মাথায় বলের আঘাত লেগে হাসপাতালে মোস্তাফিজ

চন্দ্রদ্বীপ ডেস্ক : মাথায় বলের আঘাত লেথে মারাত্মক আহত হয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের (Comilla Victorians) পেসার মোস্তাফিজুর রহমান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ সকালে অনুশীলনের সময় এ ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বিপিএলে আজ কোনো খেলা নেই। তবে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হওয়ার আগে আজ (রোববার) সকালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করতে আসে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্রিকেটাররা। সেখানেই নেটে বল করছিলেন মোস্তাফিজ।

একটি ডেলিভারি দিয়ে মোস্তাফিজ ফিরে যাচ্ছিলেন নিজের বোলিং মার্কে, আরেকটি ডেভিলারি দেয়ার জন্য। এ সময় কুমিল্লার প্রধান কোচ সালাউদ্দিন ডাক দেন তাকে। কোচের ডাকে সাড়া দিতে মাথা ঘুরিয়ে হাঁটতে শুরু করলেই অন্য নেট থেকে আশা একটি শট পেছনে থেকে মোস্তাফিজের মাথায় আঘাত করে।

সঙ্গে সঙ্গেই মাঠে লুটিয়ে পড়েন জাতীয় দলের এই বাঁ-হাতি কাটার মাস্টার। মাথা ফেটে রক্তও বের হতে দেখা যায়। দ্রুত দলের চিকিৎসকরা এসে প্রাথমিক চিকিৎসা দেয়ার ব্যবস্থা করেন।

শেষে দ্রুত তাকে চট্টগ্রামের অ্যাপোলো ইমপেরিয়াল হাসপালে নিয়ে যাওয়া হয়। চোট কতটা গুরুতর, এখনও জানা সম্ভব হয়নি। হাসপাতালে পরীক্ষা-নীরিক্ষার পরই জানা যাবে এ তথ্য।

এবারের বিপিএলে এখনও পর্যন্ত ৯ ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। তার শিকার ১১ উইকেট। ৩২ রান দিয়ে ৩ উইকেট ছিল এবারের বিপিএলে মোস্তাফিজের সেরা বোলিং।




টিভিতে দেখুন আজকের খেলা

ক্রিকেট
ভারত-ইংল্যান্ড, তৃতীয় টেস্ট, চতুর্থ দিন
সরাসরি, সকাল ১০টা
টি স্পোর্টস

পিএসএল
পেশোয়ার-কোয়েটা, সরাসরি
বিকাল ৩টা
টি স্পোর্টস

মুলতান-করাচি

সরাসরি, রাত ৮-৩০ মিনিট
টি স্পোর্টস

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ
লুটন টাউন-ম্যানচেস্টার ইউনাইটেড
সরাসরি, রাত ১০-৩০ মিনিট
সিলেক্ট ১

স্কটিশ প্রিমিয়ারশিপ
জনস্টোন-রেঞ্জার্স
সরাসরি, সন্ধ্যা ৭টা
টি স্পোর্টস

সৌদি প্রো লিগ
ইত্তিহাদ-আল রিয়াদ
সরাসরি, রাত ১২-৩০ মিনিট
টি স্পোর্টস




ঢাকাকে লজ্জায় ডুবিয়ে প্লে-অফের আশা বাঁচাল চট্টগ্রাম




টুর্নামেন্টের সেরা খেলোয়াড় বাংলাদেশের সাগরিকা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  নানা ঘটনার মধ্য দিয়ে সাফ অ-১৯ নারী চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ ও ভারত যুগ্ম চ্যাম্পিয়ন হয়। বিতর্কিত টস কাণ্ডের জন্য টুর্নামেন্টের পুরস্কার প্রদান অনুষ্ঠান সেদিন বিঘ্নিত হয়। সফরকারী ভারত চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে পরদিন দেশে চলে যায়। স্বাগতিক বাংলাদেশকে একই ধরনের আরেকটি চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করবে সাফ। সেটি আগামীকাল বাফুফের আর্টিফিশিয়াল টার্ফে তুলে দেওয়া হবে।



আজ টিভিতে যা দেখবেন




আজ টিভিতে যেসব খেলা দেখবেন 

চন্দ্রদ্বীপ ডেস্ক:  একদিন বিরতির পর আজ আবার মাঠে গড়াবে বিপিএল। মুখোমুখি হবে ঢাকা-খুলনা ও চট্টগ্রাম-রংপুর। রাজকোটে চলছে ইংল্যান্ড এবং ভারতের মধ্যেকার টেস্ট।



অবশেষে ক্লাব বদল করছেন এমবাপে! 

