বরিশালের বোলিং তোপে কোনঠাসা রংপুর

বরিশাল অফিস :: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। ফাইনালে ওঠার লড়াই পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। এমন ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই বরিশালের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেটে হারিয়ে কোনঠাসা হয়ে পরেছে রংপুর।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫৩ রান সংগ্রহ রংপুরের।

টসে হেরে ব্যাট করতে নেমে রংপুরের হয়ে ইনিংস শুরু করতে আসেন শেখ মাহেদী ও রনি তালুকদার। তবে শুরটা ভালো হয়নি রংপুরের। এই জুটি ভয়ংকর হয়ে ওঠার আগেই রংপুরের শিবিরে আঘাত হানেন সাউফউদ্দিন। ইনিংসের দ্বিতীয় ওভারের শুরুতেই মাহেদীকে উইকেটের পেছনে মুশফিকের তালুবন্দী করেন তিনি। সাজ ঘরে যাবার আগে ২ রান করেন এই ডানহাতি ব্যাটার।

বিস্তারিত আসছে…




টস জিতে বোলিংয়ে বরিশাল

বরিশাল অফিস :: ফাইনালে ওঠার লড়াইয়ে টস ভাগ্যটা সঙ্গে দিয়েছে তামিম ইকবালের দল ফরচুন বরিশালকে। টস জিতে তামিম ব্যাট করতে পাঠালেন সাকিব আল হাসানের দল রংপুর রাইডার্সকে।

এই ম্যাচে দুই দল এসেছে পুরো বিপরীত ফর্ম নিয়ে। টানা দুই ম্যাচে হেরে আজ কোয়ালিফায়ার দুইয়ে এসেছে রংপুর। আর বরিশাল এসেছে টানা দুই ম্যাচ জিতে।

এমন এক ম্যাচে বরিশাল আস্থা রেখেছে তাদের উইনিং কম্বিনেশনের ওপর। এলিমিনেটরের দলটা নিয়েই আজ নেমেছে রংপুরের সামনে।

বরিশাল একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, কাইল মায়ার্স, ডেভিড মিলার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জেমস ফুলার, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, ওবেদ ম্যাককয়, তাইজুল ইসলাম।

রংপুর একাদশ
রনি তালুকদার, শামিম পাটোয়ারী, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, জিমি নিশাম, নিকলাস পুরান, নুরুল হাসান বেয়ারস্টো, মোহাম্মদ নবী, আবু হায়দার রনি, হাসান মাহমুদ, ফজলহক ফারুকী।




আফগানিস্তানকে ১৫৫ রানেই গুটিয়ে দিলো আয়ারল্যান্ড

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ওপেনার ইব্রাহিম জাদরান হাফসেঞ্চুরি করলেন। কিন্তু সবমিলিয়ে ৫৪.৫ ওভারের বেশি খেলতে পারলো না আফগানিস্তান, প্রথম ইনিংসে গুটিয়ে গেলো ১৫৫ রানেই।

টলারেন্স ওভালে সিরিজের একমাত্র টেস্টে আফগানিস্তানকে এত অল্প রানে অলআউট করার পেছনে বড় অবদান মার্ক এডায়ারের। আইরিশ পেসার ৩৯ রান খরচায় একাই নেন ৫টি উইকেট। ২টি করে উইকেট শিকার কুর্তিস ক্যাম্ফার আর ক্রেইগ ইয়ংয়ের।

টস জিতে ব্যাট করতে নেমে ১১ রানে ২ উইকেট হারালেও অধিনায়ক হাসমতউল্লাহ শহিদিকে নিয়ে বিপদ কাটিয়ে উঠেছিলেন ইব্রাহিম জাদরান। ২ উইকেটে ৬৬ রান তুলে আফগানিস্তান। কিন্তু শহিদি (২০) আউট হওয়ার পর ধসে পড়ে আফগানদের ইনিংস। ৮৯ রানে শেষ ৮ উইকেট হারায় তারা।

ইব্রাহিম জাদরান করেন ৫৩। শেষদিকে একা লড়াই করেছেন করিম জানাত। কিন্তু সঙ্গীর অভাবে দলের পুঁজিটা সম্মানজনক জায়গায় নিতে পারেননি। ৪১ রানে অপরাজিত থেকে যান এই অলরাউন্ডার।




সাকিব-তামিমদের ম্যাচসহ টিভিতে খেলার সূচি




ফাইনালে ওঠার লড়াইয়ে রংপুর-বরিশাল মুখোমুখি

বরিশাল অফিস :: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)র ফাইনালে ওঠার লক্ষ্যে টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচে আজ মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অলিখিত সেমিফাইনাল ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭ উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফাইয়ারের টিকেট পায় বরিশাল। নিউজিল্যান্ডের জেমস নিশামের বিধ্বংসী ইনিংস সত্বেও প্রথম কোয়ালিফাইয়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৬ উইকেটে হেরে ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া করে রংপুর।

