয়েছেন আয়োজকরা। এক বার্তায় তারা বলেছেন, ‘বিশ্বকাপ জেতার মতো সক্ষমতা বাংলাদেশের আছে। এখন শুধু প্রয়োজন দেশজুড়ে সমর্থন, যেটা খেলোয়াড়দের উৎসাহ দেবে। এই বিশ্বাস থেকেই তারকারা সবাই এক হয়েছেন।’




বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে শ্রীলংকাকে হারিয়ে দাপুটে জয় টাইগারদের

স্পোর্টস ডেস্ক : একদিকে মাঠের পারফরম্যান্সে সাম্প্রতিক সময়টা ভালো কাটেনি বাংলাদেশের। অন্যদিকে, দুই সিনিয়র ক্রিকেটারের দ্বন্দ্বে টালমাটাল অবস্থা। আগে থেকেই বিশ্বকাপ স্কোয়াডে নেই তামিম ইকবাল, চোটের কারণে প্রস্তুতি ম্যাচে নামা হলো না সাকিব আল হাসানেরও। দুজনের অনুপস্থিতিতে টাইগারদের সবচেয়ে বড় স্বস্তির বিষয় ওপেনিংয়ে দারুণ কিছুর ইঙ্গিত পাওয়া। লিটন দাস ও তরুণ তানজিদ হাসান তামিমই যে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের ভিত গড়ে দিয়েছেন। এরপর মেহেদী মিরাজ ও মুশফিকুর রহিমরা বাকি কাজ সেরেছেন, ফলে বাংলাদেশ ৭ উইকেটের দাপুটে এক জয় পেয়েছে।

সর্বশেষ এশিয়া কাপে দুবারের মুখোমুখি দেখায় লঙ্কানদের হারাতে পারেনি বাংলাদেশ। বিশ্বকাপের আগে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিতে এসে কাঙ্ক্ষিত জয় তুলে নিয়েছে। সাকিববিহীন ম্যাচে অধিনায়কত্ব পাওয়া মিরাজ ব্যাটে-বলে দারুণ অবদান রেখেছেন।

নিয়ন্ত্রিত বোলিংয়ের (৩২/১) পর ব্যাট হাতেও পেয়েছেন ব্যক্তিগত অর্ধশতক। তার আগে প্রতিভা দেখিয়ে জাতীয় দলে ডাক পাওয়া তানজিদ তামিম ম্যাচটিতে সেঞ্চুরির আশাও জাগিয়েছিলেন। একইসঙ্গে রানে ফিরেছেন আরেক ওপেনার লিটন দাস। তিনিও দীর্ঘ সময় পর ফিফটি পেয়েছেন, যা মূল ম্যাচের আগে অনেকটা ফুরফুরে রাখবে বাংলাদেশকে।

ভারতের গুয়াহাটিতে লঙ্কানদের দেওয়া ২৬৪ রানের জবাবে শুরু থেকেই দারুণ বোঝাপড়া দেখিয়েছেন লিটন-তামিম। দুজনের ওপেনিং কেমন করবে, সর্বত্র যখন এই আলোচনা চলছিল তখন তারা জবাবটা দিলেন মাঠে। যা বিশ্বকাপের মতো মূল আয়োজনেও নিশ্চয়ই তারা ধরে রাখতে চাইবেন। কাসুন রাজিথা ও মাথিশা পাথিরানাদের এশিয়া কাপে খেলতে বেশ বেগ পেতে হয়েছিল টাইগার ব্যাটারদের। তাদের সঙ্গে লাহিরু ‍কুমারা ও দিলশান মাদুশাঙ্কা যোগ দিলেও লিটন-তামিমদের ভড়কে দিতে পারেননি।




বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়লো টাইগাররা

বাংলাদেশ বিমানের চার্টার্ড ফ্লাইটে ভারত গেছেন সাকিব-মুশফিকরা। দলের খেলোয়াড়রা সবাই গেছেন একই ফ্লাইটে।

হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ কোচিং স্টাফের সব সদস্যও দলের সঙ্গে গেছেন। একই ফ্লাইটে চড়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও।

ওই ম্যাচের আগে শুধু একটি দিন হাতে পাবে টাইগার ক্রিকেটাররা। বাংলাদেশ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে একই স্টেডিয়ামে ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে। এরপর ওখান থেকে রওয়ানা হবে হিমাচল প্রদেশে ধর্মশালা স্টেডিয়ামের উদ্দেশ্যে।

৫ অক্টোবর শুরু এবারের ওয়ানডে বিশ্বকাপ। বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ধর্মশালায়।




বিশ্বকাপের ১০ দলের স্কোয়াড একনজরে

চন্দ্রদ্বীপ স্পোর্টস ডেস্ক:আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে শুরু হচ্ছে বিশ্ব ক্রিকেটের মর্যাদাপূর্ণ আসর ওয়ানডে বিশ্বকাপ। অংশগ্রহণকারী ১০ দলের মধ্যে শেষ দল হিসেবে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ।