সিরিজ জয়ের ম্যাচে ১১০ রানে অলআউট বাংলাদেশ

চন্দ্রদীপ ডেস্ক : নেপিয়ারে জয় দিয়ে টি-২০ সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে যা ছিল দলটির বিপক্ষে প্রথম জয়। মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে নামা দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। একই মাঠ বে ওভালে শেষ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে মাত্র ১১০ রান তুলে অলআউট হয়েছে বাংলাদেশ।

সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে নেমে বাংলাদেশ ৪ রানে হারায় প্রথম উইকেট। ৪ বলে ৪ রান করে ফিরে যান ওপেনার সৌম্য সরকার। পরে ওপেনার রনি তালুকদারের সঙ্গে ২৭ রানের ‍জুটি গড়েন নাজমুল শান্ত। ওটাই ম্যাচে দলের সেরা জুটি। এরপর নিয়মিত উইকেট হারিয়ে অলআউট হয়েছে চন্ডিকা হাথুরুসিংহের দল।

যে যাত্রাটা শুরু হয় অধিনায়ক শান্তর ফিরে যাওয়ার মাধ্যমে। তিনি ১৫ বলে ১৭ রান করে আউট হন। স্কোর বোর্ডে ১০ রান যোগ হতেই ফেরেন ওপেনার রনি। তিনি ১০ বলে ১০ রান করেন। এরপর ৬৮ রানে দল পাঁচটি ও ৭৮ রানে হারায় ষষ্ঠ উইকেট। ধারাবাহিক উইকেট হারিয়ে ১০০ রানের আগে হারায় আট উইকেট। সেখান থেকে অলআউট ঠেকাতে পারেননি রিশাদ-মুস্তাফিজরা।

মধ্যে দলের হয়ে তাওহীদ হৃদয় খেলেন ১৬ রানের ইনিংস। আফিফও তার মতো সেট হয়ে ফিরে যান। তার ব্যাট থেকে আসে ১৪ রান। শামীম পাটোয়ারি (৯) ও শেখ মেহেদী (৪) ব্যর্থ হন। লেগ স্পিনার রিশাদ শেষ ব্যাটার হিসেবে ১০ রানে আউট হন।




ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক:  সিরিজ জয় দিয়ে বছর শেষ করার লক্ষ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নেমে সফরকারীরা ব্যাটিং বিপর্যয়ে পড়েছে। ১৪.৫ ওভারে ৮১ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে বসেছে তারা।



আজকের দিনে টিভিতে খেলা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ইউরোপিয়ান ফুটবলে ব্যস্ত দিন আজ। গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি এবং চেলসি। আছে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচও। ঘরোয়া ক্রিকেটে বিসিএল এর ফাইনাল আজ। আগামীকাল ভোরে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।



টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন

চন্দ্রদীপ ডেস্ক : নিউজিল্যান্ডের মাটিতে টাইগারদের প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি। টাইগারদের পারফরম্যান্সে নতুন করে আশা দেখছে বাংলাদেশের ক্রিকেট। কিউইদের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছেন নাজমুলরা। দলে নেই লিটন। তার জায়গায় খেলছেন শামিম হোসেন।

শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটে দ্বিতীয় ম্যাচে মাউন্ট মঙ্গানুইতে মাঠে নামছে লাল-সবুজের দল।

গেল বছর নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয়ের পর এ বছর এসে রঙিন পোশাকের ক্রিকেটের দুই ফরম্যাটেও কিউইদের বিপক্ষে তাদেরই ঘরের মাঠে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে নেপিয়ারে ব্ল্যাক ক্যাপসদের হারানোর পর একই মাঠে স্বাগতিকদের টি-টোয়েন্টিতেও হারিয়েছেন টাইগাররা।

প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে হারানোর পর বাংলাদেশের চোখ এখন সিরিজ জয়। যার জন্য জয় করতে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। আর মাউন্ট মঙ্গানুইয়ের ভেন্যুটি আজ ইতিহাসের পাতায় জায়গা করে নিতে পারে। বাংলাদেশের কাছে এই ভেন্যুটি স্মরণীয় হয়ে আছে আরও একটি কারণে। ২০২২ সালে এই ভেন্যুতেই প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে তাদের মাটিতে টেস্ট হারিয়েছিলেন টাইগাররা।

বাংলাদেশের একাদশ
সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), রনি তালুকদার, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান, শামিম হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান।




বাংলাদেশের খেলাসহ টিভিতে যা দেখবেন




টিভিতে আজ দেখবেন যেসব খেলা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  টিভিতে আজ দেখবেন যেসব খেলা

ক্রিকেট
অস্ট্রেলিয়া-পাকিস্তান
দ্বিতীয় টেস্ট, তৃতীয় দিন
চলমান, ভোর ৫টা ৩০ মি.
টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

বিসিএল ওয়ানডে
পূর্বাঞ্চল-দক্ষিণাঞ্চল
সরাসরি, সকাল ৯টা
বিসিবি/ইউটিউব
মধ্যাঞ্চল-উত্তরাঞ্চল
সরাসরি, সকাল ৯টা
বিসিবি/ইউটিউব

সেঞ্চুরিয়ান টেস্ট, তৃতীয় দিন
দক্ষিণ আফ্রিকা-ভারত
সরাসরি, দুপুর ২টা
স্টার স্পোর্টস ১

