আজ টিভিতে যেসব খেলা দেখবেন 

চন্দ্রদ্বীপ ডেস্ক :বিপিএলে আজ আছে দুইটি ম্যাচ। ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে শ্রীলংকা এবং আফগানিস্তান। রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মাঠে নামবে বায়ার্ন মিউনিখ এবং পিএসজি।




অপহরণের অভিযোগে ‘নারী ক্রিকেটার’ গ্রেপ্তার

বরিশাল অফিস :: বরিশালের মুলাদী থেকে কিশোরী অপহরণের অভিযোগে কথিত নারী ক্রিকেটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপহরণের শিকার কিশোরীকে উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকার হাজারীবাগ থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। এ সময় কথিত নারী ক্রিকেটারকে গ্রেপ্তার করা হয়।

ওই কথিত নারী ক্রিকেটার হলেন লিজা খান। তিনি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কামতা গ্রামের বসিন্দা।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

কিশোরীর মা বলেন, ‘তার মেয়ের সঙ্গে ফেসবুকে লিজা খানের পরিচয় হয়। লিজা খান নিজেকে নারী ক্রিকেটার পরিচয় দিয়ে মেয়ের সঙ্গে সখ্য গড়ে তোলেন। ২৯ জানুয়ারি লিজা খান মোবাইল ফোনে ডেকে ঢাকায় নিয়ে কিশোরীকে নির্যাতন করেন।’

ওসি মো. জাকারিয়া বলেন, ‘কিশোরীকে অপহরণের অভিযোগে তার মা মামলা করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে সোমবার সকাল ৯টার দিকে মুলাদী থানা পুলিশ ঢাকার হাজারীবাগ থেকে ওই কিশোরীকে উদ্ধার করেছে। সে সময় মামলার আসামি লিজা খান নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। লিজা খান নিজেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেটার হিসেবে দাবি করেছেন।’

তিনি আরও বলেন, ‘লিজা খান নারী ক্রিকেটার পরিচয় দিয়ে কিশোরীদের ফাঁদে ফেলে অপহরণ করেন। তাকে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার আদালতে হাজির করা হবে।’




টিভিতে দেখুন আজকের খেলা

ক্রিকেট

৩য় টি-টোয়েন্টি
অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ
বেলা ২টা, স্টার স্পোর্টস ২

চট্টগ্রাম-কুমিল্লা
বেলা ১-৩০ মি., টি স্পোর্টস ও গাজী টিভি

রংপুর-খুলনা
সন্ধ্যা ৬-৩০ মি., টি স্পোর্টস ও গাজী টিভি

ফুটবল

ফেডারেশন কাপ
আবাহনী-মোহামেডান
বেলা ৩টা, টি স্পোর্টস ডিজিটাল

উয়েফা চ্যাম্পিয়নস লিগ
কোপেনহেগেন-ম্যানচেস্টার সিটি
রাত ২টা, সনি স্পোর্টস ১

লাইপজিগ-রিয়াল মাদ্রিদ

রাত ২টা, সনি স্পোর্টস ২




বিসিবি ক্রিকেটারদের নতুন তালিকা, বাদ পড়লেন ৪ ক্রিকেটার

চন্দ্রদীপ নিউজ: ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বিসিবি। যেখানে গেল বছরের তালিকা থেকে বাদ পড়েছেন ৪ ক্রিকেটার।

তারা হলেন- তামিম ইকবাল, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত এবং এবাদত হোসেন চৌধুরি। যদিও তামিম আগেই নিজেকে চুক্তির বাইরে রাখার জন্য বিসিবিকে অনুরোধ করেছিলেন। এ ছাড়া চোটের কারণে চুক্তির বাইরে এবাদত।

নতুন করে চুক্তিতে জায়াগা পেয়েছেন পেসার তানজিম হাসান সাকিব এবং ওপেনার মাহমুদুল হাসান জয়। এ ছাড়া চুক্তিতে ফিরেছেন স্পিনার নাঈম হাসান। আগের চুক্তিতে দুই ফরম্যাটে থাকলেও নতুন চুক্তিতে তিন ফরম্যাটে জায়গা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত এবং শরিফুল ইসলাম। আগে তিন ফরম্যাটের চুক্তিতে থাকা পেসার তাসকিন আহমেদ এবার বাদ পড়েছেন টেস্টের চুক্তি থেকে।

