আলাভেসকে হারিয়ে আবারও তিনে বার্সেলোনা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  আগের ম্যাচেই তিন-চারে ওঠানামা করতে হয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে। শনিবার রাতে আলাভেসের মাঠে গিয়ে স্বাগতিকদের বিপক্ষে ৩-১ গোলের দারুণ এক জয় পেয়েছে বার্সেলোনা। এই জয়ের ফলে আবারও তিন নম্বরে উঠে এসেছে জাভি হার্নান্দের দল।

২৩ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট এখন ৫০। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় জিরোনা এবং এক ম্যাচ কম খেলে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ।

আজ রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদ মুখোমুখি হচ্ছে। এই ম্যাচে যদি অ্যাটলেটিকো জিতে যায়, তাহলে তারাই আবার উঠবে তিন নম্বরে। যদি রিয়াল জয় পায়, তাহলে বার্সা-জিরোনার সঙ্গে ব্যবধান আরও বাড়িয়ে নিতে পারবে তারা।

ব্রাজিলিয়ান তরুণ তারকা ভিতর রক এ নিয়ে টানা দুই ম্যাচ গোল পেলেন। তবে, ৭২তম মিনিটে এই তারকাকে বিতর্কিতভাবে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বহিস্কার করা হয়।

খেলার ২২তম মিনিটে জার্মান তারকা ইলকায় গুন্ডোগানের দারুণ এক পাস থেকে বল পেয়ে আলাভেসের গোলরক্ষক আন্তোনিও সিভেরার মাথার ওপর দিয়ে জালে বল পাঠিয়ে গোলের সূচনা করেন বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কি। এ নিয়ে লা লিগায় ৯ম গোল করলেন তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ইলকায় গুন্ডোগান নিজেই করেন দ্বিতীয় গোল। পেদ্রির কাছ থেকে পাস পেয়ে বাম পায়ের দারুণ এক শটে আলাভেসের জালে বল জড়ান তিনি।

এরপরই দ্রুত (৫১তম মিনিটে) এক কাউন্টার অ্যাটাক থেকে একটি গোল আদায় করে নেয় আলাভেস। অ্যালেক্স সোলার দারুণ এক ক্রসে সামু ওমরডিওন দুর্দান্ত হেডে বল জড়ান বার্সেলোনার জালে।

৬৩ মিনিটে তৃতীয় গোল করেন ভিতর রক। ৫৯ মিনিটে গুন্ডোগানের পরিবর্তে মাঠে নামেন তিনি। আগের ম্যাচেও ওসাসুনার বিপক্ষে রক একমাত্র গোলটি করে বার্সাকে জেতান। সেখানেও ছিলেন সুপার সাব। মাঠে নেমে দুই মিনিটের মধ্যেই গোল করেন। এই ম্যাচেও মাঠে নেমেই চার মিনিটের মাথায় গোলের দেখা পেলেন তিনি।

এর ৯ মিনিট পরই লাল কার্ড দেখে মাঠ থেকে বহিস্কার হতে হয় রককে। নাহুয়েল তেনাগলিয়াকে কনুই দিয়ে গুঁতা দেয়া এবং রাফা মারিনকে ফাউল করার অপরাধে পরপর দুটি হলুদ কার্ড সমান একটি লাল কার্ড দেখে মাঠ থেকে বের হয়ে যান তিনি।

বার্সা কোচ জাভি বলেন, ‘আমরা ভিতর রকের লাল কার্ডের বিরুদ্ধে আপিল করবো। এটা পরিস্কার যে, তার মাঠের ওসব কাজ ছিল ভুল বোঝাবুঝি। ইচ্ছা করে সে ওসব করেনি। আমাদের বিপক্ষেও তো হয়েছে। রবার্ট (লেওয়ানডস্কি) আমাদের গ্রেট গোল স্কোরার। ভিতর রকও একই। সে আমাদের গোল উপহার দেয় এবং আমি মনে করি, লাল কার্ড দিয়ে পুরোপুরি অন্যায় করা হয়েছে তার ওপর।’




টিভিতে যেসব খেলা দেখবেন আজ




সিলেটকে গুঁড়িয়ে দিয়ে হ্যাটট্রিক জয় রংপুরের

চন্দ্রদীপ ডেস্ক : আগের ম্যাচেই দুর্দান্ত ঢাকাকে হারিয়ে বিপিএলে প্রথম জয়ের দেখা পায় সিলেট স্ট্রাইকার্স। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়ে আজ রংপুর রাইডার্সের বিপক্ষে নামে দলটি। তবে নিজেদের মাঠে রংপুরের কাছে কোনো পাত্তাই পেল না সিলেট। তাদের ৭৭ রানের বড় ব্যবধানে হারিয়ে হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে রংপুর।

