আজ টিভিতে যেসব খেলা দেখবেন

ভলিবল
প্রাইম লিগ
সন্ধ্যা ৭টা, সনি স্পোর্টস টেন ১
আইপিএল
গেম প্ল্যান
বিকেল ৩–৩০ মিনিট, স্টার স্পোর্টস ১

ভলিবল
প্রাইম লিগ
সন্ধ্যা ৭টা, সনি স্পোর্টস টেন ১
আইপিএল
গেম প্ল্যান
বিকেল ৩–৩০ মিনিট, স্টার স্পোর্টস ১

ক্রিকেট
৩য় ওয়ানডে
বাংলাদেশ–শ্রীলঙ্কা
সকাল ১০টা, গাজী টিভি ও টি স্পোর্টস
ঢাকা প্রিমিয়ার লিগ
লিজেন্ডস অব রূপগঞ্জ–রূপগঞ্জ টাইগার্স
সকাল ৯টা, বিসিবি ইউটিউব চ্যানেল
মোহামেডান–গাজী গ্রুপ
সকাল ৯টা, বিসিবি ইউটিউব চ্যানেল
গাজী টায়ার্স–পারটেক্স
সকাল ৯টা, বিসিবি ইউটিউব চ্যানেল
৩য় টি–টোয়েন্টি
আফগানিস্তান–আয়ারল্যান্ড
রাত ১০টা, ইউরোস্পোর্ট
পাকিস্তান সুপার লিগ
ফাইনাল
মুলতান সুলতানস–ইসলামাবাদ ইউনাইটেড
রাত ১০টা, পিটিভি স্পোর্টস ও টি স্পোর্টস

চন্দ্রদ্বীপ ডেস্ক: এফএ কাপের কোয়ার্টার ফাইনালে আজ (রোববার) রাতে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। একইদিন লা লিগায় মুখোমুখি লড়াই রয়েছে বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদের। এছাড়া মেয়েদের আইপিএলের ফাইনালে দিল্লি ক্যাপিটালস–রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু লড়বে।
ক্রিকেট
ঢাকা প্রিমিয়ার লিগ
আবাহনী–শাইনপুকুর
সকাল ৯টা, বিসিবি ইউটিউব চ্যানেল
শেখ জামাল–ব্রাদার্স ইউনিয়ন
সকাল ৯টা, বিসিবি ইউটিউব চ্যানেল
প্রাইম ব্যাংক–সিটি ক্লাব
সকাল ৯টা, বিসিবি ইউটিউব চ্যানেল
২য় টি–টোয়েন্টি
আফগানিস্তান–আয়ারল্যান্ড
রাত ১০টা, ইউরোস্পোর্ট
মেয়েদের আইপিএল (ফাইনাল)
দিল্লি ক্যাপিটালস–রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
রাত ৮টা, টি স্পোর্টস ও স্পোর্টস ১৮–১
ফুটবল
এফএ কাপ
চেলসি–লেস্টার সিটি
সন্ধ্যা ৬–৪৫ মিনিট, সনি স্পোর্টস টেন ২
ম্যানচেস্টার ইউনাইটেড–লিভারপুল
রাত ৯–৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২
লা লিগা
অ্যাতলেটিকো মাদ্রিদ–বার্সেলোনা
রাত ২টা, র্যাবিটহোল ও স্পোর্টস ১৮–১

চন্দ্রদ্বীপ ডেস্ক: এফএ কাপের কোয়ার্টার ফাইনালে আজ নিউক্যাসলের মুখোমুখি ম্যানচেস্টার সিটি।
উলভারহ্যাম্পটন-কভেন্ট্রি
সন্ধ্যা ৬-১৫ মি., সনি স্পোর্টস ২
ম্যানচেস্টার সিটি-নিউক্যাসল
রাত ১১-৩০ মি., সনি স্পোর্টস ২
ওসাসুনা-রিয়াল মাদ্রিদ
রাত ৯-১৫ মি., র্যাবিটহোল
হেতাফে-জিরোনা
রাত ১১-৩০ মি., র্যাবিটহোল
বার্নলি-ব্রেন্টফোর্ড
রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
লুটন-নটিংহাম
রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২
ফুলহাম-টটেনহাম
রাত ১১-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১
২য় এলিমিনেটর
রাত ১০টা, টি স্পোর্টস