বাদ: তামিম ইকবাল, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, এবাদত হোসেন চৌধুরী।

নতুন: তানজিম হাসান সাকিব, মাহমুদুল হাসান জয়।

ফিরেছেন: নাঈম হাসান।

আগে শুধু টি-টোয়েন্টি, এখন টি-টোয়েন্টি ও ওয়ানডে: হাসান মাহমুদ।

দুই ফরম্যাট থেকে তিন ফরম্যাটে: নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম।

আগে টেস্ট ও টি-টোয়েন্টি, এখন শুধু টি-টোয়েন্টি: নুরুল হাসান সোহান।

আগে তিন ফরম্যাট এবার ওয়ানডে, টি-টোয়েন্টি: তাসকিন আহমেদ।




নান্নু অধ্যায়ের সমাপ্তি, নতুন প্রধান নির্বাচক লিপু

চন্দ্রদ্বীপ ডেস্ক:  জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে মিনহাজুল আবেদিন নান্নুর মেয়াদ শেষ হয়েছে ২০২৩ সালের ৩১ ডিসেম্বরেই। তবে এরপরে নতুন কমিটি ঘোষণা না করায় দায়িত্ব পালন করে যাচ্ছিলেন তিনি।

এর আগেও মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে চুক্তি করার ঘটনা আছে। তাই নান্নু অধ্যায়ের পরিসমাপ্তি হয়ে যাবে, সেটা বলা যাচ্ছিল না।

কিন্তু শেষ পর্যন্ত তেমনটাই হলো। প্রধান নির্বাচক হিসেবে নান্নুর সঙ্গে আর নতুন করে চুক্তি করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুকে।

এদিকে নির্বাচক প্যানেল থেকে বাদ পড়েছেন হাবিবুল বাশারও। তবে টিকে গেছেন আব্দুর রাজ্জাক। তার সঙ্গে প্যানেলে যুক্ত হয়েছেন জাতীয় দলের সাবেক ওপেনার হান্নান সরকার।




নেতৃত্ব ছাড়লেন সাকিব, তিন ফরম্যাটেই অধিনায়ক শান্ত

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বিষয়টা অনুমিতই ছিল। সাকিব আল হাসান ওয়ানডে বিশ্বকাপের আগেই বলেছিলেন নেতৃত্বে আর থাকবেন না। তবে সাকিব সব ফরম্যাটের নেতৃত্ব ছাড়বেন, নাকি কেবল ওয়ানডেতে সেটাই ছিল দেখার।

অবশেষে জানা গেলো, তিন ফরম্যাটেই দায়িত্ব ছেড়েছেন সাকিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ জাতীয় ক্রিকেট দলের তিন ফরম্যাটের নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে নাজমুল হোসেন শান্তর নাম।




শেষ ৬ বিশ্বকাপের ৫টিতেই চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া 

চন্দ্রদ্বীপ ডেস্ক:  রিকি পন্টিংয়ের অধীনে সর্বজয়ী এক দল পেয়েছিল অস্ট্রেলিয়া। অ্যাডাম গিলক্রিস্ট, ম্যাথিউ হেইডেন, রিকি পন্টিং, ব্রেট লি, গ্লেন ম্যাকগ্রারা রীতিমত শাসন করেছিল ক্রিকেটের দুনিয়াকে। পন্টিংয়ের অধীনে থাকা সেই অস্ট্রেলিয়া ইতিহাসেরই সেরা দল কিনা, তা নিয়ে বরং বিতর্ক চলতে পারে। মাঝে অজি ক্রিকেটের সেই দাপুটে ভাব খানিক খর্ব হয়েছিল।



টিভিতে দেখুন আজকের খেলা

ফুটবল

এনএফএল-সুপারবোল
সান ফ্রান্সিসকো-কানসাস সিটি
ভোর ৫-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ২