বিপিএলে শিরোপা জয়ের লক্ষেই তারকা সমৃদ্ধ দলই গঠন করেছে তামিম ইকবালের ফরচুন বরিশাল। শুরুটা নড়বড়ে হলেও সময়ের সাথে সাথে নিজেদের মেলে ধরছে তামিম-মুশফিক-মাহমুদুল্লাহরা।

দলের শক্তি বাড়াতে কাইল মায়ার্সের সাথে যুক্ত করেছে প্রোটিয়া হার্ডহিটার ডেভিড মিলারকে। ফর্মে রয়েছেন সাইফুদ্দিন, মেহেদী হাসান মিরাজরাও। এদের যে কেউ ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে যখন-তখন।

এদিকে সাকিবদের রংপুর রাইডার্সও কম যায় না। শুরু থেকেই দারুণ ছন্দে রয়েছে রংপুর রাইডার্স। প্রথম দিকে চোখের সমস্যায় ভুগলেও এখন পুরোপুরি ফর্মে সাকিব। তাছাড়া নুরুল হাসান সোহানের ব্যাটও হাসছে।

জেমস নিশাম ও নিকোলাস পোরানরা যে কোন সময় ঘুরিয়ে দিতে পারে খেলার মোড়। মোহাম্মদ নবীর স্পিনের পাশাপাশি আবু হায়দার ও ফারুকির পেস বলটা ঠিকঠাকমত হলে বরিশালকে হারানোটা কঠিন হবে না সাকিবদের জন্য।

বরিশাল ও রংপুরের ম্যাচ ঘিরে বাড়তি উত্তেজনা বিরাজ করছে। কারণ রংপুরের জার্সিতে সাকিব আল হাসান এবং বরিশালকে নেতৃত্ব দিচ্ছেন তামিম ইকবাল। লিগ পর্বের পর আবারও দেখা হয়ে যাচ্ছে দেশের দুই সেরা ক্রিকেটারের। বাংলাদেশের দুই বড় তারকার সম্পর্কের ফাটল ২২ গজে দু’জনের লড়াইকে উত্তেজনাপূর্ণ করে তুলেছে।

পাশাপাশি দুই তারকার ভক্তরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে।

প্রথম লেগের ম্যাচে তামিমের বরিশালের কাছে ৫ উইকেটে হারের লজ্জা পায় সাকিবের রংপুর। দ্বিতীয় লেগে শ্বাসরুদ্ধকর ম্যাচে বরিশালকে ১ উইকেটে হারায় রংপুর। দ্বিতীয় লেগে সাকিবের আউটের পর তারই উদযাপনকে অনুকরণ করতে দেখা গেছে তামিমকে। যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের মধ্যে বিতর্কের জন্ম দেয়।

দুই তারকার মধ্যে সম্পর্কের তিক্ততা থাকলেও দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচটি তাদের কাছে বেশি গুরুত্ব পাবে। এই ম্যাচের বিজয়ী দল ফাইনালে মুখোমুখি হবে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল কুমিল্লার ভিক্টোরিয়ান্সের।




আজ টিভিতে যেসব খেলা দেখবেন 




তামিম-মায়ার্স ঝড়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে বরিশাল

বরিশাল অফিস :: ম্যাচটা চট্টগ্রামের হাত থেকে ওখানেই অনেকটা ফসকে গেছে যখন চট্টগ্রামের ছন্নছাড়া ফিল্ডিংয়ে দলীয় ৯ রানের মাথায় ক্যাচ ছেড়ে সুযোগ দেয় তামিম ইকবালকে। তখন কেবল ১ রানে ব্যাট করছিলেন ফরচুন বরিশালের এই অধিনায়ক। সুযোগ পেয়ে রীতিমত চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বোলারদের ওপরে চড়ে বসেন তামিম। তাকে যোগ্য সঙ্গ দিয়ে বাউন্ডারির ফুলঝুড়ি ফোটান ক্যারিবীয় ব্যাটার কাইল মায়ার্স।

এই দুই ব্যাটারের ফিফটিতে মধ্যম মানের লক্ষ্যকে মামুলি মানিয়ে ৩১ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বরিশাল। এই জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিল তামিমের দল। সেখানে ফাইনালে দ্বিতীয় দলের জায়গা নিশ্চিতে প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দলের সঙ্গে খেলবে ফরচুন বরিশাল।

মিরপুরে প্লে-অফের এলিমিনেটর ম্যাচে আগে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বরিশাল। সেখানে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৫ রান তোলে বন্দর নগরীর দলটি।

লক্ষ্যটা সহজের কাতারে থাকলেও সেখানে শুরুতে ধাক্কা খায় বরিশাল। ইনিংসে দ্বিতীয় বলেই রানের খাতা না খোলা সৌম্য সরকার রিভার্স সুইপ খেলতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন উইকেটরক্ষকের হাতে। দলীয় ৯ রানের মাথায় ব্যাটিংয়ে দ্বিতীয় ধাক্কাটা খেতেই যাচ্ছিল বাংলার ভেনিসের দলটি। পেসার আল আমিনের বলে ব্যাটে-বলে ঠিকঠাক সংযোগ না হওয়ায় ডিপ থার্ড ম্যানের কাছে ক্যাচ তুলে নেন তামিম। তবে সেটি তালুবন্দি করতে পারেননি সৈকত আলী।

এরপর থেকেই রীতিমত চার-ছয়ের বন্যা বইয়েছেন তামিম ও মায়ার্স। পাওয়ার প্লের ৬ ওভারেই ৭৩ রান তোলে বরিশাল। ২৫ বলে ৩ চার ও ৫ ছক্কার মারে বিপিএলে নিজের প্রথম ফিফটি তোলেন মায়ার্স। তবে পরের বলেই আউট হলে ভাঙে দ্বিতীয় উইকেটে তামিমের সঙ্গে তার ৫৪ বলে ৯৮ রানের দুর্দান্ত জুটি।

বাকি সময়ে তামিমের বিপরীতে সবার নজর প্লে-অফে বিপিএল খেলতে আসা ডেভিড মিলারের দিকে। তবে ১৩ বলে ১৭ রানের সাধারণ এক ইনিংস খেলে রোমারিও শেফার্ডের বলে ফেরেন এই বাঁহাতি ব্যাটার। বাকি পথ অনেকটা একাই সামলিয়েছেন তামিম। আসরে নিজের প্রথম ফিফটি হাঁকিয়ে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। এর আগে ৪৩ বলে ৯ চারের মারে ৫২ রান আসে তার ব্যাট থেকে।

এর আগে ব্যাট করতে নেমে জশ ব্রাউনের দলীয় সর্বোচ্চ ৩৪ ও অধিনায়ক শুভাগত হোমের ২৪ রান বাদে বাকি ব্যাটাররা ছিলেন যাওয়া-আসার মধ্যেই। লিগ পর্বে ছন্দে থাকলেও বাঁচা-মরার এই ম্যাচে হাসেনি তানজিদ তামিম, টম ব্রুসদের ব্যাট। সেখানে বরিশালের পক্ষে দুটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন, কাইল মায়ার্স ও ওবেড ম্যাকয়।

চলমান অল-রাউন্ড পারফর্মে বল হাতে দুই উইকেটের পর ২৬ বলে ৫০ রানের ভরে ম্যাচ সেরার খেতাবও জেতেন মায়ার্স।

সংক্ষিপ্ত স্কোরকার্ড: (এলিমিনেটর)

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ১৩৫/৯ (২০ ওভার) (ব্রাউন ৩৪, শুভাগত ২৪; সাইফউদ্দিন ২/২৮ , মায়ার্স ২/২৮)

ফরচুন বরিশাল: ১৩৬/৩ (১৪.৫ ওভার) (তামিম ৫২*, মায়ার্স ৫০; শেফার্ড ১/১৭)

ফল: বরিশাল ৭ উইকেটে জয়ী

ম্যাচসেরা: কাইল মায়ার্স




দেড়শ রানও করতে পারল না চট্টগ্রাম

বরিশাল অফিস :: আগের ম্যাচেই দুর্দান্ত সেঞ্চুরিতে দলকে প্লে অফের টিকিট এনে দিয়েছিলেন তানজিদ তামিম। তবে এলিমিনেটরে এসে ব্যর্থ হলেন এই ওপেনার। তামিমের ব্যর্থতার দিনে দায়িত্ব নিয়ে বড় ইনিংস খেলতে পারেননি কেউই। জশ ব্রাউন-টম ব্রুসরা ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নিরধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দলের হয়ে ২২ বলে সর্বোচ্চ ৩৪ রান করেছেন ব্রাউন।

বিস্তারিত আসছে…




মিলারকে নিয়ে বোলিংয়ে বরিশাল

বরিশাল অফিস :: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এলিমিনেটরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামছে ফরচুন বরিশাল। সোমবার (২৬ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।

বিস্তারিত আসছে…

 




তামিমদের হারাতে প্রস্তুত চট্টগ্রাম