মুস্তাফিজদের খেলাসহ টিভিতে যা দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক :  আইপিএলে আজ কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি মোস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংস।




তামিমসহ ডিপিএলের সেরা ব্যাটার হওয়ার দৌড়ে যারা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  আজকের (রোববার) ম্যাচ দিয়ে শেষ হবে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নবম রাউন্ড। বাকি দুই রাউন্ড শেষ হবে ঈদের পর। এরপর গড়াবে সুপার লিগের ম্যাচ। এখন পর্যন্ত হওয়া ম্যাচ শেষে সবার শীর্ষে তারকাবহুল দল আবাহনী। তারপরই রয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।



টিভিতে খেলার সূচি




আজ টিভিতে যা দেখছেন 

চন্দ্রদ্বীপ ডেস্ক : আজ ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে খেলবে ম্যানচেস্টার সিটি।




হায়দ্রাবাদের বিপক্ষে মোস্তাফিজহীন চেন্নাইয়ের হার

চন্দ্রদ্বীপ ডেস্ক : সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে হারের স্বাদ নিতে হলো চেন্নাই সুপার কিংসকে। শুক্রবার (৫ এপ্রিল) টস হেরে ব্যাটিংয়ে নেমে হায়দ্রাবাদকে ১৬৬ রানের লক্ষ্য দেয় চেন্নাই। জবাব দিতে নেমে ১১ বল এবং ছয় উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় হায়দ্রাবাদ।

এই ম্যাচে মোস্তাফিজ ছিলেন না।

জাতীয় দলের ভিসা সংক্রান্ত কাজে দেশে আসায় ম্যাচটিতে তার অনুপস্থিতির পাশাপাশি চেন্নাইয়ে চোটের অস্বস্তির কারণে নতুন করে একাদশ থেকে ছিটকে গেছিলেন আরেক পেসার মাথিশা পাথিরানা। চেন্নাইয়ের জন্য এই দুই ঘটনা কিছুটা ধাক্কাই মনে করা হয়েছিলো।

ব্যাটিংয়ে তেম্ন ধার দেখাতে না পারা চেন্নাইয়ের দেওয়া ১৬৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করেন হায়দ্রাবাদের অভিষেক শর্মা। ১২ বলে ৩৭ রানের ঝড়ো একটি ইনিংস খেলেন তিনি।




শীর্ষস্থান হারালেন মুস্তাফিজ




মুস্তাফিজদের খেলাসহ আজ যা দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক:  আইপিএল আজ সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলবে চেন্নাই সুপার কিংস।



আরও দু’দিন পরে কমতে পারে তাপপ্রবাহ

চন্দ্রদীপ ডেস্ক : ঢাকাসহ চার বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ আরও দুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ সময়ে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য বেশি থাকায় মানুষের মধ্যে অস্বস্তি বাড়ছে বলেও জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদফতর জানায়, গরমে মানুষের প্রচুর ঘাম ঝড়ছে। এতে ক্লান্ত হয়ে পড়ছে, বাড়ছে অবসাদ। তাপমাত্রা যাই থাকুক না কেন গরম বেশি অনুভব হচ্ছে। তবে আগামী ৭ এপ্রিল রোববার থেকে তাপপ্রবাহ কিছুটা কমতে পারে। তখন দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস আরও জানায়, বৃহস্পতিবারও (৪ এপ্রিল) রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। আগামী শনিবার (৬ এপ্রিল) পর্যন্ত এ অবস্থা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ হাফিজুল রহমান সাংবাদিকদের বলেন, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর চলমান তাপপ্রবাহ আরও তিন দিন অব্যাহত থাকতে পারে। আগামী ৭ এপ্রিল থেকে তাপপ্রবাহ কিছুটা কমতে পারে। দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

উল্লেখ্য, তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মৃদু এবং ৩৮-৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মাঝারি তাপপ্রবাহ বলা হয়। বৃহস্পতিবার রাজশাহীর ঈশ্বরদী ও চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।




টি-টোয়েন্টিতেও বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

চন্দ্রদ্বীপ ডেস্ক :  ওয়ানডে সিরিজের পর এবার টি-টোয়েন্টিতেও বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া নারী দল। তিন ম্যাচের সিরিজের শেষ টি-টোয়ন্টিতে বাংলাদেশকে ৭৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে অসিরা।

আজ বৃহস্পতিবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৫৫ রান করেছে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ গুটিয়ে গেছে ৭৮ রানে।

অস্ট্রেলিয়ার দেওয়া ব্ড় রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। প্রথম ওভারেই সাজঘরে ফেরত যান ওপেনার মুর্শিদা খাতুন (২ বলে ১)। এরপর ১০ রান করে রিতু মনি আউট হলে শুরু হয় আসা-যাওয়ার মিছিল।

মিছিলে যোগ দেন স্বর্ণা আক্তার (০), দিলারা আক্তার (১২), রাবেয়া খান (১) ও ফাহিমা খাতুন (১১)। অর্থাৎ ৩৯ রানে নেই ৬ উইকেট। এরপর তাদের দেখানো পথে হাঁটেন শরিফা আক্তার (০), নাহিদা আক্তার (১) ও মারুফা আক্তার (০)।

১০ উইকেটে ২৫ রানের জুটি করে একটি রেকর্ড করেন অধিনায়ক নিগার সুলতানা ও ফারিহা তৃষ্ণা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শেষ উইকেটে এটি বাংলাদেশের সর্বোচ্চ জুটি। ৩১ বলে ৩২ রান করে আউট হন নিগার সুলতানা।

এর আগে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৩৯ রান করে অস্ট্রেলিয়া। এরপর ৫৯ রানের মধ্যে ৫ উইকেট নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ কিছুটা হাতে নেয় বাংলাদেশ।

তবে ষষ্ঠ উইকেটে তাহলিয়া ম্যাকগ্রা ও গ্রেস হ্যারিসের ২৭ বলে ৫৭ রানের জুটিতে বড় সংগ্রহের দিকে হাঁটে অস্ট্রেলিয়া। অবেশেষে ৬ উইকেটে ১৫৫ রানের বড় স্কোরই দাঁড় করায় তারা।




আজ টিভিতে যেসব খেলা দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক:  আইপিএলে আছে একটি ম্যাচ। রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের বিগ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ চেলসি।