কার বেশি হ্যাটট্রিক, মেসি নাকি রোনালদোর?

চন্দ্রদ্বীপ ডেস্ক:  লিওনেল মেসি বনাম ক্রিশ্চিয়ানো রোনালদো, ফুটবল বিশ্বের বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা দুই তারকা। দুইজনেই নিজ নিজ ক্লাব ও দলে দুর্দান্ত। তবে দুইজনের মধ্যে কে সেরা, সেই বিতর্কের অবসান যেন কোনো দিনই হওয়ার নয়।

রোনালদোভক্তদের কাছে সর্বকালের সেরা ফুটবলার রোনালদো। অপরদিকে মেসিভক্তদের কাছে সর্বকালের সেরা ফুটবলার হলেন মেসি। এই বিতর্ক আরও একবার মাথাচাড়া দিয়ে উঠেছে তিনদিনের ব্যবধানে রোলানদোর দুই হ্যাটট্রিকে।

গত শনিবার সৌদি প্রো লিগে আল তাইয়ের বিপক্ষে হ্যাটট্রিক করেন রোনালদো। এর তিন দিন পর গতকাল মঙ্গলবার রাতে আবহার বিপক্ষে দ্বিতীয় হ্যাটট্রিক রোনালদোর।

রোনালদোর এই দুই হ্যাটট্রিকের পর অনেকে মেসির সঙ্গে পর্তুগিজ তারকাকে তুলনা করেছেন হ্যাটট্রিকের সংখ্যা দিয়ে। অর্থাৎ কার বেশি হ্যাটট্রিক, রোনালদো নাকি মেসির?

হ্যাটট্রিকের সংখ্যা বিবেচনায় অবশ্য জয়টা হবে রোনালদোর। ফুটবল ক্যারিয়ারে এখন পর্যন্ত ৬৫টি হ্যাটট্রিক করেছেন রোনালদো। আর মেসির হ্যাটট্রিক ৫৭টি। সে হিসেবে মেসির চেয়ে রোনালদোর হ্যাটট্রিক বেশি ৮টি।

দুইজনেই আছে ক্যারিয়ারের শেষের দিকে। তবে মেসির জন্য বাকি ৮টি হ্যাটট্রিক করা অতটা সহজ হবে না। কারণ, খেলার মাঠে বেশি গোল পাাচ্ছেন না আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা। সর্বশেষ ২০২৩ সালের মার্চে হ্যাটট্রিক পেয়েছিলেন ইন্টার মিয়ামি তারকা মেসি। এরপর তো এক বছর হ্যাটট্রিক ছাড়া পার করছেন ৮ বারের ব্যালন ডি’অর জয়ী তারকা।

চলতি মৌসুমে সৌদি প্রো লিগে সর্বোচ্চ ২৯ গোল করেছেন রোনালদো। সব প্রতিযোগিতা মিলে আল নাসরের হয়ে পর্তুগিজ তারকার গোলের সংখ্যা ৪২।

অপরদিকে চলতি বছর বেশ ভালোভাবেই শুরু করেছেন মেসি। এখন পর্যন্ত জাদুকরী পায়ে গোল করেছেন ৫টি। তবে বর্তমানে হ্যামস্ট্রিং চোটে পড়ে মাঠের বাইরে আছেন মেসি। যে কারণে মিস করেছেন এল সালভেদর ও কোস্টারিকার বিপক্ষে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচ।




মুমিনুলের পর মেহেদির ফিফটি, জয়ের অপেক্ষা বাড়ছে শ্রীলঙ্কার

চন্দ্রদ্বীপ ডেস্ক : বাংলাদেশের ব্যাটাররা যেভাবে ব্যাট করছেন, তাতে শ্রীলঙ্কা চট্টগ্রাম টেস্ট জেতার কথা আরও আগেই। তবে লঙ্কানদের সেই জয়ের জন্য শেষ দিনের প্রহর গুনতে বাধ্য করেছেন মুমিনুল হক। ওই দিন বাংলাদেশের হয়ে একমাত্র ফিফটি হাঁকান মুমিনুল।

আজ ম্যাচের শেষ দিনে ফিফটি হাঁকিয়েছেন মেহেদি হাসান মিরাজ। তার ফিফটিতে জয়ের অপেক্ষা আরও একটু বাড়ছে লঙ্কানদের। তবে ৭ উইকেটে ২৬৮ রানে দিনের খেলা শুরু করে অবশ্য এরইমধ্যে একটি উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। ১৪ রানের মাথায় আউট হয়ে গেছেন তাইজুল ইসলাম।

এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৭৪ ওভারের খেলা শেষে ৮ উইকেটে ২৮৩ রান। মেহেদি ৫৪ রানে আর হাসান মাহমুদ অপরাজিত আছেন ০ রানে।

এর আগে চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার দেওয়া ৫১১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দায়িত্বহীন ব্যাটিং করে ফেরেন তিন টপঅর্ডার। ওপেনিংয়ে ৩৭ রানের ছোট জুটি করার পর বোকার মতো বোল্ড হয়ে সাজঘরে ফেরত যান মাহমুদুল হাসান জয়। লঙ্কান স্পিনার প্রবাধ জয়সুরিয়াকে পেছনে নেমে কাট করতে গেলে সরাসরি ভেঙে যায় জয়ের স্টাম্প। ৩২ বলে ২৪ রান করেন তিনি।

কিছুক্ষণ পরই জয়ের দেখানো পথে হাঁটেন জাকির হাসানও। খোঁচা মেরে স্লিপে ক্যাচ তুলে উইকেট বিলিয়ে আসলেন এই বাঁহাতি ব্যাটার। ৩৯ বল খেলে মাত্র ১৯ রান করেন জাকির।

তৃতীয় উইকেটে মুমিনুলের সঙ্গে ৪৩ রানের একটি জুটি করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে জুটিটি বেশি লম্বা হয়নি শান্তর ২০ রানে ফিরে যাওয়ার কারণে। পেসার লাহিরু কুমারার বলে বোল্ড হন বাংলাদেশ অধিনায়ক।

এরপর বলতে গেলে একাই লড়াই চালিয়ে গেছেন মুমিনুল হক। হাঁকিয়েছেন ফিফটি। প্রবাথ জয়সুরিয়ার বলে লাহিরু কুমারার হাতে ক্যাচ হওয়ার আগে ৮ বাউন্ডারি আর ১ ছক্কায় ৫৬ বলে ৫০ রান করেন তিনি।

 




আজ টিভিতে যেসব খেলা দেখবেন 




দিনের প্রথম শিকার সাকিবের

চন্দ্রদ্বীপ ডেস্ক: তৃতীয় দিনের শেষ বিকেলে খালেদ আহমেদ আর হাসান মাহমুদের আগুন ঝরা বোলিংয়ে ১০২ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিনে ব্যাট করতে নেমে থিতু হয়ে খেলার চেষ্টা করেন প্রবাথ জয়সুরিয়া ও অ্যাঞ্জেলো ম্যাথিউজ।

ম্যাথিউজ হাঁকিয়ে ফেলেন ফিফটি। তবে ফিফটির পর তাকে বেশি সামনে এগুতে দেননি সাকিব আল হাসান। ৭৪ বলে ৫৪ রানের মাথায় এই লঙ্কান ব্যাটারকে বোল্ড করে দেন সাকিব। ম্যাথিউজকে চতুর্থ দিনের প্রথম শিকার বানান বাংলাদেশের সেরা অলরাউন্ডার।

এই প্রতিবেদন লেখার সময় লঙ্কানদের সংগ্রহ ৩৮ ওভারের খেলা শেষে ৭ উইকেটে ১৪২ রান। জয়সুরিয়া ২২ আর বিশ্ব ফার্নান্ডো অপরাজিত আছেন ৪ রানে।

আগের দিন প্রথম ইনিংসে ৩৫৩ রানের বড় ব্যবধানে এগিয়ে থেকেও বাংলাদেশকে ফলোঅন না করিয়ে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। দ্বিতীয়বার ব্যাট করতে নেমে টাইগার বোলারদের তোপের মুখে পড়ে লঙ্কানরা। ৮৬ রানে চলে যায় ৬ উইকেট।

লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নেকে বোল্ড করে শুরুটা করেন হাসান মাহমুদ। এরপর কুশল মেন্ডিসকে বোল্ড করেন খালেদ আহমেদ। বাকি তিন উইকেট টানা ৩ ওভারে শিকার করেন হাসান।

ওপেনার নিশান মাদুশকাকে মেহেদি হাসান মিরাজের ক্যাচ বানান হাসান। পরের ওভারে এসে দিনেশ চান্দিমালকে শাহাদাত হোসেনের তালুতে বন্দি করেন এই ডানহাতি পেসার। নিজের পরের ওভারে এসে তুলে নেন ধনঞ্জয়া ডি সিলভাকে। লঙ্কান অধিনায়ককে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানান হাসান।

দিনের শেষ উইকেটটি নেন খালেদ। কামিন্দু মেন্ডিসের (৯) ব্যাটে বল লেগে উইকেটরক্ষক লিটন ক্যাচ নিলেও আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নেন অধিনায়ক শান্ত। রিভিউতে দেখা যায়, বল ব্যাটে স্পর্শ করেছে।




বাংলাদেশের ম্যাচসহ টিভিতে যেসব খেলা দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় নারী টি-টোয়েন্টি মাঠে গড়াবে আজ। চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের খেলা চলবে। এছাড়া ডিপিএলে আজ ঢাকা ডার্বি। মুখোমুখি হচ্ছে আবাহনী-মোহামেডান।



১৭৮ রানেই শেষ বাংলাদেশ




ব্যর্থ সাকিব, এলেন আর গেলেন লিটন

চন্দ্রদ্বীপ ডেস্ক: গেল বছরের এপ্রিলে সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর আর সাদা পোশাকে দেখা যায়নি টাইগার এই তারকাকে। তবে চলমান শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়ে আবারও টেস্ট দলে ফিরেছিলেন সাকিব। দলে ফেরার পর প্রথম ইনিংসে বল হাতে সাফল্য পেলেও ব্যর্থ হয়েছেন ব্যাট হাতে।




আজ টিভিতে যেসব খেলা দেখবেন 

চন্দ্রদ্বীপ ডেস্ক:  চট্টগ্রামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যেকার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা গড়াবে আজ। আইপিএলে মাঠে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যালস।



নারী ক্রিকেট : হেসে খেলে বাংলাদেশকে হারালো অস্ট্রেলিয়া

চন্দ্রদ্বীপ ডেস্ক : ঘরের মাঠে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের কাছে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও সেই দাপট ধরে রেখেছে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে বাংলাদেশকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে অজি মেয়েরা। এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া।

রোববার (৩১ মার্চ) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ফিফটিতে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে টাইগ্রেসরা।

৬৩ বলে ৬২ রানে অপরাজিত থাকেন জ্যোতি। এছাড়া ফাহিমা খাতুন করেন ২১ বলে ২৭ রান। অস্ট্রেলিয়ার পক্ষে সোফি মোলিনাক্স নেন ২টি উইকেট

১২৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলকে দলকে উড়ন্ত সূচনা এনে দেন দুই অজি ওপেনার এলিসা হিলি ও মেথ মোনি। টাইগ্রেস বোলারদের ওপর চড়াও হয়ে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন এই দুই ব্যাটার।

দু’জনেই দেখা পান ফিফটির। মারুফা-নাহিদাদের কোনো সুযোগ না দিয়ে মাত্র ১৩ ওভারে দলের জয় নিশ্চিত করেন এই দুই অজি ওপেনার। তাদের ব্যাটিং নৈপুণে ৭ ওভার বাকী থাকতে ১০ উইকেটের বড় জয় পায় অস্ট্রেলিয়া। এলিসা ৪২ বলে ৬৫ ও মোনি ৩৬ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন।




প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে উড়িয়ে দিলো অস্ট্রেলিয়া

চন্দ্রদ্বীপ ডেস্ক : তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। নিগার সুলতানার দলকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে অসিরা।

আজ রোববার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নিগার সুলতানার দাপুটে ফিফটিতে ১২৬ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৪২ বল আগেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে কোনো ম্যাচেই ১০০ রানের মাইলফলক স্পর্শ করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। আজ নিগারের ফিফটিতে আশার প্রদীপ কিছুটা জ্বলে উঠলেও দুই অসি ওপেনার অ্যালিশা হিলি ও বেথ মুনির জোড়া ফিফটিতে সেই আলো ধপ করে নিভে যায়।