শ্রীলঙ্কার বিপক্ষে বছরের প্রথম ওয়ানডেতে নামছে বাংলাদেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক : টি-টোয়েন্টি সিরিজের শেষটা মনমতো হয়নি বাংলাদেশ দলের জন্য। লঙ্কানদের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের সম্ভাবনা ছিল। সেটা কাজে লাগানো যায়নি। সেই সিরিজ শেষে এবার নতুন লক্ষ্যের দিকে মনোযোগ বাংলাদেশের। নিজেদের লাকি গ্রাউন্ড হিসেবে খ্যাত চট্টগ্রামে পা রাখছে টাইগাররা। সেটাও নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডে ম্যাচের জন্য।




বাংলাদেশের ম্যাচসহ টিভিতে যেসব খেলা দেখবেন 




আজ টিভিতে যেসব খেলা দেখবেন 

চন্দ্রদ্বীপ ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে আজ মাঠে নামবে বার্সেলোনা। তাদের প্রতিপক্ষ ইতালিয়ান ক্লাব নাপোলি। অন্য ম্যাচে আর্সেনাল পোর্তোর মুখোমুখি হবে।



আজ টিভিতে যেসব খেলা দেখবেন 




ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ




আরেকটি ফাইনালে বাংলাদেশের সামনে ভারত




বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজ খেলার সূচি




বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে জড়াল সাকিবের বোনের নাম




রিশাদ-তাসকিনের ব্যাটিং তাণ্ডবের পরও সিরিজ হাতছাড়া

চন্দ্রদীপ ডেস্ক : চরম ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে লেগ স্পিনার রিশাদ ও পেস বোলার তাসকিনের অবিশ্বাস্য সুন্দর ব্যাটিং। এই দুই বোলারের ব্যাটিং শৈলীর পরও সিরিজ বাঁচাতে পারেনি বাংলাদেশ।

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৭৪ রান করে শ্রীলংকা। দলের হয়ে ৫৫ বলে ৬টি চার আর ৬টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৮৬ রান করেন কুশাল মেন্ডিস।

টার্গেট তাড়া করতে নেমে নুয়ান থুশারার গতির মুখে পড়ে ১৫ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় বাংলাদেশ। এরপর দলীয় ৩২ রানে ৬ উইকেট পতনের পর ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় বাংলাদেশ।

দলের এমন চরম ব্যাটিং বিপর্যয়ের পরও ধ্বংসস্তূপে দাঁড়িয়ে একের পর এক ছক্কা হাঁকিয়ে ৩০ বলে ৫৩ রান করে ফেরেন লেগ স্পিনার রিশাদ আহমেদ। তার ব্যাটিং তাণ্ডবের কারণেই শতরানের আগেই গুঁড়িয়ের যাওয়ার শঙ্কায় পড়ে যাওয়া বাংলাদেশ শেষ পর্যন্ত ১৪৬ রান তুলতে সমর্থ হয়।

রিশাদ আউট হওয়ার পর ব্যাটিং তাণ্ডব অব্যাহত রাখেন পেস বোলার তাসকিন আহমেদ। তিনি ২১ বল খেলে তিন চার আর দুই ছক্কায় ৩১ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন। তার বিদায়ের মধ্য দিয়ে ১৯.৪ ওভারে ১৪৬ রানে অলআউট হয় বাংলাদেশ।

নুয়ান থুশারার হ্যাটট্রিক করার ম্যাচে ২৮ রানের জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় শ্রীলংকা।




বাংলাদেশের খেলাসহ টিভিতে যা দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বাংলাদেশ–শ্রীলঙ্কা সিরিজ নির্ধারণী টি–টোয়েন্টি আজ। সন্ধ্যায় খেলতে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড।