উখালীর চেয়ারম্যানসহ তিন সহ সহস্রাধিক নেতাকর্মী জাতীয় পার্টি জেপির থেকে পদত্যাগ

 

বরিশাল অফিস: সাংগঠনিক রীতিনীতি বর্হিভূত  দল পরিচালনা করা, উন্নয়নের ব্যাপক বৈষম্য ও কাউখালী হাটের খাজনা মওকুফ ঘোষনা করা সত্বেও সরকারি টাকা পরিশোধ না করায় জাতীয় পার্টি (জেপি)’র উপজেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির শ্রম ও শিল্প বিষয়ক সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু সাঈদ মিয়া মনু, সাবেক ইউপি চেয়ারম্যান জাতীয় পার্টির জেপির সহ-সভাপতি সিকদার মোঃ দেলোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম নসু, যুগ্ম সাধারন সম্পাদক শেখ লিটন, নেপাল চন্দ্র দে, সহ-সাংগঠনিক সম্পাদক খসরু মিয়াসহ তিন সহ সহস্রাধিক নেতাকর্মী জাতীয় পার্টি (জেপি) থেকে পদত্যাগ করেছেন।

শনিবার (৭ অক্টোবর ) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের এই ঘোষনা দেন। এ সময় আবু সাঈদ মিয়া মনু বলেন কাউখালী-ভান্ডারিয়া-ইন্দুকানী তিন উপজেলা নিয়ে পিরোজপুর-২ আসন গঠিত (চলমান) হলেও উন্নয়নের ক্ষেত্রে কাউখালী উপজেলা চরমভাবে অবহেলিত। বার বার এমপিও মহোদয়কে বিষয়টির প্রতি দৃষ্টি দেওয়ার জন্য আহবান জানালেও তিনি তা ভুরুক্ষেপ করেননি। এমপি মহোদয় গত বৈশাখ থেকে কাউখালী উপজেলা হাট বাজার খাজনামুক্ত ঘোষনা করেন এবং সরকারি টাকা নিজ তহবিল থেকে পরিশোধের ঘোষনা দেন। কিন্তু ছয় মাস পর্যন্ত তিনি কোন টাকা পয়সা পরিশোধ করেননি। গত ছয় মাসের টাকা আমাকেই বিভিন্ন মাধ্যমে ব্যবস্থা করতে হয়েছে। এমপি মহোদয় সম্প্রতি সরাসরি বলে দেন তিনি কোন টাকা পয়সা দিবেন না এবং আরও বলেন হাটবাজার সরকারি ভাবে ইজারার দেওয়া হোক। গোটা দেশে ব্যাপক উন্নয়ন হলেও কাউখালীবাসী উন্নয়ন থেকে বঞ্চিত। সংগত কারনেই এর আংশিক দায়ভার আমার উপরে বর্তায়।

সে কারণে আর কোন পথ খোলা না থাকায় আমি এবং আমার সাথে থাকা উল্লিখিত নেতৃবৃন্দসহ তিন সহস্রাধিক নেতাকর্মী আমরা পদত্যাগ করিলাম। আগামীতে তিনি কোন দলে যোগ দেবেন কিনা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আগে আমি স্বতন্ত্র হিসেবে ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলাম, এরপরে আমি দশ বছর জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত, আপাতত স্বতন্ত্র হিসেবে আছি। উন্নয়নের রাজনীতি করি এ পথ থেকে পথভ্রষ্ট হব না।




মুলাদী উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি দিয়েই চলছে ১৭ বছর

বরিশাল অফিস:  মুলাদীতে উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি দিয়েই চলছে প্রায় ১৭ বছর। ২০০৬ সালে গঠিক উপজেলার যুবলীগের আহ্বায়ক কমিটির একমাত্র আহ্বায়ক পরিবর্তন হলেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি নেতারা। উপজেলা যুবলীগ নেতাদের অবহেলায় দীর্ঘদিনেও কমিটি হয়নি বলে দাবি কর্মীদের। আর নেতাদের দাবি, কমিটি গঠনের ক্ষমতা জেলা নেতাদের, সেখানে উপজেলা যুবলীগের নেতাকর্মীদের কোনো হাত নেই।

তবে ৫ অক্টোবর উপজেলা ও পৌর যুবলীগের কর্মীসভায় দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের ঘোষণা করেছেন জেলা যুবলীগের নেতারা।

জানা গেছে, ২০০৬ সালে তৎকালীন উপজেলা ছাত্রলীগের সভাপতি তারিকুল হাসান খান মিঠুকে আহ্বায়ক করে ৪১ সদস্যের উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ২০১৩ সালে তারিকুল হাসান খান মিঠু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হলে যুবলীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক হন মাস্টার জিয়াউদ্দীন মনির।

পরবর্তীতে তাকে আহ্বায়কের দায়িত্ব দেয় বরিশাল জেলা যুবলীগ। যুবলীগের নেতাকর্মীরা জানান, আহ্বায়ক কমিটির মেয়াদ ৬ মাস। সেখানে ১৭ বছর আগে গঠিত আহ্বায়ক কমিটি দিয়ে উপজেলা যুবলীগের কার্যক্রম চলছে। ফলে অনেক নেতাকর্মী নিস্ক্রিয় হয়ে পড়েছেন। কেউ কেউ আওয়ামী লীগের অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগে যোগ দিয়েছেন।

দীর্ঘদিন ধরে কমিটি না হওয়ায় উপজেলা ও পৌর যুবলীগের শীর্ষপদের জন্য প্রায় ১ ডজন নেতাকর্মী দৌঁড়যাপ করছেন। নিয়মিত কমিটি গঠন হলে ২-৩জন শীর্ষপদে লড়াই করতেন। উপজেলা যুবলীগ নেতা নজরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে আহ্বায়ক কমিটি এবং উপজেলায় যুবলীগ নেতাকর্মীদের সমন্বয় না থাকায় ইউনিয়ন যুবলীগে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। কেউ কেউ স্বঘোষিত সভাপতি সাধারণ সম্পাদক হিসেবে ইউনিয়নে পরিচয় দিচ্ছেন।

চরকালেখান ও গাছুয়া ইউনিয়ন যুবলীগ ২-৩ ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এ ব্যাপারে উপজেলা যুবলীগের আহ্বায়ক মাস্টার জিয়াউদ্দীন মনির বলেন, উপজেলা যুবলীগের কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের দায়িত্ব জেলা যুবলীগের। ৫ অক্টোবর কর্মীসভা হয়েছে। কয়েক দিনের মধ্যেই উপজেলা ও পৌর যুবলীগের কমিটি ঘোষণা হতে পারে।




নাজিরপুরে জাতীয় পার্টির পূর্নাঙ্গ কমিটি গঠন

বরিশাল অফিস: পিরোজপুরের নাজিরপুরে জাতীয় পার্টির পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের জেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ও সদস্য সচিব মো. বশির আহম্মেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই তথ্য জানা গেছে।

সংগঠনের নতুন কমিটির উপজেলা সভাপতি মো. রিয়াজুল ইসলাম হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই কমিটিতে মো. আল-আমিন খানকে সাধারন সম্পাদক, মো. আকরাম হাওলাদার, মো. মামুন বাহাদুর, মো. মোয়াজ্জেম হাওলাদার, মো. এনায়েত হোসেন লীন, মো. মাসুদ পারভেজ চপল, মো. মাসুদ চপল ও শীব শংকর চক্রবর্তীসহ ৭ জনকে সহ-সভাপতি, মো. মোয়াজ্জেম মাঝিকে সাংগঠনিক সম্পাদক, মো. ফারুক খান, মো. সেলিম সুতার ও বাদশা মোল্লাসহ ৩ জনকে যুগ্ম সাধারন সম্পাদক, মো. সোহেল আহম্মেদকে যুগ্ম সাংগঠনিক সম্পাদক, মো. জসিম খান প্রচার সম্পাদক, গোলাম রসুল যুগ্ম সাহিত্য ও পাঠাগার সম্পাদক, মো. টুটুল শিক্ষা বিষয়ক সম্পাদক, বিনয় স্বর্নকারকে সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক, বিপ্লব বড়-য়াকে যুগ্ম সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, মো. মান্নান হাওলাদারকে তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক, মো. রুবেল হাওলাদারকে সমবায় বিষয়ক সম্পাদক, মো. হালিম গাজীকে শিল্প বিষয়ক সম্পাদক, মো. নুর উদ্দিনকে শ্রম বিষয়ক সম্পাদক, মো. নাহিদ রাজুকে আইন বিষয়ক সম্পাদক, মো. হাবিবুর রহমান হাবিবকে সমাজ কল্যাণ সম্পাদক, মাওলানা ওয়ালিউল্লাহকে ধর্ম বিষয়ক সম্পাদক, হাফেজ মাফুজ মৃধাকে যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক, মোসা: নাজমা বেগমকে মহিলা বিষয়ক সম্পাদিকা, মোসা: সাথী খানম, মোসা: রোকেয়া বেগম ও আনজিলা বেগমকে যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদিকা, মো. নাদের খানকে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, মো. আবুল মোল্লাকে পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক, তাইজুল ইসলামকে যোগাযোগ বিষয়ক সম্পাদক, মো. হাফিজ হাওলাদারকে যুগ্ম যোগাযোগ বিষয়ক সম্পাদক, হাসান খানকে ক্রীড়া বিষয়ক, মো. বাবুলকে যুগ্ম ক্রীড়া বিষয়ক, মো. মামুন খানকে শৃঙ্খলা বিষয়ক ও রবিন হাওলাদারকে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক করা হয়েছে। এ ছাড়া আরো ২৫ জনকে কার্যনির্বাহী কমিটির সদস্য করে ৬৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।




মার্কিন যুক্তরাষ্ট্রর উপর নির্ভর করে বিএনপি যে আন্দোলন করেছে তা ব্যর্থ হয়েছে–রাশেদ খান মেনন

আল-আমিন, বাবুগঞ্জ, : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজ কল্যান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী কমরেড রাশেদ খান মেনন (এমপি) বলেন ‘কোন বিদেশি শক্তি আসন্ন নির্বাচন বন্ধ করতে পারবে না। আজকে পত্র পত্রিকা খুললেই বিভিন্ন রকম জল্পনা কল্পনার কথা দেখতে পাই । বিএনপি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন। তারা ৫ অক্টোবর পর্যন্ত কর্মসূচি দিয়েছে । তারপর না কি সরকার পতনের শেষ কর্মসূচি দিবেন পূজার পরে।

আমি বলতে চাই মার্কিন যুক্তরাষ্ট্রর উপর নির্ভর করে বিএনপি যে আন্দোলন সংগ্রাম করেছে তাতে তার ব্যর্থ হয়েছে । যে ভিসা নিতি নিয়ে বিএনপি উৎফুল্ল হয়েছিলো সেই ভিসা নিতি তাদের জন্য সমস্যা হয়ে দাড়িয়েছে। বিএনপি কর্মসূচি পিছিয়ে নিতে নিতে এখন বলে পূজার পরে । এর পর বলবে ঈদের পরে সরকার পতনের আন্দোলন করবে। বিএনপি আগামী পূজার পর একই কথাই বলবে। তাদের আন্দোলন ঈদের পর পূজার পর বলতে বলতে সময় পার।

সুতারং এই আন্দোলন সংগ্রামে সরকার পতন হওয়ার নয়। তাদের এসব এক দফা দাবিতে কোন ভয় পাওয়ার কারন নেই। সামনে আমাদের নির্বাচন আর সেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে।

শুক্রবার বিকেলে ওয়ার্কার্স পার্টির বাবুগঞ্জ উপজেলা কমিটির কর্মীসভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাবুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বাবুগঞ্জ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক শাহিন হোসেন এর সঞ্চালনায় ও সভাপতি অধ্যাপক গোলাম হোসেন এর সভাপতিত্বে কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি লুৎফুন নেসা খান, বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নীলু, বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শেখ মোঃ টিপু সুলতান, জেলা কমিটির সদস্য কমরেড মোজ্জামেল হক ফিরোজ।

এসময় আরো বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির নেতা শাহাজাহান খান, বরিশাল শিক্ষা বোর্ডের সাবেক সচিব আব্দুল মোতালেব, ওয়ার্কার্স পার্টির নেতা অধ্যাপক আব্দুল হাকিম, বরিশাল জেলা কমিটির সদস্য দিলীপ রায়, ওয়ার্কার্স পাটির মুলাদী উপজেলার সভাপতি কমরেড গফরুল রহিম, বাবুগঞ্জ উপজেলা ক্ষেত মজুর ইউনিয়ন কমিটির সভাপতি আনোয়ার হোসেন মাস্টার, বরিশাল জেলা নারী নেতী সংসদের সাধারণ সম্পাদক মাকসুদা বেগম, জাতীয় কৃষক নেতা খলিলুর রহমান, উপজেলা যুবমৈত্রীর সভাপতি হাসানুর রহমান খান পান্নু প্রমুখ।




আজ মাশরাফির জন্মদিন

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে সফল সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার জন্মদিন আজ (৫ অক্টোবর)। ১৯৮৩ সালের আজকের এই দিনে নড়াইলে জন্মগ্রহণ করেন তিনি। জীবনের ৩৯ বসন্ত পেরিয়ে ৪০তম বসন্তে পৌঁছে গেলেন মাশরাফি।

নড়াইল জেলার মহিষখোলা গ্রামে নানার বাড়িতে জন্ম গ্রহণ করেছিলেন এই কিংবদন্তি ক্রিকেটার।

মাতামহ ডাকনাম রাখেন কৌশিক। তিনি নড়াইলে এই নামেই বেশি পরিচিত। মাশরাফির বাবা গোলাম মোর্তজা ও মা হামিদা মোর্তজা।
২০০৬ সালের ৭ সেপ্টেম্বর মাশরাফি-সুমি দম্পতির বিয়ে হয়।

মাশরাফির জন্মের ঠিক ৩১ বছর পর ২০১৪ সালের ৫ অক্টোবর একই দিনে মাশরাফি বিন মুর্তজা ও সুমনা হক সুমির ঘরে দ্বিতীয় সন্তান জুনিয়র মাশরাফি পুত্র সাহেল মুর্তজার জন্ম হয়। সাহেল রাজধানী ঢাকার একটি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করছেন।
কাকতালীয়ভাবে একই দিনে বাবা-ছেলের জন্মদিন হওয়াতে পরিবারে যেমন বাড়তি আনন্দের বাতাস বয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বাবা-ছেলেকে শুভেচ্ছা জানাতে ঝড় ওঠে।

বাংলাদেশ দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ফরম্যাট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। নড়াইল এক্সপ্রেস খ্যাত তারকা পেসার সর্বমোট লাল-সবুজের জার্সিতে খেলেছেন ৩১০ আন্তর্জাতিক ম্যাচ।

আন্তর্জাতিক ক্রিকেটের এই তারকা মাশরাফি ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০২২ সালের ২৬ শে ডিসেম্বর থেকে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পালন করছেন।




প্রধানমন্ত্রীর উন্নয়নের ছোঁয়ায় আলোকিত পটুয়াখালীর ডাকুয়া ইউনিয়ন

এস এল টি তুহিন,বরিশাল: বর্তমান আওয়ামী লীগ সরকারের তিন মেয়াদের ধারাবাহিকতায়  প্রধানমন্ত্রীর বরাদ্দ এবং ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সহযোগিতায় গত কয়েক বছরে উন্নয়নের পথে বদলে গেছে পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়ন।

এর সাথে যুক্ত হয়েছে বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ রায়ের স্বচ্ছতা এবং জনসাধারণের জন্য কাজ করার মানষিকতা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ডাকুয়া ইউনিয়নের আটখালী, ফুলখালী, ঠাকুরবাজার, বাংলা বাজার, ছোট চত্রা, বড় চত্রা, পাংগাসিয়া, তেতুলতলা এলাকায় উন্নয়নের চিত্র। উন্নয়নের বিষয়ে ডাকুয়া ইউনিয়নের বাসিন্দা রাসেল সিকদার, লক্ষীকান্ত দাস, শিমুল দেবনাথ, মাসুদ গাজী, সুজন সিকদারসহ অনেকে বলেন, দীর্ঘদিন যাবত আমাদের এই ইউনিয়ন অবহেলিত ছিল।

বিশ্বজিৎ রায় চেয়ারম্যান হওয়ার পর রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা, মসজিদ, মন্দির, কালভার্ট, পুলের অনেক উন্নয়ন হয়েছে। শুধু তাই নয় বিপদে-আপদে ডাকলে সবসময় তাকে কাছে পাওয়া যায়।

তারা আরো বলেন, আগে আমাদের এখানে সবাই ভাতা পেত না কিন্তু চেয়ারম্যান মাইকিং করে সকল বাড়িতে বাড়িতে লোক পাঠিয়ে শতভাগ বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, জেলে চাল, মাতৃত্বকালীন ভাতা শতভাগ নিশ্চিত করেছেন। এতে আমরা ইউনিয়নবাসী অনেক সুবিধা পেয়েছি। তাই চেয়ারম্যানের জন্য আমরা সবসময় দোয়া করি।

এ বিষয়ে ডাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকুল মিয়া বলেন, চেয়ারম্যান বিশ্বজিৎ রায় নির্বাচিত হওয়ার পর থেকেই জনসাধারণের সাথে আছে এবং থাকবেন। জনসাধারণ এখন ইউনিয়নে এসে তাদের সমস্যার দ্রুত সমাধান পেয়ে থাকেন।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্নপূরণে ডাকুয়া ইউনিয়ন মডেল ইউনিয়ন হিসেবে উপজেলায় স্থান করে নিয়েছে।

এ বিষয়ে ডাকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ডাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশ্বজিৎ রায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা মোতাবেক গ্রামে শহরের সুবিধা পৌঁছে দিতে সরকারী সম্পদের শতভাগ সুষম বণ্টন, পরিকল্পিত রাস্তা, ব্রিজ ও কালভার্ট নির্মাণ, সড়কে বাতি স্থাপন, পতিত জমিতে একযোগে কয়েক লাখ বৃক্ষরোপণ, স্যানিটেশন ও স্বাস্থ্যখাতে উন্নয়ন, কৃষকদের সর্বোচ্চ সুবিধা প্রদান, পরিচ্ছন্ন হাট- বাজার, শিক্ষা ও সংস্কৃতিতে অগ্রগতি, অপরাধ প্রবণতা কমিয়ে আনা, শতভাগ বিদ্যুতায়ন, আশ্রায়ন প্রকল্পসহ স্বচ্ছ এবং জবাবদিহিতার মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে এই ইউনিয়ন পরিষদ গড়ে তোলা হচ্ছে।

গৃহহীন পরিবারের বসবাসের জন্য আশ্রয় প্রকল্প নির্মাণ, স্বাস্থ্য সেবার জন্য কমিনিউটি সেন্টার, কৃষকদের মাঝে সার, বীজ, কিটনাশক, শ্যালো মেশিন বিতরণ।

ইউনিয়নের গ্রাম আদালতে বিভিন্ন মামলার আবেদন করা হয়। যার মধ্যে অনেক মামলা নিষ্পত্তি করা হয়েছে। বাল্য বিবাহ, মাদকমুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, ” ডাকুয়া ইউনিয়ন যখন প্রধানমন্ত্রীর ছোঁয়ায় আলোকিত হচ্ছে ঠিক তখন একটি কুচক্রী মহল এই উন্নয়নকে সহ্য করতে না পেরে উন্নয়নের ধারাকে বাধাগ্রস্থ করতে চায়। তারা জামাত ও বিএনপি পন্থী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তারা জনগণের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করছে। তারা বুঝে গেছে জনগণ আর তাদেরকে চায় না। তাই তো তারা উঠে পড়ে লেগেছে। কিন্তু এতে কোন লাভ হবে না। প্রধানমন্ত্রীর হাত ধরে ডাকুয়া ইউনিয়নের উন্নয়নের জোয়ার কেউ থামাতে পারবে না। আপনারা সকলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। প্রধানমন্ত্রীর নৌকা মার্কায় ভোট দিবেন। নৌকা হচ্ছে উন্নয়ন ও আস্থার প্রতীক”।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে বলেন, উপজেলার প্রতিটি উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছোঁয়ায় আলোকিত। প্রধানমন্ত্রী জনগণের কল্যাণে দিনভর কাজ করে যাচ্ছেন। আপনারা সকলে নৌকা মার্কায় ভোট দিবেন। নৌকা জিতলেই উন্নয়ন অব্যহত থাকবে।

এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. সাহিন বলেন, প্রধানমন্ত্রী দেশের জন্য কাজ করে যাচ্ছেন। উন্নয়নের জোয়ারে ভাসছে গলাচিপা উপজেলা। আমরা ছোট বেলায় দেখেছি মানুষ হাটু সমান কাদা পেরিয়ে শহরে আসছে। কিন্তু আজ তারা গাড়িতে করে বাড়ি পৌছে যাচ্ছে। এ অবদান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার, এ অবদান বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার।

স্থানীয় সংসদ সদস্য এসএম শাহজাদা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়ায় উপকূলবাসী আজ আনন্দিত। তারা আবার নৌকা মার্কাকে বিজয়ী করতে চায়, তারা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়।




বিদেশে কিছু লোক ইচ্ছাকৃতভাবে দেশের বিরুদ্ধে অপবাদ দিচ্ছে- প্রধানমন্ত্রী

চন্দ্রদীপ নিউজ : দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা মঙ্গলবার লন্ডনে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গেলে তিনি তাদের এ আহ্বান জানান।

বিদেশে অবস্থানকারী কিছু গোষ্ঠীর লোকজন ইচ্ছাকৃতভাবে দেশের বিরুদ্ধে অপবাদ দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এদের মধ্যে কিছু লোক আছে, যারা বিভিন্ন অপরাধ, অপকর্ম বা দুর্নীতি করে দেশ ছেড়েছে, বা অবৈধ কাজের কারণে চাকরি হারিয়েছে। তারা ইচ্ছাকৃতভাবেই দেশের বিরুদ্ধে অপবাদ ছড়াচ্ছে। তারা (সরকারের) কোনো ভালো ও উন্নয়নমূলক কাজ দেখেন না, বরং তারা সারা বাংলাদেশে সব সময়ে শুধু সমস্যাই খুঁজে পান।

শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের বলেন তারা যেন দেশের মানুষের কাছে সরকারের উন্নয়নমূলক কাজের প্রচার চালায়।

সরকার এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডের সমালোচকদের সারা বাংলাদেশে ঘুরে দেখার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, গ্রামীণ বাংলাদেশে কোনো অভিযোগ নেই। আমি দাবি করতে পারি যে, বাংলাদেশের গ্রামীণ জনগণের জীবনযাত্রার মান উন্নীত হয়েছে এবং আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে, আমরা তাদের উন্নত জীবনের জন্য প্রয়োজনীয় অবশিষ্ট সব কাজ করব।

শেখ হাসিনা বলেন, চরম দারিদ্র্য মাত্র ৫ শতাংশে নেমে এসেছে এবং বেকারত্বের হার এখন মাত্র ৩ শতাংশে দাঁড়িয়েছে।

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেন, ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর জিয়াউর রহমান ও অন্যান্য সামরিক স্বৈরশাসক অবৈধভাবে ক্ষমতা দখলের পর, আওয়ামী লীগ নেতাকর্মীরা ১৯৮০ সালে লন্ডন থেকেই বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন শুরু করেন।

প্রধানমন্ত্রী বলেন, ২০০৮ সালে নির্বাচনে জয়লাভ করে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে স্থিতিশীল গণতন্ত্র বজায় রয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠার কারণেই আজ দেশ এই অভূতপূর্ব উন্নয়ন প্রত্যক্ষ করছে। দেশের অভ্যন্তরে আগুন সন্ত্রাসের মতো স্থানীয় ও বৈশ্বিক উভয় সমস্যা কাটিয়ে, আমরা এখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় মেয়ে শেখ হাসিনা বলেন, আমার বাবা দেশের স্বাধীনতা এনেছেন এবং এই স্বাধীনতাকে ব্যর্থ করা যাবে না। এই স্বাধীনতার সুফল দেশের সকল মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আর এ জন্যই আমার সংগ্রাম।

প্রধানমন্ত্রী আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের কথাও শোনেন এ সময়ে। তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে বাংলাদেশ এগিয়ে যাবে। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারা নতুন কমিটি গঠনের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর কাছে সর্বসম্মতভাবে দাবি জানান।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




বাউফলে আ.লীগ নেতা মোতালেব হাওলাদারকে শোকজ

বরিশাল অফিস: পটুয়াখালীর বাউফলে নিজের ফেইসবুক আইডি থেকে আইন পরিবর্তন করে বি এন পি নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার পক্ষে স্টাটাস দিয়ে বিপাকে পড়েছেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার।

বিষয়টি নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী ও সমর্থকদের মাঝে বিরুপ প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়।

গত শনিবার রাতে তিনি তার নিজস্ব ফেসবুক ওয়ালে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে লিখেছেন “রাজনৈতিক কারণে আইন পরিবর্তন করে হলেও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ করে দেয়া হউক ( মন্তব্য না করার জন্য বিনীত অনুরোধ করছি)”।

স্টাটাসটি আওয়ামী লীগ নেতা কর্মীদের নজরে আসলে শুরু হয় সমালোচনার ঝড়। এ ঘটনায় খুশি হয় বিএনপি জামাত, হতাশা ব্যাক্ত করেছে আওয়ামী লীগ নেতা কর্মীরা। সাংগঠনিক ব্যবস্থা থেকে শুরু করে দল থেকে বহিস্কারের দাবী করছে নেতা কর্মীরা। যতই সময় গড়াচ্ছে দলীয় নেতা কর্মীদের মাঝে ততই ক্ষোভের পরিমান বেড়ে চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়িয়ে হাটে ঘাটে মাঠে ময়দানে চায়ের আড্ডায় বিয়টি এখন টক অব দা বাউফলে পরিনত হয়েছে।

পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ কাজী আলমগীর বলেন “ বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ রকম স্টাটাস দেওয়ার অধিকার সংরক্ষন করেন না, এটা ঊর্ধ্বতন আওয়ামী লীগ নীতি নির্ধারকদের বিষয়, তিনি এমন কাজ করে থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে এ ঘটনায় তাকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শোকজ নোটিশ করা হয়েছে”।

বাউফলের মুক্তিযুদ্ধকালীন কমান্ডার ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল বারেক মিয়া বলেন, এটা সংগঠন বিরোধী কাজ, আমি বিব্রত, এ বিষয়ে নিশ্চয়ই সংগঠন ব্যবস্থা নিবেন”। বাউফল উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া বলেন “ পার্টির সাধারণ সম্পাদক হিসেবে এমন স্টাটাস আত্মঘাতী ঘটনা, এ অপরাধের সাংগঠনিক শাস্তি হওয়া উচিৎ”। বাউফল উপজেলা যুবলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য শাহজাহান সিরাজ বলেন “ আমি তাকে দল থেকে বহিস্কার দাবী করছি”।

স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক রিয়াজ শিকদার ও যুবলীগ সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, দলের বিরুদ্ধে বিএনপিকে খুশি করার মত এমন স্টাটাস দেয়ার জন্য তার বহিস্কার দাবী করছি।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার বলেন “ শেখ হাসিনা মানবতার মা, তিনি খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বাসায় থাকার সুযোগ দিয়েছেন,তিনি (শেখ হাসিনা) যে মানবতার মা, তা খালেদা জিয়াকে বিদেশ পাঠালে সেটা আরো একবার প্রমাণ হবে। আমি রাজনৈতিক কারণে লিখেছি, এখানে দোষের কিছু দেখছিনা”।




যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে যা বলা হচ্ছে সবই অতিরঞ্জিত-স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ভিসানীতিতে অন্তর্ভুক্তদের তালিকা আপনারা পেয়েছেন কি না- জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা এ ধরনের তালিকা পাইনি। আমাদের কাছে কোনো নাম, যাদের তারা (যুক্তরাষ্ট্র) ভিসা দেবে না, সেটা আমাদের কাছে আসেনি। যেগুলো বলা হচ্ছে সেগুলো মনে হয় সবই অতিরঞ্জিত, সত্যি ঘটনা নয় এগুলো।

বলা হচ্ছে অনেক পুলিশ কর্মকর্তার বাড়ি আছে যুক্তরাষ্ট্রে। এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কীভাবে দেখছে- এ বিষয়ে মন্ত্রী বলেন, আমাদের কাছে এ ধরনের সংবাদ নেই। আমরা শুনি, আমাদের কাছে প্রমাণ আসেনি। আমরা তো শুনি সবারই আছে। অনেকের আছে। ব্যবসায়ীদের আছে, সাংবাদিক ভাইদেরও আছে। পুলিশের শুনতেছি থাকতে পারে। সবারই আছে।

‘যুক্তরাষ্ট্র তো অনেকের যাওয়ার জায়গা, বাসস্থানের জায়গা। এজন্য অনেকে হয়তো গিয়েছেন, বাড়ি করেছেন। তাদের দেশের আইন মেনে যদি তারা করতে পারেন। সেখানে আমাদের কিছু বলার নেই।’

এদের অর্থের উৎস কী- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, সেই বিষয়ে তারা জবাব দেবেন। সরকার জবাব দেবে না। তারা সেই দেশের সরকারকে জানান দেবেন। আমাদের দেশ থেকে যদি (অর্থ) নিয়ে যায় আমরা সেটা দেখবো।

নির্বাচনকে কেন্দ্র করে আন্ডার ওয়ার্ল্ড সক্রিয় হচ্ছে কি না- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারা আন্ডার ওয়ার্ল্ড তৈরি করেছিল, বাংলা ভাইয়ের জন্মদাতা কারা, কারা হাত-পায়ের রগ কেটে মেধাবী ছাত্রদের হত্যা করেছিল। সেগুলো আপনারা সবাই জানেন। তারা যদি আবার বিশ্বাস করে সেই ধরনের ঘটনা ঘটিয়ে সরকারকে বিব্রত করবে, তবে সেটা তাদের ভুল ধারণা। সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে চলে, জনগণ যতক্ষণ সরকারের পক্ষে থাকবে ততক্ষণ এ ধরনের ধ্বংসাত্মক রাজনীতি করে কেউ সুবিধা পাবে না।




ভান্ডারিয়ায় প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

বরিশাল অফিস : ভান্ডারিয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে এ জন্মদিন পালিত হয়।

দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালী, নেছাড়াবাদ) আসনে আওয়ামী লীগের মনোয়ন প্রত্যাশী পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ।

তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের ইতিহাসে অনন্য নজির স্থাপন করেছেন বঙ্গবন্ধুকন্যা। বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে চলা বাংলাদেশ পথ খুঁজে পেয়েছে তার সুযোগ্য নেতৃত্বে। ডিজিটাল বাংলাদেশ নির্মাণসহ জাতীয় জীবনের বহু ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন তিনি। বর্তমানে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে যাত্রার শরু করেছে । নিজের বলিষ্ঠ নেতৃত্ব ও সাহসী কর্মকা- দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন শেখ হাসিনা।

বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন এবং আন্তর্জাতিক নানা ইস্যুতে তার বিচক্ষণ ও বলিষ্ঠ নেতৃত্ব জাতি হিসেবে আমাদের গৌরবান্বিত করেছে। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নিত করেছে।

এছাড়াও উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র ফাইজুর রশিদ খসরু, পিরোজপুর জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক মন্টু, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি লিয়াকত আলী তালুকদার, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, নদমূলা শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান মেজবা উদ্দিন আরিফ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর এনামুল কবির টিপু, সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, উপজেলা মহিলা যুবলীগের সভাপতি আসমা সুলতান জুথি, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রিচান সিকদার, যুগ্ম আহবায়ক আল আমিন সরদার প্রমূখ।