বড় হারে বিশ্বকাপ শুরু টাইগার যুবাদের

চন্দ্রদীপ ডেস্ক: ভারতকে হারিয়ে এশীয়া কাপ জয়ে বাংলাদেশ যুব দল নিয়ে বেড়েছিল প্রত্যাশা। তবে সেই প্রত্যাশা পূরণে ধাক্কা খেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যুব বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়ে পাল্টা প্রতিশোধ নিল ভারত। তাতে ৮৪ রানের হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হল বাংলাদেশের। আগে ব্যাট করে বাংলাদেশকে ২৫২ রানের লক্ষ্য দেয় ভারতের যুবারা। জবাবে ব্যাট করতে নেমে ৪৫.৫ ওভারে ১৬৭ রান করে অলআউট হয় বাংলাদেশ।

২৫২ রানের লক্ষ্যে নেমে শুরুটা ভালোই করেছিলেন দুই বাংলাদেশি ওপেনার। প্রথম ৬ ওভারে কোনও বিপদ ছাড়াই পার করেন শিবলি-জিসান জুটি। ৭ম ওভারে ১৪ রান করা জিসানকে ফেরান রাজ লিম্বানি। এরপরই তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে বাংলাদেশের টপ অর্ডার। ১২ রানের মাঝেই পড়ে আরও তিন উইকেট। ৫০ রানে ৪ উইকেট হারিয়ে রীতিমত ধুঁকছিল বাংলাদেশ।

এরপর আরিফুল ইসলাম ও শিহাব জেমস মিলে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে দলীয় ১২৭ রানে ব্যক্তিগত ৪১ রান করে মুশির খানের শিকার হন আরিফুল। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ফিফটি তুলে নিয়ে ৭৭ বলে ৫৪ রান করে ফিরে যান শিহাব। শেষ পর্যন্ত ৪৫.৫ ওভারে ১৬৭ রানে অলআউট হয় বাংলাদেশের যুবারা। ভারতের পক্ষে সাওমি পান্ডে নেন ৪টি উইকেট।

এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। ভারতের দুই ওপেনার আরশিন কুলকার্নি ও আদর্শ সিং সাবধানী ব্যাটিং করতে থাকেন। তবে তাদের জুটি বড় হতে দেননি মারুফ। বাঁহাতি এই পেসারের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন আরশিন। তিনি আউট হয়েছেন ৭ রানে। দলীয় ৩১ রানে মুশির খানকেও ৩ রানে ফেরান এই বাঁহাতি পেসার।

এরপর তৃতীয় উইকেটে প্রতিরোধ গড়ে দাঁড়ান আদর্শ সিং ও অধিনায়ক উদয় সাহারান। ১১৬ রানের জুটি গড়েন তারা। আদর্শ ৯৬ বলে ৭৬ ও উদয় ৯৪ বলে ৬৪ রান করে ফেরেন সাজঘরে। শেষদিকে ভারতের কেউই আর বড় ইনিংস খেলতে পারেননি। তবে আরাভেলি অবিনাশের ১৭ বলে ২৩ ও শচীন দাসের ২০ বলে ২৬ রানের অপরাজিত ইনিংসে লড়াকু সংগ্রহ পায় ভারত।

শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২৫১ রান। বাংলাদেশের পক্ষে পেসার মারুফ মৃধা একাই শিকার করেন পাঁচটি উইকেট। একটি করে উইকেট পান চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও অধিনায়ক রাব্বি।




সাকিবদের বিপক্ষে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বরিশালের

বরিশাল অফিস :: মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে শনিবার (২০ জানুয়ারি) ম্যাচ মাঠে গড়াবে দুপুর দেড়টায়।

দুই দলের শক্তিমত্তা, মাঠের কন্ডিশন কিংবা পরিসংখ্যান- সবকিছু হিসাবে না নিলেও শনিবারের বিপিএলের প্রথম ম্যাচটা বিশেষ কিছু। দর্শকদের আগ্রহ তো আছেই, হয়তো সাকিব-তামিমও মুখিয়ে আছেন একে অন্যের প্রতিপক্ষ হতে।

ফরচুন বরিশাল আর রংপুর রাইডার্সের দ্বৈরথকে ছাপিয়ে তাই আলোচনায় কেবল সাকিব-তামিম। দীর্ঘ সাড়ে ৬ মাসের বেশি সময় পর একই সঙ্গে দুজনকে মাঠে দেখার সুযোগ পাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। মাঝের সময়টাতে যা ঘটল, তাতে দুজনের দ্বন্দ্বের বিষয়টা জেনে গেছে গোটা ক্রিকেটবিশ্ব।

শনিবার দিনের প্রথম ম্যাচে তাই আলাদা নজর ক্রিকেটপ্রেমীদের। যদিও কাগজে-কলমে শক্তিমত্তায় বেশ এগিয়ে রংপুর। চোখের চিকিৎসা শেষে রংপুরে যোগ দিয়েছেন সাকিব। প্রথম ম্যাচে তাই দলের সবচেয়ে বড় তারকাকে নিয়েই মাঠে নামতে যাচ্ছে ২০১৭ সালের চ্যাম্পিয়নরা। এছাড়া ভারত সিরিজ শেষে দলটিতে যোগ দিয়েছেন মোহাম্মদ নবিও।

অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে এবারের দল সাজিয়েছে তামিমের বরিশাল। তামিম বাদে মুশফিক রিয়াদরাও বড় ভরসার নাম ফ্র্যাঞ্চাইজিটির। এছাড়া মিরাজ-সৌম্য-খালেদ কিংবা তাইজুলদের মতো পরিচিত মুখ থাকায় দল হিসেবে বেশ ভারসাম্যপূর্ণ বরিশাল। তবে বরিশালের মূল চ্যালেঞ্জটা ফরেইন রিক্রুট নিয়ে। পিসিবির অনাপত্তিপত্র না পাওয়ায় দলটির হয়ে খেলা অনিশ্চিত ফখর জামানের। ডেভিড মিলার, পল স্টার্লিংদেরও বরিশাল পাচ্ছে না টুর্নামেন্টের শুরু থেকে। যদিও মিরাজ মনে করেন, টুর্নামেন্টে ভালো করতে দেশিরাই মূল ভূমিকা পালন করবে।

রংপুর রাইডার্স একাদশ: ব্রান্ডন কিং, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক ও অধিনায়ক), সাকিব আল হাসান, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রনি তালুকদার, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন, হাসান মাহমুদ, হাসান মুরাদ ও সালমান ইরশাদ।

ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, সৌম্য সরকার, শোয়েব মালিক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, ‍দুনিথ ভেল্লালাগে, খালেদ আহমেদ, রাকিবুল হাসান ও মোহাম্মদ ইমরান।




বাংলাদেশের ম্যাচসহ আজকের দিনের খেলা

চন্দ্রদ্বীপ  ডেস্ক:  অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের যুবারা। বিপিএলে মুখোমুখি হবেন দেশের ক্রিকেটের আলোচিত দুই মুখ সাকিব আল হাসান এবং তামিম ইকবাল।



কুমিল্লাকে হারিয়ে দুর্দান্ত ঢাকার ‘দুর্দান্ত’ শুরু

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ১৪৪ রানের মাঝারি মানের টার্গেট তাড়ায় রীতিমতো ঝড় তুললেন নাঈম শেখ। তাকে যোগ্য দিলেন লঙ্কান ব্যাটার দানুশকা গুনাথিলাকা। দুই ওপেনারের শতরানের জুটিতে ম্যাচের ভাগ্য লেখা হয়ে গিয়েছিল অনেকটাই। তবে শেষ দিকে মুস্তাফিজদের দারুণ বোলিংয়ে ম্যাচের লাগাম টানার চেষ্টায় ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।



বিপিএল শুরু : কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠালো ঢাকা, যে একাদশ নিয়ে লড়াইয়ে দুই দল