নারী ওয়ানডে
ভারত-অস্ট্রেলিয়া
সরাসরি, দুপুর ২টা
স্পোর্টস ১৮-

বিগব্যাশ লিগ
হারিকেনস-স্টারস
সরাসরি, দুপুর ২টা ১৫ মি.
টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ২

ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
ব্রাইটন-টটেনহাম
সরাসরি, রাত ১টা ৩০ মি.
স্টার স্পোর্টস সিলেক্ট ১
আর্সেনাল-ওয়েস্ট হাম
সরাসরি, রাত ২টা ১৫ মি.
স্টার স্পোর্টস সিলেক্ট ২




নেপিয়ারে রোমাঞ্চকর জয় টাইগারদের

চন্দ্রদীপ ডেস্ক: এক বছর আগে নিউজিল্যান্ডে ঐতিহাসিক টেস্ট জিতেছে বাংলাদেশ। তাসমান পাড়ে কিউইদের বিপক্ষে যা ছিল প্রথম জয়। তবে ওয়ানডে জয়ের খাতা ছিল শূন্য। ১৯বারের চেষ্টায় তিন দিন আগে সেখানে প্রথমবার ওয়ানডেও জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এবার নিউজিল্যান্ডকে তাদের মাটিয়ে টি-২০ হারিয়েছে টাইগাররা। ৫ উইকেটের জয়ে শুরু করেছে তিন ম্যাচের সিরিজ।

বুধবার নেপিয়ারে উইকেটের সুবিধা নিতে টস জিতে বোলিং নেন অধিনায়ক নাজমুল শান্ত। ১ রানে স্বাগতিকদের ৩ উইকেট তুলে নিয়ে চেপে ধরেন শরিফুল ও শেখ মাহেদী। ঘুরে দাঁড়ানোর চেষ্টা করা কিউইরা ৯.২ ওভারে ৫০ রানে হারায় ৫ উইকেট। সেখান থেকে অলরাউন্ডার জেমি নিশাম ও মিশেল স্যান্টনার দলকে ৯ উইকেটে ১৩৪ রানের পুঁজি এনে দেন।

দলটির হয়ে তিনে নামা ড্যারেল মিশেল ১৪ রান করেন। নিশাম ২৯ বলে খেলেন ৪৮ রানের ইনিংস। তার ব্যাট থেকে চারটি চারের সঙ্গে আসে তিনটি ছক্কার শট। স্যান্টনার ২২ বলে ২৩ রান যোগ করেন। এছাড়া এডাম মিলনে ১৬ রান করে অপরাজিত থাকেন।

জবাব দিতে নেমে ১৩ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার রনি তালুকদার ১০ রান করে আউট হন। এরপর তিনে নামা অধিনায়ক নাজমুল শান্ত ১৪ বলে চারটি চারের শটে করেন ১৯ রান। ৩৮ রানে দ্বিতীয় ও ৬৭ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। চারে নামা সৌম্য সরকার ১৫ বলে একটি ছক্কা ও দুই চারের শটে ২২ রান করে বোল্ড হন।

তবে ওপেনার লিটন দাস ক্রিজে ছিলেন। তাওহীদ হৃদয়ের সঙ্গে জুটি গড়ে ম্যাচ সহজও করে ফেলেন ডানহাতি ওপেনার। তবে তাওহীদ ১৮ বলে ১৯ রান করে ফিরলে এবং পরেই আফিফ হোসেন (১) আউট হলে চাপে পড়ে সফরকারীরা। বাংলাদেশ ৯৭ রানে হারায় ৫ উইকেট। লিটন দাস ৩৪ বলে ৪২ রানের হার না মানা ইনিংস খেলে দলকে জয় এনে দিয়েছেন। তার ব্যাট থেকে দুই চার ও একটি ছক্কা আসে। লিটনকে সঙ্গ দিয়ে হার না মানা ১৯ রান করেন শেখ মাহেদী।

বাংলাদেশ দলের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও মাহেদী। শরিফুল ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন। ক্যাচ না ফেললে উইকেট বাড়তো তার। মুস্তাফিজ ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। মাহেদীর ৪ ওভার থেকে মাত্র ১৪ রান নিতে পারে কিউইরা। তাকে উইকেট দেয় দুটি। লেগ স্পিনার রিশাদ ৩ ওভারে ২৪ রান দিয়ে নেন এক উইকেট। তবে পেসার তানজিম সাকিব ৪ ওভারে  ৪৫ রান হজম করেন।

নিউজিল্যান্ডের হয়ে সাউদি, মিলনে, নিশাম, বেন সিয়ার্স ও স্যান্টনার একটি করে উইকেট নিয়েছেন। সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী ২৯ ডিসেম্বর দুপুর ১২টা ১০ মিনিটে মাঠে গড়াবে।




৩৪ পেনাল্টি এক ম্যাচেই ! 

চন্দ্রদ্বীপ ডেস্ক: এক ম্যাচেই দর্শকরা দেখলেন ৩৪টি পেনাল্টি গোল।  ঘটনা ঘটেছে মিশরের ঘরোয়া লিগের এক কাপ আসরের সেমিফাইনালে। মর্ডান ফিউচার এবং পিরামিডের মধ্যকার ম্যাচে দেখা গেল এই পেনাল্টির ম্যারাথন। জয়টা অবশ্য গিয়েছে ফিউচারের ভাগ্যে।



 কিউইদের বিপক্ষে টাইগারদের একাদশ




বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা