মন্ত্রিসভা ছোট হচ্ছে কি না সিদ্ধান্ত তফসিলের পর, সচিবালয়ে ওবায়দুল কাদের

চন্দ্রদ্বীপ নিউজ: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকালীন সরকার ছোট হবে কি না সেই বিষয়ে সিদ্ধান্ত আসবে তফসিল ঘোষণার পর।



নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে, জনগণ নির্বিঘ্নে ভোট দেবে : প্রধানমন্ত্রী

চন্দ্রদীপ ডেস্ক : বিএনপি যেন কোনো অশুভ পদক্ষেপের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচন বানচাল করতে না পারে সেজন্য দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার ভোগ করবে।
তিনি বলেন, “এদেশে যে কোনো মূল্যে নির্বাচন হবে এবং জনগণ স্বাধীনভাবে তাদের ভোট দেবে।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ অপরাহ্নে সিভিল এভিয়েশন মাঠ কাওলায় মহানগর আওয়ামী লীগ উত্তর আয়োজিত সমাবেশে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আপনারা আমার এই কথাটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবেন যে উন্নয়ন চাইলে নৌকা মার্কা। ধ্বংস চাইলে ঐ বিএনপি-জামায়াত এরা। কাজেই, সেইদিকে লক্ষ্য রেখেই আমি আপনাদের আহ্বান জানাচ্ছি নৌকা মার্কায় ভোট দিন। আপনাদের সেবা করার সুযোগ দিন।
তিনি বলেন, আমার একটাই কথা জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছি কাজেই ভোট দিলে আছি না দিলে নাই। কিন্তু, দেশের মানুষের কল্যাণে কাজ করে যাব। আমরা চাই নৌকা মার্কায় ভোট দিন। যাতে আবারো আপনাদের সেবা করতে পারি।
শেখ হাসিনা বলেন, যেভাবে হোক নির্বাচন এদেশে হবেই এবং জনগণ স্বাধীনভাবে ভোট দেবে।
তিনি বলেন, ‘দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সেটা একমাত্র নৌকা মার্কাই পারে। তাই, আপনাদের কাছে আমার এটাই আবেদন থাকবে সামনে নির্বাচন। আমি জানি বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না তা নিয়ে তারা দ্বিধাদ্বন্দে ভোগে।’
এটাই স্বাভাবিক আখ্যায়িত করে তিনি বলেন, তারা যে নির্বাচন করবে তাদের নেতাটা কে? তারা যে নির্বাচন করবে তাদের প্রধানমন্ত্রী কে হবে? ঐ দুর্নীতিবাজ পলাতক আসামী! না এতিমের অর্থ আত্মসাতকারি!
“এজন্য তাদের চেষ্টা নির্বাচন বানচাল করার। নির্বাচন হলেই তারা জানে নৌকা মার্কা ভোট পাবে এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। দেশের উন্নয়ন আরো ত্বরান্বিত হবে। তাই, তারা নির্বাচনকে নষ্ট করতে চায়। জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে চায়। কাজেই এটা যেন করতে না পারে সেজন্য দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। আর বিশেষকরে ঢাকাবাসী আপনাদেরকেও আমি সতর্ক করে দিচ্ছি,” যোগ করেন তিনি।
তিনি এ সময় নৌকায় ভোট দেওয়ার জন্য সমবেত জনতার অঙ্গীকার চাইলে সকলে দুই হাত তুলে সমম্বরে অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি বলেন, শুধু নিজে ভোট দিলে হবে না পরিবার, বন্ধু-বন্ধব, দেশে-বিদেশে সকলের কাছে প্রচার করতে হবে। প্রচার করতে হবে যে এইদেশের উন্নয়নের জন্য একমাত্র আওয়ামী লীগই রয়েছে। তারাই একমাত্র এদেশের উন্নয়ন করতে পারে, গণতন্ত্র দিতে পারে।
সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বক্তৃতা করেন।
আরো বক্তৃতা করেন, দলের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, শাজাহান খান ও জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্পচার মন্ত্রী ড. হাছান মাহমুদ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, ঢাকা সিটি উত্তরের মেয়র আতিকুল ইসলাম, স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান, আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত, মহানগর আওয়ামী লীগ দক্ষিণ সভাপতি আবু আহমেদ মান্নাফী প্রমুখ।
আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে এবং উত্তরের সাধারণ সম্পাদক এসএম মান্নান কোচির পরিচালনায় সমাবেশটি অনুষ্ঠিত হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল উদ্বোধন উপলক্ষে টার্মিনাল উদ্বোধনের দিনে গত ৭ অক্টোবর অনুষ্ঠেয় এই সমাবেশটি দুর্যোগাপূর্ণ আবহাওয়ার জন্য পিছিয়ে দিয়ে এদিন অনুষ্ঠিত হয়। প্রখর সূর্যের তাপ উপেক্ষা করে সকাল থেকেই নানা রংয়ের পোশাক পরে স্লোগানে স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে দলে দলে উৎফুল্ল নেতা-কর্মী এবং সাধারণ জনগণ সমাবেশে যোগ দেন এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমগ্র এলাকাটি জনসমুদ্রে রূপ লাভ করে।

প্রধানমন্ত্রী বলেন, আজকের ঢাকার বদলে যাওয়া, আজকে বাংলাদেশ বদলে গেছে, যানজট দূর করার জন্য সরকার পদক্ষেপ নিয়েছে এবং ইতোমধ্যে মেট্রোরেল চালু হয়েছে। এই মেট্রোরেল এরপর ধাপে ধাপে মতিঝিল হয়ে কমলাপুর রেলষ্টেশন পর্যন্ত যাবে। মেট্রোরেলের সঙ্গে পাতাল রেলও যাতে হয় সে প্রকল্পের কাজও চালু হয়েছে। বিদ্যুৎ নিরাপত্তার জন্য পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। সেই সাথে ঢাকায় সার্কুলার ওয়াটার ওয়েজ নির্মাণের পদক্ষেপ নিয়েছি। প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে ইতোমধ্যে চালু হয়েছে। এমনকি আগামীতে পুরো ঢাকাকে ঘিরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে। কিন্তু এজন্য কোন জমি অধিগ্রহণ করার প্রয়োজন পড়বে না।
’৯৬ সালে সরকার গঠন করে যমুনা নদীর ওপর রেল সংযোগসহ বঙ্গবন্ধু বহুমুখী সেতু নির্মাণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এরফলে উত্তরবঙ্গের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হয় এবং দ্বিতীয়বার ক্ষমতায় এসে টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকার সুবিধাকে কাজে লাগিয়ে তাঁর সরকার জনগণের আস্থা ও বিশ্বাসকে পুঁজি করে আজকে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছে। এখন পদ্মা নদীর উপর দিয়ে গাড়ি ও রেল দুটোই যাচ্ছে।
তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণের শুরুতে এখানে দুর্নীতি হয়েছে বলে বিশ্বব্যাংক যে অপবাদ দিয়েছিল তাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সরকার নিজস্ব অর্থে এই সেতু নির্মাণ করেছে এবং কানাডার আদালতে প্রমাণ হয়েছে বিশ^ব্যাংকের সব অভিযোগ ভুয়া ও মিথ্যা। কেননা বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে দুর্নীতি নয়, মানুষের সেবা করতেই ক্ষমতায় এসেছে। আর নিজস্ব অর্থে পদ্মা সেতু নির্মাণে আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।
সরকার প্রধান বলেন, কর্ণফুলী নদীর তলদেশে টানেল হচ্ছে, সমুদ্র বন্দরগুলো করা হয়েছে। মহেশখালীতে ‘ডিপ সি’ পোর্ট হয়েছে এখন কতৃর্পক্ষ গঠন করে পুনরোদমে চালু করা হবে।
রাজধানীর ফ্লাইওভারগুলো নির্মাণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা মেয়র হানিফ ফ্লাইওভার নির্মাণ করেছি, মগবাজার-মৌচাক ফ্লাইওভার, বনানী ওভারপাস, কালশি ফ্লাইওভার এবং আরো নতুন নতুন ফ্লাইওভার করে যাচ্ছি। বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত মাস র‌্যাপিড ট্রানজিটও প্রায় সম্পূর্ণ হওয়ার পথে। পূর্বাচল এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয়েছে।
আগামীতে ক্ষমতায় আসতে পারলে ঢাকা উত্তর এলাকার যে সব জায়গায় রেল ক্রসিং রয়েছে সেগুলোতেও ওভারপাস করে দেবে আওয়ামী লীগ সরকার, যাতে রেলের জন্য আটকে থাকতে না হয়। কেননা, সকলের সুযোগ-সুবিধা দেখাটাই আমাদের দায়িত্ব, বলেন তিনি।
তিনি বলেন, এগুলো সবই সম্ভব হয়েছে একটাই কারণে ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনে নৌকায় মার্কায় আমাদের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করে আওয়ামী লীগকে সরকার গঠনের সুযোগ দিয়েছেন বলে। সে কারণেই বলবো নৌকাই হচ্ছে একটি মার্কা যে মার্কা স্বাধীনতা দিয়েছে, উন্নয়ন দিয়েছে, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে, পানি সমস্যার সমাধান করেছে, যোগাযোগ সহজ করেছে, কর্মসংস্থানের ব্যবস্থা করেছে, সারাদেশে ১শ’ টি অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছে যাতে দেশে কর্মসংস্থান হয়।
প্রধানমন্ত্রী বলেন, একমাত্র নৌকা মার্কা, এই মার্কা ক্ষমতায় থাকলেই সব হবে। আর ঐ লুটেরা দুর্নীতিবাজ, খুনী, ডাকাত, চোর- এরা ক্ষমতায় আসলে দেশকে ধ্বংস করে দেবে। আপনাদের কাছে অনুরোধ এই দেশকে এরা যেন ধ্বংস করতে না পারে।
শেখ হাসিনা বলেন, খালেদা জিয়ার আমলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, সিদ্ধিরগঞ্জ পাওয়ার প্লান্ট, নাইকো, গ্যাটকো- সবকিছুতেই তারা দুর্নীতি করেছে। বিদ্যুৎ প্রকল্পে, সড়কে বিশ^ ব্যাংক অর্থায়ন বন্ধ করে দিয়েছিল কিন্তু ওদের ওই মেরুদ- ছিল না যে তারা চ্যালেঞ্জ করে। কারণ, তারাতো দুর্নীতিবাজই ছিল। জনগণের অর্থ আত্মসাত করেছে। আর আওয়ামী লীগ জনগণের সেবা কওে, তাদের কল্যাণেই কাজ করে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনার পুরোপুরি চালু হলে অনেক লোকের কর্মসংস্থান হবে উল্লেখ করে তিনি বলেন, এরফলে আন্তর্জাতিক যোগাযোগ আরো উন্নত হবে। কক্সবাজারে সর্বাধুনিক আন্তর্জাতিক বিমানবন্দর করা হচ্ছে। চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরও আওয়ামী লীগ সরকারই করেছে।
তিনি বিএনপি’র প্রতি ইঙ্গিত করে বলেন, তারা বিদেশে এখানে সেখানে ধর্না দেয়। ঐসব ধর্না দিয়ে কোন কাজ হবে না। জনগণের শক্তি বড় শক্তি। আমি সেই জনগণের শক্তিতেই বিশ্বাস করি। তাদের ওপরই আমার আস্থা আছে।
’৭৫ এর বিয়োগান্তক অধ্যায় স্মরণ করে তিনি বলেন, সেদিন বাবা, মা-ভাই-সব হারিয়েছি। সব হারিয়ে দেশে ফিরে এসে পেয়েছি এই বাংলাদেশের জনগণ। আজকে বাংলাদেশের জনগণই আমার পরিবার। আমার আপনজন। কাজেই তাদের জন্য কাজ করাকে কর্তব্য দায়িত্ব হিসেবেই নিয়েছি।




আ. লীগের ইশতেহারে গুরুত্ব পাচ্ছে যুবসমাজের কর্মসংস্থান

চন্দদ্বীপ  নিউজ:  আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুবসমাজের কর্মসংস্থানের বিষয়টি বেশি গুরুত্ব দিচ্ছে ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ। দলটি তাদের নির্বাচনী ইশতেহারের গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতির তালিকায় রাখছে যুবসমাজের কর্মসংস্থান। এ তথ্য জানিয়েছেন নির্বাচনী ইশতেহার কমিটির আহ্বায়ক ও দলের সভাপতিমন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশের মাধ্যমে আমরা কর্মসংস্থান সৃষ্টি করবো।’



আওয়ামী লীগের মূল স্লোগান হবে ‘স্মার্ট বাংলাদেশ’




অবশেষে মুজিব বায়োপিকের জন্য সিনেমাপ্রেমীদের অপেক্ষার অবসান

চন্দ্রদীপ নিউজ : আজ শুক্রবার বাংলাদেশের ২০০ টিরও বেশি সিনেমা হলে একযোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও রাজনৈতিক অভিযাত্রা চিত্রিত করে তৈরি বায়োপিক শ্যাম বেনেগালের ‘মুজিব: একটি জাতির রূপকার’-এর মুক্তির মধ্য দিয়ে এ চলচ্চিত্রের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি (টিএফপি) বিভাগের চেয়ার হাবিবা রহমান বলেন, ‘স্বাধীন বাংলাদেশের স্থপতির জীবন ও কর্মের চিত্রায়নে তরুণ চলচ্চিত্র তারকাদের অভিনীত ছবিটি নতুন প্রজন্মকে ঐতিহাসিক আখ্যানের সাথে গভীরভাবে সংযুক্ত করবে।
তিনি বলেন, চলচ্চিত্র একটি শক্তিশালী মাধ্যম এবং তরুণ-তরুণীরা চলচ্চিত্রটি দেখার সময় ও ইতিহাসকে কল্পনা করার সুযোগ পাবে।
কপিরাইটার এবং মুম্বাই বিশ্ববিদ্যালয়ের ফিল্ম, টিভি এবং নিউ মিডিয়া প্রোডাকশনের বাংলাদেশী ছাত্র দুর্জয় চক্রবর্তী বলেন, ‘বঙ্গবন্ধুর মতো একজন অসাধারণ ব্যক্তিত্বকে একটি ছবিতে সম্পূর্ণরূপে তুলে ধরা খুবই কঠিন কাজ। শ্যাম বেনেগাল পরিচালনা এবং বঙ্গবন্ধুর বড় সন্তান প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে নির্মিত চলচ্চিত্রটি নিয়ে আমরা খুব আশাবাদী।’

‘চলচ্চিত্রটির প্রাথমিক ট্রেলারটি ২০২২ সালের মে মাসে প্রকাশ করা হয়। এটিকে আরও নির্ভুল ও নিখুঁত করতে চূড়ান্ত স্পর্শ দেওয়ার আগে অনেক সংশোধন করা হয়েছে। তাই, ছবিটি নিয়ে আমরা অনেক আশাবাদী।’

বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে নির্মিত ‘মুজিব-মেকিং অব নেশন’- বায়োপিকটি ২৭ অক্টোবর ভারত জুড়ে মুক্তি পাবে।
এরই মধ্যে দুটি দেশেই ছবিটি সেন্সর বোর্ড থেকে সেন্সর সার্টিফিকেট পেয়েছে।
২০২২ সালের ১৯ মে ফ্রান্সে ৭৫তম কান চলচ্চিত্র উৎসবকালে ছবিটির প্রাথমিক ট্রেলার মুক্তি পায়।
বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ গত ১ অক্টোবর মুজিব বায়োপিকের চূড়ান্ত ট্রেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
এছাড়া, গত ১৪ সেপ্টেম্বর কানাডায় ৪৮তম টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে চলচ্চিত্রটির প্রথম প্রদর্শনী হয়।
বায়োপিকটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের শিল্পী আরিফিন শুভ এবং বঙ্গবন্ধু পত্নী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। আর শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া।
জনপ্রিয় অভিনেতা তৌকীর আহমেদ, চঞ্চল চৌধুরী, প্রার্থনা দীঘি ও অন্যরা বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।
ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন প্রখ্যাত ভারতীয় সঙ্গীত পরিচালক শান্তনু মৈত্র এবং বাংলাদেশ থেকে বাংলা সংলাপ লিখেছেন সাধনা আহমেদ, গিয়াস উদ্দিন সেলিম, শিহাব শাহীন ও আনাম বিশ্বাস।
ছবিটির শুটিং ভারতের মুম্বাইতে ২০২১ সালের জানুয়ারিতে শুরু হয় এবং শেষ হয় একই বছরের ডিসেম্বর।




শিক্ষকদের মর্যাদা ও সুযোগ সুবিধা বাড়াতে হবে – জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি মোঃ আল মামুন

চন্দ্রদীপ নিউজ: শিক্ষকদের সুযোগ সুবিধা বাড়ানোর দাবি জানিয়েছেন জাতীয় পার্টির সহযোগী ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি মোঃ আল মামুন ।

আজ বৃহস্পতিবার মানিকগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত জাতীয় ছাত্র সমাজ মানিকগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্ধোধনী বক্তব্যে  তিনি এসব কথা বলেন।

ছাত্রনেতা তানজিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম খান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা জাপার সভাপতি ও মানিকগঞ্জ-২ এর সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ জাপার সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল । এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির , মানিকগঞ্জ জাপার সাধারণ সম্পাদক হাসান সাঈদ, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী , ঢাকা মহানগর উত্তর শাখার আহবায়ক আরিফুল ইসলাম রিগান , সদস্য সচিব শরীফ মিয়া , সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব মাহমুদুর রহমান পাভেল , কেন্দ্রীয় সদস্য ওসমান গণি , সম্মিলিত পলিটেকনিক শাখার আহবায়ক নাহিদ হাসান নিরবসহ মানিকগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ ।

আল মামুন বলেন, শিক্ষিত জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অনেক, প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুযোগ সুবিধা বাড়াতে হবে, শিক্ষকদের প্রশিক্ষণ ও ছাত্রদের গবেষণার জন্য ব্যবস্থা করতে হবে। একজন শিক্ষার্থী আগামীদিনে কতটুকু এগিয়ে যাবে তা নির্ভর করে শিক্ষকদের শিক্ষার উপর। শিক্ষকদের মর্যাদা ও সুযোগ সুবিধা বাড়ালে মেধাবীদের শিক্ষকতা পেশায় আসার আগ্রহ বাড়বে। প্রাইমারী শিক্ষকদের মর্যাদা যদি তৃতীয় শ্রেনী হয় তবে শিক্ষকরা মনোকষ্ট কাউকে বলতে পারে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি করলে তাদের মাধ্যমেই গঠিত হবে আগামীর শিক্ষিত জাতি।




হিজলায় বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ

 

বরিশাল অফিস : হিজলায় বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ পংকজ নাথ । মাউতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, মধ্যকোড়ালিয়া মাসকাটা প্রাথমিক বিদ্যালয় ও দূর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল বিশিষ্ট নব নির্মিত ভবন এবং গুয়াবাড়িয়া ইউনিয়নের পূর্ব কোড়ালিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন ২টি কার্পেটিং সড়ক উদ্বোধন শেষে এক সভায় দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের মাধ্যমে অসহায় ও দুঃস্থ্যদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া মানবিক সাহায্য দুস্থদের মাঝে প্রদান করেন তিনি।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে পংকজ নাথ  শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন প্রকল্প তুলে ধরেন এবং এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে শেখ হাসিনা সরকারের কোন বিকল্পনেই বলে উল্লেখ করেন। তিনি  শেখ হাসিনাকে পুনারায় ক্ষমতায় আনতে ২০২৪ সালের জাতীয় নির্বাচনে নৌকায় ভোট চান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ বলায়েত হোসেন ঢালী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, মেমানিয়া ইউপি চেয়াম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদার, উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা প্রথামিক শিক্ষা কর্মকর্তাসহ আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগীসংগঠনের নেতৃবৃন্দ।




পায়রা-কুয়াকাটায় পরিকল্পিত নগর গড়তে আইন অনুমোদন

সোমবার (৯ অক্টোবর) অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, পায়রা এবং কুয়াকাটা নিয়ে প্রধানমন্ত্রীর একটি স্বপ্ন আছে। ওটাকে ভিত্তি করে যাতে একটি পরিকল্পিত শহর গড়ে ওঠে, যেখানে আধুনিক সুযোগ-সুবিধা থাকবে এবং যার মাধ্যমে পর্যটন আকর্ষণের একটা স্পট হবে। আপনারা জানেন সরকারের তরফ থেকে ব্যাপক উন্নয়ন কার্যক্রম সেখানে আছে।

তিনি বলেন, পায়রা বন্দর করা হয়েছে, সমুদ্রবন্দর করা হয়েছে। ওখানে আমাদের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে এবং সরকারের অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ড আছে। সেটিকে ভিত্তি করে যাতে একটি ভালো পরিকল্পিত নগর ব্যবস্থা গড়ে ওঠে সেজন্য এ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। সেক্ষেত্রে মূলত অন্যান্য যে উন্নয়ন কর্তৃপক্ষ আছে, ঠিক একই আদলে করা হয়েছে।

তিনি জানান, এ উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান থাকবেন একজন চেয়ারম্যান। তিনি একটা বোর্ড দ্বারা পরিচালিত হবেন।




বিএনপি চায় নির্বাচনে জেতার নিশ্চয়তা: তথ্যমন্ত্রী

সোমবার (৯ অক্টোবর) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এসময় বঙ্গবন্ধুর বায়োপিক নির্মাণ সমাপ্তি ও দেশব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তির জন্য সিনেমা হল মালিক সমিতির পক্ষ থেকে মন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল আজ বিএনপির সঙ্গে বৈঠক করেছে সেখানে দলটি বলেছে, বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না— এ বিষয়ে মতামত জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি বারংবার এ কথা বলে আসছে। ২০১৮ সালের নির্বাচনে বলেছিল পড়ে আবার নির্বাচনে অংশগ্রহণও করেছিল। আমি আশা করবো এবারও তারা নির্বাচনে অংশ নেবে।

তিনি বলেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলো কি করলো না তার চেয়ে বড় বিষয় হচ্ছে জনগণ অংশগ্রহণ করলো কি না। জনগণের অংশগ্রহণে কোন কোন রাজনৈতিক দল যদি অর্থাৎ বিএনপিসহ তাদের মিত্ররা যদি নির্বাচন বর্জনও করে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণের অংশগ্রহণে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে।

ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচনকালীন সময় কার্যত সরকারের কোনো কার্যক্রম থাকে না। কাউকে ট্রান্সপারের ক্ষমতা থাকে না। সরকার রুটিন কাজ ছাড়া কিছুই করতে পারে না। ক্ষমতা মূলত নির্বাচন কমিশনের কাছে ন্যস্ত হয় নির্বাচনী আইনানুযায়ী। এটি অত্যন্ত স্বচ্ছ নির্বাচনী আইন এবং আন্তর্জাতিকভাবে স্বকৃীত একটি ব্যবস্থা। এ ব্যবস্থার ওপর যদি আস্তা না থাকে তাহলে দেশ রাষ্ট্র জনগণ কোনো কিছুর ওপর আস্তা নেই। তাদের দেশের ওপর আস্থা নেই দেখেই ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন পাকিস্তান আমল ভালো ছিল। তবে আমরা মনে করি, তারা যেহেতু রাজনীতি করছে নির্বাচনে আসুক, আমরা তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতামূলক একটি নির্বাচন চাই।




ছয় বছর পর পটুয়াখালী মেডিকেল কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষনা

 

মো:আল-আমিন,পটুয়াখালী: দীর্ঘ ৬ বছর পর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির  শাখা পটুয়াখালী মেডিকেল কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।এতে পঞ্চম ব্যাচের শেষ বর্ষের শিক্ষার্থী মো. সাদিকুর রহমানকে সভাপতি ও ষষ্ঠ ব্যাচের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইফাদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে নয় সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (৮ অক্টোবর) রাতে সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়াসিফ আলী ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি সিফাত আমিন, মৃধা মো. আবুল হাসান, তাহমিদুর রহমান মাণ্ডুক ও ফাহমিদ হাসান লিয়ন এবং যুগ্ম-সাধারণ সম্পাদক রদিব দাশ, রব্বনী রশো ও সাংগঠনিক সম্পাদক জয়দেব চন্দ্র দেব।

আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এদিকে কমিটির সভাপতি মো. সাদিকুর রহমান তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, আমাদের পটুয়াখালী মেডিকেল কলেজে দীর্ঘ ছয় বছর পর ছাত্রলীগের নতুন কমিটি হলো।

এজন্য আমরা আনন্দিত। কমিটির সবাইকে মুজিবীয় শুভেচ্ছা ও অভিনন্দন।
আশা করি, নতুন কমিটির মাধ্যমে সাংগঠনিক গতিশীলতা বাড়বে এবং আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপার হাতকে শক্তিশালী করব।