পিরোজপুর থেকে ৩০ হাজার নেতাকর্মী ঢাকায় যাবে, ৬ লঞ্চ ও শতাধিক বাস প্রস্তুত

আগামী ২৫ ডিসেম্বর প্রায় ১৮ বছরের নির্বাসনের পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনের প্রস্তুতি হিসেবে পিরোজপুর জেলা বিএনপি ব্যাপক ব্যবস্থা নিয়েছে। জেলার প্রায় ৩০ হাজার নেতাকর্মী ও সমর্থক ঢাকায় যাওয়ার জন্য ৬টি লঞ্চ এবং শতাধিক বাস প্রস্তুত রাখা হয়েছে।
জেলা বিএনপির সদস্য সচিব সাঈদুল ইসলাম কিসমত বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, জেলার শীর্ষ নেতারা কয়েকদিন ধরে দফায় দফায় বৈঠক করেছেন। জেলা কমিটির এক জরুরি সভায় কর্মী-সমর্থকদের ঢাকায় যাত্রা বিষয়ক বিস্তারিত পরিকল্পনা গৃহীত হয়। এই প্রস্তুতি কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যক্ষ আলমগীর হোসেনকে।
প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “পিরোজপুর জেলা থেকে ৩০ হাজার নেতাকর্মী ও সমর্থককে নির্ধারিত দিনে অন্তত ৬টি লঞ্চ ও শতাধিক বাসে ঢাকায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তারেক রহমানকে বরণ করতে নেতাকর্মীরা উচ্ছ্বসিত।”
সাঈদুল ইসলাম কিসমত আরও জানান, ২৪ ডিসেম্বর সন্ধ্যায় হুলারহাট নদীবন্দর থেকে ৬টি বিশাল লঞ্চে খাওয়াদাওয়ার ব্যবস্থা থাকবে। পরদিন ২৫ ডিসেম্বর সকালে জেলা ও শহরের বিভিন্ন স্থান থেকে শতাধিক বাস নেতাকর্মীদের ঢাকায় পৌঁছানোর জন্য রওনা হবে।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫








