ব্রাজিল দলে নেইমারের ফেরা নিয়ে যা বললেন কোচ দরিভাল

চন্দ্রদ্বীপ ডেস্ক:  এসিএল ইনজুরি নিয়ে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে আছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। যে কারণে আগামী কোপা আমেরিকায় তার খেলা অনিশ্চিত বলে জানিয়েছিলেন দলটির চিকিৎসক রদ্রিগো লাসমার। তবে নেইমার ইতোমধ্যে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন। যোগ দিয়েছেন সৌদি ক্লাব আল-হিলালের ফিটনেস ক্যাম্পেও। এরই মাঝে দলের প্রধান তারকার ফেরা নিয়ে মন্তব্য করেছেন সেলেসাও কোচ দরিভাল জুনিয়র।



আজ টিভিতে যেসব খেলা দেখবেন




বিপিএলের শেষ চারের সমীকরণে কে কোথায় দাঁড়িয়ে

চন্দ্রদীপ নিউজ: ঢাকা থেকে শুরু হয়ে সিলেট ঘুরে ঢাকা ফিরে এবার চট্টগ্রাম। বিপিএলের দশম আসরে বন্দরনগরী পর্ব শেষ। এরপর ঢাকা ফিরে শেষ হবে এবারের টুর্নামেন্ট। সে অর্থে বলা যায়, শেষ ঘণ্টা বেজে গেছে বিপিএলের।

টুর্নামেন্টের এমন অবস্থায় কোন দলের অবস্থান কোথায় আর শেষ চারের সমীকরণই বা কী?

১১ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রংপুর রাইডার্স। এতে  শুধু প্লে-অফ নয়, বরং শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত করে প্রথম কোয়ালিফায়ার খেলাও নিশ্চিত করে ফেলেছে তারা। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে  ৬ উইকেটে হারায় শীর্ষে থেকে পরের পর্বে যাওয়া হলো না রংপুর রাইডার্সের। তবে কুমিল্লা পরের দুই ম্যাচের একটি হারলেও পয়েন্ট টেবিলের এক নম্বরে থাকবে রাইডার্স।

১০ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে আপাতত দ্বিতীয় স্থানে আছে কুমিল্লা। একই সঙ্গে প্লে-অফ নিশ্চিত হয়ে গেছে তাদের। এখন ২৩ ফেব্রুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচটি জিতলে শীর্ষে যাওয়ার সুযোগ আছে তাদের। তবে দলটির নিশ্চিত হয়েছে রংপুরের সঙ্গে কোয়ালিফায়ার খেলা।

১১ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকলেও প্লে-অফ নিশ্চিত নয় বরিশালের। ২৩ ফেব্রুয়ারি কুমিল্লার বিপক্ষে জিতলে শেষ চার নিশ্চিত হবে তাদের। হারলেও অবশ্য সুযোগ থাকছে বাড়তি রান রেটের কারণে। খুব বড় ব্যবধানে না হারলে চট্টগ্রাম ও খুলনা দুই দলের চেয়ে নেট রান রেটে পিছিয়ে পড়ার আশঙ্কা নেই তামিম ইকবালের দলের। তবে কুমিল্লা আজ রংপুরের বিপক্ষে হারায় প্লে-অফ পর্ব নিয়ে ব্যাকফুটে চলে গেছে বরিশাল।

প্লে অফের শেষ দলের লড়াইয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আজ খুলনা টাইগার্সকে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে। ১২ ম্যাচে ৭ জয়ে এখন ১৪ পয়েন্ট চট্টগ্রামের। ১১ ম্যাচে ৫ জয়ে খুলনার পয়েন্ট ১০। আজকের ম্যাচে চট্টগ্রাম জিতে শেষ চার নিশ্চিত করেছে। এখন খুলনার আরো একটি সুযোগ থাকবে বটে, তবে সিলেটের বিপক্ষে নিজেদের বড় ব্যবধানে তো জিততেই হবে, সঙ্গে কুমিল্লার বিপক্ষে বরিশালের বড় ব্যবধানে হার কামনা করতে হবে।

সিলেট আর ঢাকার কথা বলার অপেক্ষা রাখে না। টানা ১১ হারে সবার আগে বিদায় নিয়েছে ঢাকা। ১১ ম্যাচে ৭ হারে সিলেটদের বিদায়ও নিশ্চিত। তবে সিলেট-খুলনা ম্যাচটি প্লে অফ নির্ধারণে ভূমিকা রাখতে পারে।




