আজ টিভিতে যেসব খেলা দেখবে




টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং গাইলেন যারা




ইতিহাস গড়তে যাচ্ছেন বাংলাদেশের আম্পায়ার সেলিম লাকি

চন্দ্রদ্বীপ ডেস্ক: হকি লিগে ঢাকার ক্লাবগুলোর আস্থা নেই স্থানীয় আম্পায়ারদের ওপর। অথচ বাংলাদেশের আম্পায়াররা আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাঁশি বাজান দক্ষতার সঙ্গে। এশিয়া, ইউরোপ এমনকি আফ্রিকা অঞ্চলে আম্পায়ারিং করে সুনাম অর্জন করেছেন আন্তর্জাতিক হকি ফেডারেশনের এলিট প্যানেলের প্রথম ও একমাত্র বাংলাদেশি আম্পায়ার সেলিম লাকি।

এবার তিনি নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন। প্রথমবারের মতো আমন্ত্রণ পেয়েছেন ঐতিহ্যবাহী আজলান শাহ কাপ হকিতে নিরপেক্ষ আম্পায়ার হিসেবে। (শুক্রবার) তিনি এশিয়ান হকি ফেডারেশন থেকে মেইল পেয়েছেন। আগামী ৪ থকে ১১ মে মালয়েশিয়ার ইপোতে হবে এই টুর্নামেন্ট।




আজ টিভিতে যেসব খেলা দেখবে




সাকিব-মুশফিকরা কে কোথায় ঈদ করছেন




মাশরাফির নাম ভাঙিয়ে প্রতারণা




পিএসজি-বার্সেলোনা ম্যাচসহ আজ টিভিতে যেসব খেলা দেখবেন




আজ টিভিতে যেসব খেলা দেখবেন 




মুস্তাফিজুরের হাত ধরে জয় পেলো চেন্নাই

চন্দ্রদ্বীপ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ভিসার কাজ করতে আইপিএল ছেড়ে দেশে এসেছিলেন মুস্তাফিজুর রহমান। যে কারণে হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ মিস করেন তিনি। কাজ শেষ করে চেন্নাই ক্যাম্পে যোগ দিয়েই একাদশে জায়গা করে নেন কাটার মাস্টার খ্যাত ফিজ। সোমবার চেন্নাইয়ের ঘরের মাঠ এমএ চিদাম্বরম স্টেডিয়ামে কাটারের কারিশমাও দেখিয়েছেন তিনি।

নিজের ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। তার দল চেন্নাইয়ের বিপক্ষে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৩৭ রান তুলেছে কলকাতা নাইট রাইডার্স

চেন্নাইয়ের হয়ে নিজের প্রথম দুই ওভারে মাত্র ১২ রান দেন মুস্তাফিজ। ১৮তম ওভারে আক্রমণে এসে দেন ৯ রান। দারুণ সব স্লোয়ার-কাটারে বোকা বানান আন্দ্রে রাসেলকে। এরপর শেষ ওভারে আক্রমণে এসে মাত্র ১ রান দিয়ে তিনি তুলে নেন ২ উইকেট। শেষ ওভারে তার দেওয়া স্লোয়ার-কাটারের জবাব ছিল না স্টার্কদের কাছে।

চেন্নাইয়ের হয়ে এ ম্যাচে তুষার দেশপান্ডে ও রবীন্দ্র জাদেজা তিনটি করে উইকেট নিয়েছেন। দুই উইকেট নেওয়ায় আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ ৯ উইকেট মুস্তাফিজের নামের পাশে। যে কারণে পার্পল ক্যাপ ফিরে পেলেন তিনি।




বাংলাদেশকে নাকাল করে আইসিসির মাসসেরা ক্রিকেটার মেন্ডিস

চন্দ্রদ্বীপ ডেস্ক : বাংলাদেশের বিরুদ্ধে সিলেট টেস্টে দুর্দান্ত পারফর্ম করে আইসিসির মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার ব্যাটার কামিন্দু মেন্ডিস।

গেল মাসে সিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে দুটি সেঞ্চুরি করেন মেন্ডিস। প্রথম ইনিংসে যখন লঙ্কানরা ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে বসেছিল, তখন সফরকারীদের ত্রাণকর্তা হিসেবে পিচে আসেন মেন্ডিস। ধনাঞ্জয়া ডি সিলভার সঙ্গে জুটি করে নিজের দলকে খাদের কিনারা থেকে টেনে তোলেন তিনি।

ওই ইনিংস ১০২ রানের ইনিংস খেলেন মেন্ডিস। শ্রীলঙ্কাকে নিয়ে যান ২০৮ রানে। এরপর প্রথম ইনিংসে ভালো রানের একটি লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে লঙ্কানদের হয়ে আবারও সেঞ্চুরি হাঁকান মেন্ডিস। এবার তার ব্যাট থেকে আসে ১৬৪ রানের দুর্দান্ত ইনিংস।

অর্থাৎ এক টেস্টেই দুটি সেঞ্চুরি হাঁকালেন মেন্ডিস। এই টেস্টে একটি দারুণ রেকর্ডও করে ফেলেন লঙ্কান ব্যাটার। ৭ নম্বরে বা তার নিচে নেমে এক টেস্টে দুই সেঞ্চুরি হাঁকানোর বিরল কীর্তি গড়েন তিনি। এতেই আইসিসির মাসসেরা নির্বাচিত হন মেন্ডিস।