রান তাড়ায় নেমে সিলেটের ব্যাটাররা দাঁড়াতেই পারেনি রংপুরের বোলারদের সামনে। দলীয় ৭ রানেই ফিরে যায় দলটির দুই ওপেনার। হ্যারি টেক্টর ৬ রানে বোল্ড হওয়ার পর রানখরায় ভোগা নাজমুল হোসেন শান্ত আউট হন ১ রান করে।

সিলেট ব্যাটারদের মধ্যে মাত্র দুজন দেখা পান দুই অঙ্কের।

সর্বোচ্চ ৪৩ রান আসে রায়ান বার্লের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ১১ রান করেন সামিত প্যাটেল। বাকিদের স্কোর ছিল মোবাইল ফোনের ডিজিট!

রংপুরের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন শেখ মাহেদী হাসান ও মোহাম্মদ নবী। সাকিব আল হাসান নিয়েছেন দুটি উইকেট। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন আজমতুল্লাহ ওমরজাই এবং হাসান মাহমুদ।

আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) টসে হেরে আগে ব্যাট করে বাবর আজমের ৪৭ এবং নুরুল হাসান সোহানের ৪৬ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬২ রানের পুঁজি পায় রংপুর। সেই রান তাড়ায় নেমে ৮৫ রানেই গুটিয়ে যায় সিলেটের রানের চাকা। ১৯ বল আগেই দলটিকে অলআউট করে দেয় রংপুরের বোলাররা।

এর আগে, টসে হেরে আগে ব্যাটিংয়ে নামা রংপুর দ্বিতীয় ওভারে ব্র্যান্ডন কিংকে হারালেও, দ্বিতীয় উইকেটে বড় জুটি গড়ে সেই ধাক্কা সামাল দেন বাবর আজম ও ফজলে মাহমুদ। বাবর দ্রুত রান তুলে রানের চাকা সচল রাখলেও, অপরপ্রান্তে ফজলে খেলছিলেন ধীরলয়ে। তিনি হাত খুলতে গিয়েই দেন নিজের উইকেট। ভাঙে ৫১ রানের জুটি। ফজলে ফেরার পরের বলেই বিদায় নেন সাকিব আল হাসান। হ্যারি টেক্টর দুই বলে তুলে নেন এ দুই ব্যাটারের উইকেট।

দুই বলে দুই উইকেট হারানো রংপুর এরপর এগোতে থাকে বাবর-সোহানের ব্যাটে। তবে ফিফটি মিসের আক্ষেপে পুড়েছেন দুজনেই। ৪৭ রান করে বাবর ফিরেছেন সামিত প্যাটেলের দ্বিতীয় শিকার হয়ে। এরপর রেজাউর রহমান রাজা সোহানকে ফেরান ব্যক্তিগত ৪৬ রানে।

এর মাঝে ১৪ বলে ২২ রান করা আজমতুল্লাহ ওমরজাইকে ফেরার আরিফুল হক। আর ইনিংসের শেষ বলে ৭ রান করে ফেরেন মোহাম্মদ নবী। ৯ বলে ৭ রান করেন তিনি। আর ৬ বলে ১০ রান করে অপরাজিত থাকেন শামীম হোসেন।




আশা জাগিয়েও স্বপ্নভঙ্গ বাংলাদেশের

চন্দ্রদীপ ডেস্ক : বেনোনিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আজকের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি ছিল ‘অলিখিত কোয়ার্টার ফাইনাল’। পাকিস্তানের বিপক্ষে শুধু জিতলেই হতো না, বাংলাদেশকে মেলাতে হতো নেট রানরেটের হিসাবও। যদিও কঠিন সেই সমীকরণ সহজ করে দিয়েছিলেন বাংলাদেশের বোলাররা। পাকিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে তাদেরকে ১৫৫ রানে আটকে রাখে জীবন-বর্ষণরা। সেমিফাইনালে উঠতে হলে বাংলাদেশকে ৩৮.১ ওভারের মধ্যে করতে হতো ১৫৬। তবে সেই রানটুকুও করতে পারেনি ব্যাটাররা। ৫ রানের হারে সেমিফাইনালে খেলার স্বপ্নভঙ্গ হয় অনূর্ধ্ব-১৯ দলের। পাকিস্তানের বোলিং তোপে ১৫০ রানে অলআউট হয়ে যুব বিশ্বকাপ থেকে বিদায় নেয় রাব্বির দল।

