টিভিতে আজকের খেলা




সিলেটকে হারিয়ে বরিশালের দ্বিতীয় জয়

চন্দ্রদীপ ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরে হারের বৃত্ত থেকে কোনোভাবেই বেরিয়ে আসতে পারছে না গতবারের রানার্স আপরা। টানা পাঁচ ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে মাশরাফী বিন মোর্ত্তজার দল। যা আগের নয় আসরে কখনও এমন হয়নি বাংলাদেশের এই সফলতম অধিনায়কের সঙ্গে। পঞ্চম ম্যাচে বরিশালের কাছে ৪৯ রানে হেরেছে সিলেট স্ট্রাইকার্স

মঙ্গলবার (৩০ জানুয়ারি) টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিল সিলেট স্ট্রাইকার্স। ব্যাটিংয়ে নেমে সিলেটকে ১৮৭ রানের লক্ষ্য দেয় তামিম-রিয়াদরা। জবাব দিতে নেমে ১৫ বলে হাতে থাকতেই ১৩৭ রানে অলআউট হয় সিলেট স্ট্রাইকার্স। এতে ৪৯ রানের বড় জয় পায় বরিশাল।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেনি সিলেটের ওপেনার নাজমুল হাসান শান্ত। ৭ বলে ৯ রান করে মিরাজে বলে কট আউট হন এই বাঁহাতি ব্যাটার। তিন নম্বরে ব্যাট করতে এসেও সুবিধা করতে পারেননি মাশরাফী। ৩ বলে ২ রান করে আউট হন এই টাইগার পেসার।

২৩ বলে ২৫ রান করে বিদায় নেন আরেক ওপেনার শামসুর রহমান শুভ। তবে বেনি হাওয়েলকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন জাকির হাসান। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে এগিয়ে যেতে থাকে সিলেট। কিন্তু ফিফটি পূরণের জন্য চার রানের আক্ষেপ নিয়ে সাজঘরে ফেরেন জাকির। ৩৪ বলে ৪৬ রান করে ইমারনকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন তিনি।

পরের ওভারে মিরাজকে বাউন্ডারি মারতে গিয়ে পয়েন্টে ধরা পড়েন বেনি হাওয়েল। ১৯ বলে ২৪ রান করে এই ডান হাতি ব্যাটার আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় সিলেট। ৪ বলে ২ রান করে আউট হন আরিফুল হকও।

আকিভ জাভেদকে উড়িয়ে মারতে গিয়ে ৪ বলে ১ রান করে আউট হন রাইয়ান বার্ল। ২ বলে ১ রান করে রান আউট হন নাইম হাসান। শেষ দিকে ৪ বলে ১২ রা করে রেজাউর রহমান রাজা এবং রিচার্ড এনগারাভা শূন্য রানের আউট হলে ১৫ বলে হাতে থাকতেই ১৩৭ রানের অলআউট হয় সিলেট স্ট্রাইকার্স।

ফরচুন বরিশালের হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন মোহাম্মদ ইমরান। মেহেদী হাসান মিরাজ ও খালেদ আহমেদ দুটি করে উইকেট শিকার করেন। এ ছাড়াও আকিভ জাভেদ নেন এক উইকেট।




টিভিতে দেখুন আজকের খেলা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  টিভিতে দেখুন আজকের খেলা :

ক্রিকেট

বিপিএল
কুমিল্লা-রংপুর
বেলা ১-৩০ মি
টি স্পোর্টস ও গাজী টিভি

সিলেট-বরিশাল

সন্ধ্যা ৬-৩০ মি
টি স্পোর্টস ও গাজী টিভি

অ-১৯ বিশ্বকাপ ক্রিকেট
ভারত-নিউজিল্যান্ড
বেলা ২টা
স্টার স্পোর্টস ১

মেয়েদের টি-টোয়েন্টি

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা
বেলা ২-০৫ মি
স্টার স্পোর্টস ২

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ
নটিংহাম-আর্সেনাল
রাত ১-৩০ মি
স্টার স্পোর্টস সিলেক্ট ১

অ্যাস্টন ভিলা-নিউক্যাসল

রাত ২-১৫ মি
স্টার স্পোর্টস সিলেক্ট ২

জার্মান কাপ
সেন্ট পাউলি-ডুসেলডর্ফ
রাত ১-৪৫ মি
সনি স্পোর্টস ২




টিভিতে দেখুন আজকের খেলা

চন্দ্রদ্বীপ ডেস্ক: টিভিতে দেখুন আজকের খেলা:

ক্রিকেট

বিপিএল
সিলেট স্ট্রাইকার্স–চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
দুপুর ১–৩০ মিনিট
গাজী টিভি ও টি স্পোর্টস

খুলনা টাইগার্স–দুর্দান্ত ঢাকা
সন্ধ্যা ৬–৩০ মিনিট
গাজী টিভি ও টি স্পোর্টস

ইন্টারন্যাশনাল লিগ টি–টোয়েন্টি
শারজা ওয়ারিয়র্স–দুবাই ক্যাপিটালস
রাত ৮–৩০ মিনিট, নাগরিক টিভি

