টিভিতে আজ যেসব খেলা দেখবেন

ক্রিকেট
বাংলাদেশ-নিউজিল্যান্ড
দ্বিতীয় ওয়ানডে
চলমান, শুরু ভোর ৪টায়
নাগরিক ও গ্রিন টিভি

নারী ওয়ানডে
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা
সরাসরি, সন্ধ্যা ৬টা
টফি অ্যাপ ও ওয়েবসাইট

বিসিএল
মধ্যাঞ্চল-দক্ষিণাঞ্চল
সরাসরি, সকাল ৯টা
ইউটিউব/বিসিবি
পূর্বাঞ্চল-উত্তরাঞ্চল
সরাসরি, সকাল ৯টা
ইউটিউব/বিসিবি

ফুটবল
লা লিগা
বার্সেলোনা-আলমেরিয়া
সরাসরি, রাত ১২টা
বিলবাও-লাস পালমাস
সরাসরি, রাত ২টা ৩০ মি.
রেবিটহোল

বুন্দেসলিগা
ভলফসবুর্গ-বায়ার্ন
সরাসরি, রাত ১টা ৩০ মি.
সনি স্পোর্টস ১
লেভারকুসেন-বোখুম
সরাসরি, রাত ১টা ৩০ মি.
সনি স্পোর্টস ২
ফ্রাঙ্কফুর্ট-ম’গ্লাডবাখ
সরাসরি, রাত ১টা ৩০ মি.
সনি স্পোর্টস ৫




আইপিএল ইতিহাসের সবচেয়ে দামী ক্রিকেটার যারা

চন্দ্রদ্বীপ ডেস্ক: নামের ভারে ২০২৪ আইপিএলের নিলামকে বলা হয়েছিল মিনি নিলাম। তবে শেষ দুই ঘণ্টায় দুবাইয়ের কোকাকোলা অ্যারিনায় যা দেখা গেলো, তাকে মিনি বলার আর উপায় থাকলো না। দেড় ঘণ্টার মধ্যে দুই অজি তারকা মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স পালটে দিলেন পুরো আইপিএল নিলামের ইতিহাস। দুপুরেই ফ্র্যাঞ্চাইজি লিগটির ইতিহাসের সবচেয়ে দামী খেলোয়াড় হয়েছিলেন কামিন্স। বিকেলে তা ভাঙলেন স্টার্ক।



আজকের দিনে খেলা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের মিনি নিলাম আজ। বিকেলে মাঠে গড়াবে দক্ষিণ আফ্রিকা ও ভারতের ২য় ওয়ানডে। অন্যদিকে ভোরে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে।



আইপিএলের নিলামে থাকছেন না তাসকিন-শরিফুল

চন্দ্রদ্বীপ ডেস্ক: প্রথমবারের মতো ভারতের বাইরে আগামীকাল (মঙ্গলবার) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম বসতে যাচ্ছে। দুবাইয়ে হতে যাওয়া এই নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছিলেন বাংলাদেশের তিন পেসার তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। তবে নিলামের আগেই সেখান থেকে নাম কেটে গেছে তাসকিন-শরিফুলের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের খেলার অনুমতি দেয়নি বলে জানিয়েছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।



দেশে ফিরেছেন এশিয়া কাপ চ্যাম্পিয়নরা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  যুব এশিয়া কাপে বাংলাদেশকে ঐতিহাসিক জয় এনে দেওয়া অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা দেশে ফিরেছেন। যাদের হাত ধরে প্রথম কোনো বিশ্বকাপ শিরোপা জিতেছিল বাংলাদেশ, সেই একই বয়সীরা এবার এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ দিয়েছে। গতকাল (রোববার) ফাইনালে আরব আমিরাতকে তাদের মাটিতেই বিশাল ব্যবধানে হারিয়েছিল যুব টাইগাররা। এরপর মাহফুজুর রহমান রাব্বির দল আজ (সোমবার) বিকেল সাড়ে ৪টার দিকে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রেখেছে।



অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

রোববার (১৭ ডিসেম্বর) পৃথক বার্তায় অভিনন্দন জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি আশা প্রকাশ করে বলেন, ক্রিকেটে বাংলাদেশের এই অগ্রযাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বিজয়ের মাসে এ জয় আমাদের খেলোয়াড়দের আরও বেশি অনুপ্রাণিত করবে।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে স্বাগতিকদের ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারায় বাংলাদেশ।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে আরব আমিরাতের সামনে ৮ উইকেট হারিয়ে ২৮২ রান সংগ্রহ করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। স্বাগতিক আরব আমিরাতকে মাত্র ৮৭ রানে অলআউট করে দেয় যুবরা।




যুব এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ 

চন্দ্রদ্বীপ ডেস্ক: ২০১৮ সালে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারতের বিপক্ষে শেষ বলে হেরে শিরোপার স্বপ্ন ভঙ্গ হয়েছিল বাংলাদেশের যুবাদের। এবার সেই স্টেডিয়ামেই ইতিহাস লিখল নতুন প্রজন্মের যুবারা। ২০২০ সালে যুব বিশ্বকাপের পর আরও একবার বাংলাদেশের ক্রিকেটে বড় সাফল্য এল যুবাদের হাত ধরে। এবার এশিয়া মহাদেশের শ্রেষ্ঠত্বের মুকুট পরল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।



এশিয়া কাপের ফাইনাল শিবলির সেঞ্চুরিতে বিশাল সংগ্রহ বাংলাদেশের

এবারের এশিয়া কাপে দুর্দান্ত ব্যাটিং করেছেন আশিকুর রহমান শিবলি। এ নিয়ে দুটি সেঞ্চুরি করেছেন তিনি। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন অপরাজিত ১১৬ রানের ইনিংস। জাপানের বিপক্ষে খেলেছেন অপরাজিত ৫৫ এবং আরব আমিরাতের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে খেলেছেন ৭১ রানের ইনিংস।

এর আগে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় আরব আমিরাত অধিনায়ক আয়ান আফজাল খান। ব্যাট করতে নামার পর শুরুতেই ওপেনার জিশান আহমেদের উইকেট হারিয়ে বিপদে পড়ে যুব টাইগাররা। কিন্তু দ্রুতই সামলে নেন আশিকুর রহমান শিবলি এবং চৌধুরী মোহাম্মদ রিজওয়ান।

দু’জনের ১২৫ রানের অনবদ্য জুটি গড়ে তোলেন এই দু’জন। ৭১ বলে ৬০ রান করে রিজওয়ান আউট হলেও আশিকুর রহমান সেঞ্চুরির পথে এগিয়ে যান। তার সঙ্গে ব্যাট করতে নেমে ঝড় তোলেন আরিফুল ইসলাম। ৪০ বলে ৫০ রান করে আউট হন তিনি।

ষ দিকে নিয়মিত বিরতিতে বেশ কয়েকটি উইকেট হারায় বাংলাদেশ। এমনকি ইনিংস শেষ হওয়ার এক বল আগে আউট হয়ে যান আশিকুর রহমান শিবলিও। ১৪৯ বলে ১২ বাউন্ডারি এবং ১ ছক্কায় ১২৯ রান করেন তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৮২ রান।

আরব আমিরাতের হয়ে আয়মান আহমেদ নেন ৫২ রানে ৪ উইকেট। ২ উইকেট নেন ওমিদ রেহমান, ১টি করে উইকেট নেন হার্দিক পাই এবং আম্মার বাদামি।




অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ

ফাইনাল ম্যাচে টসভাগ্য সহায় হয়েছে স্বাগতিক আরব আমিরাতের যুবাদের। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে তারা। ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ অনূধ্র্ব-১৯ দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বিকে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ১৪ রান। জিসান আলম ৭ আর আশিকুর রহমান শিবলি ৬ রানে অপরাজিত আছেন।




বাংলাদেশ-আরব আমিরাত ফাইনালসহ টিভিতে যা দেখবেন