বার্সাকে হারিয়ে সেমিতে পিএসজি

চন্দ্রদ্বীপ ডেস্ক : গোল করেও শুরুতে উদযাপন করলেন না রাফিনহা। কে জানে, পরের গল্পটা তিনি অনুমান করতে পেরেছিলেন কি না! দুই গোলে এগিয়ে থাকা বার্সেলোনার ভাগ্য এমন হবে; সেটি অবশ্য অনুমান করা একটু মুশকিলই ছিল তখন।

তিন লাল কার্ডের ম্যাচে ১০ গোলের দুই লেগ শেষে আরও এক চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্নভঙ্গ হয়েছে তাদের।

মঙ্গলবার দিবাগত রাতে এস্তোদিয়া অলিম্পিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে প্যারিস সেইন্ট জার্মেইঁয়ের কাছে ৪-১ গোলে হেরেছে বার্সেলোনা।

প্রথম লেগে পিএসজির মাঠে তারা জয় পেয়েছিল ৩-২ গোলে। এদিনই শুরুতে এগিয়ে গেলেও আরৌহোর লাল কার্ডে বদলে যায় গল্প।

পরে লাল কার্ড দেখেন বার্সা কোচ জাভি ও তার এক সহকারী।

এক গোলে এগিয়ে থাকার আত্মবিশ্বাস নিয়ে দ্বিতীয় লেগে মাঠে নামে বার্সেলোনা।

শুরুতে নিয়ন্ত্রণ কিছুটা কম থাকলেও নিজেদের প্রথম আক্রমণেই গোলের দেখা পেয়ে যায় তারা। ম্যাচের ১২তম মিনিটে গোল করেন রাফিনহা। পিএসজির ডিফেন্ডার মেন্দেসকে রীতিমতো নাচিয়ে ক্রস করে রাফিনহাকে বল দেন লামিন ইয়ামাল।

 

ওই বল খুব কাছ থেকে জালে জড়াতে ভুল করেননি ব্রাজিলিয়ান তারকা। কিন্তু নাটকের তখনও কেবল শুরু। দুই লেগ মিলিয়ে ৪-২ গোলে এগিয়ে থাকার স্বস্তি সঙ্গী ছিল বার্সেলোনার। তারা হয়তো স্বপ্ন দেখছিল সেমিফাইনাল খেলারও। কিন্তু হুট করেই তাদের সেই স্বপ্নে ধাক্কা হয়ে আসে রোনাল্ড আরৌহোর লাল কার্ড।

ম্যাচের প্রায় এক ঘণ্টা বাকি থাকতে বারকোলাকে বার্সেলোনা ডি বক্সের ঠিক সামনে ফেলে দেন তিনি। তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। পরে ভিএআরে গেলেও সিদ্ধান্ত বদলায়নি। বারকোলার সামনে বার্সার কোনো খেলোয়াড়ও ছিলেন না। এই লাল কার্ডেই বদলে যায় ম্যাচের গতিপথ।

ম্যাচের প্রথমার্ধেই এক গোল শোধ দেয় পিএসজি। গোল করেন বার্সেলোনারই সাবেক ফুটবলার ওসমান দেম্বেলে। বার্সার ঘরের মাঠে হওয়া ম্যাচটির পুরো সময়ই দর্শকদের দুয়ো শুনতে হয়েছে তাকে। বারকোলার নিচু ক্রসে এমবাপ্পে পা ছুয়াতে না পারলেও জোরালো শটে লক্ষ্যভেদ করেন দেম্বেলে। এবারের চ্যাম্পিয়ন্স লিগে তিন গোলের দুটিই নিজের সাবেক ক্লাবের বিপক্ষে করেন তিনি।

আরৌহো লাল কার্ড দেখার পরই লামিন ইয়ামালকে তুলে নেন জাভি। পুরোপুরি ডিফেন্সে মনোযোগী হলেও শেষ অবধি রক্ষা হয়নি তাদের। দ্বিতীয়ার্ধে দ্বিতীয় গোল হজম করতে ৯ মিনিট সময় লাগে বার্সার।

কর্নার থেকে কাছে দাঁড়িয়ে থাকা হাকিমিকে বল দেন দেম্বেলে। হাকিমির কাছ থেকে বল পান ভিতিনহা। তার আশেপাশেও ছিলেন না বার্সার কোনো ফুটবলার। বেশ খানিকটা সময় নিয়ে দারুণ শটে বক্সের বাইরে থেকেই গোল করেন ভিতিনহা।

দ্বিতীয় গোল হজম করার পর কিছুটা খোলস ছেড়ে বেরিয়ে আসার চেষ্টা করে বার্সা। ৫৬ মিনিটে তারা সুযোগও পায়। কিন্তু লেভানদোভস্কির কাছ থেকে পাওয়া বলে গুন্দোগানের নেওয়া শট লাগে গোলপোস্টে। পরের মিনিটে একটি ফাউলের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে বিজ্ঞাপন বোর্ডে লাথি দেন বার্সা কোচ জাভি। তাকেও লাল কার্ড দেখান রেফারি।

এ ঘটনার দুই মিনিট পর পেনাল্টি পেয়ে যায় পিএসজি। দেম্বেলেকে করা কানসেলোর ট্যাকেল বলের আগে লাগে পায়ে। পেনাল্টি থেকে গোল করে দুই লেগে মিলিয়ে পিএসজিকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। তিন মিনিট পর গুন্দোগান পিএসজির বক্সে পড়ে গেলে পেনাল্টির আবেদন করে বার্সাও, কিন্তু এবার রেফারি বা ভিএআর সহায় হয়নি তাদের।

এরপরও ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালাতে থাকে বার্সেলোনা। কিন্তু সব আশাই শেষ হয়ে যায় ৮৯ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে কিলিয়ান এমবাপ্পে গোল করলে। দুই দফায় তার ও আশরাফ হাকিমির শট ঠেকিয়ে দিয়েছিলেন টের স্টেগান। কিন্তু তৃতীয় দফায় গিয়ে লক্ষ্যভেদ করেন এমবাপ্পে।

বাকি সময়ে আর কোনো গোল শোধ দিতে পারেনি বার্সেলোনা। চার বছর পর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনাল খেলার আশাও শেষ হয় হতাশায়। এ মৌসুম শেষেই কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন দলটির কিংবদন্তি খেলোয়াড় জাভি হার্নান্দেজ, তার বিদায়টাও খুব ভালোভাবে হলো না। লা লিগা জয়ের সম্ভাবনাও তাদের নেই বললেই চলে।




বাংলাদেশে-ভারত টি-টোয়েন্টি সিরিজের পূর্ণাঙ্গ সূচি

চন্দ্রদ্বীপ ডেস্ক : চলতি মাসেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে ভারত নারী ক্রিকেট দল। ইতোমধ্যেই আসন্ন এই সফরের জন্য ১৬ জনের স্কোয়াড ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।




চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচসহ টিভিতে যেসব খেলা দেখবেন




রেকর্ডময় ‘ব্লকবাস্টার’ ম্যাচে কোহলিদের হারাল হায়দরাবাদ

চন্দ্রদ্বীপ ডেস্ক : ট্রাভিস হেডের সেঞ্চুরিতে আইপিএলে নিজেদের গড়া সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙল সানরাইজার্স হায়দরাবাদ। জবাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও কম যায়নি।

দীনেশ কার্তিকের ঝোড়ো ব্যাটিংয়ে রানের পাহাড়ে চড়েছে তারাও। দুই দল মিলে গড়েছে বেশ কয়েকটি রেকর্ড।শেষ পর্যন্ত ব্লকবাস্টার ম্যাচটিতে জয় পেয়েছে হায়দরাবাদ।

বেঙ্গালুরুর ঘরের মাঠ এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে আজ ২৫ রানে জিতেছে হায়দরাবাদ।

আগে ব্যাট করে তারা ৩ উইকেটে ২৮৭ রানের অবিশ্বাস্য সংগ্রহ গড়ে। যা স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ।

এর আগে এশিয়ান গেমসে ৩ উইকেটে ৩১৪ রান তুলেছিল নেপাল। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে হায়দরাবাদের রানই সর্বোচ্চ।

আইপিএলের ইতিহাসে শীর্ষ পাঁচ দলীয় সংগ্রহের ৪টিই হয়েছে এবারের আসরে। এর মধ্যে আজকেই হয়েছে দুটি রেকর্ড। হায়দরাবাদের ছুড়ে দেওয়া লক্ষ্য তাড়ায় ৭ উইকেটে ২৬২ রান তুলতে পারে বেঙ্গালুরু। আইপিএলে লক্ষ্য তাড়ায় যা কোনো দলের সর্বোচ্চ সংগ্রহ।

দুই দল মিলে তুলেছে ৫৪৯ রান, যা আইপিএল তো বটেই, স্বীকৃত টি-টোয়েন্টিতেই সর্বোচ্চ। তাছাড়া আইপিএলে এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা (৩৮টি) ও চারের (৪৩) রেকর্ডও হয়েছে আজ। চার ও ছক্কা হয়েছে মোট ৮১টি। এর আগে ২০২৩ সালে সেঞ্চুরিয়নে সমান বাউন্ডারি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও উইন্ডিজ ম্যাচে।

লক্ষ্য তাড়ায় নেমে দুই ওপেনার বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসির ব্যাটে ঝোড়ো শুরু পায় বেঙ্গালুরু। দুজনের জুটিতে আসে ৮০ রান। ২০ বলে ৪২ রান করে কোহলি বোল্ড হয়ে ফিরলে ভাঙে এই জুটি। সেই ধাক্কার পর দলীয় ১২২ রান তুলতেই আরও ৪ উইকেট হারায় বেঙ্গালুরু।

ধুঁকতে থাকা বেঙ্গালুরু দশম ওভারে ম্যাচ থেকে একপ্রকার ছিটকেই যায়। কিন্তু এরপরই বেঙ্গালুরুর আশার আলো হয়ে আসেন কার্তিক। প্রায় একাই দলকে জয়ের স্বপ্ন দেখাতে শুরু করেন তিনি। মাত্র ২৩ বলে তিনি তুলে নেন ফিফটি। ১১ বলে ১৯ রান করে তাকে প্রথমে সঙ্গ দেন মহিপাল লোমরোর।

কার্তিক যেভাবে ব্যাট করছিলেন, তাতে ম্যাচ বেঙ্গালুরুর দিকেই হেলে পড়তে শুরু করেছিল এক পর্যায়ে। কিন্তু লক্ষ্যটা অনেক বেশি হওয়ায় তা আর সম্ভব হয়নি। শেষ ১২ বলে ৫৮ রান দরকার ছিল তাদের। ১৯তম ওভারের প্রথম ৪ বলে ১৪ রান তুলে ফেলেন কার্তিক। কিন্তু পঞ্চম বলে কাচ তুলে দিয়ে বিদায় নেন তিনি।

মাত্র ৩৫ বলে ৮৩ রান করেন কার্তিক। যা ৫টি চার ও ৭টি ছক্কায় সাজানো। এমনকি শেষ ওভারে অনুজ রাউত ৪ চারে ২০ রান তুলে ফেলেছিলেন। কিন্তু জয় থেকে ২৫ রান পেছনে রয়ে যায় তারা।

এর আগে শুরু থেকেই বেঙ্গালুরুর বোলারদের তুলোধুনো করে হায়দরাবাদের ওপেনাররা। ট্রাভিস হেড তো ছিলেন একদমই বিধ্বংসী রূপে। অভিষেক শর্মাকে সঙ্গে করে ১০৮ রানের উদ্বোধনী জুটি গড়েন তিনি।

অভিষেক ৩৪ রানে ফিরে গেলেও হেড তাণ্ডব চালাতেই থাকেন। মাত্র ৩৯ বলে স্পর্শ করেন সেঞ্চুরি। যা  আইপিএল ইতিহাসে চতুর্থ দ্রুততম। সেঞ্চুরির পর অবশ্য এই অজি ওপেনার অবশ্য মাত্র দুই বলই টেকেন। তবে বাকি ব্যাটারদের জন্য বিধ্বংসী শুরুর সুর বেঁধে দিয়েছেন। ৪১ বলে ৯ চার ও ৮ ছক্কায় ১০২ রানে সাজঘরে ফেরেন তিনি।

হায়দরাবাদের ঝড় তখনো থামার নাম নেই। হেডের জায়গায় বসে বেঙ্গালুরুর বোলারদের কচুকাটা করতে থাকেন হাইনরিখ ক্লাসেন। মুম্বাইয়ের বিপক্ষে সেদিন ভয়ানক রূপে থাকা এই প্রোটিয়া ব্যাটার আজও ছক্কার বৃষ্টি বইয়ে দেন। খেলেন ৩১ বলে ২ চার ও ৭ ছক্কায় ৬৭ রানের বিধ্বংসী ইনিংস।

ক্লাসেন যখন আউট হন তখনো ইনিংস শেষ হতে তিন ওভার বাকি ছিল। সেই তিন ওভারে ৫৬ রান তোলেন এইডেন মারক্রাম ও আব্দুল সামাদ। ১৭ বলে  ২ চার ও ২ ছক্কায় মারক্রাম ৩২ ও সামাদ ১০ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৩৭ রানে অপরাজিত থাকেন।

সব মিলিয়ে এই ইনিংসে ২২টি ছক্কা মেরেছেন হায়দরাবাদের ব্যাটাররা। যা টি-টোয়েন্টি ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। এর আগে একই মাঠে পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার বিপক্ষে ২১টি ছক্কা মেরেছিল বেঙ্গালুরু।

প্রতিপক্ষ বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে শেষ পর্যন্ত ১৯ দিন আগে গড়া নিজেদের রেকর্ড ভাঙে হায়দরাবাদ। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২৭৭ রান করে আইপিএলে দলীয় সর্বোচ্চ সংগ্রহ গড়েছিল তারা। ভেঙেছিল ১১ বছর ধরে টিকে থাকা বেঙ্গালুরুর রেকর্ড। নিজেদের গড়া রেকর্ড আজ ভাঙে হায়দরাবাদ।

বল হাতে বেঙ্গালুরুর চারজন বোলার খরচ করেছেন ৫০-এর অধিক রান। এককথায় আজ বেঙ্গালুরুর ঘরের মাঠ ছিল বোলারদের বধ্যভূমি। হায়দরাবাদের বোলারদের ওপর ঝড় বয়ে গেছে সমানতালে। তবে ভুবনেশ্বর কুমার ৬০ রান খরচ করলেও পেয়েছেন ৪ উইকেট।

এই জয়ে ৬ ম্যাচে ৮ পয়েন্ট হলো হায়দরাবাদের। যা তাদের তুলে আনলো পয়েন্ট টেবিলের চারে। দুই ও তিনে থাকা কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসেরও পয়েন্টও ৮। তবে নেট রানরেটে এগিয়ে আছে তারা। আর কলকাতা ম্যাচ খেলেছে ৫টি। শীর্ষে থাকা রাজস্থান রয়্যালসের সংগ্রহ ৬ ম্যাচে ১০ পয়েন্ট।




বাংলাদেশে এসে পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

চন্দ্রদ্বীপ ডেস্ক :  সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের পর বাংলাদেশের কোচিং প্যানেলের বেশ কয়েকটি পদ শূন্য হয়। তবে ধীরে ধীরে সেসব পদে কোচ নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই ধারাবাহিকতায় গেল মাসে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে অস্ট্রেলিয়ার নাথান কিয়েলিকে নিয়োগ দিয়েছিল বিসিবি।




ঈদের ছুটি কাটিয়ে মাঠে ফিরেছেন শান্ত-তামিমরা

চন্দ্রদ্বীপ ডেস্ক : গতকাল পর্যন্ত ছুটিতে ছিলেন দেশের ক্রিকেটাররা। তবে আজ সোমবার থেকে মাঠের ক্রিকেটে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত-তামিম ইকবালরা। কেননা ঈদের ছুটি শেষে আজ থেকে মাঠে গড়িয়েছে ডিপিএলের দশম রাউন্ড। যে কারণে ব্যস্ততা বেড়েছে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামেও।




টিভিতে আজ যেসব খেলা দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক :  আইপিএলে দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হবে বেঙ্গালুরু এবং হায়দরাবাদ। রাতে এভারটনের বিপক্ষে মাঠে নামবে চেলসি।



থাইল্যান্ডের দাবায় শীর্ষে বাংলাদেশের নীড়

দুই খেলায় বাংলাদেশ বিমানের ফিদেমাস্টার নাইম হক দেড় পয়েন্ট, বাংলাদেশ বিমানের আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল ও ফিদেমাস্টার মো. তৈয়বুর রহমান এক পয়েন্ট করে অর্জন করেছেন। উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের তাশরিক সায়হান শান কোন পয়েন্ট পাননি।

রোববার অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের খেলায় ফিদেমাস্টার মনন রেজা নীড় ফিলিপাইনের মহিলা আন্তর্জাতিকমাস্টার সান দিয়াগো ম্যারি এন্টোয়িনিটিকে ও ফিদেমাস্টার নাইম হক শ্রীকার্তিকা ভেলমুরুগানকে পরাজিত করেন।

আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল চিনের ডং হংফুর কাছে, ফিদেমাস্টার মো. তৈয়বুর রহমান ভারতের গ্র্যান্ডমাস্টার সায়ন্তন ঘোষের কাছে ও তাশরিক সায়হান শান ভারতের অত্রিনজয় সাহার কাছে হেরে গেছেন।




লিভারপুলের পর হারল আর্সেনালও, শীর্ষেই থাকল ম্যানসিটি

চন্দ্রদ্বীপ ডেস্ক : শনিবার লুটন টাউনকে ৫-১ গোলে উড়িয়ে শীর্ষে বসেছিল ম্যানচেস্টার সিটি। তবে লিভারপুল ও আর্সেনালের চেয়ে ম্যাচ খেলেছিল একটি বেশি। নিকটতম এই দুই প্রতিপক্ষ যদি নিজেদের ম্যাচ জিততো তাহলে তিনে নেমে যেতে হতো সিটিজেনদের। কিন্তু মহাগুরুত্বুপূর্ণ সময়ে নিজ নিজ ম্যাচে হারের স্বাদ পেয়েছে লিভারপুল ও আর্সেনাল।

এই দুই দলের হারে ৩২ রাউন্ড শেষে সিটিই থাকল শীর্ষে। এতে লিগের লাগাম এখন পেপ গার্দিওলার দলের হাতে।

রবিবার দিনের শুরুতে ক্রিস্টাল প্যালেসের কাছে ১-০ গোলে হেরে যায় লিভারপুল। তাতে সিটিকে টপকাতে পারেনি ইয়ুর্গেন ক্লপের দল।

খানিক পরেই মাঠে নামা আর্সেনালের সুযোগ ছিল ম্যাচ জিতে শীর্ষে ফেরার। কিন্তু হায়! মিকেল আরতেতার দলও অ্যাস্টন ভিলার কাছে হেরে গেছে ২-০ গোলে। ফলে ম্যানচেস্টার সিটির কাছে তুলে দিয়েছে লিগের শীর্ষস্থান।

অ্যামিরেটস স্টেডিয়ামে প্রথমার্ধ ছিল গোল শুন্য সমতায়।

আক্রমণে আর্সেনাল আধিপত্য দেখালেও সেভাবে পরিস্কার সুযোগ তৈরি করতে পারেনি। দ্বিতীয়ার্ধে ম্যাচ চলছিল সমান তালে। ড্রয়ের পথেও এগোচ্ছিল ম্যাচ কিন্তু ৮৪ মিনিটে আচমকা গোল পেয়ে যায় অ্যাস্টন ভিলা। নিকোল জানিলোর পাস থেকে গোল করেন লিওন বেইলি।

পিছিয়ে পড়া আর্সেনাল হন্যে হয়ে গোলের খোঁজ করতে থাকে।

ডিফেন্ডাররাও গোলের জন্য ওপরে উঠে যাচ্ছিল। এই সুযোগে প্রতি আক্রমণ কৌশল বেছে নেয় ভিলা। তিন মিনিট পরেই ভিলার হয়ে ব্যবধান বাড়ান ওলি ওয়াটকিনস। বাকি সময়ে গানার ফরোয়ার্ডরা চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি। ফলে শীর্ষে ফেরার সুবর্ণ সুযোগ হাতছাড়া হল আর্সেনালের। 

৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানসিটি। ৭১ পয়েন্ট করে নিয়ে দুইয়ে আর্সেনাল ও তিনে লিভারপুল। বাকি ছয় ম্যাচে ম্যানসিটি পা না ফসকালে শিরোপা তাদের ঘরেই যাচ্ছে তা বলাই যায়।




প্যালেসের কাছে হেরে শিরোপাস্বপ্নে বড় ধাক্কা লিভারপুলের

চন্দ্রদ্বীপ ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে ম্যানচেস্টার সিটি-আর্সেনালের সঙ্গে আছে লিভারপুলের নাম। সেই দৌড়ে টিকে থাকতে হলে আজ ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না অলরেডসদের। কিন্তু এনফিল্ডে ক্রিস্টাল প্যালেসের কাছে ১–০ গোলে হেরে লিগ–শিরোপা জয়ের স্বপ্নে বড় ধাক্কা খেল জার্গেন ক্লপের দল।

৩২ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই থাকল লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। ৭১ পয়েন্ট নিয়ে আর্সেনাল আছে দ্বিতীয় অবস্থানে। রাতে অ্যাস্টন ভিলার বিপক্ষে জিতলেই শীর্ষে উঠে আসবে গানাররা।

এনফিল্ডে ম্যাচের ১৪ মিনিটেই ক্রিস্টাল প্যালেসকে লিড এনে দেন মিডফিল্ডার এবরশি এজ। পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ানো লিভারপুলের জন্য নতুন কিছু নয়। তবে আজ যেন ক্লপের দলের ওপর শনি ভর করলো। বেশি বল দখলে রেখে আক্রমণে গেলেও ফিনিশিংয়ের অভাবে গোলের মুখ খোলা যায়নি। বিরতির পর সালাহ-নুনিয়েজ-দিয়াজরা আক্রমণের ধার বাড়ালেও খুব একটা কাজে লাগেনি তা।

৫৫ মিনিটে নুনিয়েজের মিস, ৭৩ মিনিটে জোটার সুযোগ নষ্ট। এর দুই মিনিট বাদেই বড় সুযোগ পেয়েছিলেন কার্টিস জোনস। প্যালেসের গোলরক্ষক হেন্ডারসনকে একা পেয়েও বল জালে পাঠাতে পারেননি তিনি। আক্রমণভাগের এমন বিবর্ণতায় হার নিয়ে মাঠ ছাড়তে হয় লিভারপুলকে।

এতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচ পর ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে হারল লিভারপুল। এর আগে শেষ হার এসেছিল ২০১৭ সালে। নাটকীয় কিছু না ঘটলে এই মৌসুমে লিভারপুলকে খালি হাতেই শেষ করতে হবে প্রিমিয়ার লিগ।