বিধ্বংসী সেঞ্চুরিতে রেকর্ডবুকে তানজিদ তামিম

চন্দ্রদ্বীপ ডেস্ক : ৯৯ রানের পর জেসন হোল্ডারের বলটা একটু সাবধানী হয়েই খেলেছেন তানজিদ তামিম। রান নিতে গিয়েও থমকে গেলেন। পরের বলে আর আটকাতে হলো না। পেয়েই গেলেন বিপিএলে নিজের প্রথম সেঞ্চুরি। সবধরণের টি-টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে এটি এই তরুণের প্রথম শতক। সবমিলিয়ে বিপিএলের ইতিহাসে বাংলাদেশিদের মাঝে তৃতীয় সর্বোচ্চ স্কোর এটি।




ম্যাথিউজের অলরাউন্ড নৈপুণ্যে আফগানদের হারালো শ্রীলঙ্কা

চন্দ্রদ্বীপ ডেস্ক :  ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখালেন অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউজ। তার এই নৈপুণ্যে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আফগানিস্তানকে রীতিমত উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে ৪ রানের ব্যবধানে শ্বাসরুদ্ধকর জয় পেলেও দ্বিতীয় ম্যাচে ৭২ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে লঙ্কানরা।

ব্যাট হাতে ২২ বলে অপরাজিত ৪২ এবং বল হাতে ২ ওভারে মাত্র ৯ রান দিয়ে নেন ২ উইকেট। ম্যাচ সেরার পুরস্কারও ওঠে তার হাতে। সাদিরা সামারাবিক্রমা ৪২ বলে ৫১ রান করেও এই জয়ে অবদান রাখেন।

প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৮৭ রান তোলে শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে ১৭ ওভারেই অলআউট হয়ে যায় আফগানিস্তান। স্কোরবোর্ডে তোলে মাত্র ১১৫ রান।

রাঙ্গিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠিয়েছিলো আফগানিস্তান অধিনায়ক ইবরাহিম জাদরান। ব্যাট করতে নেমে পাথুম নিশাঙ্কা এবং কুশল মেন্ডিস ভালো সূচনা এনে দেন। ২৩ বলে ৪৫ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন তারা। ১১ বলে ২৫ রান করে আউট হন নিশাঙ্কা। কুশল মেন্ডিস ১৪ বলে করেন ২৩ রান।

ধনঞ্জয়া ডি সিলভা ১৪ বলে করেন ১৪ রান। ৯ বলে ২২ রান করেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৪২ বলে ৫ বাউন্ডারিতে ৫১ রান করে আউট হন সাদিরা সামারাবিক্রমা। শেষ মুহূর্তে মাঠে নেমে ২২ বলে ৪২ রান করেন ম্যাথিউজ। ২টি বাউন্ডারির সঙ্গে ৪টি ছক্কার মার মারেন তিনি।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। আজমতউল্লাহ ওমরজাই এবং মোহাম্মদ নবি নেন ২টি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে আফগানরা। সর্বোচ্চ ২৮ রান করেন করিম জানাত। ২৭ রান আসে মোহাম্মদ নবির ব্যাট থেকে। ১৭ ওভার খেলে মাত্র ১১৫ রান করতেই অলআউট হয়ে যায় আফগানরা। ২টি করে উইকেট নেন ম্যাথিউজ, বিনুরা ফার্নান্দেজ, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাথিশা পাথিরানা।




আজ টিভিতে যেসব খেলা দেখবেন 

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বিপিএলের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং খুলনা টাইগার্স। রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। আছে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচও।



শ্বাসরুদ্ধকর ম্যাচে বরিশালকে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত রংপুরের

চন্দ্রদীপ ডেস্ক : শ্বাসরুদ্ধকর এক লড়াই শেষে ফরচুন বরিশালকে হারিয়ে পয়েন্ট টেবিলের সেরা দুইয়ে থাকা নিশ্চিত করলো রংপুর রাইডার্স। চট্টগ্রামে হাইভোল্টেজ ম্যাচে বরিশালকে ১ উইকেটে হারিয়ে প্রথম কোয়ালিফায়ারের টিকিট কেটেছে নুরুল হাসান সোহানের দল।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আবু হায়দার রনির বিধ্বংসী বোলিংয়ে ১৫১ রানেই থামে বরিশাল। সেই রান তাড়ায় নেমে রংপুর ছিল সহজ জয়ের পথে।

তবে বরিশালের বোলারদের কল্যাণে ম্যাচ যায় শেষ ওভারে। এমনকি ফল যেতে পারতো যে কারও পক্ষে। তবে স্নায়ু ধরে রেখে শেষ পর্যন্ত ২ পয়েন্ট আদায় করে নিয়েছে রংপুরই।