১৫৬ রানের লক্ষ্যে নেমে শুরুটা বেশ আক্রমণাত্মকভাবেই করেছিলেন দুই ওপেনার। দলীয় ২৬ রানে প্রথম উইকেট হারায় যুবারা। ১২ বলে ১৯ রান করা জিসানকে ফেরান উবায়েদ শাহ। জিসানকে ফেরানো উবায়েদই নিজের পরের ওভারে ফিরিয়ে দেন আরেক ওপেনার আশিকুর রহমানকে। ১১ বলে ৪ রান করেন উইকেটকিপার এই ব্যাটার। ৩০ বলে ২০ রান করা রিজওয়ানকে ফেরান আলী রাজা। এতেই বাংলাদেশকে চাপে ফেলে দেয় পাকিস্তান। এক পর্যায়ে ৮৩ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে যুবা টাইগাররা। যদিও সপ্তম উইকেট জুটিতে বাংলাদেশকে আশার আলো দেখান শিহাব জেমস ও অধিনায়ক রাব্বি।




ফরচুন বরিশালের শ্বাসরুদ্ধকর জয়, প্রথম বিজিত খুলনা

 

বরিশাল অফিস :: শেষ দুই ওভারে দরকার ৩৭ রান। ফরচুন বরিশালের সমীকরণ অনেক কঠিন মনে হচ্ছিল ১৯তম ওভারের শেষ বল অবধিও। কিন্তু ওই বলে ছক্কা হাঁকিয়ে সমীকরণ কিছুটা সহজ করেন শোয়েব মালিক। শেষ ওভারে দরকার ১৮ রান, প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে দিলেন মেহেদী হাসান মিরাজ। এক বল পর স্ট্রাইক পেয়ে চার ছক্কায় দলকে জিতিয়ে দেন শোয়েব মালিক।

শনিবার সিলেটে বিপিএলের ম্যাচে খুলনা টাইগার্সকে ৫ উইকেটে হারিয়েছে বরিশাল। শুরুতে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান করে খুলনা। রান তাড়ায় নেমে ২ বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল। এবারের টুর্নামেন্টে পঞ্চম ম্যাচে এসে প্রথমবার হারলো খুলনা। ৫ ম্যাচ খেলে ৪ জয় ও এক হারে শীর্ষে আছে তারা। অন্যদিকে ৬ ম্যাচে ৩ জয়ে পাঁচে বরিশাল।

এদিন ব্যাট করতে নেমে শুরু থেকেই সুবিধা করতে পারেনি খুলনা। তৃতীয় ওভারের শেষ বলে গিয়ে প্রথম উইকেট হারায় তারা। আকিফ জাভেদের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরত যান এনামুল হক বিজয়। ১৩ বলে ১২ রান করেন এই ব্যাটার। এরপর তিনে খেলতে নেমে ৭ বলে ২ রান করে রান আউট হয়ে যান হাবিবুর রহমান সোহান। পাওয়ার প্লের ছয় ওভারে ৪২ রান করতে দুই উইকেট হারায় তারা।

এরপর দলকে আস্তে আস্তে সামনে এগিয়ে নিচ্ছিলেন পারভেজ হোসেন ইমন ও মাহমুদুল হাসান জয়। কিন্তু শোয়েব মালিকের করা নবম ওভারে দুই বলে দুই উইকেট হারিয়ে ফেলে খুলনা। প্রথমে ২৪ বলে ৩৩ রান করা ইমনকে এলবিডব্লিউ করেন মালিক। পরের বলে নতুন ব্যাটার আফিফ ক্যাচ দেন মিড উইকেটে।

৬১ রানে ৪ উইকেট হারানো খুলনার চাপ আরও বাড়ে তাইজুল ইসলাম মাহমুদুল হাসান জয় ও দাসুন শানাকাকে ফেরালে। অবশ্য শুরু থেকে ভুগতে থাকা খুলনা শেষে এসে রান পেয়ে যায়। শেষ ৪ ওভারে তারা করে ৬৭ রান। ২৪ বল থেকে এই রানের জুটি গড়েন ফাহিম আশরাফ ও মোহাম্মদ নাওয়াজ।

ইনিংসের শেষ বলে রান আউট হওয়ার আগে ৫ চার ও ১ ছক্কায় ১৩ বলে ৩২ রান করেন ফাহিম। এছাড়া ৪ ছক্কায় ২৩ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন নাওয়াজ। বরিশালের পক্ষে ৩ ওভারে স্রেফ ৭ রান দিয়ে দুই উইকেট নেন তাইজুল ইসলাম। দুই উইকেট নেওয়া শোয়েব মালিক ৪ ওভারে দেন ২৪ রান।

রান তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি বরিশালের। দ্বিতীয় ওভারেই আহমেদ শেহজাদ নাহিদুলের বলে এগিয়ে এসে মারতে গিয়ে স্টাম্পিং হন। তিন বল খেলে তখনও কোনো রান করতে পারেননি তিনি। নাহিদুলের করা পরের ওভারে অবশ্য ১৫ রান নেন তামিম ইকবাল ও সৌম্য সরকার।

তামিম নিজের ইনিংস লম্বা করতে পারেননি। ১৮ বলে ২০ রান করে আউট হন তিনি। ফাহিম আশরাফের বলে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দেন হাবিবুর রহমান সোহানের হাতে। দারুণ শুরুর পরও ৪ চার ও ১ ছক্কায় ২৩ বলে ২৬ রান করে আউট হন ফাহিম আশরাফের বলে ক্যাচ দিয়ে।

সময়ের সঙ্গে ম্যাচ কঠিন হতে থাকে বরিশালের জন্য। মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ ফিরে গেলে সেটি আরও বেশি হয়। ‍কিন্তু মেহেদী হাসান মিরাজ ও শোয়েব মালিক ২৩ বলে অপরাজিত ৫৫ রানের অপরাজিত জুটি গড়ে দলকে জেতান। ১ চার ও ৩ ছক্কায় মিরাজ ১৫ বলে ৩১ রান এবং ৩ ছক্কা, ১ চারে ২৫ বলে ৪১ রানে অপরাজিত থাকেন শোয়েব মালিক।




পাকিস্তানকে অল্প রানে আটকে সেমির আশা জিইয়ে রাখল বাংলাদেশ 




টিভিতে আজকের খেলা

ক্রিকেট

অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ ক্রিকেট
বাংলাদেশ–পাকিস্তান
দুপুর ২টা, স্টার স্পোর্টস ১

বিপিএল
ফরচুন বরিশাল–খুলনা টাইগার্স
দুপুর ১–৩০ মিনিট
গাজী টিভি ও টি স্পোর্টস

সিলেট স্ট্রাইকার্স–রংপুর রাইডার্স
সন্ধ্যা ৬–৩০ মিনিট
গাজী টিভি ও টি স্পোর্টস

বিশাখাপত্তম টেস্ট–২য় দিন
ভারত–ইংল্যান্ড
সকাল ১০টা, স্পোর্টস ১৮–১ ও টি স্পোর্টস

কলম্বো টেস্ট–২য় দিন
শ্রীলঙ্কা–আফগানিস্তান
সকাল ১০–৩০ মিনিট
সনি স্পোর্টস টেন ৫

১ম নারী ওয়ানডে
অস্ট্রেলিয়া–দক্ষিণ আফ্রিকা
সকাল ৯–৪০ মিনিট, স্টার স্পোর্টস ২

ইন্টারন্যাশনাল লিগ টি–টোয়েন্টি
ডেজার্ট ভাইপার্স–গাল্ফ জায়ান্টস
বিকেল ৪–৩০ মিনিট, নাগরিক টিভি

আবুধাবি নাইট রাইডার্স–দুবাই ক্যাপিটালস
রাত ৮–৩০ মিনিট, নাগরিক টিভি

ফুটবল

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল
শেখ জামাল–চট্টগ্রাম আবাহনী
বিকেল ৩টা
বাফুফে ইউটিউব চ্যানেল

বসুন্ধরা কিংস–মোহামেডান
বিকেল ৫–১৫ মিনিট
বাফুফে ইউটিউব চ্যানেল

ইংলিশ প্রিমিয়ার লিগ
এভারটন–টটেনহাম
সন্ধ্যা ৬–৩০ মিনিট
স্টার স্পোর্টস সিলেক্ট ১

নিউক্যাসল–লুটন টাউন
রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

ব্রাইটন–ক্রিস্টাল প্যালেস
রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২

শেফিল্ড–অ্যাস্টন ভিলা
রাত ১১–৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১

স্প্যানিশ লা লিগা
আলাভেস–বার্সেলোনা
রাত ১১–৩০ মিনিট, র্যাবিটহোল

জার্মান বুন্দেসলিগা
বায়ার্ন মিউনিখ–মনশেনগ্লাডবাখ
রাত ৮–৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২




আজ টিভিতে খেলা




আজ টিভিতে যেসব খেলা




জিশান-আরিফুলের ফিফটিতে বাংলাদেশের বড় জয়

চন্দ্রদ্বীপ ডেস্ক:  যুব বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে হলে জটিল সমীকরণ মেলাতে হবে বাংলাদেশকে। যেখানে সহজ হিসাব— বড় ব্যবধানে জয়। সে কারণেই হয়তো নেপালের লক্ষ্য তাড়ায় দ্রুত জয়ের তাড়না দেখিয়েছে মাহফুজুর রহমান রাব্বির দল। যদিও দ্রুত জয় পাওয়ার চেষ্টায় তারা ৫ উইকেট হারিয়ে বসেছে। তা সত্ত্বেও সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে ১৪৮ বল এবং ৫ উইকেট হাতে রেখে নেপালকে হারিয়েছে বাংলাদেশ।