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশ–শ্রীলঙ্কা ২য় ওয়ানডে আজ। বিকেলে উয়েফা চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠান।
বাংলাদেশ–শ্রীলঙ্কা
দুপুর ২–৩০ মিনিট, গাজী টিভি ও টি স্পোর্টস
লিজেন্ডস অব রূপগঞ্জ–সিটি ক্লাব
সকাল ৯টা, বিসিবি ইউটিউব চ্যানেল
মোহামেডান–রূপগঞ্জ টাইগার্স
সকাল ৯টা, বিসিবি ইউটিউব চ্যানেল
গাজী গ্রুপ–পারটেক্স
সকাল ৯টা, বিসিবি ইউটিউব চ্যানেল
আফগানিস্তান–আয়ারল্যান্ড
রাত ১০টা, ইউরোস্পোর্ট
কোয়ার্টার ফাইনালের ড্র
বিকেল ৫টা, সনি স্পোর্টস টেন ১
কোয়ার্টার ফাইনালের ড্র
সন্ধ্যা ৬টা, সনি স্পোর্টস টেন ১
১ম এলিমিনেটর
ইসলামাবাদ ইউনাইটেড–কোয়েটা গ্ল্যাডিয়েটর্স
রাত ১০টা, টি স্পোর্টস ও পিটিভি স্পোর্টস
কোলন–লাইপজিগ
রাত ১–৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ৫
রিয়াল সোসিয়েদাদ–কাদিজ
রাত ২টা, র্যাবিটহোল

চন্দ্রদ্বীপ ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে রয়েছে বাংলাদেশ দল। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হবে দুই দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়। এই ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের।
এই সিরিজ জিতলে ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে টানা দ্বিতীয় ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা। এর আগে ২০২১ সালে দুই দলের সর্বশেষ সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।
সিরিজের প্রথম ম্যাচে অবশ্য হেসেখেলেই জিতেছিল নাজমুল হোসেন শান্তর দল। ৬ উইকেটের ব্যবধানের সেই জয়ে অপরাজিত ১২২ রানের ইনিংস খেলে বড় অবদান রেখেছিলেন অধিনায়ক। তার আগে কাজটা সহজ করে দিয়েছিলেন বোলাররা। বিশেষ করে তিন পেসার তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তানজিম সাকিব ৩টি করে উইকেট শিকার করেন।
প্রথম ম্যাচে জয়ের পর শান্ত বলেছিলেন, ‘আমরা জানতাম, নতুন বলে খেলা বেশ কঠিন। এ ক্ষেত্রে আমি আমার দক্ষতা কাজে লাগিয়েছি এবং কিছুটা সময় নিয়েছি। পরে শিশিরের কারণে উইকেট সহজ হয়ে গিয়েছিলো।’
তিনি আরও বলেন, ‘মাহমুদুল্লাহ রিয়াদের শুরুটা আমাকে অনেক সাহায্য করেছে। এরপর মুশফিক ভাই তার অভিজ্ঞতা মেলে ধরেছে। আমরা সবাই জানি তার সামর্থ্য কেমন। আশা করি সে তার ফর্ম ধরে রাখবে।’
প্রথম ম্যাচ শেষেই পেসার তাসকিন জানিয়েছিলেন সিরিজ জয়ের ব্যাপারে নিজেদের আত্মবিশ্বাসের কথা। তাসকিন বলেছিলেন, ‘আমরা অনেক আশাবাদী সিরিজ জয়ের ব্যাপারে। ম্যাচ বাই ম্যাচ যেতে হবে। এখন এটা তো জিতে গেলাম। আরও দুটা ম্যাচ আছে; পরের ম্যাচটাই মূল লক্ষ্য। তো এটা যদি জিততে পারি, তখন হোয়াইটওয়াশের লক্ষ্য থাকবে। পরের ম্যাচটাতে মূল ফোকাস থাকবে এবং আমার বিশ্বাস ইনশাল্লাহ আমরা সিরিজ জিতব।’
আজ সিরিজ নিশ্চিত করতে পারলে নিশ্চয়ই টাইগারদের লক্ষ্য থাকবে শ্রীলঙ্কাকে হোয়াটওয়াশ করার। অন্যদিকে সিরিজে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই লঙ্কানদের।
সব মিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ৫৫ ম্যাচের মধ্যে ১১টিতে জয় ও ৪২টিতে হেরেছে বাংলাদেশ। ২টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। তবে সাম্প্রতিক পরিসংখ্যানে ওয়ানডে ফরম্যাটে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের আধিপত্যেরই প্রমাণ মেলে।

চন্দ্রদ্বীপ ডেস্ক : এক সময় বয়সভিত্তিক দলে নিয়মিত ছিলেন রাজিয়া খাতুন। বাফুফের ক্যাম্প থেকে বাদ পড়েছেন বছর চারেক আগে। এরপর ঘরোয়া লিগ খেলেছেন। নারী ফুটবলের সেই পরিচিত মুখ রাজিয়া আর নেই। প্রসবকালীন জটিলতায় আজ ভোরে পৃথিবী ছেড়েছেন তিনি। তার সতীর্থ ফুটবলার ও ফুটবলসংশ্লিষ্টরা বিষয়টি নিশ্চিত করেছেন।
ফুটবলসংশ্লিষ্ট বিভিন্ন মাধ্যমে জানা গেছে, গতকাল (বুধবার) রাতে রাজিয়া সন্তান প্রসব করেন। সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণ হয় তার। সেই রক্তক্ষরণেই প্রাণ হারিয়েছেন রাজিয়া। রাজিয়ার মৃত্যুতে দেশের ফুটবলে নেমে এসেছে গভীর শোক।
বাংলাদেশ নারী ফুটবল দলের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন গোলাম রব্বানী ছোটন। তাই রাজিয়াকে খুব কাছ থেকেই চেনেন দেশের নামী এই কোচ। রাজিয়ার মৃত্যুর খবরে স্মৃতিচারণ করে ছোটন বলেন, ‘২০১৭ সালে থাইল্যান্ডে এএফসি অ-১৬ চ্যাম্পিয়নশিপের মূল পর্বে রাজিয়া খেলেছিল। পরের বছর সাফ অ-১৮ ভুটানের চ্যাম্পিয়ন দলেও ছিল। সিনিয়র দলে ক্যাম্পও করেছে কিছু দিন। পারফরম্যান্স অবনতির জন্য ২০১৯ সালের দিকে ক্যাম্প থেকে বাদ পড়ে।’
২০০১ সালের ২৫ জানুয়ারি জন্ম নেয়া রাজিয়া বাংলাদেশের নারী ফুটবলের উত্থানের শুরুর দিকের একজন। এএফসি অ-১৪ রিজিওনাল ( সেন্ট্রাল ও দক্ষিণ এশিয়া) চ্যাম্পিয়নশিপে ২০১৩ ও ১৫ সালে চ্যাম্পিয়ন দলে ছিলেন তিনি৷ এরপর অ-১৬ ও অ-১৯ দলেও খেলেছেন৷

চন্দ্রদ্বীপ ডেস্ক: ঢাকা প্রিমিয়ার লিগে আজ তিনটি ম্যাচ। প্রাইম ব্যাংকের হয়ে মাঠে নামবেন তামিম ইকবাল। রাতে ইউরোপা লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে স্পার্টা প্রাগের মুখোমুখি লিভারপুল।
ক্রিকেট
ঢাকা প্রিমিয়ার লিগ
আবাহনী-গাজী টায়ার্স
সকাল ৯টা, ইউটিউব/বিসিবি
শেখ জামাল-শাইনপুকুর
সকাল ৯টা, ইউটিউব/বিসিবি
প্রাইম ব্যাংক-ব্রাদার্স
সকাল ৯টা, ইউটিউব/বিসিবি
পিএসএল
মুলতান সুলতাম-পেশোয়ার জালমি
রাত ১০টা, টি স্পোর্টস ও পিটিভি স্পোর্টস
ফুটবল
ইউরোপা লিগ
স্লাভিয়া প্রাগ-এসি মিলান
রাত ১১টা ৪৫ মি., সনি স্পোর্টস ১
ভিয়ারিয়াল-মার্শেই
রাত ১১টা ৪৫ মি., সনি স্পোর্টস ২
রেঞ্জার্স-বেনফিকা
রাত ১১টা ৪৫ মি., সনি স্পোর্টস ৫
লেভারকুসেন-কারাবাগ
রাত ২টা, সনি স্পোর্টস ১
লিভারপুল-স্পার্টা প্রাগ
রাত ২টা, সনি স্পোর্টস ২
ব্রাইটন-রোমা
রাত ২টা, সনি স্পোর্টস ৫
কনফারেন্স লিগ
অ্যাস্টন ভিলা-আয়াক্স
রাত ২টা, সনি স্পোর্টস ৩

চন্দ্রদীপ ডেস্ক : টি-টোয়েন্টি সিরিজ হারের ক্ষতে প্রলেপ দিতে ওয়ানডে সিরিজই এখন ভরসা বাংলাদেশের। ফলে জয় দিয়ে সিরিজ শুরু করতে মুখিয়ে স্বাগতিকরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে বাংলাদেশকে বোলিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। আগে ব্যাট করতে নেমে কুশল ও জেনিথ লিয়ানাগার অর্ধশতকে ৪৮.৫ ওভারে ২৫৫ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। সেই লক্ষ্য তাড়া করতে শুরুতেই টপ অর্ডারের ব্যার্থতায় বিপদে পরে বাংলাদেশ। তবে অধিনায়ক নাজমুল হাসান শান্ত দুদার্ন্ত শতকে ঘুরে দাঁড়িয়ে ৩২ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় বাংলাদেশ। তাতে তিন ম্যাচ সিরিজের ১-০তে এগিয়ে রইলো রিয়াদ-মুশফিকরা।
শ্রীলঙ্কার দেওয়া ২৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করতে আসেন লিটন দাস ও সৌম্য সরকার। তবে শুরুটা ভালো করতে পারেননি টাইগার ওপেনাররা। ইনিংসের প্রথম বলে ইনসাইড এজে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন লিটন কুমার দাস। এরপর দ্বিতীয় উইকেটে ব্যাট হাতে বাইশ গজে নামেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত।
শুরুর ধাক্কা সামাল দেবার আগেই দিলশান মাদুশঙ্কার দ্বিতীয় ওভারে ফেরেন আরেক ওপেনার সৌম্য। সাজঘরে যাবার আগে ৩ রান করেন তিনি। ফলে দ্রুত ২ উইকেট হারিয়ে চাপে পরে বাংলাদেশ। এরপর তৃতীয় উইকেটে ব্যাট হাতে আসেন সম্প্রতি দারুণ ফর্মে থাকা তাওহীদ হৃদয়। তবে উইকেটে এসে বেশিক্ষণ থিতু হতে পারেননি তিনিও।
দলীয় ২৩ রানে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। যাবার আগে ৮ বলে তিন রান করেন তিনি। দলের এমন বিপর্যয় অবস্থায় ব্যাট হাতে চতুর্থ উইকেটে আসেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। শান্তকে সঙ্গে চাপ সামলিয়ে জুটি গড়েন রিয়াদ। এই দুই জনের ব্যাটে ৬৯ রান আসে চতুর্থ উইকেটে।
তবে দলীয় ৯২ রানে রিয়াদ আউট হলে ভাঙে এই জুটি। সাজঘরে যাবার আগে ৩৭ বলে ৩৭ রান করেন তিনি। এরপর পঞ্চম উইকেটে ব্যাট হাতে আসেন মুশফিকুর রহিম। তাকে সঙ্গে নিয়ে দেখে শুনে খেলতে থাকেন শান্ত। আস্তে আস্তে থিতু হয়ে রানের চাকা সচল রাখনে দুই ব্যাটারই।
আর তাতে পঞ্চম বাংলাদেশী অধিনায়ক হিসেবে ওয়ানডেতে শতকের দেখে পান শান্ত। অন্যদিকে মুশফিকও তুলে নেন অর্ধশতক। ফলে এই দুই জুটিতে জয়ের ভিত পেয়ে যায় টাইগাররা। শেষ পর্যন্ত আর উইকেট না গেলে ৩২ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় পায় টাইগাররা। শ্রীলঙ্কার হয়ে বল হাতে সর্বোচ্চ ২ উইকেট নেন দিলশান মাদুশঙ্কা।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন পাথুম নিশাঙ্কা ও আভিষ্কা ফার্নান্দো। শুরু থেকেই দেখে খেলার পাশাপাশি বাউন্ডারি হাঁকাতে থাকেন তারা। প্রথম পাওয়ার প্লে নির্বিঘ্নেই পাড়ি দেওয়ার পথে ছিলেন দুই ওপেনার। তবে ইনিংসের দশম ওভারে বাধ সাধেন তানজিম হাসান সাকিব। তার বলে উইকেটের পিছে ব্যক্তিগত ৩৩ রানে ক্যাচ তুলে দেন আভিষ্কা।
পরপর আরো দুই ওভারে দুই উইকেট শিকার করেন সাকিব। তার বলে স্লিপে থাকা সৌম্যের তালুবন্দী হন ৩৬ রান করা নিশাঙ্কা। আর ব্যক্তিগত ৩ রানে সাজঘরে ফেরেন সাদিরা সামারাবিক্রমা। মাত্র ১৩ রানের ব্যবধানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে প্রতিরোধ গড়েন কুশল মেন্ডিস ও চারিথ আসালঙ্কা। দুই জনের ৪৪ রানের জুটি ভাঙেন মেহেদী মিরাজ। তার বলে বোল্ড হওয়ার আগে ১৮ রান করেন আসালঙ্কা।
দলের বিপর্যয়ের মুখে হাল ধরেছেন অধিনায়ক মেন্ডিস। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন জানিথ লিয়ানাগে। ইনিংসের ৩৩তম ওভারে সাকিবের বলে অর্ধশতক পূরণ করেন মেন্ডিস। ৬৯ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। এরপর দলীয় ১৯৭ রানে ৭৫ বলে ৫৯ রান করে আউট হন মেন্ডিস।
মেন্ডিসের বিদায়ের পর ১৪ বলে ১৩ রান করে সাজঘরে ফিরে যান ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার বিদায়ের পর ক্রিজে এসেই আউট হন মাহিশ থিকশানা। এরপর দলীয় ২৪৪ রানে ৬৯ বলে ৬৭ রান করে আউট হন লিয়ানাগে। শেষ পর্যন্ত ৪৮.৫ ওভারে ২৫৫ রানে অলআউট হয় লঙ্কানরা। বংলাদেশের হয়ে বল হাতে সর্বোচ্চ তিন উইকেট নেন শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও তানজিম সাকিব।

টি-টোয়েন্টি সিরিজের শেষটা মনমতো হয়নি বাংলাদেশ দলের জন্য। লঙ্কানদের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের সম্ভাবনা ছিল। সেটা কাজে লাগানো যায়নি। ২-১ ব্যবধানে সিরিজ হারের পর এবার নতুন শুরুর আশা স্বাগতিকদের। নিজেদের লাকি গ্রাউন্ড হিসেবে খ্যাত চট্টগ্রামে নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে লঙ্কানদের মুখোমুখি শান্তরা।
সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডের দল থেকে আজকের প্রথম ওয়ানডের একাদশে তিন পরিবর্তন এসেছে। এনামুল হক বিজয়, রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমানের জায়গায় একাদশে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম।
বাংলাদেশ–শ্রীলঙ্কার মুখোমুখি লড়াই মানেই যেন উত্তাপ ছড়ানো আবহ। সেই উত্তেজনার শুরুটা হয়েছিল নিদাহাস ট্রফির নাগিন ড্যান্স থেকে। দুই দলের মুখোমুখি লড়াই হয়ে যায় নাগিন ডার্বি। তবে তাতে নতুন উপাদান যোগ হয় সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে। অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইমড–আউট এখন এই দ্বৈরথের নতুন উপাদান।
গত শনিবার টি-টোয়েন্টির সিরিজ নির্ধারণী ম্যাচে সেই উত্তাপ আবারও টের পাওয়া গেছে। ম্যাচে তাওহীদ হৃদয়ের সঙ্গে বাদানুবাদে জড়িয়েছেন লঙ্কান ক্রিকেটাররা। এরপর বাংলাদেশকে ২-১ ব্যবধানে সিরিজ হারানোর পর ট্রফি নিয়ে উদযাপন করেছে শ্রীলঙ্কা। তবে সেই উদযাপনের সীমা ছাড়িয়েছে সদলবলে তাদের করা টাইমড আউট ভঙ্গি। এ সময় শ্রীলঙ্কার ক্রিকেটাররা হাতের ঘড়ির দিকে ইঙ্গিত করে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে করা সেই আলোচিত ঘটনা মনে করিয়ে দিয়েছেন।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব।