আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ইতিমধ্যে রংপুর, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগে সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশের পর এবার জানানো হলো খুলনা ও বরিশাল বিভাগের তালিকা।
বিশ্বস্ত সূত্র, স্থানীয় নেতৃবৃন্দের মতামত এবং কেন্দ্রীয় পর্যায়ের জরিপে উঠে আসা তথ্যের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে। খুলনা ও বরিশাল বিভাগজুড়ে বেশ কিছু আলোচিত ও অভিজ্ঞ নেতাকে গুডবুকে রেখেছে দলটি।
বরিশাল বিভাগে সম্ভাব্য প্রার্থীরা
বরগুনা:
বরগুনা-১ আসনে রয়েছেন বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ উজ জামান মামুন, মতিয়ার রহমান তালুকদার, নজরুল ইসলাম মোল্লা, মাহবুব আলম ফারুক মোল্লা ও ছাত্রদল নেতা আমান উল্লাহ আমান।
বরগুনা-২ আসনে ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি ও মনিরুজ্জামান মনির এগিয়ে আছেন।
পটুয়াখালী:
পটুয়াখালী-১ এ রয়েছেন ভাইস চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) আলতাফ হোসেন, জেলা সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাবেক মেয়র মোস্তাক আহমেদ, ইমাম জাফর সিকদার (ভিপি) ও ছাত্রদল নেতা জসিম শিকদার রানা।
পটুয়াখালী-২ এ সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ মুনির হোসেন, সাবেক এমপি শহিদুল ইসলাম তালুকদার, ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার ও এ কে এম মিজানুর রহমান লিটু।
পটুয়াখালী-৩ এ রয়েছেন হাসান মামুন, গোলাম মাওলা রনি, শিপলু খান ও আলতাফ খান। এছাড়া জোটবদ্ধ হলে নুরুল হক নুরেরও সুযোগ থাকতে পারে।
পটুয়াখালী-৪ এ রয়েছেন এ বি এম মোশাররফ হোসেন ও মনিরুজ্জামান মনির।
ভোলা:
ভোলা-১ এ রয়েছেন হায়দার আলী লেলিন, গোলাম নবী আলমগীর, হারুনুর রশিদ ট্রুম্যান, শফিউর রহমান কিরন ও রাইসুল ইসলাম। তবে জোট হলে আসনটি বিজেপিকে ছাড়তে পারে বিএনপি।
ভোলা-২ এ আছেন হাফিজ ইব্রাহিম, শহিদুল্লাহ তালুকদার, ইব্রাহিম খলিল, রফিকুল ইসলাম মমিন ও জাহাঙ্গীর এম আলম।
ভোলা-৩ এ সম্ভাব্য প্রার্থী স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
ভোলা-৪ এ রয়েছেন যুবদল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ও সাবেক এমপি নাজিম উদ্দিন আলম।
বরিশাল:
বরিশাল-১ এ রয়েছেন জহির উদ্দিন স্বপন, আ ক ন কুদ্দুসুর রহমান, গাজী কামরুল ইসলাম স্বজল ও ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান।
বরিশাল-২ এ রয়েছেন কাজী রওনাকুল ইসলাম টিপু, সরিফুদ্দিন সান্টু, সাইফ মাহমুদ জুয়েল, ইলিয়াস খান, দুলাল হোসেন, আকতার হোসেন সেন্টু ও কাওসার মজুমদার।
বরিশাল-৩ এ আছেন বেগম সেলিমা রহমান ও অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
বরিশাল-৪ এ রয়েছেন মেজবাহউদ্দিন ফরহাদ, রাজিব আহসান ও আব্দুল খালেক হাওলাদার।
বরিশাল-৫ এ রয়েছেন মজিবুর রহমান সারোয়ার, এবাদুল হক চান, আবু নাসের রহমত উল্লাহ, মনিরুজ্জামান ফারুক ও জিয়াউদ্দিন সিকদার জিয়া।
বরিশাল-৬ এ রয়েছেন আবুল হোসেন খান, ডা. শহীদ হাসান, হারুনুর রশিদ সিকদার, নজরুল ইসলাম রাজন, কামরুজ্জামান নান্নু ও গোলাম মাওলা শাহীন।
ঝালকাঠি:
ঝালকাঠি-১ এ রয়েছেন রফিকুল ইসলাম জামাল, ব্যারিস্টার মঈন ফিরিাজী, সেলিম রেজা, রফিক হাওলাদার ও গোলাম আজম সৈকত।
ঝালকাঠি-২ এ আছেন মাহবুবুল হক নান্নু, ইশরাত জাহান ভুট্টো, মোস্তফা জামান মন্টু, জিবা আমিন খান ও মনিরুল ইসলাম নুপুর।
পিরোজপুর:
পিরোজপুর-১ এ রয়েছেন এলিজা জামান, আলমগীর হোসেন, গাজী ওয়াহিদুজ্জামান, নজরুল ইসলাম খান, আনোয়ারুল ইসলাম পলাশ ও ফখরুল ইসলাম।
পিরোজপুর-২ এ আছেন ডা. রফিকুল কবির লাবু, ফখরুল আলম, আহমেদ সোহেল মঞ্জুর সুমন, মাহমুদ হাসান ও এসএম আহসান কবির।
পিরোজপুর-৩ এ রয়েছেন রুহুল আমিন দুলাল, শামীম মিয়া মৃধা, কে এম হুমায়ুন কবির ও এআর মামুন খান।
খুলনা বিভাগের প্রার্থীদের নামও তালিকাভুক্ত হয়েছে, আর আগামীতে চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের তালিকা প্রকাশ করবে বিএনপি।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