চন্দ্রদীপ নিউজ: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের উদ্বোধনী ম্যাচে টসে জিতেছে দুর্দান্ত ঢাকা। ঢাকা অধিনায়ক মোসাদ্দেক হোসেন টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। এ ম্যাচ দিয়ে মোসাদ্দেকের সঙ্গে লিটন দাসেরও বিপিএলে পূর্ণকালীন অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে।

আজ শুক্রবার (১৯ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বিপিএলের উদ্বোধনের ঘোষণা করেন।

তার আগেই হয় টস।

অনেক বিদেশি এখনো দেশে এসে না পৌঁছানোয় দুই দলই হাতে থাকা শক্তি নিয়ে লড়াইয়ে নেমেছে। তিন পেসার ও তিন স্পিনার নিয়ে নেমেছে শক্তিশালী স্কোয়াড গড়া কুমিল্লা। অপরদিকে জাতীয় দলের দুই তারকা পেসার তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলামকে একাদশে রেখেই লড়াইয়ে নেমেছে ঢাকা।

দুর্দান্ত ঢাকা একাদশ
মোসাদ্দেক হোসেন (অধিনায়ক) তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, আরাফাত সানি, ইরফান শুক্কুর, সাইফ হাসান, নাইম শেখ, দানুশকা গুনাথিলাকা, উসমান কাদির, চতুরঙ্গা ডি সিলভা, ক্রসপুল্লে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ
লিটন দাস (অধিনায়ক), ইমরুল কায়েস, তাওহীদ হৃদয়, জাকের আলি, মাহিদুল ইসলাম, খুশদিল শাহ, রোস্টন চেজ, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, ম্যাথু ফ্রড, মুশফিকুর রহমান।




টিভিতে দেখুন আজকের খেলা

ক্রিকেট

বিপিএল

ঢাকা-কুমিল্লা
বেলা ২-৩০ মি.

চট্টগ্রাম-সিলেট
সন্ধ্যা ৭-৩০ মি
গাজী টিভি ও টি স্পোর্টস

৪র্থ টি-টোয়েন্টি
নিউজিল্যান্ড-পাকিস্তান
দুপুর ১২-১০ মি
পিটিভি স্পোর্টস

অ-১৯ বিশ্বকাপ ক্রিকেট
দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ
বেলা ২টা, স্টার স্পোর্টস ১

বিগ ব্যাশ লিগ

হিট-সিক্সার্স
বেলা ২-৪০ মি
স্টার স্পোর্টস ২

অ্যাডিলেড টেস্ট-৩য় দিন
অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ
ভোর ৫-৩০ মি
টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ২

এসএ২০
কেপটাউন-পার্ল
রাত ৯-৩০ মি
স্পোর্টস ১৮-১

ফুটবল

এশিয়ান কাপ ফুটবল
ইরাক-জাপান
বিকেল ৫-৩০ মি
টি স্পোর্টস ডিজিটাল

ভিয়েতনাম-ইন্দোনেশিয়া
রাত ৮-৩০ মি.
টি স্পোর্টস ডিজিটাল

হংকং-ইরান
রাত ১১-৩০ মি., টি স্পোর্টস ডিজিটাল

টেনিস

অস্ট্রেলিয়ান ওপেন
৩য় রাউন্ড
সকাল ৬টা, সনি স্পোর্টস ২, ৩ ও ৫




আজকের দিনে যত খেলা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  অ্যাডিলেডে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় দিনে খেলা মাঠে গড়াবে। সন্ধ্যায় মাঠে শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে। এএফসি এশিয়া কাপে আছে তিনটি ম্যাচ।



অনলাইনে বিপিএলের টিকিট কাটবেন যেভাবে 

চন্দ্রদ্বীপ ডেস্ক : দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর দশম আসর। ১৯ তারিখ কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং দুর্দান্ত ঢাকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের আসর। প্রায় দেড় মাসের এই ক্রিকেট উৎসবে ব্যাপক দর্শক সমাগম আশা করছে আয়োজক বিসিবি। নতুন আসরে চমক দিতেও প্রস্তুত তারা।




