ফরচুন বরিশালে যোগ দিচ্ছেন কেশভ মহারাজ

বরিশাল অফিস :: প্রথমবারের মতো বিপিএলে আসছেন দক্ষিণ আফ্রিকার অর্থোডক্স স্পিনার কেশভ মহারাজ। তাকে দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল। এরই মধ্যে প্রোটিয়া স্পিনারের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিও সেরে ফেলেছে তামিম ইকবালের দল।

আগামী ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু বিপিএলের চতুর্থপর্ব। সিলেটের মতো এবারের বিপিএলে চট্টগ্রামেও হবে একটি পর্ব। এই পর্বের প্রথম দিনেই দলের সঙ্গে যোগ দিবেন মহারাজ।

নিউজিল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা দলের টেস্ট একাদশে যোগ না দিয়ে বিপিএল খেলতে আসছেন মহারাজ। সদ্য সমাপ্ত ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি এসএ২০ এর আসর শেষ করেই বাংলাদেশের উদ্দেশে ছুটছেন তিনি।

বরিশালকে ভালো কিছু্ উপহার দেওয়ার সুযোগ রয়েছে মহারাজের। এখনো লিগপর্বে বরিশালের ৪টি ম্যাচ বাকি আছে। বর্তমানে দেশের দক্ষিণ অঞ্চলের দলটি টেবিলের চতুর্থস্থানে আছে। এই পর্বের ৭ দল থেকে প্লেঅফে খেলবে শীর্ষ চার দল। যে কারণে সামনের ম্যাচগুলো তামিমের বরিশালের জন্য খুবই গুরুত্বপূর্ণ।




আগামীকাল বিসিবির বহুল কাঙ্ক্ষিত বোর্ড সভা




টিভিতে দেখুন আজকের খেলা

ক্রিকেট

অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় টি-টোয়েন্টি
সরাসরি, দুপুর ২-৩০ মিনিট
টি স্পোর্টস

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, ফাইনাল

ভারত-১৯: অস্ট্রেলিয়া-১৯
সরাসরি, দুপুর ২টা
স্টার স্পোর্টস ১

শ্রীলঙ্কা-আফগানিস্তান, দ্বিতীয় ওয়ানডে

সরাসরি, বিকেল ৩টা
টেন ৫

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ
অ্যাস্টন ভিলা-ম্যানচেস্টার ইউনাইটেড
সরাসরি, রাত ১০-৩০ মিনিট
সিলেক্ট ১

স্প্যানিশ লা লিগা

বার্সেলোনা-গ্রানাদা
সরাসরি, রাত ২টা
স্পোর্টস ১৮




ঢাকাকে হারিয়ে পয়েন্ট টেবিলের সেরা চারে বরিশাল

স্পোর্টস ডেস্ক:: সৌম্য সরকার ও মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং নৈপুণ্যে জয় পেল বরিশাল

সৌম্য সরকার ও মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং নৈপুণ্যে বিপিএলের পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠলো তামিম-মুশফিকের ফরচুন বরিশাল। শনিবার (১০ ফেব্রুয়ারি) নিজেদের অষ্টম ম্যাচে বরিশাল ৪০ রানে হারিয়েছে দুর্দান্ত ঢাকাকে।

৮ খেলায় অংশ নিয়ে সমান ৪টি করে জয়-হারে ৮ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠলো বরিশাল। ৭ খেলায় বরিশালের সমান ৮ পয়েন্ট থাকলেও রান রেটে পিছিয়ে পঞ্চম স্থানে নেমে গেল খুলনা টাইগার্স। টানা আট ম্যাচ হারা ঢাকা ৯ খেলায় ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতেই থাকলো।

১৯০ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪১ রানে ৩ উইকেট হারায় ঢাকা। সাব্বির হোসেন ৫, মোহাম্মদ নাঈম ১০ ও সাইফ হাসান ১২ রানে আউট হন। চতুর্থ উইকেটে ৩৭ বলে ৩৯ রানের জুটিতে দলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন অস্ট্রেলিয়ার অ্যালেক্স রস ও এসএস মেহেরব। ৩টি চার ও ১টি ছক্কায় ২৯ বলে ২৮ রান করা মেহেরবকে শিকার করে জুটি ভাঙেন স্পিনার মেহেদি হাসান মিরাজ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৪৯ রানে অলআউট হয় ঢাকা। এক প্রান্ত আগলে লড়াকু ইনিংস খেলেন ৫টি চার ও ৩টি ছক্কায় ৩০ বলে ৫২ রান করা রস। বরিশালের মোহাম্মদ সাইফুদ্দিন ২১ রানে ৩টি উইকেট নেন।

এর আগে, টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বরিশাল অধিনায়ক। শুরুতেই দুর্দান্ত ঢাকার বোলারদের তোপের মুখে পড়ে তারা। তাসকিন এবং শরিফুলের দুর্দান্ত বোলিংয়ে ১৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে তামিমের দল। এরপর রিয়াদ এবং সৌম্য মিলে গড়েন ১৩৯ রানের জুটি।

৪৭ বলে ৭৩ রানের ঝোড়ো ইনিংস খেলে রিয়াদ বিদায় নিলে ভাঙে এই জুটি। আউট হওয়ার আগে নিজের ইনিংস সাজান ৭টি বাউন্ডারি এবং ৪টি ছক্কা দিয়ে।

৫ নম্বরে ব্যাট করতে নামেন শোয়েব মালিক। সৌম্য এবং শোয়েব মালিক মিলে ফরচুন বরিশালের রান নিয়ে যান ৪ উইকেট হারিয়ে ১৮৯ রানে। রিয়াদ আউট হলেও এদিন ৪৮ বলে অপরাজিত ৭৫ রান করেন সৌম্য সরকার। ৪টি বাউন্ডারির সঙ্গে ৬টি ছক্কার মার মারেন তিনি। ঢাকার হয়ে ২টি করে উইকেট নেন তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম।




বরিশালের রান পাহাড় টপকাতে পারল না ঢাকা

চন্দ্রদীপ নিউজ: সৌম্য-মাহমুদউল্লাহ রিয়াদের রেকর্ড ১৩৯ রানের জুটিতে ভর করে ফরচুন বরিশাল পায় ১৮৯ রানের বিশাল সংগ্রহ। রিয়াদ ব্যক্তিগত ৭৩ রানে আউট হলেও সৌম্য শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৭৫ রানের অনবদ্য ইনিংসে। বরিশালের দেওয়া বড় টার্গেট টপকাতে নেমে দুর্দান্ত ঢাকার ইনিংস থামে ১৪৯ রানে। আর তাতেই ৪০ রানের রোমাঞ্চকর জয়ে ঢাকা পর্ব শেষ করল তামিমের দল।

১৯০ রানের লক্ষ্যে নেমে ব্যাট হাতে হতাশই করেছে ঢাকার ব্যাটাররা। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেছেন অ্যালেক্স রস। এছাড়া কেউই আর রানের খাতা বড় করতে পারেননি। ফলে ৪০ রানের পরাজয় হজম করতে হলো স্বাগতিকদের। বরিশালের পেসার সাইফউদ্দিন ৩ উইকেট নেন। আজই প্রথম খেলতে নামা ক্যারিবিয় পেসার ওবেদ ম্যাকয় ২ উইকেট নেন। বড় ব্যবধানে জিতে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে বরিশাল। অন্যদিকে টানা ৮ হারের পর আর কোনো সমীকরণেই প্লে-অফে খেলার সম্ভাবনা নেই ঢাকার।

এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৯ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বরিশাল। ৪ রান করেন তামিম, ১০ রান শেহজাদের। একই ওভারে ১ রান করা মুশফিককে ফেরান তাসকিন।

এরপর সৌম্যের সঙ্গী হন মাহমুদউল্লাহ, দুজন মিলে দলের হাল ধরলেন। চতুর্থ জুটিতে ১৩৯ রানের বিশাল পার্টনারশিপ গড়ে তোলে দুই অভিজ্ঞ ব্যাটার। জোড়া ফিফটি তুলে নেন দুজনই। ৩২ বলে ফিফটি করেন সৌম্য সরকার। এটি তার ষষ্ঠ বিপিএল ফিফটি, চলতি আসরের প্রথম।