ইংলিশ প্রিমিয়ার লিগ

প্যালেস-চেলসি
রাত ২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

সিরি আ
জুভেন্টাস-উদিনেসে
রাত ১-৪৫ মি., র্যাবিটহোল




ব্রাজিলকে হারিয়ে অলিম্পিকে আর্জেন্টিনা

চন্দ্রদীপ ডেস্ক: ঘড়ির কাঁটায় বাকি তখন মাত্র ২২ মিনিট। গত ৭৮ মিনিট ব্রাজিল যেভাবে রক্ষণ ধরে রেখে খেলেছে, তেমন থাকলে অলিম্পিকে যাওয়ার দৌড়ে এগিয়ে থাকবে তারা। ওদিকে আর্জেন্টিনার শিবিরে তখন গভীর উদ্বেগ। অলিম্পিকে বাছাই করলে লিওনেল মেসি এবং অ্যানহেল ডি মারিয়াকে দলে নেওয়ার চেষ্টা করবে তারা। কিন্তু ব্রাজিলের বিপক্ষে জয় না পেলে হবে না কিছুই।

এমন এক সময়েই ডিবক্সের অনেকটা বাইরে থেকে নিরীহদর্শন এক মাপা ক্রস করলেন ব্রাইটনে খেলা আর্জেন্টাইন তরুণ ভ্যালেন্টিন বার্কো। অনেকটা দৌড়ে এসে তাতে মাথা ছোঁয়ালেন দীর্ঘদেহী ফরোয়ার্ড লুসিয়ানো গুন্দো। তাতেই ভাঙলো ব্রাজিলের রক্ষণ। ৭৮ মিনিটের গোলটাই আর্জেন্টিনাকে এনে দেয় প্যারিস অলিম্পিকের টিকিট। আর দারুণ শুরুর পরেও বাদ যায় বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল।

ম্যাচের প্রায় পুরোটা সময়েই আধিপত্য দেখিয়েছে আর্জেন্টাইন তরুণরা। ১৫ মিনিটেই গোল পেতে পারত তারা। অধিনায়ক থিয়াগো আলমাদার দুর্দান্ত ফ্রি-কিক গোলবারে লেগে ফিরে এলে হতাশ হতে হয় আর্জেন্টিনাকে। এর আগ পর্যন্ত কোনো সুযোগই করা হয়নি ব্রাজিলের। ১৮ মিনিটে তারা প্রথম শট নেয় গোলমুখে। যদিও সেটা ছিল না টার্গেটে।

ব্রাজিল ম্যাচের সেরা সুযোগ পেয়েছে ৬০ এবং ৬২ মিনিটে। প্রথম গ্যাব্রিয়েল পেককে হতাশ করেছেন আর্জেন্টাইন গোলরক্ষক ব্রেই। দুর্দান্ত সেভে সুরক্ষিত রাখেন আর্জেন্টিনার অলিম্পিক খেলার স্বপ্ন। মিনিট দুয়েক পরেই জন কেনেডিকেও হতাশ করেন তিনি।

তবে ম্যাচে আধিপত্য ছিল আর্জেন্টিনারই। হ্যাভিয়ের মাশ্চেরানোর আর্জেন্টিনা বল দখলে রাখে ৬১ শতাংশ এবং শট নেয় ১৪টি। ধারাবাহিকতার সুবাদেই ৭৮ মিনিটে পেয়ে যায় মহামূল্যবান সেই গোল। তাতেই বাদ পড়েছে অলিম্পিকের বর্তমান স্বর্ণপদক পাওয়া দলটি। ২০১৬ ও ২০২০ অলিম্পিকে সোনা জিতেছিল ব্রাজিল।




ভারতকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

চন্দ্রদীপ ডেস্ক : সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে ভারতকে তাদের ঘরের মাঠে হারিয়ে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। জুনিয়রদের সামনে সুযোগ ছিল সিনিয়রদের সেই হারের প্রতিশোধ নেওয়ার। তবে তা করতে পারলেন না আর্শিন কুলকার্নি-উদয় সাহরানরা। আরও একবার ভারতকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হলো অজিরা।

রোববার (১১ ফেব্রুয়ারি) বেনোনিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৩ রান করেছে অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেছেন হারজাস সিং। জবাবে খেলতে নেমে ৪৩ ওভার ৫ বলে ১৭৩ রানে অল আউট হয় ভারত।