চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালসহ টিভিতে যা দেখবেন




দিল্লিকে সহজে হারালো কলকাতা

চন্দ্রদ্বীপ ডেস্ক : মাঝারি লক্ষ্যকে আরও সহজ বানিয়ে জয়ে ফেরলেন কলকাতার ব্যাটাররা। দিল্লি ক্যাপিটালসের দেওয়া লক্ষ্য খুব সহজে পার করে কেকেআর। ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে সোমবার (২৯ এপ্রিল) দিল্লিকে সাত উইকেটে হারিয়েছে কলকাতা।

আগে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৩ রান তোলে দিল্লি।

জবাবে ১৬.৩ ওভারে তিন উইকেট হারিয়ে ১৫৭ রান করে কলকাতা।

রান তাড়ায় ঝড়ো গতির শুরু এনে দেন কেকেআরের দুই ওপেনার। ফিল সল্ট ও সুনিল নারিনের উদ্বোধনী জুটিতে ৩৭ বলে আসে ৭৯ রান। ১০ বলে ১৫ রান করা নারিনকে সাজঘরে ফেরান অক্ষর প্যাটেল।

এর মধ্যেই অর্ধশতক তুলে নেন সল্ট। ৩৩ বলে সাতটি চার ও পাঁচটি ছক্কায় ৬৮ রান করেন তিনি। বোল্ড করে তাকেও ফেরান অক্ষর।

 

দুই ওপেনার ফেরার পর কেকেআরকে জয়ের দিকে এগিয়ে নেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। মাঝে ১১ বলে ১১ রান করে লিজাড উইলিয়ামসের বলে আউট হন রিঙ্কু সিং। রিঙ্কু ফিরে গেলেও ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে শ্রেয়াস দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

শ্রেয়াস অপরাজিত থাকেন ২৩ বলে ৩৩ রানে। ভেঙ্কটেশের ব্যাট থেকে আসে ২৩ বলে অপরাজিত ২৬ রান। দিল্লির পক্ষে অক্ষর দুটি এবং লিজার্ড এক উইকেট পান।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা দিল্লির শুরুটা ভালো হয়নি। দলীয় ৩০ রানের মধ্যে হারায় দুই ওপেনার পৃথ্বি শ ও ফ্রেসার ম্যাকগার্কের উইকেট। সাত বলে ১৩ রান করেন শ, ম্যাকগার্ক সাত বল খেলে করেন ১২। ভৈভব অরোরার শিকার হন শ, ম্যাকগার্ককে ফেরান মিচেল স্টার্ক। ওয়ানডাউনে নামা অভিষেক পোরেলও খুব বেশি করতে পারেননি। ১৫ বলে ১৮ রান করে হারশিত রানার বলে বোল্ড হন।

শুরুর ধাক্কা আর সামলে উঠতে পারেনি দিল্লি। অধিনায়ক ঋষভ পন্ত ২০ বলে ২৭ রান করে ইঙ্গিত দিয়েছিলেন ভালো কিছু করার। তাকে টিকতে দেননি ভরুণ চক্রবর্তী। এরপর আসা যাওয়ার মিছিলে থাকে বাকিরা। শেষ দিকে কুলদীপ যাদবের ২৬ বলে অপরাজিত ৩৪ রানে ভর দিয়ে দিল্লি পার করে দেড়শর ঘর। ইনিংসে দলের পক্ষে সর্বোচ্চ রান আসে কুলদীপের ব্যাট থেকেই।

কলকাতার পক্ষে চার ওভারে ১৬ রানে তিন উইকেট নেন ভরুণ। ২৭ রান দিয়ে দুই উইকেট পান রানা, ভৈভবও নেন দুটি।




আজ  ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

 

চন্দ্রদ্বীপ ডেস্ক:  অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ নারী দল। সেই ব্যর্থতা কাটিয়ে ভারত সিরিজ দিয়ে ঘুরে দাঁড়ানোর সুযোগ টাইগ্রেসদের সামনে। তবে ঘরের মাঠের এই সিরিজও হার দিয়ে শুরু করেছে নিগার সুলতানা জ্যোতির দল।

প্রথম ম্যাচে বড় হারের পর নিশ্চিতভাবেই মানসিকভাবে কিছুটা পিছিয়ে আছে বাংলাদেশ। তাছাড়া শক্তিমত্তায়ও এগিয়ে ভারত। তারপরও ঘরের মাঠ বলে কথা। ঘুরে দাঁড়ানোর মিশনে আগামীকাল আবারও মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা।

আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিকাল ৪টায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।  ৫ ম্যাচ সিরিজে ইতোমধ্যেই ১-০ তে এগিয়ে আছে ভারত।

বাংলাদেশ স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মারুফা আক্তার, মর্শিদা খাতুন, সোবহানা মুস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, সুলতানা আক্তার, রাবেয়া খান, ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন, দিলারা আক্তার, ফাহিমা খাতুন, রুবায়া হায়দার ঝিলিক, হাবিবা ইসলাম পিংকি। অতিরিক্ত– সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার।

ভারতের স্কোয়াড: হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ–অধিনায়ক), শেফালি ভার্মা, দয়ালন হেমলতা, সাজানা সজীবন, রিচা ঘোষ (উইকেটকিপার), যষ্টিকা ভাটিয়া (উইকেটকিপার), রাধা যাদব, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকর, আমানজোত কৌর, শ্রেয়াঙ্কা পাতিল, সাইকা ইসহাক, আশা সোভানা, রেনুকা সিং ও তিতাস সাধু।




আজ টিভিতে যেসব খেলা দেখবেন 




মুস্তাফিজের দুই উইকেট, চেন্নাইয়ের বড় জয় 

চন্দ্রদ্বীপ ডেস্ক:  রুতুরাজ গায়কোয়াড় আর ড্যারিল মিচেলের অনবদ্য ব্যাটিংয়ের পর বল হাতে বাকি কাজটা দারুণভাবে সামলালেন তুষার দেশপান্ডে, মুস্তাফিজ ও পাথিরানারা। ব্যাট-বল ও ফিল্ডিং নৈপুণ্যে ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৭৮ রানের বড় জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস।



বাংলাদেশকে ১৪৬ রানের লক্ষ্য দিলো ভারত




বাংলাদেশ-ভারত ম্যাচসহ টিভিতে যেসব খেলা দেখবেন




তুরস্কের মেসি’র গোলে শিরোপার দ্বারপ্রান্তে রিয়াল




টিভিতে যেসব খেলা দেখবেন আজ




টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়ে জিতল পাঞ্জাব