ফুটবল

এএফসি এশিয়ান কাপ
কাতার–ফিলিস্তিন
রাত ১১টা, টি স্পোর্টস

 




শ্রীলঙ্কার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো আইসিসি

নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে লঙ্কান বোর্ডের কর্মকাণ্ডের সার্বিক দিক পর্যবেক্ষণ করেছে আইসিসি। এখন অবস্থা সন্তোষজনক মনে হওয়ার কারণে এসএলসির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

গেল বছরের ১০ নভেম্বরে বোর্ডের ওপর সরকারের সরাসরি হস্তক্ষেপের কারণে এসএলসির ওপর সাময়িক নিষেধাজ্ঞা দেয় আইসিসি। সংস্থাটির আইনে বলা হয়েছে, ক্রিকেট বোর্ডের ওপর সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবে না। ক্রিকেটের যাবতীয় কাজ, নিয়ন্ত্রণ এবং প্রশাসনে বোর্ড স্বাধীনভাবে তার কার্যক্রম পরিচালনা করবে।

যদিও ২১ নভেম্বর এক বোর্ডসভা থেকে শ্রীলঙ্কাকে দ্বিপাক্ষিক সিরিজ খেলার অনুমতি দিয়েছে আইসিসি। একই সঙ্গে আইসিসির আসরগুলোতেও লঙ্কানদের খেলার অনুমতি দেওয়া হয়েছে।

দলকে খেলার অনুমতি দিলেও শ্রীলঙ্কায় এখনো আইসিসির আয়োজনে কোনো আসর হয়নি। চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হওয়ার কথা ছিল শ্রীলঙ্কার মাটিতে। কিন্তু জমজমাট এই আসরটি ভারত মহাসাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্রটি থেকে সরিয়ে দক্ষিণ আফ্রিকায় স্থানান্তর করেছে আইসিসি।

এর আগে নানা অনিয়ম-দূর্নীতির অভিযোগে এসএলসির সব কর্মকর্তাকে বরখাস্ত করেন দেশটির ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে। এরপর অর্জুনা রানাতুঙ্গার নেতৃত্বে একটি অন্তবর্তীকালীন কমিটি ঘোষণা করেন তিনি।

এর একদিন পরই আদালতের রায়ে আবার ক্রিকেট বোর্ডের পদ ফিরে পান বরখাস্ত হওয়া কর্মকর্তারা। চলমান এসব উত্তেজনার মধ্যেই নিষেধাজ্ঞা আরোপ করে আইসিসি।




টিভিতে দেখুন আজকের খেলা

চন্দ্রদ্বীপ ডেস্ক: টিভিতে দেখুন আজকের খেলা:

টেনিস

অস্ট্রেলিয়া ওপেন
সরাসরি, সকাল ৭টা ও দুপুর ২-৩০ মিনিট
টেন ৫

ফুটবল

এফএ কাপ, লিভারপুল-নরউইচ সিটি
সরাসরি, রাত ৮-৩০ মিনিট
টেন ১

নিউপোর্ট-ম্যানচেস্টার ইউনাইটেড
সরাসরি, রাত ১০-৩০ মিনিট
টেন ১

ক্রিকেট

ভারত-ইংল্যান্ড, প্রথম টেস্ট, চতুর্থ দিন
সরাসরি, সকাল ১০টা
টি স্পোর্টস

ফুটবল

এশিয়ান কাপ, অস্ট্রেলিয়া-ইন্দোনেশিয়া
সরাসরি, বিকেল ৫-৩০ মিনিট
টি স্পোর্টস

তাজিকিস্তান-আমিরাত
সরাসরি, রাত ১০টা
টি স্পোর্টস




টিভিতে আজকের খেলা

চন্দ্রদ্বীপ ডেস্ক: টিভিতে আজকের খেলা:

ক্রিকেট

বিপিএল
ফরচুন বরিশাল–চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
দুপুর ১–৩০ মিনিট
গাজী টিভি ও টি স্পোর্টস

রংপুর রাইডার্স–দুর্দান্ত ঢাকা
সন্ধ্যা ৬–৩০ মিনিট
গাজী টিভি ও টি স্পোর্টস

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল
ফর্টিস এফসি–শেখ রাসেল
দুপুর ২–৪৫ মিনিট
বাফুফে ইউটিউব চ্যানেল

রহমতগঞ্জ–পুলিশ এফসি
দুপুর ২–৪৫ মিনিট
বাফুফে ইউটিউব চ্যানেল

হায়দরাবাদ টেস্ট–৩য় দিন
ভারত–ইংল্যান্ড
সকাল ১০টা
স্পোর্টস ১৮–১

ব্রিসবেন টেস্ট–৩য় দিন
অস্ট্রেলিয়া–ওয়েস্ট ইন্ডিজ
সকাল ১০টা
স্টার স্পোর্টস ২

অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ ক্রিকেট
পাকিস্তান–নিউজিল্যান্ড
দুপুর ২টা
স্টার স্পোর্টস ১

