টিভিতে যেসব খেলা দেখবেন আজ

চন্দ্রদ্বীপ ডেস্ক: শুক্রবার আইপিএলে একটি ম্যাচ রয়েছে। রাতে লা লিগায় খেলবে রিয়াল মাদ্রিদ।

ক্রিকেট
ঢাকা প্রিমিয়ার লিগ
রূপগঞ্জ টাইগার্স–সিটি ক্লাব
সকাল ৯টা, বিসিবি ইউটিউব চ্যানেল

আইপিএল
কলকাতা নাইট রাইডার্স–পাঞ্জাব কিংস
রাত ৮টা, স্টার স্পোর্টস ১, গাজী টিভি ও টি স্পোর্টস

ফুটবল
বাংলাদেশ প্রিমিয়ার লিগ
শেখ রাসেল–ঢাকা আবাহনী
বিকেল ৩–৪৫ মিনিট, টি স্পোর্টস

রহমতগঞ্জ–ফর্টিস এফসি
বিকেল ৩–৪৫ মিনিট, বাফুফে ইউটিউব চ্যানেল

লা লিগা
রিয়াল সোসিয়েদাদ–রিয়াল মাদ্রিদ
রাত ১টা, র‍্যাবিটহোল ও স্পোর্টস ১৮–১

সৌদি প্রো লিগ
আল হিলাল–আল ফাতেহ
রাত ৯টা, সনি স্পোর্টস টেন ২

জার্মান বুন্দেসলিগা
বোখুম–হফেনহাইম
রাত ১২–৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ১

 

 

 




পাকিস্তানকে হারিয়ে এগিয়ে গেল নিউজিল্যান্ড

চন্দ্রদ্বীপ ডেস্ক :ভালো সংগ্রহ নিয়েও স্বস্তিতে ছিল না নিউজিল্যান্ড। কারণ প্রতিপক্ষ পাকিস্তানকে তাদের ঘরের মাটিতে হারানো সহজ নয়।

পরিস্থিতি সেদিকেই যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত মাথা ঠাণ্ডা রেখে জয় ছিনিয়ে নিয়ে সিরিজে এগিয়ে গেল কিউইরা।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ সিরিজের চতুর্থ ম্যাচে ৪ রানে জয় তুলে নিয়েছে সফরকারীরা। আগে ব্যাট করে ১৭৮ রানের ভালো সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড।

১৫ বলে ২৮ রানের ইনিংস খেলে রানের গতি ঠিক রাখেন টম ব্লান্ডেল। টিম রনিনসনও কম যাননি।

দুজনে মিলে পাওয়ার প্লেতে তুলে ফেলেন ৫৬ রান।

ব্লান্ডেলকে বিদায় করেন নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙেন জামান খান। তবে রবিনসন এরপর ডিন ফক্সক্রফটকে নিয়ে ফের জুটি গড়েন। এর মধ্যে ফক্সক্রফট তিন ছক্কায় ঝড় তোলেন। রবিনসন ৫১ রান করে আব্বাস আফ্রিদির শিকার হলেও ফক্সক্রফটের ব্যাটে ভর করে ১৫০ ছাড়ায় কিউইরা। মাঝের ওভারগুলোতে আফ্রিদি পরে আরও দুইবার আঘাত হানেন। তবে মাইকেল ব্রেসওয়েলের ২৭ রানে ভর করে ১৭৯ রানের লক্ষ্য দেয় নিউজিল্যান্ড।

জবাবে শুরুতেই খেই হারিয়ে ফেলে পাকিস্তান। পাওয়ার প্লেতেই শীর্ষ দুই ব্যাটারের উইকেট হারায় তারা। অধিনায়ক বাবর আজম মাত্র ১ রান করে বিদায় নেন। তবে মাঝের ওভারগুলোতে ফখর জামানের ৪৫ বলে ৬১ রানের ইনিংসে ভালোভাবেই ছুটতে থাকে পাকিস্তান। তাকে সঙ্গ দেন ২৩ রান করা ইফতিখার আহমেদ। কিন্তু ১০ বলের ব্যবধানে ফখর ও ইফতিখার দুজনেই বিদায় নিলে ফের চাপে পড়ে যায় স্বাগতিকরা।

