অ্যাস্টন ভিলাকে হারিয়ে ফাইনালের পথে অলিম্পিয়াকোস

চন্দ্রদ্বীপ ডেস্ক : আর্জেন্টাইন গোলরক্ষককে  ছাড়া খেলতে নেমে ঘরের মাঠে ৪-২ গোলে হেরেছে অ্যাস্টন ভিলা। হ্যাটট্রিক করেন মরক্কান ফরোয়ার্ড আইয়ুব এল কাবি তাতে উয়েফা কনফারেন্স লিগের ফাইনালের পথে একধাপ এগিয়ে গেল অলিম্পিয়াকোস।

বৃহস্পতিবার (২ মে) রাতে ভিলা পার্কে বল দখল থেকে আক্রমণ, সবদিকে এগিয়ে ছিল অ্যাস্টন ভিলা। ৬৬ শতাংশ সময় বল দখলে রেখে ১৭টি শট নিয়ে তারা ৭টি গোলমুখে রেখেছিল। বিপরীতে ৮ শট নিয়ে ৫টি লক্ষ্য বরাবর রেখেছিল অলিম্পিয়াকোস। বল দখল কিংবা আক্রমণে পিছিয়ে থাকলেও ম্যাচের ফলটা ভালোভাবেই নিজেদের করে নেয় অলিম্পিয়াকোস।

ভিলার প্রথম পছন্দের গোলরক্ষক মার্টিনেজের অনুপস্থিতি কাজে লাগিয়েছে গ্রিক ক্লাবটি। ম্যাচ শুরুর ১৬তম মিনিটেই দলকে লিড এনে দেন মরক্কান ফরোয়ার্ড আইয়ুব এল কাবি। স্বাগতিকদের অফসাইড ফাঁদ এড়িয়ে চিকিনহোর পাস দখলে নিয়ে ডানপ্রান্ত ধরে বক্সে ঢুকে পড়েন কাবি। এরপর জোরালো শটে পরাস্ত করেন মার্টিনেজের অনুপস্থিতিতে ভিলার গোলবারের দায়িত্ব পাওয়া রবিন ওলসেনকে। ১১ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন কাবি। আবারও অফসাইড ফাঁদ এড়িয়ে পোডেন্সের আলতো ক্রস দখলে নিয়ে ওয়ান অন ওয়ান পজিশনে ওলসেনকে পরাস্ত করেন মরক্কান ফরোয়ার্ড।

প্রথমার্ধের যোগ করা সময়ে ঘরের মাঠের সমর্থকদের হতাশা কিছুটা দূরে করেন ওলি ওয়াটকিন্স। দিয়াবাইয়ের পাস দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বক্সে দখলে নেন ওয়াটকিন্স। এরপর নিঁখুত শটে পরাস্ত করেন অলিম্পিয়াকোসের গোলরক্ষককে। বিরতির পর অ্যাস্টন ভিলা শিবিরে স্বস্তি ফেরান দিয়াবাই। ৫২তম মিনিটে বেইলির পাস বক্সে দখলে নিয়ে কোনাকুনি শটে তিনি জড়ান অলিম্পিয়াকোসের জালে। সমতায় ফেরে স্বাগতিকরা। তবে ঘরের মাঠের সমর্থকদের খুব বেশিক্ষণ স্বস্তিতে রাখতে পারেননি দিয়াবাই-ওয়াটকিন্সরা।

সমতায় ফেরার ৪ মিনিট পরই আবার পেনাল্টি গোলে পিছিয়ে যায় অ্যাস্টন ভিলা। সফল স্পটকিকে হ্যাটট্রিক তুলে নেন কাবি। এ সময়টা হয়তো ভিলার সমর্থকরা মনে মনে মার্টিনেজকে কল্পনা করছিলেন। কারণ এ আর্জেন্টাইন গোলরক্ষকের পেনাল্টিতে গোল সেভ দেয়ার দারুণ দক্ষতা আছে। কোয়ার্টার ফাইনালের তার গোলকিপিং নৈপুণ্যেই তো টাইব্রেকারে জিতে সেমিফাইনাল খেলছে ভিলা। ওলসেন আরেকবার মার্টিনেজের কথা মনে করিয়ে দেন ৬৭তম মিনিটে। যখন সান্তিয়াগো হেজ্জের ডি-বক্সের বাইরে থেকে নেয়া শট, দলের এক ডিফেন্ডারের শরীর স্পর্শ করে তার হাতে লেগে জালে জড়ায়। মার্টিনেজ থাকলে হয়তো বলটি ক্লিয়ার করতে পারতেন।

ভিলা শিবিরে দুঃখ বাড়ান ডগলাস লুইজ। ৮৩তম মিনিটে পেনাল্টি নিতে এসে বল পাঠান জালের বাইরে। শেষ পর্যন্ত আর সুযোগ পাওয়া হয়নি স্বাগতিকদের। ৪-২ গোলের হার নিয়ে শেষ করতে হয়েছে প্রথম লেগ। দ্বিতীয় লেগে প্রতিপক্ষের ঘরের মাঠে অবিশ্বাস্য কিছু করতে না পারলে ফাইনাল খেলবে অলিম্পিয়াকোসই।

প্রতিযোগিতার আরেক ম্যাচে ক্লাব ব্রুগকে ৩-২ গোলে হারিয়েছে ফিওরেন্তিনা। হারের ব্যবধানটা খুব বেশি না হওয়ায় পরের লেগে ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর সুযোগ ক্লাব ব্রুগের সামনে।




বাংলাদেশের খেলাসহ টিভিতে যা দেখবেন




২০ বছর বয়সেই না ফেরার দেশে ইংলিশ ক্রিকেটার

চন্দ্রদ্বীপ ডেস্ক : ২২ গজের লড়াইয়ে গতকালও বোলিং করতে দেখা গিয়েছে তাকে। শুধু তা-ই নয়, সমারসেটের দ্বিতীয় একাদশের বিপক্ষে উস্টারশায়ার দ্বিতীয় একাদশের হয়ে তিনটি উইকেটও নেন তিনি।

কিন্তু আজ ক্রিকেট বিশ্বকে শোকের চাদরে ভাসিয়ে মাত্র ২০ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন জশ বেকার। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তার কাউন্টি ক্লাব উস্টারশায়ার।

যদিও মৃত্যুর কারণ জানায়নি তারা।

এক বিবৃতিতে উস্টারশায়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবেক ইংলিশ ক্রিকেটার অ্যাশলি জাইলস বলেন, ‘জশের মৃত্যুর খবরে আমরা সবাই ভেঙে পড়েছি।

জশ একজন সতীর্থের চেয়েও বড় কিছু ছিল। আমাদের ক্রিকেট পরিবারের গুরুত্বপূর্ণ অংশ ছিল সে।

ইংল্যান্ডের ২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের রিজার্ভ দলে থাকা জশ ২০২১ সালেই নাম লেখান পেশাদার ক্রিকেটে। উস্টারশায়ারেই তার হাতেখড়ি। বাঁহাতি স্পিনে কাউন্টি ক্লাবটির হয়ে ২২টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৩ উইকেট ও ১৭টি লিস্ট এ ম্যাচে ২৪ উইকেট নিয়েছেন তিনি। টি-টোয়েন্টিতে ৮ ম্যাচ খেলে তার শিকার ৩ উইকেট। কাউন্টির এবারের আসরে অবশ্য খেলেছেন মাত্র দুই ম্যাচ। যেখানে ৪ উইকেট নিয়েছেন বাঁহাতি এই স্পিনার।




টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ




বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজ খেলার সূচি




বিশ্বকাপের দল ঘোষণা নেপাল-ওমানের

 

 

চন্দ্রদ্বীপ ডেস্ক:   নতুন অধিনায়ক আকিব ইলিয়াসের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে ওমান। আজ (১ মে) বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে তারা।

২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানকে নেতৃত্ব দেওয়া জিসান মাকসুদের স্থলাভিষিক্ত হয়েছেন ইলিয়াস। জিসান অধিনায়ক না থাকলেও দলে আছেন।

ওমানের বিশ্বকাপ দলে জায়গা হয়নি ওপেনিং ব্যাটার জতিন্দর সিং আর লেগস্পিনার সামায় শ্রীভস্তভের। তারা আছেন রিজার্ভ খেলোয়াড় হিসেবে।

এদিকে দুর্দান্ত ফর্মে থাকা রোহিত পাওদেলের নেতৃত্বে বিশ্বকাপ খেলতে যাবে নেপাল। দলে নেই তারকা লেগস্পিনার সন্দ্বীপ লামিচানে। ধর্ষণ মামলায় জেলে আছেন তিনি।

আগামী ১ জুন থেকে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর।

ওমানের বিশ্বকাপ স্কোয়াড

আকিব ইলিয়াস (অধিনায়ক), জিসান মাকসুদ, কাশ্যপ প্রজাপতি, প্রতিক আথাভালে (উইকেটরক্ষক), আয়ান খান, শোয়েব খান, মোহাম্মদ নাদিম, নাদিম খুশি (উইকেটরক্ষক), মেহরান খান, বিলাল খান, রাফিউল্লাহ, কলিমুল্লাহ, ফায়াজ বাট, শাকিল আহমেদ।

নেপালের বিশ্বকাপ স্কোয়াড

রোহিত পাওদেল (অধিনায়ক), আসিফ শেখ, অনিল কুমার শাহ, কুশল ভুর্তেল, কুশাল মাল্লা, দিপেন্দ সিং আইরে, ললিত রাজবংশি, কারান কেসি, গলশান ঝা, সোমপাল কামি, প্রতিস জিসি, সন্দ্বীপ জোরা, অবিনাশ বোহারা, সাগর ধাকাল, কামাল সিং আইরে।




মুস্তাফিজদের ম্যাচসহ টিভিতে খেলার সূচি

 




বৃষ্টিতে কপাল পুড়ল বাংলাদেশের, ভারতের দ্বিতীয় জয়

চন্দ্রদ্বীপ ডেস্ক:  সিলেটে দফায় দফায় বৃষ্টির বাধায় পড়েছে বাংলাদেশ ও ভারতীয় মেয়েদের দ্বিতীয় টি-টোয়েন্টি। সে কারণে শেষ পর্যন্ত আর ম্যাচটিতে নির্ধারিত ওভারের খেলা হয়নি। বাংলাদেশের রানতাড়ায় শুরুতে মারুফা আক্তারের বলে সফরকারীরা হোঁচট খেলেও, জয় পেতে অসুবিধা হয়নি ভারতের। মূলত বৃষ্টি শুরু হওয়ার আগেই দয়ালন হেমলতার ঝোড়ো ব্যাটিংয়ে টাইগ্রেসদের চেয়ে ডিএলএস মেথডে ১৯ রানে এগিয়ে ছিল হারমানপ্রীত কৌরের দল। বৃষ্টি না থামায় ওই ব্যবধানে তারা সিরিজের দ্বিতীয় জয় পেল।



বিশ্বকাপ আয়োজন থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র-মেক্সিকো




এক রানের জন্য ফিফটি হাঁকাতে পারলেন না সাকিব

চন্দ্রদ্বীপ ডেস্ক : মাঠের বাইরে সমালোচনার যেন কোনো শেষে নেই। কিন্তু মাঠের পারফরম্যান্সে সেসব সমালোচনার উর্ধ্বে সাকিব আল হাসান। ২৮ দিন পর আজ মঙ্গলবার আবাহনী লিমিটেডের বিপক্ষে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের হয়ে মাঠে ফিরেছেন সাকিব। কোনো ধরনের অনুশীলন ছাড়াই মাঠে নেমে দারুণ এক ইনিংস খেলার পথেই হাঁটছিলেন সাকিব।

তবে এদিন ফিফটি হাঁকাতে না পারার আক্ষেপ নিয়েই ফিরতে হয়েছে সাকিবকে। মাত্র এক রানের জন্য অর্ধশতকের মাইলফলক স্পর্শ করতে পারেননি টাইগার অলরাউন্ডার।

আজ ঢাকা প্রিমিয়ার সুপার লিগের তৃতীয় রাউন্ডে আবাহনীর হয়ে ৪৯ রানের ইনিংস খেলেন সাকিব। প্রচণ্ড গরমের মধ্যে সাভারের বিকেএসপির ৪ নম্বর মাঠে ৩ ছক্কা আর ২ বাউন্ডারিতে ৪৯ রান করে নাহিদুল ইসলামের বলে আফিফ হোসেনের হাতে ক্যাচ হন তিনি।

সর্বশেষ ২ এপ্রিল শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচে মাঠে নেমেছিলেন সাকিব। সিরিজ শেষ করে সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনের পর যুক্তরাষ্ট্রে নিজের পরিবারের কাছে চলে যান তিনি।

এরপর গত ২৮ এপ্রিল হুট করেই দেশে ফেরেন সাকিব। পরের দিন যান নিজের জন্মস্থল মাগুরায়। সেখান থেকে গতকাল সোমবার রাতে ঢাকায় ফিরে আজ বিকেএসপির মাঠে ব্যাট হাতে দেখা মেলে সাকিবের।