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ২০১৭ সালে মোনাকো থেকে বড় অঙ্কের ট্রান্সফারে প্যারিস সেইন্ট জার্মেইনে এসেছিলেন ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপে। এরপর থেকে নিজেকে তিনি মেলে ধরেছেন দারুণভাবে। জিতেছেন ২০১৮ বিশ্বকাপ। গোলস্কোরিং দক্ষতায় হয়ে উঠেছেন সময়ের অন্যতম সেরা তারকা। তবে এসবের চেয়ে তিনি বেশি আলোচনায় থাকছেন ট্রান্সফার মৌসুমে।



ঝালকাঠি : অলিম্পিকে স্বর্ণজয়ী মিথিলাকে সংবর্ধনা

বরিশাল অফিস :: অলিম্পিক যুব গেমস ২৩-এ স্বর্ণপদক জয়ী দেশের তরুণ নারী কারাতেদের আইকন ঝালকাঠির নলছিটির কৃতী সন্তান মিথিলা আহমেদ মৌকে সংবর্ধনা দিয়েছেন ঝালকাঠি পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল। গত মঙ্গলবার বিকালে পুলিশ সুপারের কার্যালয়ে তাকে সংবর্ধনা দেয়া হয়। এ সময় তাকে অভিনন্দন জানিয়ে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার।

ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের পশ্চিম কামদেবপুর গ্রামের মো. মিলন হোসেন ও শাপলা আক্তারের ছোট মেয়ে মিথিলা আহমেদ মৌ। ২০০৮ সালের ১৩ অক্টোবর নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের পশ্চিম কামদেবপুর গ্রামে মিথিলা জন্মগ্রহণ করেন। তার বাবা কুমিল্লার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। দুই ভাই-বোনের মধ্য মিথিলা ছোট। সে এ বছর নলছিটি উপজেলার তালতলা বিজি ইউনিয়ন একাডেমি থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। ২০২২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৩তম জাতীয় কিকবক্সিং চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল অর্জনের মাধ্যমে মিথিলার যাত্রা শুরু হয়।

একে একে ঢাকা বিকেএসপিতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কারাতে প্রতিযোগিতায় গোল্ড মেডেল, ২০২৩ সালের অনুষ্ঠিত অলিম্পিক যুব গেমস কারাতে প্রতিযোগিতায় গোল্ড মেডেলসহ সবশেষ ভিকারুন্নেসা কারাতে প্রতিযোগিতায় ১টি গোল্ড মেডেল অর্জন করেন। এছাড়া ২টি ব্রোঞ্জ ও ৩টি সিলভার মেডেল অর্জন আছে তার ঝুলিতে। তার সফলতা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও জ্যোতি ছড়াচ্ছে।

মিথিলা আহমেদ মৌ বলেন, সম্মাননা পেয়ে আমি খুবই আনন্দিত। আমি চাই আমার মতো ঝালকাঠির কিশোর-কিশোরীদের মধ্যে আত্মপ্রত্যয় ও আত্মবিশ্বাস সৃষ্টিতে কারাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক। এই প্রশিক্ষণ গ্রহণ করলে নিজের আত্মরক্ষা নিজ থেকে সহজেই করা যায়। শক্রর মোকাবিলা করতেও নারীদের কারাতে প্রশিক্ষণ খুবই জরুরি।

পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল বলেন, মিথিলা আহমেদ মৌ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে স্বর্ণ পদক বিজয় অর্জন করেছে, এটি একটি অন্যরকম অনুভূতি। ঝালকাঠি জেলাবাসীর বড় একটি প্রাপ্তি।