এ জয় ১১ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকেই প্লে-অফ খেলা অনেকটা নিশ্চিত করে ফেললো রংপুর।

লক্ষ্য তাড়ায় নেমে বরিশালের মতো রংপুরের শুরুটাও ছিল ঝোড়ো। প্রথম ৬ ওভারেই স্কোরবোর্ডে ৭৪ রান তুলে ফেলে জয়ের কাজ সেরে রাখেন ব্র্যান্ডন কিং ও সাকিব আল হাসান। মুমিনুল হক খালি হাতে ফেরার পর ৫৩ রানের দারুণ এক জুটি গড়েন তারা। কিং ২২ বলে ৪৫ রান করে ফিরলে ভাঙে এ জুটি। কিছুক্ষণ পর ১৫ বলে ২৯ রান করা সাকিবও ধরেন প্যাভিলিয়নের পথ।

স্কোরবোর্ডে আর ৫ রান যোগ হতে নুরুল হাসান সোহান (২) ও শেখ মেহেদীর (৭) বিদায় চাপে ফেলে দেয় রংপুরকে। সেই চাপ রংপুর আবার কাটিয়ে ওঠে টম মুরস ও জেমস নিশামের জুটিতে। দুজনের কেউই অবশ্য দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি। মুরস ১৭, নিশাম ২৮ রানে নেন বিদায়। অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াসও থামেন ১৩ রান করে।

ম্যাচ বেশ জমে ওঠে ১৯তম ওভারে আবু হায়দার রনি কোনো রান না করেই ফিরলে। রংপুরের হাতে তখন আর ১ উইকেট, দরকার ২ রান। শেষ ওভারে অবশ্য এই সমীকরণ মেলান শামীম হোসেন ও হাসান মাহমুদ।

বরিশালের ম্যাচে ফেরার মূল কারণ মেহেদী হাসান মিরাজ ও ওবেদ ম্যাকয়। মিরাজ ২৪ রানে নেন ৩ উইকেট। ৩ উইকেট নিয়েছেন ম্যাকয়ও। কাইল মেয়ার্স দুটি ও কেশব মহারাজের শিকার একটি করে উইকেট।




আজ টিভিতে যেসব খেলা দেখবেন 




ইংল্যান্ডকে বিধ্বস্ত করে অস্ট্রেলিয়াকে টপকে গেল ভারত

চন্দ্রদীপ ডেস্ক : হায়দরাবাদে প্রথম টেস্টে কাছাকাছি গিয়েও ইংল্যান্ডকে হারাতে পারেনি ভারত। এরপর সেখান থেকে ভারত ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। বিশাখাপত্তনম, রাজকোট—দুই ভেন্যুতে ইংল্যান্ডকে তিন অঙ্কের ব্যবধানে হারিয়েছে ভারত। তাতে টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের পয়েন্ট তালিকায়ও উন্নতি হয়েছে ভারতীয়দের।

রাজকোটে গতকাল চতুর্থ দিনেই শেষ হয়েছে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট। ইংল্যান্ডকে ৪৩৪ রানে হারিয়েছে ভারত। যা রানের হিসেবে নিজেদের টেস্ট ইতিহাসে ভারতের সর্বোচ্চ রানে জয়। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে এখন ভারত। একই সঙ্গে অস্ট্রেলিয়াকে টপকে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে এসেছে ভারত। ৭ ম্যাচে ৪ জয়, ২ পরাজয় ও ১ ড্রয়ে ৫০ পয়েন্ট এখন ভারতের। সাফল্যের হার ৫৯.৫২ শতাংশ। ৫৫ শতাংশ সফলতা নিয়ে তিনে অস্ট্রেলিয়া।

অন্যদিকে গত পরশু দক্ষিণ আফ্রিকাকে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে ধবলধোলাই করেছে নিউজিল্যান্ড। ৯২ বছরের আক্ষেপ ঘোচানোর পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে কিউইরা। ৪ ম্যাচে ৩ জয়ে ব্ল্যাকক্যাপসদের সাফল্যের হার ৭৫ শতাংশ। বাংলাদেশ রয়েছে চার নম্বরে। এশিয়ার দলটি এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ২ টেস্টে ১টি করে ম্যাচ জিতেছে ও হেরেছে। সাফল্যের হার ৫০ শতাংশ। বাংলাদেশ টেস্ট দুটি ঘরের মাঠে খেলেছিল গত বছরের নভেম্বর-ডিসেম্বরে।




সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ট্রফি হাতে বাধভাঙ্গা উল্লাস হতে পারতো ৮ ফেব্রুয়ারি ফাইনালের পরই। ওই দিন কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে মহানাটকের পর ক্রীড়ামন্ত্রীর হাত থেকে ট্রফি গ্রহণ করে বাংলাদেশের মেয়েরা আনন্দ করলেও তাতে ঘাটতি ছিল। ছিল প্রাণহীন।

কারণ, ট্রফিতো বাংলাদেশেরই পাওয়ার কথা ছিল। বাংলাদেশ ও ভারতের অধিনায়কের গ্রহণ করা ট্রফি দিয়ে দেওয়া হয় অতিথি দলকে। তখনই সাফ থেকে বলা হয়েছিল, বাংলাদেশকে আরেকটি ট্রফি দেওয়া হবে। অবশেষ ১০ দিন পর রোববার সেই ট্রফি বুঝে পেলো আফঈদা-সাগরিকারা। সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বাফুফে ভবনের সামনে মাঠে আনুষ্ঠানিকভাবে ট্রফি তুলে দিয়েছেন চ্যাম্পিয়ন মেয়েদের হাতে।

এই টুর্নামেন্টের দ্বিতীয় আসরের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের সাগরিকা। পেয়েছেন সর্বাধিক গোলদাতার পুরস্কারও। এক কথায় যুবতীদের এই সাফ চ্যাম্পিয়নশিপের সব আলো কেড়ে নিয়েছেন ঠাকুরগাঁয়ের এই মেয়ে। সাগরিকাময়ই হয়ে থাকলো মহানাটকে ভরা এই টুর্নামেন্ট।

টুর্নামেন্টে তিন ম্যাচ খেলে ৪ গোল করেছেন সাগরিকা। তার সমান গোল করেছেন ভারতের পুজা ও শিবানি দেবি। তিনজন যৌথভাবে সর্বাধিক গোলদাতা হয়েছেন। প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে ৩-১ ব্যবধানে জেতা ম্যাচে জোড়া গোল করেছিলেন সাগরিকা। এরপর রাউন্ড রবিন লিগে ভারতকে ১-০ তে হারানো গোলটিও তার। ফাইনালে ভারত যখন ১-০ গোলে জয়ের কাছাকাছি চলে গিয়েছিল, ঠিক তখন ৯২ মিনিটে ম্যাচে সমতা ফিরিয়ে এনেছিলেন সাগরিকা।

গত ৮ ফেব্রুয়ারি ফাইনালের নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। দুই দলই পাঁচ শটের সবগুলো গোল করে। সাডেন ডেথেও দুই দলের ৬ জন করে লক্ষ্যভেদ করেন।

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ ট্রফি বুঝে পেলো বাংলাদেশ, জোড়া পুরস্কার সাগরিকার

তারপরই নিয়ম ভেঙ্গে ম্যাচ কমিশনার ডি সিলভা জয়াসুরিয়া রেফারিকে ডেকে নিয়ে টসের মাধ্যমে শিরোপা নিষ্পত্তির সিদ্ধান্ত দেন। টসে ভারত জিতে চ্যাম্পিয়ন হওয়ার উদযাপন শুরু করলে আপত্তি জানায় বাংলাদেশ। পরে অনেক আলোচনার পর যৌথভাবে দুই দলকে চ্যাম্পিয়ন ঘোষণার সিদ্ধান্ত নেয় সাফ।

ট্রফি বুঝে পাওয়ার পাশাপাশি সেরা খেলোয়াড় ও সর্বাধিক গোলদাতার পুরস্কার পেয়ে অনেক খুশি সাগরিকা। ১০ দিন পর এমন পুরস্কার পাবেন জানতেনই না এই উঠতি ফরোয়ার্ড।

পুরস্কার জেতার পর তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়ায় সাগরিকা বলেন, ‘আজই(রোববার) সুখবরটি জেনেছি। সকালে জেনেছি, আমি সর্বাধিক গোলাদাতা হওয়ার পাশাপাশি সেরা খেলোয়াড়ের পুরস্কারেও মনোনীত হয়েছি। বাবা-মা আগে খবরে দেখেছিলেন। তবে তারা আমাকে কিছু বলেননি। জেনেছি সকালে। অনূর্ধ্ব-১৯ এটাই আমার প্রথম টুর্নামেন্ট। দুটি পুরস্কার পেয়ে অনেক ভালো লাগছে।’