ইন্টারন্যাশনাল লিগ টি–টোয়েন্টি
আবুধাবি নাইট রাইডার্স–ডেজার্ট ভাইপার্স
বিকেল ৪–৩০ মিনিট
নাগরিক টিভি

গাল্ফ জায়ান্টস–দুবাই ক্যাপিটালস
রাত ৮–৩০ মি
নাগরিক টিভি

ফুটবল

এফএ কাপ
ফুলহাম–নিউক্যাসল
রাত ১টা
সনি স্পোর্টস টেন ২

স্প্যানিশ লা লিগা
লাস পালমাস–রিয়াল মাদ্রিদ
রাত ৯–১৫ মিনিট
র্যাবিটহোল

বার্সেলোনা–ভিয়ারিয়াল
রাত ১১–৩০ মিনিট
র্যাবিটহোল

জার্মান বুন্দেসলিগা
লেভারকুসেন–মনশেনগ্লাডবাখ
রাত ১১–৩০ মিনিট
সনি স্পোর্টস টেন ৫

টেনিস

অস্ট্রেলিয়ান ওপেন
নারী এককের ফাইনাল

সাবালেঙ্কা–ঝেং
দুপুর ২–৩০ মিনিট
সনি স্পোর্টস টেন ৫




অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : যুক্তরাষ্ট্রকে পাত্তাই দিলো না বাংলাদেশ

চন্দ্রদীপ নিউজ: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রকে রীতিমতো উড়িয়ে দিয়ে ১২১ রানের বিশাল জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

এর আগে ব্লুমফন্টেইনে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা তেমন ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ২৯ রানেই আদিল বিন সিদ্দিক সাজঘরে ফেরেন।

এরপর অবশ্য আশিকুর রহমান শিবলি ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান মিলে প্রাথমিক বিপর্যয় সামাল দেন।

৩৮ রানের জুটির পর শিবলি ব্যক্তিগত ২৭ রানে আউট হন। সঙ্গীকে হারিয়ে রিজওয়ান বেশিক্ষণ টিকতে পারেননি। ৪০ বলে ২ চারে ৩৫ রান করে আউট হন তিনি।

এরপর চতুর্থ উইকেটে আরিফুল ইসলাম ও আহরার আমিন মিলে ১২২ রানের জুটি গড়ে দলের স্কোরকে তিনশ রানের কাছাকাছি নিয়ে যেতে অবদান রাখেন।

৪২তম ওভারের শেষ বলে আহরার ব্যক্তিগত ৪৪ রানে আরিন নাদকার্নির বলে সাজঘরে ফেরেন। ততক্ষণে অবশ্য সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে যান আরিফুল।

এরপর শিহাব জেমস (৩১) ও শেখ পারভেজ জীবনের বিস্ফোরক ব্যাটিংয়ে বাংলাদেশ তিনশর কাছাকাছি পৌঁছায়।  নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৯১ রান সংগ্রহ করে বাংলাদেশ।

জবাবে বাংলাদেশি বোলারদের বোলিং তোপে ৪৭ ওভার ১ বলে ১৭০ রানেই গুটিয়ে যায় যুক্তরাষ্ট্রের ইনিংস।

বাংলাদেশের হয়ে ১০ ওভারে ৩১ রান দিয়ে চার উইকেট নেন রাব্বি।  যুক্তরাষ্ট্রের বোলারদের মধ্যে আর্য গর্গ সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া নাদকার্নি নিয়েছেন দুটি উইকেট।

সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের আরিফুল ইসলাম।




টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ভারত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে হেরে যুব বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় এশিয়ার চ্যাম্পিয়নরা। আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখতে পারলে সুপার সিক্স নিশ্চিত হবে টাইগারদের।



টিভিতে আজকের খেলা

চন্দ্রদ্বীপ ডেস্ক: টিভিতে আজকের খেলা:

ক্রিকেট

বিপিএল
খুলনা টাইগার্স-রংপুর রাইডার্স
দুপুর ২ টা
গাজী টিভি, টি স্পোর্টস

সিলেট স্ট্রাইকার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স
সন্ধ্যা ৭ টা
গাজী টিভি, টি স্পোর্টস

ব্রিসবেন টেস্ট-২য় দিন
অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ
সকাল ১০টা
স্টার স্পোর্টস ২

হায়দরাবাদ টেস্ট-২য় দিন
ভারত-ইংল্যান্ড
সকাল ১০টা
স্পোর্টস ১৮-১, টি স্পোর্টস

ফুটবল

এফএ কাপ
চেলসি-অ্যাস্টন ভিলা
রাত ১-৪৫ মি
সনি স্পোর্টস ১

ব্রিস্টল সিটি-নটিংহাম
রাত ১-৪৫ মি
সনি স্পোর্টস ৫

টটেনহাম-ম্যান সিটি
রাত ২টা
সনি স্পোর্টস ২

টেনিস
অস্ট্রেলিয়ান ওপেন
সরাসরি, সকাল ৯টা ৩০ মিনিট, টেন ৫