আজ টিভিতে যেসব খেলা দেখবেন 

 চন্দ্রদ্বীপ ডেস্ক:  বিপিএলে আজ বিরতি। তবে চোখ রাখতে পারেন ইংল্যন্ড বনাম ভারতের মধ্যেকার তৃতীয় টেস্টে। রাতে আছে উয়েফা ইউরোপা লিগের ম্যাচ।



চট্টগ্রামকে হটিয়ে তৃতীয় স্থানে বরিশাল

বরিশাল অফিস :: চলতি বিপিএলে দুর্দান্ত শুরু ছিল ফরচুন বরিশালের। তবে হ্যাট্রট্রিক হারের পর কিছুটা ছন্দ হারিয়েছিল তামিম-মিরাজরা। কিন্তু আসরে ঘুরে দাঁড়িয়েছে বরিশাল। নয় ম্যাচের পাঁচটিতে জিতে ১০ পয়েন্ট নিয়ে চট্টগ্রামকে হটিয়ে টেবিলের তৃতীয় স্থান দখল করেছে তামিম ইকবালের দল। নবম ম্যাচে ঢাকাকে ২৭ রানে হারিয়েছে বরিশাল।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) টস জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয় ফরচুন বরিশাল। ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত ঢাকাকে ১৮৭ রানের বড় লক্ষ্য দেয় বরিশাল। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ১৫৯ রান তুলতে পারে। এতে ২৭ রানের জয় পায় বরিশাল। ফলে দশম ম্যাচ খেলে নয়টিতেই হারল ঢাকা।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় ঢাকা। ৪ বলে ১০ রান করে আউট হন নাঈম শেখ। ২ বলে ৪ রান করে সাজঘরে ফেরেন আরেক ওপেনার অ্যাডাম রোসিংটন। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি সাইফ হাসানও। ৪ বলে ২ রান করে আউট হন ডান হাতি ব্যাটার।

সেন উইলিয়ামসকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন অ্যালেক্স রোস। তবে ইনিংস বড় করতে পারেনি উইলিয়ামস। ১৫ বলে ১২ রান করে আউট হন তিনি। ৯ বলে ৬ রান করে তাকে সঙ্গ দেন এসএম মেহরোব। অধিনায়ক মোসাদ্দেক হোসেন করেন ১০ বলে ৮ রান।

৩ বলে ৬ রান করে আশা যাওয়ার মিছিলে যোগ দেন আলাউদ্দিন বাবুও। কিন্তু এক প্রান্ত আগলে রেখে ৩৬ বলে ফিফটি পূরণ করেন রোস। তাকে সঙ্গ দেন তাসকিন আহমেদ। ১২ বলে ১০ রান করে আউট হন তাসকিন।

শেষ ওভারে দুর্দান্ত ঢাকার জয়ের জন্য দরকার ছিল ৫১ রান। তাই আগেই ম্যাচ হেরে গিয়েছিল রাজধানীর দল। তবে শেষ ছয় বলে ২৩ রান তোলেন রোস। এতে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৫৯ রান তুলতে পারে ঢাকা। এতে ২৭ রানের জয় পায় বরিশাল। ৪৯ বলে ৮৯ রানের অপরাজিত ইনিংস খেলেন অ্যালেক্স রোস।

ফরচুন বরিশালের হয়ে সাইফউদ্দিন ও খালেদ আহমেদ তিনটি করে উইকেট শিকার করেন । এ ছাড়াও কেশব মহারাজ ও ওবেদ ম্যাকয় একটি উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২২ বলে ২৪ রান বরিশালের ওপেনার আহমেদ শেহজাদ আউট হলে, ব্যাট চালাতে থাকেন লোকালবয় তামিম ইকবাল। ৪৫ বলে ৭১ রানের ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটার।

২৩ বলে ২৮ রান করেন সৌম্য সরকার। শেষ পর্যন্ত শোয়েব মালিকের ৯ বলে ১০ রান এবং সাইফউদ্দিনের ৬ বলে ২৩ রানের ক্যামিও ইনিংসে ভর করে ১৮৬ রানের বড় পুঁজি পায় বরিশাল।