আইসিসির আম্পায়ারিং প্যানেলে ৫ বাংলাদেশি নারী




১৮৮ রানে অলআউট বাংলাদেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বাংলাদেশের ব্যাটারদের একের পর এক উইকেট হারানোর কারণে আগে থেকেই বোঝা যাচ্ছিলো ইনিংসটি খুব বড় হবে না। শেষ পর্যন্ত হলোও না। কোনো একজন ব্যাটার মাথা তুলে দাঁড়াতে পারেনি লঙ্কান বোলারদের সামনে। একটি হাফ সেঞ্চুরি পর্যন্ত হলো না। সর্বোচ্চ রান সংগ্রাহক, প্রথম দিন শেষ বিকেলে নাইটওয়াচম্যান হিসেবে মাঠে নামা তাইজুল ইসলাম।

ব্যাটারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত দু’শর নিচেই, ১৮৮ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। সর্বোচ্চ ৪৭ রান করেন তাইজুল ইসলাম। লঙ্কান পেসার বিশ্ব ফার্নান্দো ৪টি এবং কাসুন রাজিথা ও লাহিরু কুমারা নেন ৩টি করে উইকেট। প্রথম ইনিংসেই বাংলাদেশ পিছিয়ে থাকলো ৯২ রান।

লঙ্কান পেসারদের তোপের মুখে প্রথম দিনের শেষ দিকে ৩ উইকেট হারিয়েছিলো বাংলাদেশ। আজ দ্বিতীয় দিন লাঞ্চের আগে আরও ৩ উইকেট হারিয়েছে তারা। আউট হয়েছেন মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু এবং লিটন দাস। লাঞ্চ বিরতি থেকে ফিরে এসে বাকি চার ব্যাটারও দ্রুত আউট হয়ে যান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনটিতে শাসন করেছিলো পেসাররা। দ্বিতীয় দিনেও পেসারদের দাপট থাকবে হয়তো, শুরুতেই সেই ইঙ্গিত মিলেছে।

বাংলাদেশ দলের ওপেনার মাহমুদুল হাসান জয় প্রথম দিন শেষ বিকেলে লঙ্কান পেসারদের সয়লাব ঠেকিয়েছেন। তবে দ্বিতীয় দিনের শুরুতে আর ঠেকাতে পারেননি। লাহিরু কুমারার বলে ব্যাটের কানায় লাগিয়ে স্লিপে ক্যাচ দেন তিনি। ধনঞ্জয়া ডি সিলভা সেই ক্যাচ তালুবন্দী করে জয় ফিরিয়ে দেন সাজঘরে। দলীয় ৫৩ রানেই পড়লো বাংলাদেশের চতুর্থ উইকেট। মাহমুদুল হাসান জয় আউট হলেন ৪৬ বলে ১২ রান করে।

এর আগে প্রথম দিন টস হেরে ব্যাট করতে নেমে ধনঞ্জয়া ডি সিলভা (১০২) এবং কামিন্দু মেন্ডিসের (১০২) জোড়া সেঞ্চুরির ওপর ভর করে ২৮০ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ৩টি করে উইকেট নেন খালেদ আহমেদ এবং অভিষিক্ত নাহিদ রানা।

জবাবে ব্যাট করতে নেমে একঘণ্টা সময় পান বাংলাদেশের ব্যাটাররা। কিন্তু এই এক ঘণ্টায় ৩টি উইকেট হারিয়ে বসে তারা। ৯ রানে জাকির হাসান, ৫ রানে নাজমুল হোসেন শান্ত এবং ৫ রানে আউট হয়ে যান মুমিনুল হক। দিন শেষে জয় ৯ রানে এবং তাইজুল অপরাজিত ছিলেন শূন্য রানে। বাংলাদেশের রান ছিল ৩ উইকেটে ৩২।




বাংলাদেশ, ব্রাজিল, জার্মানির ম্যাচসহ টিভিতে আজকের খেলা 




মেসি নেই তবুও এগিয়ে আর্জেন্টিনা

চন্দ্রদীপ ডেস্ক : প্রীতি ম্যাচে এল সালভাদরের বিপক্ষে দলের বড় তারকা লিওনেল মেসি নেই, সেটি সকল আর্জেন্টাইন ভক্তই জানেন। মেসিকে ছাড়া অ্যাঞ্জেল ডি মারিয়ার নেতৃত্বে মাঠে নেমেছে কাতার বিশ্বকাপজয়ীরা। তবে মাঠে নেমেই বাজিমাত করেছে আর্জেন্টিনা। খেলার ১৬ মিনিটেই ক্রিশ্চিয়ান রোমেরোর গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।

এরআগে বাংলাদেশ সময় শনিবার (২৩ মার্চ) ভোর ছয়টায় যুক্তরাষ্ট্রের লিঙ্কন ফিন্যান্সিয়াল স্টেডিয়ামে প্রীতি ম্যাচে নামে আর্জেন্টিনা ও এল সালভাদর। এই ম্যাচে নামার আগে নিজেদের শুরুর একাদশ জানিয়েছে আলবিসেলেস্তেরা। যেখানে অধিনায়ক হিসেবে মাঠে নামে ডি মারিয়া।