আজ টিভিতে যা দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক:  অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ শুরু আজ। রাতে আছে ভারত-আফগানিস্তান তৃতীয় টি-টোয়েন্টি।আজ টিভিতে যা দেখবেন :



আসতে শুরু করেছেন বিপিএলের বিদেশি ক্রিকেটাররা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  প্রচণ্ড শীতে কাঁপছে পুরো দেশ। তীব্র শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা আর কনকনে বাতাসে জনজীবন অনেকটাই স্থবির। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী আর অফিসযাত্রী, কলকারখানায় খেটে খাওয়া মানুষ ছাড়া খুব দরকার না পড়লে বাকিরা কেউ ঘর থেকেও বের হচ্ছেন না।

কিন্তু এমন বৈরী আবহাওয়ার মধ্যেও মিরপুরের শেরে বংলা জাতীয় স্টেডিয়াম সরগরম। ক্রিকেটার, প্রশিক্ষক, ফ্র্যাঞ্চাইজি আর সাপোর্টিং স্টাফদের পদচারণা ও কলতানে মুখর বিসিবি একাডেমি মাঠ।

রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, খুলনা টাইগার্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ছাড়া বাকি তিন দল দুর্দান্ত ঢাকা, ফরচুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার্সের অনুশীলন চলছে এখন শেরে বাংলা স্টেডিয়াম সংলগ্ন বিসিবি একাডেমিতে।

বসুন্ধরা গ্রুপের অর্থায়নে পরিচালিত রংপুর রাইডার্স নিজেদের প্রস্তুত করছে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে নিজেদের মাঠে। চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুশীলন চলছে সাকিব আল হাসানের রূপগঞ্জ মাস্কো সাকিব একাডেমি মাঠে।

খুলনা টাইগার্স আবাসিক অনশীলন করছে বিকেএসপিতে থেকে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স প্র্যাকটিস করছে পূর্বাচলের পিকেএসপি মাঠে।

সময় বয়ে যাচ্ছে দ্রুত। আর মাত্র ৯৬ ঘণ্টা পর শুক্রবার দুপুর ২টায় চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর দুর্দান্ত ঢাকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিপিএল।

শুরুতে স্থানীয় তথা দেশি ক্রিকেটার দিয়ে অনুশীলন শুরু করলেও ধীরে ধীরে এক-দুই দল করে প্রায় সব দলের বিদেশি ক্রিকেটার আসতে শুরু করেছেন।

দুর্দান্ত ঢাকার দুই লঙ্কান রিক্রুট চতুরাঙ্গা ডি সিলভা এবং লাহিরু সামারকন আজই রাজধানীতে পা রেখেছেন। দলের সঙ্গে শেরে বাংলায় অনুশীলনেও যোগ দেন।

ঢাকার মিডিয়া ম্যানেজার শামসুল আরেফিন জাগো নিউজকে জানিয়েছেন, তাদের আরও জনাদুয়েক বিদেশি ক্রিকেটার আগামী এক-দুদিনের মধ্যে চলে আসবেন এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে প্রথম দিন বিদেশি কোটা পূর্ণ করেই মাঠে নামবে দুর্দান্ত ঢাকা।

অন্যদিকে মিডিয়া ম্যানেজার খান নয়নের দেওয়া তথ্য অনুযায়ী, চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে আজ সোমবার সন্ধ্যায় ঢাকা আসার কথা ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজের ফাস্টবোলার ম্যাথিউ ফোর্ড। এছাড়া পাকিস্তানের অলরাউন্ডার খুশদিল শাহ আসবেন আগামীকাল মঙ্গলবার।

জানা গেছে, ১৯ জানুয়ারি ঢাকার বিপক্ষে চ্যাম্পিয়নদের হয়ে খেলতে আসবেন আরেক বিদেশি। দ্বিতীয় ম্যাচের আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্স শিবিরকে সমৃদ্ধ করতে চলে আসবেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান।