দেশকে পাকিস্তানের বন্ধুদের হাতে তুলে দেব না: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এইদেশকে নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে। অনেক রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ। আমরা এই দেশকে পাকিস্তানের বন্ধুদের হাতে তুলে দেব না। খবর বাসস।
তিনি বলেন, ‘শপথ নিন, প্রস্তুত হোন বঙ্গবন্ধুর বাংলাদেশ, অনেক রক্তঝরার বাংলাদেশ, এই দেশ, আমার পতাকা পাকিস্তানের বন্ধুদের হাতে আমরা তুলে দেব না, দিতে পারি না। ভয় নেই,শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে বিজয়ের বন্দরে আমরা পৌঁছাবো।’
ওবায়দুল কাদের আজ রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন  গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন। বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতিশেখ হাসিনা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে; আবারও সন্ত্রাসী কার্যক্রম চালানোর অপচেষ্টা করা হচ্ছে। বাংলাদেশ শত প্রতিকূলতার মাঝেও ঘুরে দাঁড়াতে শুরু করেছে। শেখ হাসিনা কারও কাছে মাথা নত করেন না। ভয় পাবেন না; ভয় পাওয়ার কোনো কারণ নেই।
তিনি বলেন,বিএনপির কিছু লোক দেখে ভয়ের কিছু নেই। তাদের চেয়ে আমাদের লোকবল অনেক বেশি। ভয় নেই,শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে বিজয়ের বন্দরে পৌঁছাবে আওয়ামী লীগ। এখন পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশের আস্থার ঠিকানা। আমরা তারনেতৃত্বে এগিয়ে যাব। আপনারা প্রস্তুতহোন।




পান্না কায়সারের প্রয়াণ বাঙালির জন্য অপূরণীয় ক্ষতি : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আজীবন সংগ্রামী লেখক ও গবেষক পান্না কায়সার ১৯৭৫ সালের পর হারিয়ে যাওয়া মুক্তিযুদ্ধের চেতনাকে শাণিত করেছেন, তার প্রয়াণ বাঙালির জন্য অপূরণীয় ক্ষতি।  খবর বাসস।
তিনি আজ দুপুরে রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সদ্য প্রয়াত মুক্তিযুদ্ধ গবেষক শহীদজায়া পান্না কায়সারের মরদেহে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, পঁচাত্তর সালের পর মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গিয়েছিলো, অবদমিত করা হয়েছিলো, সেই প্রতিকূল সময়েও তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে শাণিত করেছিলেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, পান্না কায়সার সারাজীবন সংগ্রাম করেছেন। সংসার পাতার দুই বছরের মাথায় স্বামীকে হারিয়েছেন, তারপর তিনি আর নতুন করে সংসার পাতেন নাই। সন্তানদের মানুষ করেছেন, কষ্ট করেছেন এবং মুক্তিযুদ্ধের চেতনার সাথে সকল গণতান্ত্রিক আন্দোলনে থেকেছেন।
তিনি বলেন, ‘আমি ধারণা করি নাই যে, এতো তাড়াতাড়ি তিনি আমাদের মাঝ থেকে হঠাৎ করে চলে যাবেন। আমরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি, স্রষ্টা যেন তাকে চিরশান্তিতে রাখেন।’




বিজেপি’র আমন্ত্রণে ভারতে গেলেন আওয়ামী লীগের প্রতিনিধি দল

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে তিন দিনের ভারত সফরে গেছেন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। আজ রোববার বিকেল ৫ টার ফ্লাইটে আওয়ামী লীগের পাঁচ সদস্যের দলটি ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।  খবর বাসস।
প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন দলের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কার্যনির্বাহী সদস্য মেরিনা জাহান ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যারোমা দত্ত।
আগামী ৯ আগস্ট প্রতিনিধিদলটির দেশে ফেরার কথা রয়েছে।




দুমকি উপজেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি গঠন

দুমকিতে উপজেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মো. জাফর উল্লাহ ও সাধারণ সম্পাদক মো. আবদুর রাজ্জাক যৌথ স্বাক্ষরে ৯১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।

জেলা জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার বিকালে অনুমোদিত কমিটি প্রকাশ করা হয়েছে।

এতে অ্যাডভোকেট মাসুদ আল মামুনকে সভাপতি, সৈয়দ জিয়াউল হাসানকে সাধারণ সম্পাদক ও মো. হারুন অর রশিদ মৃধাকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

এছাড়া পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি পাঁচ, যুগ্ম সম্পাদক তিন ও যুগ্ম সাংগঠনিক সম্পাদক দুইজন করা হয়েছে।  এ ছাড়া একজন করে দপ্তর সম্পাদক ও প্রচার সম্পাদক করা হয়েছে।




বিএনপি অনেক ক্ষেত্রে ডেঙ্গুর চেয়েও মারাত্মক, তাদেরকেও প্রতিরোধ করতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি অনেক ক্ষেত্রে ডেঙ্গুর চেয়েও মারাত্মক। ডেঙ্গু মশা মানুষকে কামড়ায় আর বিএনপি আগুন দিয়ে জীবন্ত মানুষ পোড়ায়, গাড়ি-ঘোড়া পোড়ায়। তাই ডেঙ্গুর মতো বিএনপিকেও প্রতিরোধ করতে হবে।

আজ শুক্রবার রাজধানীর খামার বাড়ি গোলচত্বরে বাংলাদেশ কৃষক লীগের ‘ডেঙ্গু রোধে এডিস মশা নিধন ও সচেতনতা তৈরি কর্মসূচি’তে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি এ কর্মসূচির জন্য কৃষক লীগকে ধন্যবাদ জানান। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিশেষ অতিথি হিসেবে কর্মসূচিতে যোগ দেন।

সম্প্রচারমন্ত্রী বলেন, ‘বিএনপি কখনো জনগণের জন্য রাজনীতি করে না এবং তাদের শীর্ষ নেতারা চায় বিএনপি একটি লাঠিয়াল বাহিনী হিসেবে থাকুক।’

এর উদাহরণ হিসেবে হাছান মাহমুদ বলেন, ডেঙ্গু প্রতিরোধ বা বন্যা-দুর্যোগে বিএনপি কখনো মানুষের পাশে দাঁড়ায় না, করোনার সময়ও তারা শুধু ফটোসেশন করেছে এবং তাদের রাজনীতি শুধু বেগম জিয়া আর তারেক রহমানের জন্য।  এখন তারা আছে তারেক আর জোবায়দার সাজা নিয়ে। আর তাদের শীর্ষ নেতারা দলের কাউকে কোনো নির্বাচন করতে দেয় না, এমন কি ইউনিয়ন পরিষদ বা পৌর কাউন্সিলর পদেও কেউ দাঁড়ালে বহিষ্কার করে। যে দল করলে নির্বাচনই করা যায় না, সে দল মানুষ কেন করবে! অর্থাৎ সেই নেতারা চায় বিএনপি একটি লাঠিয়াল বাহিনী হিসেবে থাকুক এবং এ জন্য তারা মিছিলে লাঠি নিয়ে যায়।

এ সময় বিএনপি নেতাদের ঈমানের জোর কতটুকু তা গয়েশ্বর বাবু আর আমান সাহেবকে দেখে বোঝা যায় উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘গয়েশ্বর বাবু আর আমান সাহেব সরকারের সেবা-শুশ্রুষা নিলেন, তারপর বাইরে গিয়ে উল্টো সুরে কথা বললেন। গয়েশ্বর বাবু আরাম করে ভালো ভালো খাবার খেলেন, তার বাসার জন্যও দেওয়া হল, না করেননি, ধন্যবাদ দিলেন। তিনিই বাইরে গিয়ে আবার উল্টো সুরে বললেন। তারা বোরখা পরে কোর্টে হাজিরা দিতে যান। এদের দিয়ে কোনো আন্দোলন হবে না।’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান বলেন, যে কোনো দুর্যোগে আওয়ামী লীগ নেতা-কর্মীরা জনগণের পাশে থাকে। এবার ডেঙ্গু প্রতিরোধেও আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। আমরা সবাই যার যার বাড়ি, আঙিনা, কর্মক্ষেত্র নিয়মিত পরিস্কার রাখবো এবং এই কর্মসূচি সফল করে তুলবো।

কৃষক লীগ সভাপতি সমীর চন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি’র সঞ্চালনায় সংসদ সদস্য হোসনে আরা ও শামীমা আক্তার খানম, মশক নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ কৃষিবিদ সুব্রত দাস এবং কৃষক লীগ নেতৃবৃন্দ কর্মসূচিতে বক্তব্য রাখেন।




নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে আওয়ামী লীগ

নির্বাচন কমিশনে (ইসি) আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে আওয়ামী লীগ। ২০২২ সালে দলটির আয় হয়েছে ১০ কোটি ৭১ লাখ ৩৫ হাজার ৭৬৮ টাকা। একই সময়ে ব্যয় হয়েছে ৭ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার ৫৭৯ টাকা।
আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান আজ সোমবার বিকেলে নির্বাচন কমিশনে গিয়ে দলের পক্ষ থেকে এই রিপোর্ট ইসি সচিব মো. জাহাংগীর আলমের কাছে জমা দেন। এরপর তিনি সাংবাদিকদের রিপোর্টটি পড়ে শোনান।
এ সময় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.আব্দুস সোবাহান গোলাপ ও দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।
রিপোর্ট অনুযায়ী, আওয়ামী লীগের ২০২২ পঞ্জিকা বছরের আয় ১০ কোটি ৭১ লাখ ৩৫ হাজার ৭৬৮ টাকা। আর ব্যয় হয়েছে ব্যয় ৭ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার ৫৭৯ টাকা। উদ্বৃত্ত আছে ২ কোটি ৮৪ লাখ ৫১ হাজার ১৮৯ টাকা। আর মোট ব্যাংকে স্থিতির পরিমাণ ৭৩ কোটি ২৮ লাখ ২১ হাজার ৩৫৫ টাকা।
দলটি মনোনয়ন ফরম বিক্রি, প্রাথমিক সদস্য সংগ্রহ ফরম বিক্রি ও সম্পত্তি থেকে আয় দেখানো হয়েছে। আর কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা, সংগঠন পরিচালন ব্যয়, অফিস ও প্রকাশনা বাবদ ব্যয় দেখিয়েছে।
২০২১ পঞ্জিকা বছরে আওয়ামী লীগের মোট আয় ছিল ২১ কোটি ২৩ লাখ ৪৬ হাজার ১০৬ টাকা। আর ব্যয় ছিল ৬ কোটি ৩০ লাখ ১৯ হাজার ৮৫২ টাকা। এ হিসেবে এবার দলটির আয় কমলেও ব্যয় বেড়েছে। তবে তহবিল বেড়েছে। গত বছর আয়-ব্যয়ের পর দলটির তহবিল ছিল ৭০ কোটি ৪৩ লাখ ৭০ হাজার ১৬৬ টাকা।




আগুন-ভাঙচুরের শিকার ৩১ গাড়ি, ক্ষতিপূরণ দাবি

বিএনপির ২৯ জুলাইয়ের অবস্থান কর্মসূচিতে রাজধানীতে ৭টি গাড়িতে অগ্নিসংযোগ এবং ২৪টি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেছে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো। এসব গাড়ির ক্ষতিপূরণ আন্দোলনকারীদের কাছ থেকে আদায় করে দেওয়ার দাবি জানিয়েছেন মালিক-শ্রমিকরা।

রোববার (৩০ জুলাই) বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক সামদানী খন্দকারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা, মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান ও সাধারণ সম্পাদক ওসমান আলীর পক্ষ থেকে যৌথভাবে এ সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ২৯ জুলাই বিএনপির ডাকা অবস্থান কর্মসূচির নামে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে ঢাকা শহরে চলাচলকারী বিভিন্ন পরিবহনের ৭টি গাড়িতে অগ্নিসংযোগ করেছে। পাশাপাশি তারা অন্তত ২৪টি গাড়ি ভাঙচুর করেছে।

এতে বলা হয় ২০১৪-২০১৫ সালেও বিএনপি-জামায়াত আন্দোলনের নামে সারা দেশে ৫ হাজার গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে এবং ৯২ জন শ্রমিককে হত্যা করেছে। অতীতের ন্যায় আবারও আন্দোলন কর্মসূচির নামে সহিংসতা শুরু করেছে তারা। আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও কোনোভাবেই বরদাশত করা যায় না। এ ধরনের ধ্বংসাত্মক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের জরুরিভাবে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়াসহ ক্ষতিগ্রস্ত গাড়িগুলোর ক্ষতিপূরণ আন্দোলনকারীদের কাছ থেকে আদায় করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানাচ্ছি।




সোমবার ইসিতে বার্ষিক হিসাব জমা দেবে আওয়ামী লীগ

সোমবার (৩১ জুলাই) নির্বাচন কমিশনে ২০২২ সালের নিরীক্ষা প্রতিবেদন দাখিল করবে বাংলাদেশ আওয়ামী লীগ।

দলটির একটি প্রতিনিধি দল সোমবার দুপুর ২টায় নির্বাচন কমিশন সচিবালয়ে ২০২২ পঞ্জিকা বছরের নিরীক্ষিত হিসাব প্রতিবেদন দাখিল করবে।

দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।




হামলার প্রতিবাদে ২ দিনের কর্মসূচি গণতন্ত্র মঞ্চের

বিরোধী দলের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে আগামীকাল ৩১ জুলাই ঢাকায় ও ১ আগস্ট জেলাস্তরে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। রাজধানীর পুরানা পল্টন মোড়ে বেলা ১১টায় গণতন্ত্র মঞ্চের সমাবেশ অনুষ্ঠিত হবে।

রোববার (৩০ জুলাই) রাজধানীর সেগুণ বাগিচা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আন্দোলন দমন করার রাস্তা বের করতেই পরিকল্পিতভাবে বাসে আগুন দেওয়া হয়েছে। যুগপৎ আন্দোলনের ধারায় আগামীকাল ৩১ জুলাই ঢাকায় এবং ১ আগস্ট বিভাগীয় শহরসহ জেলাস্তরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, এক দফার ভিত্তিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে গতকাল ৩০ জুলাই ঢাকার পাঁচটি প্রবেশ মুখে শান্তিপূর্ণ অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। সরকারি দল একইভাবে পাল্টা কর্মসূচি দেয়। এটাকে অজুহাত করে প্রশাসন নিষেধাজ্ঞা দিলে সরকারি দল তাদের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিলেও বিরোধী দলের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশী ছত্রছায়ায় নেতাকর্মীদের ওপর প্রকাশ্যেই সন্ত্রাসী কায়দায় উপর্যপুরি হামলা আক্রমণ চালায়। পুলিশ এদের কাউকেই গ্রেপ্তার করেনি বরং বিএনপি ও গণতন্ত্র মঞ্চসহ বিরোধী দলসমূহের শতাধিক নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়। পুলিশ ও সরকার দলীয় সন্ত্রাসীর তাণ্ডবে আহত হন কয়েকশ নেতাকর্মী।

তিনি আরও বলেন, গাবতলিতে গণতন্ত্র মঞ্চের অবস্থান কর্মসূচিতে অংশ নিতে গেলে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু ও সংগঠনের কেন্দ্রীয় নেতা ডা. ইউসুফ সেলিম ও নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা আবদুর রাজ্জাক সজীবকে গ্রেপ্তার করা হয়। গতকাল শেখ রফিকুল ইসলাম বাবলু ও আবদুর রাজ্জাক সজীব মুক্তি পেলেও মঞ্চের নেতা ডা. ইউসুফ সেলিম এখনও মুক্তি পাননি। আজ তাকে হয়রানিমূলক মিথ্যা মামলায় জামিন না দিয়ে জেলে পাঠানো হয়েছে।

সাইফুল হক বলেন, গতকাল পুলিশের উপস্থিতিতে পরিকল্পিতভাবে বাসে আগুন দেওয়া হয়। গণমাধ্যমে এসব খবর বিস্তারিত প্রকাশ পেয়েছে। বিএনপিসহ বিরোধীদের দমন করার অজুহাত হিসেবে বাসে আগুন দেওয়ার ঘটনাকে ব্যবহার করা হয়েছে তা স্পষ্ট।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম এবং জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।




বিএনপির উদ্দেশ্য লাশ ফেলা : কাদের

সমাবেশের পরদিন ঢাকার প্রবেশ পথে বিএনপির অবস্থান কর্মসূচি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সমাবেশের পরের দিন তারা কেন অবরোধ কর্মসূচির দিল? এটা কোন ধরনের গণতন্ত্র? এটা তো নির্বাচনকে বাধাগ্রস্ত করা। তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইছে৷

তিনি আরও বলেন, ভিসানীতি তো তাদের ওপর প্রয়োগ করা উচিৎ। তাদের উদ্দেশ্য একটা লাশ ফেলা। লন্ডন থেকে তারেক রহমান সেই নির্দেশই দিয়েছেন।

সোমবার (৩১ জুলাই) সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি৷

সেতুমন্ত্রী বলেন, আমরা উত্তেজনায় যাব না। আমরা নির্বাচন চাই। তারা যে করেই হোক সরকারকে ক্ষমতাচ্যুত করতে চায়। নির্বাচন পর্যন্ত আমাদের কর্মসূচি থাকবে, তবে ধরন পাল্টাবে। নির্বাচন পর্যন্ত ছাড়াছাড়ি নেই। আমরা মাঠে আছি।