শেষ দুই ওভারে ২৮ রান দরকার ছিল পাকিস্তানের। জেকব ডাফির ওভারে দুই বাউন্ডারি সহ আসে ১০ রান। ফলে শেষ ওভারে লাগতো ১৮ রান। জিমি নিশামের ওই ওভারে উসামা মীর প্রথম বলেই বাউন্ডারি হাঁকান। কিন্তু পরের বলে দারুণ ইয়র্কারে এক রান দেন নিশাম। ক্রিজে তখন ওয়াসিম। এক ওয়াইড ও বাউন্ডারির পর শেষ বলে দরকার ছিল ৫ রান। নিশামের বল ওয়াসিমের কাছ থেকে দূরে গেলেও কোনোমতে এক রান আসে। আর তাতে নিশ্চিত হয়ে যায় কিউইদের জয়।




০ রানেই ৭ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড




জিম্বাবুয়ে সিরিজে খেলা নিয়ে মুখ খুললেন সাকিব




আগামীকাল থেকে চট্টগ্রামে রুদ্ধদ্বার অনুশীলন করবে বাংলাদেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি হিসেবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন দিনের রুদ্ধদ্বার অনুশীলন সেশন করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
বিসিবির কর্মকর্তারা জানিয়েছে, আগামী ২৬ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত এই অনুশীলন সেশন অনুষ্ঠিত হবে।
চট্টগ্রামে সিরিজের প্রথম তিন ম্যাচ এবং ঢাকায় শেষ দুই ম্যাচ অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য ১৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ। তবে রুদ্ধদ্বার অনুশীলন সেশনের পর সিরিজের জন্য মূল দল ঘোষণা করা হবে।
দেশের বাইরে থাকার কারণে প্রাথমিক দলে রাখা হয়নি সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে। সাকিব যুক্তরাষ্ট্রে পরিবারের সাথে থাকলেও, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন মুস্তাফিজ।
আইপিএল শেষ না করেই ২ মে দেশে ফিরবেন মুস্তাফিজ। আর চলতি মাসের শেষের দিকে বাংলাদেশে আসার কথা রয়েছে সাকিবের।
আগামী ২৮ এপ্রিল ঢাকায় পৌঁছে  সরাসরি চট্টগ্রামে যাবে জিম্বাবুয়ে ক্রিকেট দল।




টিভিতে আজকের খেলা




আজ টিভিতে যেসব খেলা দেখবেন 




চ্যাম্পিয়ন বরিশালকে নগদের ২০ লাখ টাকা উপহারের চেক হস্তান্তর

বরিশাল অফিস :: সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ায় প্রতিশ্রুতিমতো ফরচুন বরিশালের খেলোয়াড়-কর্মকর্তাদের হাতে ২০ লাখ টাকা উপহার তুলে দিয়েছে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেড। সম্প্রতি রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এই চেক হস্তান্তর করা হয়।

নগদের পক্ষে এই চেক তুলে দেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুক। আর ফরচুন বরিশালের পক্ষে চেক গ্রহণ করেন দলটির স্বত্বাধিকারী মিজানুর রহমান এবং অধিনায়ক তামিম ইকবাল। ফরচুন বরিশালের স্বত্বাধিকারী মিজানুর রহমানের পরিবারের সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, সাইফউদ্দিন, শামীমসহ বরিশাল দলের খেলোয়াড়েরা এবং দলটির অন্যান্য কর্মকর্তারা।

বরিশাল ফরচুনের সঙ্গে নগদের সরাসরি কোনো সংশ্লিষ্টতা না থাকলেও এই দলেরই অধিনায়ক তামিম ইকবাল বেশ কয়েক বছর ধরে নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তাছাড়া মুশফিকুর রহিম যুক্ত আছেন নগদ ইসলামিকের সঙ্গে। মাহমুদুল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজও নানাভাবে নগদের প্রচারের জন্য কাজ করছেন। মূলত নগদের উদ্ভাবনী শক্তি এবং চমকপ্রদ সেবা দেশসেরা তারকাদের নগদের ডেরায় ভিড়িয়েছে। তাছাড়া এবারের আসরের ‘পাওয়ার্ড বাই’ ক্যাটাগরিতে বিপিএলের সঙ্গে যুক্ত ছিল নগদ।

অধিনায়ক তামিম ইকবাল ও বরিশাল ফরচুন দলের আমন্ত্রণে এবারের বিপিএল ফাইনালে খেলাও দেখতে গিয়েছিলেন নগদের প্রধান নির্বাহী তানভীর এ মিশুক। ফাইনালের আগে ব্যাট করা কুমিল্লা ছয় উইকেটে ১৫৪ রান করে। জবাবে চার উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল। অধিনায়ক তামিম ইকবাল ২৬ বলে ৩৯ রানের ইনিংস খেলেন। তামিম টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হন।

বরিশাল বেশ কয়েকবার ফাইনালে গিয়েও এর আগে শিরোপা জিততে পারেনি। এবারও তাদের নিয়ে কোনো হইচই ছিল না। বরং তাদের ‘বুড়োদের দল’ হিসেবেও বলেছে অনেকে। তবে টুর্নামেন্ট শুরু হতেই সব আলোচনা বদলে দিয়েছেন তাঁরা। প্রবল দাপট দেখিয়ে উঠে এসেছেন তারা ফাইনালে।

চ্যাম্পিয়ন হওয়ার পরেই আত্মহারা আনন্দে মেতে ওঠে বরিশাল। সেখান থেকে ভিডিও কলে তানভীর এ মিশুককে যুক্ত করেন দলের অধিনায়ক তামিম ইকবাল। তানভীরও তামিম এবং তাঁর দলকে শুভেচ্ছা জানান এবং বিশ লাখ টাকা অর্থ পুরস্কারের ঘোষণা দেন। ঘোষণার সঙ্গে সঙ্গে চ্যাম্পিয়ন দলের মধ্যে উচ্ছ্বাসের জোয়ার বয়ে যায়।

এই প্রতিশ্রুত অর্থ ঈদের আগেই বরিশালের খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয় এক অনুষ্ঠানের ভেতর দিয়ে। অর্থ হস্তান্তরের সময় বরিশালের অধিনায়ক এবং দেশ সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল বলেন, তানভীর ভাই অত্যন্ত ক্রিকেটপ্রেমী মানুষ। তিনি শুরু থেকে আমাদের বরিশাল দলের সাথে ছিলেন এবং সবসময় খোজখবর রেখেছেন। কেবল আমরা এখানে খেলেছি বলে নয়, উনি ক্রিকেট প্রেমের কারণেই বরিশালের সাথে থেকেছেন। আমরা খুবই খুশি যে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ওনার কাছ থেকে এই শুভেচ্ছা উপহার পেলাম। এটা দলের সবাইকে উৎসাহ জোগাবে।

ফরচুন বরিশালের স্বত্বাধিকারী মিজানুর রহমান এই অনুষ্ঠানে বলেন, আমরা অনেকবার ফাইনালে উঠলেও শিরোপা এর আগে জিততে পারিনি। ফলে এবারের আনন্দটা আসলেই বিশেষ রকমের। আমাদের আনন্দে বাড়তি মাত্রা যোগ করায় আমি নগদ এবং তানভীর এ মিশুক ভাইকে ধন্যবাদ জানাই।

সবশেষে চেক হস্তান্তর করে তানভীর এ মিশুক বলেন, বিপিএলের একটি পৃষ্ঠপোষক হিসেবে আমরা পুরো টুর্নামেন্টের সাথেই একাত্ম ছিলাম। এরমধ্যে বরিশাল দলকে সবসময় আমার নিজের দল বলে মনে হয়েছে। আমার কয়েকজন প্রিয় খেলোয়াড় ও নগদের প্রতিনিধি এই দলে খেলেছেন। ফলে আমরা এটাকে আমাদের দল বলেই মনে করেছি।

উল্লেখ করা যেতে পারে তামিম ইকবাল ও তানভীর এ মিশুকের উদ্যোগেই একটি পাঁচতারকা হোটেলে এবার ইফতারি ও নৈশভোজ করানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচ্ছন্নতাকর্মীদের। সেই সাথে এই কর্মীদের ৫০ হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছেন নগদ লিমিটেডের প্রতিষ্ঠাতা তানভীর এ মিশুক।




আজ টিভিতে যেসব খেলা




চাপম্যান ঝড়ে সমতায় পাকিস্তান – নিউজিল্যান্ড

চন্দ্রদ্বীপ ডেস্ক : প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে পাত্তাই পায়নি নিউজিল্যান্ড। তবে খর্বশক্তির দল নিয়েও তৃতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় কিউইরা।

মার্ক চ্যাপম্যানের ঝোড়ো ইনিংসে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে ৭ উইকেটের ব্যবধানে। দাপুটে এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-১ সমতা এনেছে সফরকারীরা।

রাওয়ালপিন্ডিতে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৭৮ রান করে পাকিস্তান। বাবর আজম ও সাইম আয়ুবের উদ্বোধনী জুটি থেকে ৫৫ রান এলেও দুজনের কেউই বড় ইনিংস খেলতে পারেননি।

সাইম ২২ বলে ৩২ রান ও বাবর আউট হন ২৯ বলে ৩৭ রান করে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের মালিক এখন বাবর।

search

চ্যাপম্যান ঝড়ে সমতায় নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক

চ্যাপম্যান ঝড়ে সমতায় নিউজিল্যান্ড
প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে পাত্তাই পায়নি নিউজিল্যান্ড। তবে খর্বশক্তির দল নিয়েও তৃতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় কিউইরা।

মার্ক চ্যাপম্যানের ঝোড়ো ইনিংসে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে ৭ উইকেটের ব্যবধানে। দাপুটে এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-১ সমতা এনেছে সফরকারীরা।

 

রাওয়ালপিন্ডিতে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৭৮ রান করে পাকিস্তান। বাবর আজম ও সাইম আয়ুবের উদ্বোধনী জুটি থেকে ৫৫ রান এলেও দুজনের কেউই বড় ইনিংস খেলতে পারেননি।

সাইম ২২ বলে ৩২ রান ও বাবর আউট হন ২৯ বলে ৩৭ রান করে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের মালিক এখন বাবর।

আজকের ইনিংসে সাবেক অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চকে (২২৩৬) ছাড়িয়ে গেছেন তিনি (২২৪৬)। 

পায়ে ক্র্যাম্প হওয়ার কারণে ২০ বলের বেশি খেলতে পারেননি মোহাম্মদ রিজওয়ান। তাই স্বেচ্ছায় অবসরে যান। যদিও তার সেই ২০ বল থেকে কেবল ২১ রান এসেছে। শেষের ১০ ওভারে রানের গতি বাড়ানোর চেষ্টা করেন ইরফান খান ও শাদাব খান। দুজনের তুলনায় শাদাব ছিলেন বেশ বিধ্বংসী। ২০ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪১ রান করেন এই অলরাউন্ডার। অন্যদিকে ইরফান অপরাজিত থাকেন ২০ বলে ৩০ রান করে। কিউইদের হয়ে ইশ সোধি দুটি, জ্যাকব ডাফি ও মাইকেল ব্রেসওয়েল নেন একটি করে উইকেট।

তাড়া করতে নেমে সফরকারীদের দারুণ শুরু এনে দেন টিম সাইফার্ট (২১) ও টিম রবিনসন (২৮)। পাওয়ার প্লের ভেতর অবশ্য দুই ওপেনারই বোল্ড হয়ে ফেরেন সাজঘরে। এরপর ডিন ফক্সক্রফটকে নিয়ে তৃতীয় উইকেটে ১১৭ রানের জুটি গড়েন চ্যাপম্যান।  ফক্সক্রফট লম্বা সময় থাকলেও সতীর্থের সঙ্গে তাল মেলাতে পারেননি সেভাবে। তাই ২৯ বলে ৩১ রানই করতে পারেন তিনি। তবে জিমি নিশামকে নিয়ে জয়ের বাকি কাজটা সারেন চ্যাপম্যান। জয় নিশ্চিত করেন ১০ বল আগেই। ৪২ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৮৭ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জেতেন এই বাঁহাতি ব্যাটার।

এদিকে সিরিজের পরের ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৫ এপ্রিল লাহোরে।