এদিন ৪৭ বলে ৭৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, যাতে ছিল ৪টি ছক্কা ও ৭টি চারের মার। শরিফুলের ১৭তম ওভারের শেষ বলে ক্যাচ তুলে দিয়ে মাঠ ছাড়েন তিনি। রিয়াদ ফিরলে শোয়েব মালিক ও সৌম্য ঝড় তোলেন। ৪৯ বলে ৪টি চার ও ৬টি ছক্কায় ৭৫ রানে অপরাজিত থাকেন সৌম্য। মালিক ৯ বলে ১৯ রান করেন। শরিফুল ও তাসকিন এদিন শিকার করেছেন দুটি করে উইকেট।




দশমিনায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্ধোধন

মো: আল-আমিন (পটুয়াখালী): দশমিনা উপজেলার বেতাগীসানকিপুর ইউনিয়নের বড়গোপালদী মাধ্যমিক বিদ্যালয়ে ৫৪ তম তিন দিন ব্যাপি ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করা হয়েছে।

১০ ফেব্রুয়ারি  সকাল ১০ টায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভপতি মোঃ আবু হানিফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)নাফিজা নাজ নীরা।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দশমিনা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) অনুপ দাশ, বেতাগীসানকিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান ঝন্টু, সিনিয়র শিক্ষক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আহাম্মেদ ইব্রাহিম অরবিল,ওই ইউনিয়ন আ,লীগের সভাপতি মো.শাহ আলম হাওলাদারসহ, বিদ্যালয়ের প্রধান ও সহকারি শিক্ষক -শিক্ষিকা, অভিভাবক ও ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহনকারী শিক্ষার্থীরা।

এসময় তিন দিন ব্যাপি ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্ধোধনে কোরআন থেকে তেলোয়াত, গীতা পাঠ,  জাতীয় সঙ্গীতের সূরে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন, শপথ বাক্য পাঠ, ক্রীড়া মশাল প্রদক্ষিণ করা হয়।




টস জিতে ব্যাটিংয়ে বরিশাল

চন্দ্রদীপ নিউজ : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ঢাকার বিপক্ষে মাঠে নামছে ফরচুন বরিশাল। শনিবার (১০ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল

এবারের বিপিএলে খুব একটা ভালো অবস্থানে নেই বরিশাল। জয়ে দিয়ে টুর্নামেন্ট শুরু পর চার ম্যাচে হারের মুখ দেখেছে দলটি। এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে পাঁচে আছে বরিশাল।

অন্যদিকে নাজুক অবস্থা রাজধানীর দল ঢাকার। জয়ে দিয়ে টুর্নামেন্ট শুরু পর টানা সাত ম্যাচে হারের মুখ দেখেছে দলটি। ৮ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে তলানীতে আছে ঢাকা।

ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল, আহমেদ শেহজাদ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, আকিফ জাভেদ, শোয়েব মালিক, তাইজুল ইসলাম, ওবেদ ম্যাকয় ও সাইফ উদ্দিন।

দুর্দান্ত ঢাকা একাদশ: তাসকিন আহমেদ, সাইফ হাসান, আরাফাত সানী, মোহাম্মদ শরীফুল ইসলাম, নাঈম শেখ, তাহজিবুল ইসলাম, সাব্বির হোসেন, মেহরব হাসান, চতুরঙ্গ ডি সিলভা, ইয়ান রস ও লাহিরু সামারাকুন।




চট্টগ্রামকে উড়িয়ে শীর্ষস্থান দৃঢ় রংপুরের

চন্দ্রদীপ ডেস্ক: মিরপুরে রংপুর-চট্টগ্রামের লড়াইটা ছিল পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলের। যে লড়াইয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে কোনো পাত্তাই দিলো না রংপুর রাইডার্স। আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) চট্টগ্রামকে ৫৩ রানে হারিয়েছে রংপুর। এ জয়ে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও পোক্ত করলো নুরুল হাসান সোহানের দল।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রামের বিপক্ষে রংপুর আগে ব্যাট করে স্কোরবোর্ডে তোলে ২১১ রান, যা এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় সংগ্রহ। সেই রান তাড়ায় নেমে ১৫৮ রানেই থামে চট্টগ্রামের রানের চাকা।

লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই রান তুলতে খাবি খেয়েছে চট্টগ্রাম। একদিকে নিয়মিত বিরতিতে গেছে উইকেট, সেই কারণে আসে প্রয়োজনীয় রানও।

চট্টগ্রামকে তৃতীয় ওভারে প্রথম বোলিংয়ে এসেই ধাক্কা দেন সাকিব আল হাসান। জশ ব্রাউনকে (১০) বোল্ড করে সাজঘরে ফিরিয়ে দেন তিনি। এরপর রয়ে-সয়ে পাওয়ারপ্লে কাটান সৈকত আলী ও টম ব্রুস। কিন্তু দরকারের সময় রান তোলার গতি বাড়ানো হয়নি তাদের। এর আগেই ইমরান তাহিরে ঘায়েল হন 1৪ রান করা ব্রুস। কিছুক্ষণ পর সাহাদাত হোসেন দীপুকে (৯) নিজের দ্বিতীয় শিকার বানান সাকিব।

 

শুরু থেকেই রিকোয়ার রান রেট ১০ এর ওপরে থাকলেও প্রথম ১০ ওভারে চট্টগ্রাম তুলতে পারে মাত্র ৪৯ রান। শেষ ওভারে রান তোলার গতি বাড়ালেও তাই বড় হার এড়াতে পারেনি চট্টগ্রাম। শুরুতে কচ্ছপ গতিতে ব্যাটিং করা সৈকত করেন ৬৩ রান। শেষে দ্রুত রান তুললে ৪৫ বলে এই ইনিংস খেলেন তিনি। শুভাগত হোম মাত্র ১৩ বলে ৩১ রানও কাজে আসেনি চট্টগ্রামের।

এদিকে, ব্যাট হাতে ঝোড়ো ফিফটির বল হাতেও ২ উইকেট নেন জিমি নিশাম। ফেরান ২১ রান করা কার্টিস ক্যাম্ফার এবং ১ করা শহীদুল ইসলামকে। রংপুর বোলারদের নিয়ন্ত্রিত এমন বোলিংয়েই ৬ উইকেটে ১৫৮ রানে থামে চট্টগ্রামের রানের চাকা।

এর আগে, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তোলেন রংপুরের দুই ওপেনার রনি তালুকদার ও রেজা হেনড্রিকস। উদ্বোধনী জুটিতেই দলীয় স্কোরবোর্ডে তারা যোগ করেন ৬১ রান। ১৭ বলে ২৪ রান করে রনি ফিরতে ভাঙে এ জুটি। আসরে প্রথম ম্যাচ খেলতে নেমেই হেনড্রিকস অবশ্য পেয়ে যান ফিফটির দেখা। সাকিবকে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে তিনি আরও যোগ করেন ৬০ রান।

সাকিব আল হাসান তিনে নেমে শুরু থেকেই ছিলেন আগ্রাসী। তবে উইকেটে লম্বা সময় টিকে থাকা হয়নি তার। ১৬ বলে ২৭ রান করেই সন্তুষ্ট থাকতে হয় তাকে। সাকিব ফেরার পর স্কোরবোর্ডে আর ১ রান যোগ হতে উইকেট দেন হেনড্রিকসও। এই প্রোটিয়া ওপেনারের ব্যাট থেকে আসে ৪১ বলে 5৮ রান।

এরপর আর কোনো উইকেট হারায়নি রংপুর। অধিনায়ক নুরুল হাসান সোহান ও নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম দুর্দান্ত ফিনিশিংয়ে রংপুরকে এনে দেন বিশাল সংগ্রহ। সোহানের ব্যাটে ২১ বলে আসে ৩১ রান। নিশাল ছিলেন আরও মারকুটে। মাত্র ২৬ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন তিনি। চতুর্থ উইকেট জুটিতে তাদের ৮৯ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেটে ২১১ তোলে।




তিন টেস্টের দল ঘোষণা ভারতের




আজ টিভিতে যা দেখবেন