আর্জেন্টিনা দলে ২০ বছরের কম বয়সী চারজন খেলোয়াড় রয়েছেন।

কোচ লিওনেল স্ক্যালোনি সবচেয়ে বড় চমক দেখিয়েছেন ১৯ বছর বয়সী লেফটব্যাক এবং মিডফিল্ডার ভ্যালেন্টিন বার্কোকে দলে রেখে। বার্কো কয়েক মাস আগে ব্রাইটনে যোগ দেন এবং ইংলিশ প্রিমিয়ার লিগের দারুণ প্রভাব ফেলেছেন। বিশ্বচ্যাম্পিয়নদের স্কোয়াডে থাকা বাকি তিন কিশোর ফরোয়ার্ড হলেন- ম্যানচেস্টার ইউনাইটেডের আলেজান্দ্রো গারনাচো, ব্রাইটনের ফ্যাকুন্ডো বুওনানোট এবং মনজার ভ্যালেন্টিন কার্বোনি।

আর্জেন্টিনা একাদশ
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ

রক্ষণ: নিকোলাস ট্যাগলিয়াফিকো, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস গনজালো, নেহুয়েন পেরেজ
মধ্যমাঠ: এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পেরেদেস, জিওভানি লো সেলসো, রদ্রিগো ডি পল
আক্রমণ: লতারো মার্টিনেজ ও অ্যাঞ্জেল ডি মারিয়া।

এল সালভাদরের  একাদশ
গোলরক্ষক: মারিও গঞ্জালেস
রক্ষণ: রুডি ক্লেভেল মেন্ডোজা, জর্জ ক্রুজ, মেলভিন ক্রুজ, নার্সিসো ওরেলানা, ব্রায়ান তামাকাস
মধ্যমাঠ: ক্রিস্টিয়ান মার্টিনেজ, ডারউইন সেরেন, নেলসন ব্লাঙ্কো
আক্রমণ: নেলসন বনিলা, জাইরো হেনরিকেজ




চেন্নাইয়ের জয়ের নায়ক মোস্তাফিজ

চন্দ্রদীপ ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসরের প্রথম ম্যাচে চেন্নাইয়ের হয়ে বোলিংয়ে নেমেই বোলিংয়ের ঝলক দেখিয়ে তাক লাগিয়েছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। তার বিধ্বংসী বোলিংয়ে ৬ উইকেট আর ৮ বল হাতে রেখে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে সহজেই হারিয়েছে চেন্নাই।

দুই ওভারে মোস্তাফিজ একাই নেন চার উইকেট। এরপর চাহারের বলে আউট হয়েছেন বেঙ্গালুরুর ম্যাক্সওয়েল। তবে এরপর আর ফিরে তাকাতে হয়নি দলটির। ১৭৩ রান করে ক্ষান্ত হয়েছে তারা।

১৭৪ রান তাড়ায় রাচিন রাবিন্দ্রর ব্যাটে উড়ন্ত সূচনা করে চেন্নাই। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ১৫ বলে ১৫ করে আউট হয়ে গেলেন রাচিন সমান বলে ৩টি করে চার-ছক্কায় খেলেন ৩৭ রানের ঝোড়ো ইনিংস। এরপর আজিঙ্কা রাহানে আর ড্যারেল মিচেল দলকে অনেকটা পথ এগিয়ে দেন। রাহানে ১৯ বলে ২৭ আর মিচেল ১৮ বলে করেন ২২ রান। টানা দুই ওভারে এই দুই সেট ব্যাটারকে ফিরিয়ে চেন্নাইকে চাপে ফেলেন ক্যামেরন গ্রিন।

সেখান থেকে রবীন্দ্র জাদেজা আর ইমপ্যাক্ট প্লেয়ার (মোস্তাফিজের বদলি) শিভাম দুবে ৩৭ বলে ৬৬ রানের জুটিতে ম্যাচ বের করে নেন। জাদেজা ১৭ বলে ২৫ আর দুবে ২৮ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন।

এর আগে মোস্তাফিজের বিধ্বংসী বোলিংয়ের পরও ৬ উইকেটে ১৭৩ রানের চ্যালেঞ্জিং পুঁজি পেয়ে যায় বেঙ্গালুরু। ৭৮ রানে ৫ উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেটে অনুজ রাওয়াত আর দিনেশ কার্তিক ৫৭ বলে বেঙ্গালুরুকে এনে দেন ৯৫ রান। কার্তিক ২৬ বলে ৩৮ আর রাওয়াত ২৫ বলে করেন ৪৮ রান।

টসে হেরে ফিল্ডিংয়ে নামে চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাটিংয়ে নেমে ব্যাঙ্গালুরু ধস শুরু হলেও পরে ভারসাম্য চলে আসে রানে। হাই ভোল্টেজ ম্যাচে একাদশে জায়গা হয়েছে চেন্নাই সুপার কিংসের বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান ছাড়াও রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল ও মাহিশ থিকশানার।

একনজরে দুই দলের একাদশ

চেন্নাই সুপার কিংস: রুতুরাজ গাইকোয়াদ (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, আজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, রবীন্দ্র জাদেজা, সামির রিজভি, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দীপক চাহার, মাহিশ থিকশানা, মোস্তাফিজুর রহমান ও তুষার দেশপাণ্ডে।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), বিরাট কোহলি, রজত পতিদার, গ্লেন ম্যক্সওয়েল, ক্যামেরন গ্রিন, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), অনুজ রাওয়াত, করন শর্মা, আলজারি জোসেফ, মায়াঙ্ক দাগার ও মোহাম্মদ সিরাজ।




২৮০ রানে শেষ শ্রীলঙ্কা

চন্দ্রদীপ ডেস্ক : টসে জিতে ফিল্ডিং নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার সিদ্ধান্তের প্রতিদানও দিয়েছিল টাইগার পেসাররা। প্রথম সেশনে ৫ উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে চাপে ফেলে দিয়েছিল খালেদ-শরিফুলরা। তবে এরপর ধানাঞ্জায়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসের সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। তবে এরপর লঙ্কান শিবিরে আঘাত হানেন অভিষিক্ত নাহিদ রানা। তার তিন উইকেট শিকারে ২৮০ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই নিশান মাধুশঙ্কার উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর ক্রিজে আসা কুশল মেন্ডিসকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন দিমুথ করুণারত্নে।

৩৯ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। এরপর ১৭ রানের মধ্যে ৪ উইকেট তুলে নিয়ে লঙ্কানদের চাপে ফেলে দেন খালেদ ও শরিফুল।

এরপর শূন্য রানে ক্যাচ তুলে দেন কামিন্দু মেন্ডিস। তবে তা তালুবন্দি করতে ব্যর্থ হন মাহমুদুল হাসান জয়। জীবন পেয়ে ধানাঞ্জায়াকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েন কামিন্দু। ফিফটি তুলে নেন এই দুই ব্যাটার।

আক্রমণাত্নক ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন কামিন্দু। ধানাঞ্জায়াকে সঙ্গে নিয়ে ২০২ রানের জুটি গড়েন কামিন্দু। তবে দলীয় ২৫৯ রানে ১২৭ বলে ১০২ রান করে আউট হন কামিন্দু। তাকে আউট করেন অভিষিক্ত পেসার নাহিদ রানা।

কামিন্দুর বিদায়ের পর সেঞ্চুরি তুলে নেন ধানাঞ্জায়া। সেঞ্চুরির পরই তাকে সাজঘরে ফেরান রানা। দলীয় ২৬৪ রানে ১৩১ বলে ১০২ রান করে আউট হন লঙ্কান অধিনায়ক।

এরপর দ্রুতই আরও তিন উইকেট তুলে নিয়ে লঙ্কানদের অলআউট করে বাংলাদেশ। ৬৮ ওভারে ২৮০ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। বাংলাদেশের পক্ষে খালেদ ও রানা নেন ৩টি করে উইকেট।




বাংলাদেশের ম্যাচসহ টিভিতে যেসব খেলা দেখবেন 

চন্দ্রদ্বীপ ডেস্ক:  আজ থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যেকার প্রথম টেস্ট। রাতে আইপিএলের উদ্বোধনী ম্যাচে থাকছে মুস্তাফিজুর রহমানের দল চেন্নাই সুপার কিংস।



বাংলাদেশের খেলাসহ আজ টিভিতে যা দেখবেন 




মধ্য রাতে সিদ্ধান্ত, বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ টিভিতে

চন্দ্রদীপ ডেস্ক : সবকিছু বিবেচনায় অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর বড় ঘটনাই। বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রথমবারের মতো অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বিপক্ষে দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বহুল আকাঙ্ক্ষিত সিরিজটি দেখানোর ব্যবস্থা করতে না পারায় বেশ হতাশই হতে হয়েছিলো ক্রিকেটপ্রেমীদের। তবে সবাইকে অবাক করে দিয়ে রাত সাড়ে ১২টার পরে বিসিবি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজটি টিভিতে সম্প্রচারের ঘোষণা দেয়।

মধ্যরাতে বিসিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশের বেসরকারি স্পোর্টসভিত্তিক চ্যানেল টি-স্পোর্টস বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজটি সম্প্রচার করবে।

বৃহস্পতিবার শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ। বাকি দুটি ম্যাচ ২৪ ও ২৭ মার্চ। এই সিরিজ ২০২২-২৫ উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। ওয়ানডে সিরিজের পর তিনটি করে টি-টোয়েন্টিও খেলবে দুই দল। সব ম্যাচই হবে শেরে বাংলা জাতীথয় ক্রিকেট স্টেডিয়ামে।




টিভিতে আজকের খেলার সূচি 

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ক্রীড়াঙ্গনে আজ (বুধবার) তেমন ব্যস্ততা নেই। এদিন আন্তর্জাতিক প্রীতি ম্যাচ রয়েছে সান মারিনো–সেন্ট কিটসের। রাতে আইপিএলের বিগত ১৬ আসর নিয়ে আয়োজিত অনুষ্ঠান দেখা যাবে।