সংগ্রাম ও নেতৃত্বে উজ্জ্বল দৃষ্টান্ত আবুল হোসেন খান

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান রাজনীতির মঞ্চে এক অনন্য নাম। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখে আসছেন।
বিএনপির আন্দোলন-সংগ্রামে বরাবরই তিনি রাজপথের সম্মুখসারির সৈনিক হিসেবে নেতৃত্ব দিয়েছেন। দমন-পীড়ন, গ্রেফতার ও নির্যাতনের শিকার হলেও রাজনীতি থেকে সরে যাননি তিনি। বরং গণতান্ত্রিক অধিকারের জন্য দৃঢ় অবস্থান নিয়ে দলীয় নেতাকর্মীদের সংগঠিত করেছেন।
আবুল হোসেন খান সবসময় বিশ্বাস করতেন—দলকে শক্তিশালী করার মূল চালিকা শক্তি হলো তৃণমূলের কর্মীরা। সেই বিশ্বাস থেকেই তিনি বাকেরগঞ্জ উপজেলা বিএনপির ১৪ ইউনিয়নে গণতান্ত্রিক পদ্ধতিতে ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করেন। এতে জনপ্রিয় ও যোগ্য নেতৃত্ব সামনে আসার সুযোগ পায়।
তিনি শুধু রাজনৈতিক নেতা নন, বরং সমাজে ঐক্য ও সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রেও কাজ করেছেন। ধর্মপ্রাণ হয়েও কখনও ধর্মান্ধতার কাছে নতি স্বীকার করেননি। সব ধর্ম-বর্ণের মানুষের জন্য মানবিক সহযোগিতা ছিল তার অন্যতম বৈশিষ্ট্য।
৫ আগস্টের পরবর্তী সময়ে বাকেরগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনস্বার্থ রক্ষা এবং দলীয় কর্মীদের সংগঠিত রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার নেতৃত্বে স্থানীয় পর্যায়ে বিএনপির ঘাঁটি আরও সুসংহত হয়েছে।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫







