দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের মেয়েদের ঐতিহাসিক জয়

ইস্ট লন্ডনের বাফেলো পার্কে সিরিজের প্রথম ওয়ানডেতে প্রোটিয়া নারীদের রীতিমত উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। ম্যাচটি তারা জিতেছে ১১৯ রানের বিশাল ব্যবধানে

ওয়ানডেতে বাংলাদেশ নারী দলের রানের হিসেবে এটাই সবচেয়ে বড় জয়। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেছে নিগার সুলতানা জ্যোতির দল। ম্যাচসেরা হয়েছেন মুর্শিদা খাতুন।

নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ গড়ে দক্ষিণ আফ্রিকার সামনে ২৫১ রানের চ্যালেঞ্জিং পুঁজি ছুড়ে দিয়েছিল বাংলাদেশ। নাহিদা-রাবেয়াদের তোপে ৭৬ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে প্রোটিয়ারা। একশর আগে হারায় ৮ উইকেট।

হাল ধরে পরাজয়ের ব্যবধান কমানোর চেষ্টা করেছেন সাত নম্বরে নামা এলিজ-মারি মারক্স। শেষ ব্যাটার হিসেবে তিনিই আউট হয়েছেন ৩৫ করে। ৩৬.৩ ওভারে ১৩১ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশের নাহিদা আক্তার নেন ৩টি উইকেট। সুলতানা খাতুন, রাবেয়া খান আর ফাহিমা খাতুনের শিকার ২টি করে উইকেট।

এর আগে মাত্র ৯ রানের জন্য সেঞ্চুরি পাননি ক্যারিয়ারসেরা ইনিংস খেলা মুর্শিদা খাতুন। আউট হলেও তবু মনকে সান্ত্বনা দেওয়া যেতো! মুর্শিদা যে দারুণ ব্যাটিং করে অপরাজিতই রয়ে যান।

বাঁহাতি এই ব্যাটারের অপরাজিত ৯১ রানে ভর করে ৩ উইকেটে ২৫০ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় বাংলাদেশ।

এটিই নারী ক্রিকেটে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড। এর আগে ২০২২ সালে হ্যামিল্টনে পাকিস্তানের বিপক্ষে করা ৭ উইকেটে ২৩৪ রানই ছিল সর্বোচ্চ।

ইস্ট লন্ডনের বাফেলো পার্কে টস জিতে বাংলাদেশকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় প্রোটিয়ারা। ভালো শুরু করেন দুই ওপেনার শামীমা সুলতানা আর ফারজানা হক। ১৪.২ ওভারের উদ্বোধনী জুটিতে তারা তুলে দেন ৬৬ রান।

৩৪ করে শামীমা আউট হলে ভাঙে এই জুটি। ত্রিশের ঘরে আটকা পড়েন ফারজানা হক (৩৫) আর নিগার সুলতানা (৩৮)। তবে বাংলাদেশ বেশ স্বস্তিতেই এগিয়েছে। সফরকারী দল ১১০ রানে দ্বিতীয় আর ১৯০ রানে হারায় তৃতীয় উইকেট।

মুর্শিদা খাতুন ফারজানার সঙ্গে দ্বিতীয় উইকেটে ৪৪, নিগার সুলতানার সঙ্গে তৃতীয় উইকেটে ৮০ আর স্বর্ণা আক্তারের সঙ্গে চতুর্থ উইকেটে যোগ করেন আরও ৫৯ রান।

শেষ পর্যন্ত ১০০ বল খেলে ১২ বাউন্ডারিতে ৯১ রানে অপরাজিত থাকেন মুর্শিদা। স্বর্ণা আক্তার অপরাজিত থাকেন ২৮ বলে ২৭ রানে।




ভারতকে হারিয়ে যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

চন্দ্রদীপ ডেস্ক: যুব এশিয়া কাপে অপ্রতিরোধ্য দল ভারত। গত ৯ আসরে আটবার চ্যাম্পিয়ন হয়েছে তারা। সেই ভারতকেই সেমিফাইনাল থেকে বিদায় করলো বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়নদের ৪ উইকেট আর ৪৩ বল হাতে রেখে হারিয়ে ফাইনালে নাম লিখিয়েছে মাহফুজুর রহমান রাব্বির দল।

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে জয়ের ভিতটা গড়ে দিয়েছিল বাংলাদেশের বোলাররাই। ৪২.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮৮ রানে থামে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। জবাবে আরিফুল-আহরারের ব্যাটে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে যুবা টাইগাররা।

আগামী রোববার দুবাইতে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি। যেখানে বাংলাদেশের মুখোমুখি হবে আরব আমিরাত। দিনের অন্য সেমিফাইনালে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে স্বাগতিক আমিরাত।

বাংলাদেশের লক্ষ্য খুব বড় না হলেও শুরুর দিকে ঘাবড়ে দিয়েছিলেন যুবারা। ১৮৯ রান তাড়া করতেই ৩৪ রানেই ৩ উইকেট হারিয়ে বসে তারা। সে ধাক্কা থেকে বাংলাদেশের যুবারা ঘুরে দাঁড়ায় আরিফুল ইসলাম ও আহরার আমিনের ১৩৮ রানের দারুণ জুটির সৌজন্যে। লক্ষ্য থেকে ১৭ রান দূরে থাকতে আরিফুল ৬ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন। ৯০ বলে ৯ চার ও ৪ ছয়ে ৯৪ রান করেন তিনি।




ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ




নিউজিল্যান্ড একাদশকে হারিয়ে প্রস্তুতি সারলো বাংলাদেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক: টপ অর্ডারের চার ব্যাটারের তিনজনই ফিফটি পেয়েছেন। শেষদিকে ঝড় তোলেছিলেন রিশাদ হোসেন। সবমিলিয়ে তিনশোর্ধ্ব সংগ্রহ গড়েছিল বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় একশোর আগেই চার উইকেট হারায় নিউজিল্যান্ড একাদশ। তবে মিডল অর্ডার ব্যাটারদের দৃঢ়তায় কিছুটা লড়াই করেছে স্বাগতিকরা। ২৬ রানের জয়ে মূল সিরিজের প্রস্তুতি সেরেছে বাংলাদেশ।



নিয়ন্ত্রিত বোলিংয়ে কিউইদের চেপে ধরেছে বাংলাদেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ব্যাটিংয়ে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। টপ অর্ডারের চার ব্যাটারের তিনজনই ফিফটি পেয়েছেন। শেষদিকে ঝড় তোলেছিলেন রিশাদ হোসেন। সবমিলিয়ে তিনশোর্ধ্ব সংগ্রহ গড়েছে বাংলাদেশ। সেই লক্ষ্য তাড়ায় একশোর আগেই চার উইকেট হারিয়েছিল কিউইরা। কিন্তু মিডল অর্ডার ব্যাটারদের দৃঢ়তায় আবারও ম্যাচে ফিরেছে তারা। তবে মাঝপথে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতেই।



সেরা কোচের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করল ফিফা




ওয়ার্ল্ড ফুটবল সামিটের আজীবন সম্মাননা পুরস্কার পেলেন ড. ইউনূস

চন্দ্রদ্বীপ ডেস্ক: ক্রীড়াজগতে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এবং অন্যান্য ক্ষেত্রে আজীবন কৃতিত্ব ও অর্জনের জন্য ওয়ার্ল্ড ফুটবল সামিটের (ডাব্লিউএফএস) আজীবন সম্মাননা পুরস্কার পেলেন প্রফেসর মুহাম্মদ ইউনূসগত ১১ ডিসেম্বর সৌদি আরবের জেদ্দায় এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।সৌদি আরবের জেদ্দায় ১২ থেকে ১৩ ডিসেম্বর অনুষ্ঠেয় ওয়ার্ল্ড ফুটবল সামিটের সর্বশেষ সংস্করণের আগে এই পুরস্কার প্রদান করা হয়




জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ২০০

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশের যুবাদের সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত। অন্যদিকে, শেষ চারের আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই শ্রীলঙ্কার। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ‘বি’ গ্রুপে নিজেদের সর্বশেষ ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পেলেও পথ হারিয়ে ফেলে লঙ্কানরা।



বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা




আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় আছেন যারা

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরের নিলাম অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর। তার আগে এই মিনি নিলামের জন্য পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। নিলামের জন্য নিবন্ধন করেছিলেন ১ হাজার ১৬৬ জন দেশি-বিদেশি ক্রিকেটার। সেখান থেকে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ৩৩৩ জন ক্রিকেটার। যার মধ্যে রয়েছেন ২১৪ জন ভারতীয় এবং ১১৯ জন বিদেশি ক্রিকেটার। দু’জন ক্রিকেটার রয়েছেন সহযোগী ক্রিকেট দেশ থেকে।