বাউফল পৌর মেয়রের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

 

মো: আল-আমিন (পটুয়াখালী): নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে বাউফল পৌরসভার আয়োজনে ৭৭ জন হাফেজ দ্বারা ৭৭ বার কুরআন খতম করা হয়। এরপর কেক কেটে শেখ হাসিনার জন্মবার্ষিকী পালন করেন বাউফল পৌরসভার মেয়র আলহাজ্ব জিয়াউল হক জুয়েল। পরে পৌরসভার ছাদ বাগান এবং বিভিন্ন ওয়ার্ডে ৭৭টি বৃক্ষরোপণ করা হয়।

এছাড়া দিন ব্যাপী অনুষ্ঠানমালায় দোয়া মোনাজাত হাফেজদেরকে উন্নত মানের খাবার ও উপহার সামগ্রী প্রদান করা হয়। বাউফল উপজেলা ও পৌর আওয়ামী লীগের পক্ষ থেকেও একই কর্মসূচি পালিত হয়।

এ সময় বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন ফরাজী, সহ-সভাপতি এফএম ইউসুফ, দাসপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এন এম জাহাঙ্গীর হোসেন, মদনপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ গোলাম মস্তফা, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ খান বাবুল, সাধারণ সম্পাদক মোসা. ইসরাত জাহান, পৌরসভার কাউন্সিলর বৃন্দসহ বাউফল উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা পর্যায়েও বিভিন্ন মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।




নির্বাচনের আগে আরও এক দেশে ভিসা বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

চন্দ্রদীপ ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ায় ভিসা বিধিনিষেধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে আগামী মাসেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এর আগেই গণতন্ত্রকে ক্ষুণ্নকারীদের জন্য এই ভিসা বিধিনিষেধের কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, লাইবেরিয়ায় গণতন্ত্রকে ক্ষুণ্নকারীদের জন্য ভিসা বিধিনিষেধ ঘোষণা করে বিবৃতি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। অবশ্য ঠিক কতজনের বিরুদ্ধে এই ভিসা বিধিনিষেধ আরোপ করা হয়েছে বা কাদের বিরুদ্ধে এটি প্রয়োগ করা হয়েছে তাদের নাম স্টেট ডিপার্টমেন্টের ওই বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

অ্যন্টনি ব্লিংকেন বলেছেন, মার্কিন ভিসা নিষেধাজ্ঞাগুলোতে এমন লোকদের লক্ষ্যবস্তু করা হয়েছে যারা লাইবেরিয়ার গণতন্ত্রকে দুর্বল করার জন্য দায়ী বলে মনে করা হচ্ছে। এর মধ্যে রয়েছে নির্বাচনী প্রক্রিয়ার কারসাজি বা কারচুপি; সহিংসতার ব্যবহার বা নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার জন্য অন্য কোনও কার্যকলাপে জড়িত হওয়া।

রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্র গত বছর লাইবেরিয়ার তিনজন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও রাষ্ট্রীয় সম্পদ অপব্যবহারের অভিযোগে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ওই ব্যক্তিদের মধ্যে লাইবেরিয়ার প্রেসিডেন্ট জর্জ ওয়েহের চিফ অব স্টাফ ন্যাথানিয়েল ম্যাকগিলও ছিলেন।

মার্কিন নিষেধাজ্ঞার পর প্রেসিডেন্ট ওয়েহ অভিযুক্ত কর্মকর্তাদের বরখাস্ত করেন। যদিও তারা কোনও ধরনের অন্যায় করার কথা অস্বীকার করেছিলেন।

বার্তাসংস্থাটি বলছে, পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ায় আগামী অক্টোবর মাসে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আসন্ন এই নির্বাচনে সাবেক ফুটবল তারকা প্রেসিডেন্ট ওয়েহের জনপ্রিয়তার পরীক্ষা হবে। মূলত রাজনৈতিক অভিজ্ঞতার অভাব সত্ত্বেও কিছু উন্নতি করতে পারেন এমন আশা দেখিয়ে ওয়েহ ক্ষমতায় এসেছিলেন।

তবে ওয়েহের ক্ষমতার প্রথম মেয়াদ বেশ বিশৃঙ্খল ছিল। এছাড়া তার অধীনে একের পর এক কেলেঙ্কারিও তাকে বেশ পিছিয়ে দিয়েছে।

অন্যদিকে লাইবেরিয়ার বিরোধী নেতা জোসেফ বোকাই চলতি সেপ্টেম্বর মাসের শুরুতে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। ৭৮ বছর বয়সী বোকাই ২০১৭ সালের নির্বাচনে দ্বিতীয় অবস্থানে ছিলেন।

ইউরোপীয় ইউনিয়ন গত মাসে বলেছে, তারা অক্টোবরে দেশটির আসন্ন সাধারণ নির্বাচনের সময় লাইবেরিয়ায় পর্যবেক্ষণ মিশন পাঠাবে।




বঙ্গবন্ধুর নেতৃত্ব অবিশ্বাসীদের বয়কটের আহ্বান রাষ্ট্রপতির

চন্দ্রদ্বীপ নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে থেকে সবাইকে একযোগে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। একই সঙ্গে দেশের অস্তিত্ব, মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর নেতৃত্ব যারা বিশ্বাস করে না, তাদের চিহ্নিত করে বয়কট করারও আহ্বান জানান তিনি।

বুধবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে ‘স্মার্ট চিলড্রেন কার্নিভাল-২০২৩’- এর উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় নীতি-আদর্শের পার্থক্য হলেও দেশের উন্নয়নের ব্যাপারে কখনোই মতের ভিন্নতা থাকতে পারে না। পেছনে নয়, আমাদের সামনে এগিয়ে চলতে হবে। মুক্তিযুদ্ধের চেতনার প্রতি আমাদের আস্থা থাকতে হবেই। এমন কিছু করা উচিত হবে না, যার ফলে দেশ ও জনগণ আবারও পিছিয়ে পড়ে।

তিনি বলেন, আমাদের ‘মার্চ ফরোয়ার্ড’ করতে হবে, আমরা ‘গো ব্যাকওয়ার্ড’ করতে পারি না। সামনের দিকে আমাদের এগোতে হবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে একযোগে কাজ করতে হবে।

এসময় স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে শিশু-কিশোরদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, ২৮ সেপ্টেম্বর আমাদের জন্য এক অনন্য দিন। এদিন এসেছিলেন আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা। বারে বারে ফিরে আসুক এই শুভ দিনটি।

মো. সাহাবুদ্দিন বলেন, ছোটবেলায় বন্ধুরা মিলে অনেক আনন্দ করেছি, প্রচুর খেলাধুলা করেছি। তোমাদের হাতের মুঠোয় এখন ট্যাব, স্মার্টফোন, ইন্টারনেট; আর আমাদের হাতের নাগালে ছিল খেলার মাঠ, সাঁতার কাটার জন্য পুকুর, খাল-বিল, নদী-নালা আরও কত কী! খেলার মাঠ যেন নষ্ট না হয়, সেজন্য স্থানীয় জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ সরকারের পদস্থ কর্মকর্তারা অংশ নেন।




‘আওয়ামী লীগ সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে’

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ‘বিডি সমাচার ২৪ ডটকম’ এর পঞ্চম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

 

তিনি বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি ও আদর্শ স্বাধীনতাকামী মানুষের অধিকার আদায় ও শোষণ-নির্যাতনের বিরুদ্ধে গণজাগরণে সব সময় অনুপ্রেরণা জোগাবে। বঙ্গবন্ধু আমাদের মধ্যে নেই, কিন্তু তিনি এ দেশের লাখো-কোটি বাঙালিরই শুধু নয়, বিশ্বব্যাপী স্বাধীনতাকামী মানুষের জন্যও প্রেরণার চিরন্তন উৎস হয়ে থাকবেন।

 

অনুষ্ঠানে বিডিসমাচার২৪ডটকম এর সম্পাদক মো. মহসিন হোসেনের সভাপতিত্বে এবং চিফ রিপোর্টার আব্দুর রাজ্জাক খানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক জাফর ওয়াজেদ,পাওয়ার সেলের মহাপরিচালক এবং আইইবির ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, বিডি সমাচারের আইন উপদেষ্টা অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর আলম, ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশ, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সাবেক কো-অর্ডিনেটর আখলাকুর রহমান মাইনু, সদস্য শওকত হোসেন খান মনির,সুজন শর্মা, ট্যালেন্ট কেয়ার এডুকেশনের সিইও সালেহ চৌধুরী ,ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান।




ট্রেনে পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরের জনসভায় যাবেন প্রধানমন্ত্রী

চন্দ্রদ্বীপ নিউজ: আগামী ১০ অক্টোবর উদ্বোধন হতে যাচ্ছে ঢাকা-ভাঙ্গা রেল পথের। এ উপলক্ষ্যে ঢাকা থেকে ট্রেনে করে পদ্মা রেল সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাঙ্গা উপজেলা সদরের কাজী আবু ইউসুফ স্টেডিয়াম মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখবেন তিনি।



ভিসা নিষেধাজ্ঞা থাকলেও পাবেন ‘দলীয় মনোনয়ন’

চন্দ্রদ্বীপ নিউজ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র তিন মাস। নির্বাচনের সময় যখন ঘনিয়ে আসছে তখন বাংলাদেশে গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী ব্যক্তিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার আওতায় রাজনৈতিক নেতারাও পড়েছেন বলে জানিয়েছে দেশটি।



অপরাজনীতি ছাড়তে বিএনপিকে ৩৬ দিনের আলটিমেটাম কাদেরের

চন্দ্রদ্বীপ নিউজ: অপরাজনীতি ছাড়তে বিএনপিকে ৩৬ দিনের আলটিমেটাম দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার বিকেলে রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, এ ৩৬ দিনের মধ্যে বিএনপিকে আগুন সন্ত্রাস, নাশকতার রাজনীতি ছাড়তে হবে, গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করতে হবে। নতুবা জনগণকে সঙ্গে নিয়ে অপরাজনীতির কালোহাত গুঁড়িয়ে দেবো।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি যদি অস্ত্র নিয়ে আসে ওই হাত ভেঙে দিতে হবে। আগুন নিয়ে আসলে ওই হাত পুড়িয়ে দিতে হবে। যেমন কুকুর, তেমন মুগুর।

বিএনপি জামায়াতের দেশবিরোধী হরতাল, নৈরাজ্য ও অবরোধ প্রতিরোধে আয়োজিত সমাবেশে ওবায়দুল কাদের বলেন, বিএনপি ভর করেছে ভিসানীতির ওপর, আর আওয়ামী লীগ জনগণের শক্তির ওপর। কারও নিষেধাজ্ঞা ও খবরদারিতে বাংলাদেশে নির্বাচন চলবে না। ভিসানীতি, নিষেধাজ্ঞার তোয়াক্কা আমরা করি না। যারা ভিসানীতি, নিষেধাজ্ঞা দেয় তাদের দেশেই গণতন্ত্র ত্রুটিমুক্ত নয়। মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। কিছুই তারা করতে পারছে না। আমরা পরোয়া করি বাংলাদেশের জনগণকে। বাংলাদেশের জনগণ ছাড়া কোনো ভিসানীতি, নিষেধাজ্ঞা মানি না, মানবো না। আমাদের নির্বাচন আমরা করবো। সংবিধান বলে দিয়েছে কীভাবে নির্বাচন হবে।

বিএনপির উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, সুযোগ একটাই; নির্বাচনে আসেন। নির্বাচনে যদি না আসেন খেলার আগেই হেরে যাবেন।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগের নেতারা।




বরিশালে দশটি ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

 

বরিশাল অফিস: মেয়াদোত্তীর্ণ হওয়ায় বরিশাল সদর উপজেলার দশটি ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুজন। তিনি বলেন, বরিশাল সদর উপজেলা ছাত্রলীগের কার্যকরী কমিটির জরুরি সভা রোববার রাতে অনুষ্ঠিত হয়।

ওই সভার সিদ্ধান্ত মোতাবেক সংগঠনকে গতিশীল ও সু-সংগঠিত করার জন্য রায়পাশা-কড়াপুর, কাশিপুর, চরবাড়িয়া, শায়েস্তাবাদ, চরমোনাই, জাগুয়া, চরকাউয়া, চাঁদপুরা, টুংগিবাড়িয়া ও চন্দ্রমোহন ইউনিয়ন ছাত্রলীগের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।

সাধারণ সম্পাদক আশিকুর রহমান আরও বলেন, সংগঠনকে গতিশীল ও সু-সংগঠিত করার লক্ষ্যে সদর উপজেলার সকল ইউনিয়ন কমিটি বিলুপ্তি ঘোষনা করার পাশাপাশি নতুন কমিটি গঠণ করার প্রস্তুতি চলছে।




পর্যবেক্ষক পাঠাতে ইউরোপীয় ইউনিয়নকে সিইসির চিঠি

চন্দ্রদ্বীপ নিউজ: আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল না পাঠানোর বিষয়ে দেওয়া চিঠির জবাব দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ঢাকাস্থ ইইউ রাষ্ট্রদূতকে লেখা চিঠিতে নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর আহ্বান জানিয়েছেন সিইসি।

রোববার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান এ তথ্য জানান।

এই কমিশনার বলেন, আমাদের আশা সবসময় থাকবে। দেশি-আন্তর্জাতিক যত বেশি অবজারভার থাকবে আমাদের জন্য ভালো হবে। সিইসি ইইউ’র চিঠির জবাব দিয়েছেন। চিঠি পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, সরকার ও সবার কাছ থেকে যে সাপোর্ট পাচ্ছি, সবার সহযোগিতা নিয়ে আমরা অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সক্ষম হবো। সবসময় যে সহযোগিতা পেয়ে এসেছি তা যেন অব্যাহত থাকে, সেই আশা করবো।




জাসদ বানারীপাড়া পৌর শাখার কমিটি গঠন

 

বরিশাল অফিস: জাসদ বানারীপাড়া পৌর কমিটি অনুমোদন করা হয়েছে। গত ২১শে সেপ্টেম্বর কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় বানারীপাড়া পৌর জাসদের কাউন্সিলে হিরু আহমেদকে সভাপতি এবং সৌরভ হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করে জেলা জাসদ। কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড. আনিছুজ্জামান আনিচ।

প্রধান আলোচক ও বিশেষ অতিথি ছিলেন বরিশাল মহানগর জাসদের সাধারণ সম্পাদক মনতোষ শিকদার ও জেলা সাংগঠনিক সম্পাদক অধ্যাপক পার্থদেব মন্ডল। এছাড়াও বানারীপাড়া উপজেলা জাসদের সাধারণ সম্পাদক টিপু সুলতানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সভাপতি শ্যামল কুমার মিত্র।

আয়োজিত কাউন্সিলে সকলের মতামতের ভিত্তিতে ১৯ সদস্যদের অন্যান্যরা হলেন : সিনিয়র সহ-সভাপতি কামাল খান, সহ-সভাপতি কামাল হোসেন, মো: শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক সানি বেপারী, সাংগঠনিক সম্পাদক সোলাইমান বেপারী, কোষাধ্যক্ষ মঈন হোসেন, দপ্তর সম্পাদক মাহমুদ বেপারী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সেতু বেপারী,সাইমুন মোল্লা,আব্দুর রহিম।